Arpita Debnath

5487 Posts
ছুটির দিনেও সিবিআই-এর কাজ চলছে তৎপরতার সাথে

ছুটির দিনেও সিবিআই-এর কাজ চলছে তৎপরতার সাথে

গতকাল অর্থাৎ মঙ্গলবার ছিল মহরম, ছিল ছুটির দিন। কিন্তু এদিনও কাজ করছেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, নিজাম প্যালেসে সিবিআই কর্তাদের একটি বৈঠক চলছে। এমনকি কলকাতায় সিবিআই অতিরিক্ত ডিরেক্টর এসেছেন বলেও সূত্রের খবর। কিন্তু প্রশ্ন হল, কীসের জন্য এত তৎপরতা দেখাচ্ছে সিবিআই যে ছুটির দিনেও তাঁরা কাজ করছে? রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে নিয়েই তাঁদের এই বৈঠক। গরু পাচারকাণ্ডে তদন্তকারী অফিসারদের নিয়ে বৈঠক করা হচ্ছে। এতবার তলবের পরেও অনুব্রতর সাড়া মেলেনি। আজ বুধবার তাঁকে ফের ডাকা হয়েছে। অনুব্রতর জন্যই হয়তো প্রশ্ন সাজাচ্ছেন তাঁরা। সোমবার সিবিআই তলব করেছিল অনুব্রত মণ্ডলকে। কিন্তু তিনি কলকাতায় এলেও চলে যান এসএসকেএম হাসপাতালে। জানা…
Read More
বদল রাজনীতির মঞ্চে, জল্পনাকে সত্যি করে মুখ্যমন্ত্রী পদে পদত্যাগ নীতীশের

বদল রাজনীতির মঞ্চে, জল্পনাকে সত্যি করে মুখ্যমন্ত্রী পদে পদত্যাগ নীতীশের

সত্যি হলো জল্পনা, রাজনীতির মঞ্চে নতুন সমীকরণ। বিজেপি’র সঙ্গ ছাড়লেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ জানিয়ে দিলেন, বিজেপির সঙ্গ ছাড়ছেন তিনি। এর পর সোজা রওনা দেন রাবড়ি দেবীর বাড়ির উদ্দেশে। সেখানে আরজেডির সঙ্গে জোট নিয়ে চূড়ান্ত কথাবার্তা বলেন তিনি৷ বিকেল চারটের সময় মিছিল করে রাজভবনে যান৷ এর পর রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দেন৷ রাজভবনে ইস্তফা দিয়ে বেরিয়ে নীতীশ বলেন, ‘‘দলের সব সাংসদ এবং বিধায়করা এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। সে কারণেই এই সিদ্ধান্ত।’’ এদিন রাজভবন থেকে বেরিয়েই লালুপ্রসাদ যাদবের বাড়িতে যান নীতীশ কুমার। সেখানে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও আরজেডি প্রধান তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেন৷ বিভিন্ন ইস্যুতে গত কয়েক মাস ধরেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছিল নীতীশ…
Read More
তবে কি এবার কাটতে চলছে উচ্চ মাধ্যমিকের নিয়োগ জট, আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ

তবে কি এবার কাটতে চলছে উচ্চ মাধ্যমিকের নিয়োগ জট, আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে ৮ বছর পর শেষমেষ কি কাটতে চলেছে উচ্চ প্রাথমিকে নিয়োগ জট? আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসি’র৷ ইন্টারভিউতে ডাক না পাওয়া ১,১০০ প্রার্থীর তালিকা প্রকাশ করা হল৷ তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে। আজ থেকে ১৩ অগাস্টের মধ্যে নথি আপলোড করার নির্দেশ৷ এসএসসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চ প্রাথমিকে যে সকল প্রার্থীরা ইন্টারভিউতে ডাক পাননি সেই সকল প্রার্থীরা ১৩ অগাস্টের মধ্যে অনলাইনে তাঁদের নথি আপলোড করতে পারবেন৷ হাই কোর্টের নির্দেশেই এই তৎপরতা৷ দীর্ঘ দিন নিয়োগ পর্ব থমকে ছিল৷ ২০১৪ সালে আপার প্রাইমারির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়৷ পরীক্ষা হয় ২০১৫ সালে৷…
Read More
মুখ্যমন্ত্রীর মন্ত্রিত্ব সভায় বদলের পর প্রশ্ন উঠছে কে বসবে এবার মমতার পাশে

মুখ্যমন্ত্রীর মন্ত্রিত্ব সভায় বদলের পর প্রশ্ন উঠছে কে বসবে এবার মমতার পাশে

পূর্ব অনুমান অনুযায়ী সম্প্রতি বদল এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্ত্রিত্ব সভায়। রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদলের সঙ্গে সঙ্গতি রেখে বিধানসভায় সরকার পক্ষের বিধায়কদের আসন বিন্যাস বদল করা হচ্ছে। মন্ত্রিসভার সদস্যদের জন্য নির্ধারিত ট্রেজারি বেঞ্চ থেকে সদ্য প্রাক্তন মন্ত্রীদের আসন সরিয়ে দেওয়া হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী, ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর, তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রর আসন সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী সহ আট নতুন মন্ত্রীর জন্য ট্রেজারি বেঞ্চে আসন সংস্থানের বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার সচিবালয়কে নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। এখন এই আসন বিন্যাসের কারণে প্রশ্ন জেগেছে যে, মুখ্যমন্ত্রী মমতার পাশে আসছেন কে? ট্রেজারি বেঞ্চে…
Read More
রাজনীতিতে আবার ফিরতে চলেছেন ট্রাম্প, মিললো এমনই ইঙ্গিত

রাজনীতিতে আবার ফিরতে চলেছেন ট্রাম্প, মিললো এমনই ইঙ্গিত

তবে কি এবার রাজনীতির মঞ্চে ফিরতে পারেন ট্রাম্প? সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নির্বাচনে ফের মার্কিন মুলুকে ফিরতে চলেছে ট্রাম্প রাজ। এমনই ইঙ্গিত দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শোনা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সাক্ষাৎকারে সম্প্রতি এমনই এক সম্ভাবনার কথা জানিয়েছেন ট্রাম্প। এমনকি এ বিষয়ে তিনি শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলেও কানাঘুষোয় শোনা যাচ্ছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর অনুযায়ীও জানা যাচ্ছে, এখন থেকেই তিনি নাকি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন সেইমতো প্রস্তুতিও নিচ্ছেন। উল্লেখ্য, ট্রাম্পের পরবর্তী শাসক তথা বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্ত এবং সর্বোপরি তাঁর রাষ্ট্র পরিচালনার নিয়মনীতি প্রথম থেকেই পছন্দ নয় ট্রাম্পের। তা তিনি একাধিকবার স্পষ্টভাবে উল্লেখও করেছেন।…
Read More
আজ সকালেই গুগল বিভ্রাটের জেরে অসুবিধায় প্রায় চল্লিশ হাজার গ্রাহক

আজ সকালেই গুগল বিভ্রাটের জেরে অসুবিধায় প্রায় চল্লিশ হাজার গ্রাহক

আবার একবার চলতি বছরে গুগল বিভ্রাট। ব্যাহত সার্চ ইঞ্জিন, গুগল ম্যাপের মতো একাধিক পরিষেবা। আর তার জেরে মঙ্গলবার সকাল সকাল অসুবিধায় পড়লেন গুগলের কমপক্ষে ৪০ হাজার গ্রাহক। জানা যাচ্ছে, এদিন সকালে Google Maps, Google Photos, Google Drive, Google Duo, GMail ও YouTube এর মত গুগলের জনপ্রিয় কিছু পরিষেবা হঠাৎই বন্ধ হয়ে যায়। প্রথমে ইন্টারনেটের সমস্যা মনে হলেও পরে আসল ঘটনাটি বোঝা যায়। মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৬:৩৭ থেকে এই সমস্যা শুরু হয়। Downdetector ওয়েবসাইটে জানানো হয়েছে সকাল ৭:০৭ পর্যন্ত ৪১,০০০- এরও বেশি অভিযোগ জমা পড়েছে। এরপর সকাল ৭:২২ থেকে ফের পরিষেবা স্বাভাবিক হয় বলে খবর। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই রীতিমতো হইহই পড়ে যায় চতুর্দিকে। সার্চ সহ কোম্পানির একাধিক পরিষেবা…
Read More
গরু পাচার মামলায় তৃতীয় চার্জশিট জমা হল করল সিবিআই

গরু পাচার মামলায় তৃতীয় চার্জশিট জমা হল করল সিবিআই

একের পর এক দুর্নীতির কাণ্ডে পুরোপুরিভাবে জর্জরিত রাজ্য৷ তার মধ্যে অন্যতম দুর্নীতির কাণ্ড হল গরু পাচারকাণ্ড৷  এবার গরু পাচার কাণ্ডে চার্জশিট জমা দিল সিবিআই। আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে এই নিয়ে তৃতীয় চার্জশিট জমা হল। জানা গিয়েছে, এই চার্জশিটে নাম রয়েছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন, বিকাশ মিশ্র এবং আব্দুল লতিফের। ঘটনাচক্রে সোমবারই সিবিআই অনুব্রত মণ্ডলকে হাজিরা দেওয়ার জন্য তলব করেছে। কিন্তু অনুব্রত শারীরিক অসুস্থ বলে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন। তবে মেডিক্যাল বোর্ড জানিয়েছে তাঁর ভর্তি হওয়ার প্রয়োজন নেই। সিবিআই শুরুতেই দাবি করেছে, রাজ্য পুলিশের কনস্টেবল পদে থাকা সহগলের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী হওয়ার পর অনেক সম্পত্তি বেড়েছে। সেই পরিমাণ…
Read More
বাংলায় বেড়ে চলেছে করোনায় মৃত্যুর সংখ্যা

বাংলায় বেড়ে চলেছে করোনায় মৃত্যুর সংখ্যা

ওঠা পড়া লেগে আছে রাজ্যের সংক্রমণের সংখ্যা। দৈনিক আক্রান্তের মাত্রা শেষ কয়েক দিনেই কমতে শুরু করেছিল। মাঝে বাড়লেও ফের আজ স্বস্তি। গতকালের থেকে আবার কিছুটা কম হল আক্রান্তের সংখ্যা। এদিকে একাধিক মৃত্যু আজও হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্তও চিন্তা বাড়াচ্ছে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু বেড়ে ৫.৭৩ শতাংশ। সুস্থতার হার ৯৮.৬৩ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৯৯ হাজার ৪৩৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১…
Read More
শক্তি বাড়ছে নিম্নচাপের, আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গে জারি হল সতর্কতা

শক্তি বাড়ছে নিম্নচাপের, আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গে জারি হল সতর্কতা

চলতি সপ্তাহের শুরু থেকে নিম্নচাপের ভ্রুকুটি রাজ্য জুড়ে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ইতিমধ্যেই আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টা এটি আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা। আর তাই আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টির তাণ্ডব। জানা যাচ্ছে ইতিমধ্যেই এই নিম্নচাপের কারণে উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। নিম্নচাপের কারণে শনিবার থেকেই উত্তাল সমুদ্র। আর তাই গতকাল সন্ধ্যে থেকে এই মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসা নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের এই দুই জেলায় ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে হাওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে উপকূলবর্তী জেলা ছাড়াও…
Read More
বড় ধাক্কা, প্রায় আড়াই হাজার কর্মী তৃণমূল শিবির ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে

বড় ধাক্কা, প্রায় আড়াই হাজার কর্মী তৃণমূল শিবির ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে

এ যেন পুরো উলটপুরাণ। গত বিধানসভা নির্বাচনে বাংলায় বিপুল পরিমাণ ভোটে জয়লাভের পর থেকেই ত্রিপুরা, গোয়া এবং অসমের মতো রাজ্যগুলিতে ক্ষমতা বিস্তার করতে তৎপর হয়ে ওঠে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের পূর্বে ত্রিপুরায় নিজেদের অস্তিত্ব প্রমাণে একাধিক পরিকল্পনা এবং কর্মসূচি নেয় ঘাসফুল শিবির। সেই সময়ে কংগ্রেস এবং অন্যান্য একাধিক দল থেকে নেতাকর্মীরা যোগদান করলেও বর্তমানে তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা জয়ের স্বপ্ন ক্রমশই তলানিতে গিয়ে ঠেকেছে আর এবার তৃণমূলের ত্রিপুরা রাজ্য সম্পাদক সহ প্রায় আড়াই হাজারের কাছাকাছি নেতা কর্মী দল ছেড়ে যোগদান করলেন কংগ্রেসে। ফলে পরবর্তী সময়ে নিজেদের হারানো অবস্থান পুনরুত্থানের জন্য কি পরিকল্পনা নেয় তারা, সেটাই বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে। উল্লেখ্য, সম্প্রতি…
Read More
পুরোপুরি ভাবেই সুস্থ আছেন অনুব্রত, জানালো হাসপাতাল

পুরোপুরি ভাবেই সুস্থ আছেন অনুব্রত, জানালো হাসপাতাল

একের পর এক দুর্নীতির কাণ্ডে পুরোপুরিভাবে জর্জরিত রাজ্য৷ তার মধ্যে অন্যতম দুর্নীতির কাণ্ড হল গরু পাচারকাণ্ড৷  গতকাল, সোমবারই  এই গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই৷ নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে এবং সেটা গতকাল মানে গতকালই হাজিরা দিতে বলা হয়েছিল৷ তবে গতকালই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এসএসকেএম-এ মেডিক্যাল চেকআপের জন্য এসেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানান হয়েছে, তাঁর ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই। অর্থাৎ তৃণমূল নেতাকে ফিরিয়ে দিয়েছে এসএসকেএম। এদিন হাসপাতালে অনুব্রত মণ্ডলকে সাত সদস্যের মেডিক্যাল বোর্ড পরীক্ষা করে। তার পরেই জানান হয় যে তাঁকে হাসপাতালে ভর্তি করার কোনও প্রয়োজন নেই। চিকিৎসকদের…
Read More
সংস্থার তরফে বড় ঘোষণা, ভারতেই তৈরি হবে iPhone-এর নতুন সিরিজ

সংস্থার তরফে বড় ঘোষণা, ভারতেই তৈরি হবে iPhone-এর নতুন সিরিজ

ভারত ও চীনের মাঝে বরাবরই তিক্ততার সম্পর্ক। এই ভারত চীনের তিতিক্ততার সম্পর্কের মাঝেই বড় ঘোষণা। মোবাইলপ্রেমীদের কাছে পছন্দের তালিকায় একদম প্ৰথমসারিতে থাকে Apple-এর iPhone। পাশাপাশি, এই ফোনের নতুন নতুন মডেলকে ঘিরেও আগ্রহ থাকে তুঙ্গে। এমতাবস্থায়, আগামী সেপ্টেম্বরেই লঞ্চ হবে নতুন iPhone 14 সিরিজ। যার মধ্যে থাকছে মোট ৪ টি নতুন ফোন। সেগুলি হল iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro ও iPhone 14 Pro Max। তবে, এবার এই সংস্থার আরও একটি বড় খবর সম্প্রতি সামনে এসেছে। জানা গিয়েছে, এবার iPhone-এর নতুন সিরিজের ফোন তৈরি হবে ভারতেই! মূলত, iPhone উৎপাদনের কাজে Apple -কে সাহায্য করে Foxconn নামক সংস্থা। এতদিন যাবৎ…
Read More
উনিশ নেতা মন্ত্রীর বিগত পাঁচ বছরের বাড়তে থাকা বিপুল সম্পত্তির খতিয়ান করার নির্দেশ হাই কোর্টের তরফে

উনিশ নেতা মন্ত্রীর বিগত পাঁচ বছরের বাড়তে থাকা বিপুল সম্পত্তির খতিয়ান করার নির্দেশ হাই কোর্টের তরফে

এই মুহূর্তে একের পর এক দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্য৷ এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে একাধিক৷ ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই ফুলে ফেঁপে উঠেছেন শাসক দলের নেতা-মন্ত্রীর সম্পত্তি৷ কী ভাবে নেতা-মন্ত্রীদের সম্পত্তি এই শ্রীবৃদ্ধি ঘটল, তা খতিয়ে দেখুক এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি৷ এমনই আর্জি জানানো হয়েছিল কলকাতা হাই কোর্টে। এবার সেই মামলায় ইডিকে জুড়ে দেওয়ার নির্দেশ দিল হাই কোর্ট। শুধু তৃণমূলের স্থায়ী নেতারাই নন, যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দিয়েছিলেন এবং ফের তৃণমূলে ফিরে এসেছেন খতিয়ে দেখা হবে তাঁদের সম্পত্তিও৷ হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই আর্জি জানান আইনজীবী শামিম আহমেদ। তিনি আদালের সামনে ১৯ জন…
Read More
ফটোশ্যুটের কারণে হাইকোর্টে মামলা দায়ের হলো অভিনেতা রণবীরের বিরুদ্ধে

ফটোশ্যুটের কারণে হাইকোর্টে মামলা দায়ের হলো অভিনেতা রণবীরের বিরুদ্ধে

তার সাজসজ্জার জন্য এমনিতেই বিতর্কের শিরোনামে থাকেন অভিনেতা। এবার বিতর্কের জের পৌছালো মামলা অবধি। এই মুহূর্তে তাঁকে নিয়ে কার্যত চর্চা হচ্ছে গোটা দেশে। এক ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে ফটোশ্যুট করে বিতর্কে জড়িয়েছেন রণবীর সিং। ইতিমধ্যেই এই ইস্যুতে মামলা দায়ের হয়েছে একাধিক জায়গায়। শেষে কলকাতা হাইকোর্টেও এই ফটোশ্যুট নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন সংখ্যালঘু মহিলা সংগঠনের চেয়ারপার্সন। দাবি ছিল, রণবীরের নগ্ন ছবি যাতে এ রাজ্যে না ছড়াতে পারে তার প্রেক্ষিতে পদক্ষেপ নিতে হবে। এই মামলার শুনানি আগামী ১৯ সেপ্টেম্বর। তবে এখনই বড় একটি নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত নগ্ন ফটোশ্যুট মামলায় অভিনেতা রণবীর সিং এবং যে ম্যাগাজিনের হয়ে অভিনেতা ফটোশ্যুট করেছিলেন…
Read More