Arpita Debnath

5487 Posts
বাড়ছে তৎপরতা, এবার সিবিআই-এর নজরে অনুব্রত-কন্যা

বাড়ছে তৎপরতা, এবার সিবিআই-এর নজরে অনুব্রত-কন্যা

এই মুহূর্তে গরুপাচার কাণ্ডে জর্জরিত রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তিনি৷ রয়েছেন সিবিআই-এর হেফাজতে৷ এবার সিবিআই-এর আতস কাঁচে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের কোম্পানি৷ গরু পাচার মামলার তদন্তে নেমে সুকন্যার দুটি কোম্পানির নাম সিবিআই-এর হাতে এসেছে৷ তার মধ্যে একটি কোম্পানির অন্যতম শেয়ার হোল্ডার অনুব্রত মণ্ডল। নথি অনুযায়ী, একটি অ্যাগ্রো কেমিক্যাল কোম্পানির ২৫ শতাংশ শেয়ার রয়েছে অনুব্রত মণ্ডলের নামে৷ বাকি ৭৫ শতাংশ শেয়ারের মালিক তাঁর মেয়ে সুকন্যা৷ এই সংস্থার পাশাপাশি একাধিক রাইস মিলেরও হদিশ পেয়েছে সিবিআই। ‘ভোলে বোম’ সহ তিন থেকে চারটি রাইস মিল রয়েছে এই তালিকায়৷ তদন্তকারী আধিকারিকরা অনুমান, গরুপাচার চক্র থেকে আসা একটা বড় অঙ্কের টাকা এই…
Read More
উত্তপ্ত পরিস্থিতি ভূস্বর্গজুড়ে

উত্তপ্ত পরিস্থিতি ভূস্বর্গজুড়ে

দেশে অনবরত বেড়ে চলছে নাশকতা। গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তা যেন আরই মাথাচাড়া দিয়েছিলো। জেহাদি কার্যকলাপে উত্তপ্ত হচ্ছে ভূস্বর্গ। ফের জঙ্গি হামলা জম্মু-কাশ্মীর উপত্যাকায়। এবার জঙ্গিদের গ্রেনেড হামলায় শহীদ হলেন এক পুলিশকর্মী। এই নিয়ে পরপর চার দিন চারটি জঙ্গি হামলা হল উপত্যকায় এবং তাতে মোট চারজন নিরাপত্তারক্ষী এবং একজন পরিযায়ী শ্রমিকের প্রাণ গেল। কাশ্মীর পুলিশ সূত্রের খবর, রাতে কুলগামের কায়মোহা এলাকায় জঙ্গি হামলাটি ঘটে। টহলদারি চলাকালীন পুলিশকর্মীকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জেহাদিরা। গুরুতর আহত অবস্থায় তাহির খান নামের ওই পুলিশ কর্মীকে ভরতি করা হয় হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। এর আগে শনিবার রাতেই শ্রীনগরে টহলরত CRPF জওয়ানকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে…
Read More
এবার জে কে রাউলিংকে হত্যার হুমকি

এবার জে কে রাউলিংকে হত্যার হুমকি

গত সপ্তাহেই আচমকাই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। গত সপ্তাহের শুক্রবার রাতেই নিউইয়র্কে একটি ইনস্টিটিউশনে বক্তব্য রাখার সময় প্রাণঘাতী হামলা হয়েছে বুকার জয়ী সাহিত্যিক তথা ভারতীয় বংশভূত লেখক সলমন রুশদির ওপর। বর্তমানে যদিও লেখকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর কিন্তু তারপরেও লেখকের হামলার ঘটনায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। সাধারণ মানুষ তো বটেই, রুশদির সুস্থতা কামনা করছেন জনপ্রিয় এবং প্রখ্যাত লেখক সাহিত্যিকরাও। বাদ যাননি হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিং। রুশদির সুস্থতা কামনা করেন হ্যারি পটার স্রষ্টা। আর তার প্রতিক্রিয়াতেই সোশ্যাল মিডিয়ায় এবার সরাসরি হামলার হুমকি পেলেন জেকে রাউলিং। উল্লেখ্য, রুশদির উপরে হওয়া হামলায় প্রতিক্রিয়া জানিয়ে টুইটারে একটি পোস্ট করেছিলেন রাউলিং। তিনি জানিয়েছিলেন, বর্ষীয়ান…
Read More
ভারতের আপত্তি থাকা সত্তেও চিনা জাহাজকে নোঙরের অনুমতি শ্রীলঙ্কা তরফে

ভারতের আপত্তি থাকা সত্তেও চিনা জাহাজকে নোঙরের অনুমতি শ্রীলঙ্কা তরফে

ভারত চীন দ্বন্দ্ব বরাবরের। চলতে থাকা দ্বন্ধের পরিস্থিতিতে নয়াদিল্লির আপত্তি অগ্রাহ্য করেই শ্রীলঙ্কার বন্দরেই ভিড়তে চলেছে বিতর্কিত চিনা জাহাজ। শ্রীলঙ্কা সরকারের তরফে সেই ছাড়পত্র দেওয়া হয়েছে৷ এমনটাই জানা গেছে৷ দাবি করা হয়েছে, চিনা জাহাজ ‘ইউয়ান ওয়াং ৫’-কে গবেষণা ও সমীক্ষার কাজে ব্যবহার করা হয়৷ কিন্তু, ওয়াকিবহাল মহলের একটি অংশ নিশ্চিত, এর মাধ্যমে নজরদারির কাজ চালায় চিন। এমনিতেই ভারত মহাসাগরে ক্রমেই তৎপরতা বাড়াচ্ছে ড্রাগনের দেশ। পাশাপাশি দ্বীপরাষ্ট্রেও নিজেদের প্রভাব ক্রমশ বাড়িয়ে চলেছে বেজিং। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে চিনা জাহাজের উপস্থিতি নিয়ে প্রথম থেকেই সংশয় প্রকাশ করে এসেছে নয়াদিল্লি। প্রাথমিক ভাবে স্থির হয়েছিল, আগামী ১১ অগাস্ট চিন নিয়ন্ত্রিত শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে নোঙর করবে ‘ইউয়ান…
Read More
পঞ্চাশ বিঘা খামার বাড়ির খোঁজ মিললো কেষ্টর

পঞ্চাশ বিঘা খামার বাড়ির খোঁজ মিললো কেষ্টর

এই মুহূর্তে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর চর্চায় রয়েছেন অনুব্রত মণ্ডল। পার্থ চট্টোপাধ্যায়ের বোলপুরের 'অপা'র পরে এবার বোলপুরে খোঁজ মিলল অনুব্রতর খামারবাড়িরও। জানা যাচ্ছে, বীরভূমের বোলপুরে প্রায় ৫০ বিঘে জমির উপর প্রায় ২০ বছর ধরে রয়েছে অনুব্রত মণ্ডলের ওই খামারবাড়ি। সম্প্রতি এমনটাই দাবি করেছেন ওই খামারবাড়ির কেয়ারটেকার। তাঁর কথায়, কুড়ি বছর আগে ওই সম্পত্তি কিনেছিলেন ‘কেষ্ট দা’। মাঝেমধ্যে ওই বাড়িতে এসে বিশ্রামও নিতেন তিনি। বাড়িটি বোলপুরের সিয়ান এলাকায় অবস্থিত বলে জানা যাচ্ছে। বাড়ির সঙ্গে লাগোয়া পুকুর, এমনকি ধান জমিও রয়েছে বলে খবর। ওই বাড়ি লাগোয়া প্রায় ৫০ বিঘা জমির উপর ধান, মাছ, শক-সবজি সব কিছুরই চাষ হয় বলে জানা যাচ্ছে। এছাড়া বাড়ির খামারে বড় বড়…
Read More
বাড়তে থাকা সম্পত্তি নিয়ে বিরোধীদের উদ্দেশ্যে ফিরহাদের সাফাই

বাড়তে থাকা সম্পত্তি নিয়ে বিরোধীদের উদ্দেশ্যে ফিরহাদের সাফাই

এই মুহূর্তে বেশ খানিকটা চাপের মধ্যেই আছেন রাজ্যের নেতা মন্ত্রীরা। প্রশ্ন উঠছে একাধিক নেতা মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে। সম্পত্তি বৃদ্ধি মামলা নিয়ে ফের মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উল্লেখ্য তৃণমূল নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আবেদন করেছেন ফিরহাদ হাকিম, অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিক। এরপরই বিষয়টি নিয়ে বিরোধীরা কটাক্ষ করে বলেছেন, তবে কি ভয় পেয়ে গিয়েছেন তৃণমূল নেতারা? কিছু দিন আগেই রাজ্যের ৬ নেতামন্ত্রী বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। এরপর আবার কেন সাফাই দেওয়ার জন্য সাংবাদিকদের মুখোমুখি হতে হচ্ছে? তবে কি তাঁরা সত্যিই ভয় পেয়ে গিয়েছে? এমন প্রশ্ন তুলছেন বিরোধীরা। ফিরহাদ বলেছেন,…
Read More
অতিভারী বৃষ্টির পর আজ মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কারের পূর্বাভাস

অতিভারী বৃষ্টির পর আজ মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কারের পূর্বাভাস

পূর্বেই ঘোষণা করা হয়েছিল যে গত সপ্তাহ শেষে ভারী বৃষ্টির সম্মুখীন হবে দক্ষিণবঙ্গ। সেই ঘোষণাকে সত্যি করে শক্তি বাড়াল নিম্নচাপ। আর তার জেরেই বিগত দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ছুটির দিনে অর্থাৎ রবিবার সকাল থেকেই জোর কদমে চলছে বৃষ্টির ব্যাটিং। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার, দেখা মেলেনি রোদের। এরপর বেলা বাড়তেই শুরু হয়েছে বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। এমনকি ছুটির দিনের সন্ধ্যাতেও ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলা এবং উত্তর ওড়িশার উপকূলে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটাই ক্রমশ শক্তি বাড়িয়েছে। আর তার জেরেই রাজ্যজুড়ে এই বৃষ্টিপাত।…
Read More
একগুচ্ছ বার্তা নতুন রাষ্ট্রপতির তরফে

একগুচ্ছ বার্তা নতুন রাষ্ট্রপতির তরফে

সদ্য মাত্রই দেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়ে ওই পদে বসেছেন দ্রৌপদী মুর্মু। এর পরেই ৭৬তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখলেন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন রাষ্ট্রপতি ভবন থেকে দেশ তথা দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। এদিন বক্তব্যের শুরুতেই দেশ তথা দেশবাসীকে অভিনন্দন জানিয়ে মুর্মু বলেন, 'এই স্মরণীয় মুহূর্তে আপনাদের কাছে বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি আনন্দিত। একটি স্বাধীন জাতি হিসেবে ভারত ৭৫তম বর্ষ অতিক্রম করছে।“ তিনি আরো বলেন, “১৪ আগস্ট দিনটি, দেশভাগের ভয়ঙ্কর স্মৃতিচারণা’র দিন হিসেবে পালন করা হয় জনগণের মধ্যে সামাজিক ঐক্য, সম্প্রীতি ও ক্ষমতায়ন প্রসারের লক্ষ্যে। আগামীকাল হল এমন একটি দিন যখন ঔপনিবেশিক শাসন-শৃঙ্খল…
Read More
সব প্রশ্নের উত্তর দিয়ে মমতা স্পষ্ট জানালেন দল অনুব্রতর পাশে আছে

সব প্রশ্নের উত্তর দিয়ে মমতা স্পষ্ট জানালেন দল অনুব্রতর পাশে আছে

গরুপাচার কাণ্ডে গ্রেফতার হয়েছে অনুব্রত মণ্ডল। অনুব্রত গ্রেফতারের পর এই প্রথম তাকে নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। গত সপ্তাহের শেষ দিন অর্থাৎ রবিবার বেহালায় প্রাক স্বাধীনতা দিবস উদযাপনের একটি মঞ্চ থেকে বিষয়টি নিয়ে প্রথম মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দল যে পুরোপুরি অনুব্রতর পাশেই রয়েছে সেই স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। ইতিমধ্যেই বিভিন্ন সভায় নেতারা ইডি, সিবিআই তথা কেন্দ্রকে নিশানা করে ঝাঁঝালো বক্তব্য রাখছেন। এই পরিস্থিতিতে অনুব্রতর সমর্থনে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল," কেষ্টকে কেন গ্রেফতার করা হল? ওঁর দোষ কি? ওকে জেলে রেখে কী হবে?" অর্থাৎ অনুব্রত ইস্যুতে দলকে যে তৃণমূল রাস্তায় নামাতে চাইছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে মমতার…
Read More
মহারাষ্ট্র সরকারের তরফে সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম

মহারাষ্ট্র সরকারের তরফে সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম

গতকাল অর্থাৎ সোমবার ছিল দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে নতুন নিয়ম। ফোন ধরে আর 'হ্যালো' বলতে পারবেন না রাজ্য সরকারি কর্মচারীরা। হ্যালোর পরিবর্তে বলতে হবে 'বন্দে মাতরম'। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সরকারি কর্মচারীদের জন্য এমনই নতুন নিয়ম চালু করল মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের নতুন সংস্কৃতি মন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার সম্প্রতি  জানিয়েছেন বিশেষ এই নিয়মের কথা। এই প্রসঙ্গে বিবৃতি দিয়ে তিনি জানান, এরপর থেকে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীকে ফোন ধরেই বলতে হবে, 'বান্দে মাতরম, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি।' জানা যাচ্ছে মহারাষ্ট্র সরকারের নতুন এই কর্মসূচি আগামী বছরের ২৬ জানুয়ারি অর্থাৎ ২০২৩-এর প্রজাতন্ত্র দিবসের দিন পর্যন্ত চলবে। স্বাধীনতার ৭৫তম পূর্তি উপলক্ষে মহারাষ্ট্রের সরকারি কর্মীদের…
Read More
কেষ্টর কষ্টের পরিস্থিতিতে তার কল্যানে বাড়িতে বিশাল যজ্ঞ

কেষ্টর কষ্টের পরিস্থিতিতে তার কল্যানে বাড়িতে বিশাল যজ্ঞ

গরুপাচার কাণ্ডে কেষ্টর গ্রেফতারির পর থেকেই বিভিন্ন প্রশ্ন উঠছে বীরভূম নিয়ে। শ্রাবণ মাসের শেষ সোমবার বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে বিশেষ যজ্ঞ হওয়ার কথা ছিল। উদ্যোক্তা ছিলেন অনুব্রত নিজেই। কিন্তু তার মধ্যেই ঘটে গেছে অঘটন। সিবিআই আধিকারিকদের হাতে ধরা পড়ে আপাতত অনুব্রতর ঠিকানা কলকাতার নিজাম প্যালেস। ফলে অনুব্রতর অনুপস্থিতিতে আপাতত বন্ধ রাখা হচ্ছে যজ্ঞের অনুষ্ঠান, এমনটাই খবর মিলেছিল। কিন্তু অনুব্রতর ফেলে যাওয়া অসম্পূর্ণ কাজই এদিন সম্পূর্ণ করলেন তাঁর অনুগত নেতা কর্মীরা। বীরভূমের জেলা সভাপতির ইচ্ছে মেনেই সকাল থেকে বীরভূমের নিচুপট্টিতে অনুব্রতর বাড়িতে তাঁর কল্যান কামনায় শুরু হল যজ্ঞের অনুষ্ঠান। উল্লেখ্য গত শুক্রবার অনুব্রতর বাড়ি থেকে প্যান্ডেল খুলে নেওয়ার পর রবিবারই ফের বাড়ির ছাদে…
Read More
না ফেরার দেশে শেয়ার বাজারের ‘বিগ বুল’

না ফেরার দেশে শেয়ার বাজারের ‘বিগ বুল’

আচমকাই না ফেরার দেশে তিনি। প্রয়াত ভারতের অন্যতম জনপ্রিয় ধনকুবের তথা শেয়ার বাজারের 'নির্ভুল বিনিয়োগকর্তা' রাকেশ ঝুনঝুনওয়ালা। মুম্বইয়ের নিজস্ব বাসভবনেই জীবনাবসান হয় রাকেশের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। খবর অনুযায়ী, মুম্বইয়ের ব্রিজ ক্যানডি হাসপাতালে অসুস্থ রাকেশকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর একাধিক শারীরিক সমস্যা থাকলেও হার্ট অ্যাটাকেই রাকেশের মৃত্যু হয়েছে, হাসপাতাল সূত্রে খবর এমনটাই। উল্লেখ্য রাকেশ ঝুনঝুনওয়ালা শেয়ারবাজারের 'দ্য বিগ বুল' নামে পরিচিত। কারণ শেয়ারবাজারের বিনিয়োগে কখনো কোনও ভুল হত না তাঁর। জুতো সংস্থা থেকে নিজস্ব বিমান সংস্থা 'আকাশা' সর্বক্ষেত্রেই রাকেশ ঝুনঝুনওয়ালার বিচরণ ছিল অবাধ। তাঁ র শেয়ারবাজারে বিনিয়োগ করে লাভ এবং সম্পত্তির পরিমাণের জন্য তাকে বলা হত ভারতের 'ওয়ারেন বাফে'। এমনকি করোনার সময়…
Read More
আচমকাই হামলার শিকার রুশদি, ছুরি দিয়ে কোপানো হয়েছে

আচমকাই হামলার শিকার রুশদি, ছুরি দিয়ে কোপানো হয়েছে

আচমকাই বড় হামলার শিকার তিনি। হামলার শিকার হলেন ৭৫ বছর বয়সি বুকারজয়ী লেখক সলমন রুশদি। নিউইয়র্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শতকা ইনস্টিটিউশনের মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় তাঁকে ছুরি দিয়ে আঘাত করা হয়। জানা গিয়েছে, ২০ সেকেন্ডের মধ্যে তাঁকে অন্তত ১০-১৫ বার ছুরি দিয়ে কোপানো হয়েছে। লেখককে চটজলদি সেখান থেকে বের করে এনে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এয়ারলিফট করে। এদিকে, হামলাকারীকে আটক করেছে পুলিশ। নিউইয়র্ক পুলিশ সূত্রে খবর, মঞ্চে এক ব্যক্তির সঙ্গে পরিচয় করানো হচ্ছিল রুশদিকে। সেই সময় তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন দুষ্কৃতী। কয়েক সেকেন্ডের মধ্যেই কমপক্ষে ১০ থেকে ১৫ বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তাঁকে। ক্রমাগত ঘাড়ে আঘাত…
Read More
বঙ্গের মৃত্যুর সংখ্যা বজায় রইল মৃত্যুর সংখ্যা

বঙ্গের মৃত্যুর সংখ্যা বজায় রইল মৃত্যুর সংখ্যা

ঊর্ধ্বমুখী করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। দৈনিক আক্রান্তের সংখ্যা শেষ কয়েক দিনে কমতে শুরু করলেও মাঝে আবার ঊর্ধ্বমুখী হয়েছিল। তবে আজ দৈনিক সংক্রমণ গতকালের থেকে কমেছে। এদিকে একাধিক মৃত্যু আজও হয়েছে বাংলাতে কিন্তু সেই সংখ্যাও হ্রাস পেয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অবশ্য চিন্তা বাড়াচ্ছে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু কমে ৪.৮০ শতাংশ। সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২১ লক্ষ ০১ হাজার ৫৪৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৩ জনের মৃত্যু হয়েছে…
Read More