Arpita Debnath

5487 Posts
জেলে থেকে পা ফুলছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

জেলে থেকে পা ফুলছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এখন ঠাঁই হয়েছে প্রেসিডেন্সি জেল৷ এটাই এখন তার বর্তমান ঠিকানা৷ সেখানে পহেলা বাইশ ওয়ার্ডের ২ নম্বর সেলে রাখা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে৷ তিনি যে ওয়ার্ডে রয়েছেন, সেখানে দণ্ডিত ও বিচারাধীন বন্দিদের জন্য একটি কমন শৌচাগার রয়েছে৷ এদিকে পা ফোলায় সেল থেকে বেরিয়ে সেখানে যেতে পারছেন না পার্থ। পায়ের পাতায় অল্প ফোলা ভাব রয়েছে তাঁর৷ বিষয়টি চিকিৎসকদের নজরে আনা হয়েছে। পার্থের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন তাঁরা৷ কিন্তু, তাঁকে জেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়নি৷ চিকিৎসকদের বক্তব্য, হাঁটাচলা কম হয়েছে বলেই পায়ে ফোলা ভাব দেখা দিয়েছে৷ জেলের নিয়ম অনুযায়ী স্নান করার জন্য বিচারাধীন ও…
Read More
জল্পনা তুঙ্গে চিনের প্রস্তুতি নিয়ে, তাইওয়ানকে ঘিরে একশোরও বেশি চিনা যুদ্ধবিমান

জল্পনা তুঙ্গে চিনের প্রস্তুতি নিয়ে, তাইওয়ানকে ঘিরে একশোরও বেশি চিনা যুদ্ধবিমান

তবে কি সত্যি সূত্রপাত হবে যুদ্ধরে? মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান শহরের পর থেকেই একেবারে তলানিতে পৌঁছেছে চিন এবং তাইওয়ানের মধ্যেকার সম্পর্ক। আন্তর্জাতিক বিশ্লেষক মহলের একাংশের দাবি, তাইওয়ান এবং চিনের মধ্যেকার যুদ্ধ এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। ইতিমধ্যেই তাইওয়ানের আকাশে দেখা মিলেছে একের পর এক চিনা যুদ্ধবিমানের। তাইওয়ানের সীমান্তেও থরে থরে সাজানো হয়েছে সাঁজোয়া গাড়ি, যুদ্ধের ট্যাংকার। এমতাবস্থায় নিজেদের আস্ফালন বিশ্ববাসীর সামনে তুলে ধরতে নতুন একটি ভিডিও প্রকাশ করল চিন। যেখানে দেখা গিয়েছে তাইওয়ানকে ঘিরে রেখেছে প্রায় একশোরও বেশি বিধ্বংসী চিনা যুদ্ধবিমান। চলছে তাদের মহড়া। প্রকাশ্যে এসেছে চিনের এই নতুন ভিডিও। বিশেষজ্ঞদের মত, এই ভিডিও প্রকাশ করে আসলে চিন তাইওয়ানকে আবারও নতুন করে হুঁশিয়ারি দিচ্ছে। চিন…
Read More
স্বস্তিতে রাজ্যের গেরুয়া শিবির, মিলল মিছিলের অনুমতি

স্বস্তিতে রাজ্যের গেরুয়া শিবির, মিলল মিছিলের অনুমতি

অবশেষে স্বস্তি রাজ্যের গেরুয়া শিবিরের। আজ মহরমের দিনেই হবে বিজেপির মিছিল। মিছিল আটকাতে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ৯ আগস্ট মহরম। একই দিনে ভারতীয় জনতা পার্টির মিছিলের অনুমতি প্রথমে দেয়নি তমলুক জেলা প্রশাসন। তারপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল গেরুয়া শিবির। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য শর্তসাপেক্ষে সেই মিছিলের অনুমতি দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছিল। ডিভিশন বেঞ্চে জয় পেল বিজেপি। মহরমের দিন তমলুকে বিজেপির মিছিলের ছাড়পত্র দেওয়াকে কেন্দ্র করে দায়ের হওয়া জনস্বার্থ মামলা গ্রহণযোগ্য নয়। এমনটা জানিয়েই মামলা খারিজের নির্দেশ দিয়েছে আদালত। তাই ওইদিন বিজেপির মিছিল করতে আর কোনও বাধা রইল না। তমলুক হাসপাতাল…
Read More
রাজ্য জুড়ে নিম্নচাপের ভ্রুকুটি

রাজ্য জুড়ে নিম্নচাপের ভ্রুকুটি

গত সপ্তাহের শেষের দিকেই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল যে চলতি সপ্তাহের শুরুতেই প্রভাব দেখা দেবে নিম্নচাপের৷ সেই ঘোষণা অনুযায়ী বাংলার আকাশে দেখা দিলো নিম্নচাপের ভ্রুকুটি৷ উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় শক্তিবাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ এর প্রভাবেই মঙ্গল থেকে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে৷ সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া৷ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণায়৷ মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা৷ সোমবার সকাল থেকেই দিঘায় শুরু হয়ে গিয়েছে ভারী বৃষ্টিপাত৷ পূর্ণিমার ভরা কটালের জেরে জলচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে৷ পর্যটকদের সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ গার্ডওয়ালের…
Read More
সোনা জিতলেন পিভি সিন্ধু

সোনা জিতলেন পিভি সিন্ধু

স্বপ্নপূরণ হলো মহিলাদের ব্যাডমিন্টন প্রাক্তন চ্যাম্পিয়নের। ২০২২-এর বাকিংহাম কমনওয়েলথ গেমসে আরও এক বড় সাফল্য ভারতের। সোমবার মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গেলসে কানাডার প্রতিপক্ষ মিশেল লিকে কার্যত উড়িয়ে দিয়ে সোনা জিতলেন ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। এদিন কানাডার মিসেল লি এবং সিন্ধুর মধ্যে ছিল ফাইনাল লড়াই। সেই ফাইনালে তিনি মিশেলকে ২১-১৫ এবং ২১-১৩ গেমে হারালেন। প্রসঙ্গত এই প্রথম কমনওয়েলথ গেমস সিঙ্গেলসে সোনা জিতলেন সিন্ধু। এর আগে ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে সিঙ্গেলসে ব্রোঞ্জ এবং ২০১৮ সালের গোল্ড কোস্ট গেমসে রূপো জেতেন তিনি। এছাড়াও সিন্ধুর ঝুলিতে রয়েছে অলিম্পিকসের দুটি পদক। উল্লেখ্য আজকের ফাইনালে প্রথম থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলেন সিন্ধু। যদিও তাঁর প্রতিযোগী মিশেল প্রথম থেকেই সোনার লড়াইয়ে এক ইঞ্চি…
Read More
নতুন জল্পনা রাজনীতির মঞ্চে, সোনিয়াকে ফোন নীতীশের

নতুন জল্পনা রাজনীতির মঞ্চে, সোনিয়াকে ফোন নীতীশের

নতুন জল্পনা বাড়ছে রাজনীতির মঞ্চে। তাহলে কি এবার ভাঙ্গনের পথে বিজেপি জেডিইউ জোট? সেই সম্ভাবনার কথাকে উসকে দিয়েই রবিবার রাতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে ফোন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কানাঘুষোয় শোনা যাচ্ছে, বিজেপির বিরুদ্ধে নীতিশের অভিযোগ, গেরুয়া বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নীতীশের দলে ভাঙ্গন ধরানোর চেষ্টা করছে। আর তার জেনেই বিজেপির সঙ্গে তাঁর দলের দূরত্ব ক্রমশ বেড়েছে, দলীয় সূত্রে খবর এমনটাই। এর মধ্যেই এবার কেন্দ্রীয় মন্ত্রী আর পি সিং আনুষ্ঠানিকভাবে জেডিউ থেকে ইস্তফা দিয়েছেন। আর তাতেই বিজেপি এবং জেডিইউর জোটের অন্দরে বিরোধ আরও বেড়েছে বলে খবর। শোনা যাচ্ছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবারই বিহারের মুখ্যমন্ত্রী দলের সমস্ত বিধায়ক এবং সাংসদদের নিয়ে একটি জরুরী বৈঠকে বসবেন। আর সেই বৈঠকের আগেই রবিবার বিকেলে…
Read More
অপা কাণ্ডে আবার CBI জেরার প্রস্তুতি শুরু

অপা কাণ্ডে আবার CBI জেরার প্রস্তুতি শুরু

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। এই মামলার মূল তদন্তভার রয়েছে সিবিআই-এর হাতে৷ তবে গত কয়েকদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তুমুল তৎপরতায় নয়া মোড় নিয়েছে এই দুর্নীতি মামলা৷ উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এবার নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার প্রস্তুতি শুরু করল সিবিআই। পাশাপাশি পার্থের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও জেরা করতে চায় তাঁরা৷ সিবিআই সূত্রে দাবি, আদালতের নির্দেশে এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মূল মামলার তদন্ত করছে তারা এবং সেই যোগসূত্রেই বিশেষ আদালতে আবেদন করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এর পরেই পার্থ ও অর্পিতাকে নিজেদের হেফাজতে নেবে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক পদস্থ কর্তার…
Read More
কড়া নির্দেশ, জিজ্ঞেসাবাদের জন্য নিজাম প্যালেসে আসতেই হবে অনুব্রতকে

কড়া নির্দেশ, জিজ্ঞেসাবাদের জন্য নিজাম প্যালেসে আসতেই হবে অনুব্রতকে

একের পর এক দুর্নীতির কাণ্ডে জর্জরিত রাজ্য৷ গরু পাচারকাণ্ডে আজ, সোমবার অনুব্রত মণ্ডলকে তলব করছে সিবিআই৷ নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে৷ এবং আজ মানে আজই৷ প্রয়োজনে এসএসকেএম-এ চিকিৎসার পরে হলেও সিবিআই দফতরে আসতে হবে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে। সূত্রের খবর, তৃণমূল নেতার চিঠির উত্তরে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সোমবার অনুব্রত মণ্ডলকে সিবিআই দফতরের হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল সিবিআই। কিন্তু রবিবার সিবিআই-কে মেল করে জানানো হয়, সোমবার তাঁর পক্ষে যাওয়া সম্ভব নয়। কারণ তিনি অসুস্থ। রবিবার বীরভূম থেকে কলকাতায় আসার কথা তাঁর। তবে এসএসকেএমে চিকিৎসার জন্য। এর জবাবে সিবিআই জানিয়েছে সোমবারই অনুব্রতকে নিজাম প্যালেসে হাজির…
Read More
আজ থেকে আগামী কদিন দক্ষিণবঙ্গ জুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আজ থেকে আগামী কদিন দক্ষিণবঙ্গ জুড়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির মরশুমের শুরু হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে৷ অবশেষে মিলল আশার আলো৷ ভারী বৃষ্টির ছোঁয়া পেতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভবনা রয়েছে৷ এর প্রভাবেই আগামী কয়েক দিন ভারী বৃষ্টির দাক্ষিণ্য মিলবে৷ হাওয়া অফিস জানাচ্ছে, আজ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেকারণে ৭ অগাস্ট থেকে ১১ অগাস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ বর্তমানে দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখান থেকেই ফোনে তিনি মুখ্য সচিবের…
Read More
অবশেষে জয়ের হাসি হাসলেন ধনখড়

অবশেষে জয়ের হাসি হাসলেন ধনখড়

অবশেষে জয়ের হাসি হাসলেন তিনি৷ পূর্ব অনুমানকে সত্যি করে মার্গারেট আলভাকে বড় ব্যবধানে হারিয়ে উপরাষ্ট্রপতি হলেন জগদীপ ধনকড়৷ উপরাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজন ছিল ৩৭১টি ভোট। সেখানে ৫২৮টি ভোট পেয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল৷ মোট ভোটের ৭০ শতাংশ পেয়েছেন তিনি। ভোটের নিরিখে বিদায়ী উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুকেও পিছনে ফেলে দিয়েছেন ধনকড়। তাঁর থেকে প্রায় দু’শতাংশ বেশি ভোট পেয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল৷ উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ৭৮০ জন সাংসদের ভোট দেওয়ার কথা। লোকসভার ৫৪৩ জন এবং রাজ্যসভার ২৪৫ জন সাংসদ রয়েছেন। তবে, এই মুহূর্তে রাজ্যসভায় আটটি আসন খালি রয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকেন তৃণমূলের ৩৪ জন সাংসদ। দলের নিষেধ থাকলেও, তা অগ্রাহ্য করে অবশ্য ভোট দেন…
Read More
জেলের কোন ঘরে ঠাই হলো অর্পিতার

জেলের কোন ঘরে ঠাই হলো অর্পিতার

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার হয় পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। ইডি-র আবেদন মেনে শুক্রবার এসএসসি-কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল কোর্ট৷ শুক্রবার রাতেই তাঁদের নিয়ে আসা হয় জেলে৷ পার্থকে রাখা হয় প্রেসিজেন্সি জেলের ‘পয়লা বাইশ’ সেলে৷ অর্পিতার ঠাঁই হয় আলিপুর মহিলা সংশোধনাগারে। দক্ষিণ কলকাতার বিলাসবহুল আবাসনের ঠান্ডা ঘর ছেড়ে গরাদে রাত কাটে তাঁর জানা গিয়েছে, আলিপুর মহিলা জেলের ২ নম্বর ঘরে রাখা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। এই ঘরটি অনেকটা হল ঘরের মতো৷ সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায় এক সময় আলিপুর জেলের এই ঘরেই আবাসিকদের বিউটিশিয়ন কোর্স শেখাতেন৷ সেই ঘরই রাখা হয়েছে…
Read More
বিহারে বিষ মদ খেয়ে মৃত্যু, সংখ্যা ১১ জনের বেশি

বিহারে বিষ মদ খেয়ে মৃত্যু, সংখ্যা ১১ জনের বেশি

নিষিদ্ধ হলেও চলছে কারবার। আবার একবার মদের কারণে প্রাণ হারালো একাধিক। 'ড্রাই স্টেট'। মদ নিষিদ্ধ এই রাজ্যে। কিন্তু বিহারেই বিষ মদ খেয়ে মৃত্যু হল একাধিক মানুষের। পাশাপাশি এও জানা গিয়েছে, অনেকের দৃষ্টি শক্তি চলে গিয়েছে! এখন অনেক মানুষ আবার হাসপাতালে ভর্তি আশঙ্কাজনক অবস্থায়। ইতিমধ্যেই এই ঘটনায় ৫ জন মদের কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনায় প্রশ্নের মুখে নীতীশ কুমারের প্রশাসন। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে খবর, বিহারের সারন জেলায় বিষাক্ত মদ খেয়ে এখনও অবধি মৃত্যু হয়েছে ১১ জনের। আশঙ্কাজনক ১২ জন। এমনকি দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকে। বিষ মদ খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি…
Read More
চাঞ্চল্যকর তথ্য, বিগত তিন বছরে ‘অপা’-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭০০ কোটির লেনদেন

চাঞ্চল্যকর তথ্য, বিগত তিন বছরে ‘অপা’-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭০০ কোটির লেনদেন

তোলপাড় পরিস্থিতি রাজ্যে জুড়ে। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এই শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় শুধু পার্থ চট্টোপাধ্যায় নয় নাম জড়িয়েছে পার্থ ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়েরও। এর পরেই তাদেরকে গ্রেফতার করেছে ইডি। এরপর থেকেই একের পর এক ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার এবং অন্যান্য একাধিক সম্পত্তির হিসেব মিলে চলেছে। প্রতিদিনই উঠে আসা একের পর এক চাঞ্চল্যকর তথ্য দক্রমশ হতবাক করেছে গোটা বঙ্গবাসীকে। এরমাঝেই, ‘অপা’-র ব্যাঙ্ক স্টেটমেন্ট হাতে লাগলো ইডির। ২০১৬ থেকে ২০১৯ সময়ের মধ্যে পার্থ-অর্পিতা এবং তাদের কয়েকটি ব্যাঙ্ক একাউন্টে মোট ৭০০ কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে ইডির এই দাবি ঘুম উড়িয়েছে গোটা রাজ্যবাসীর। এমনকি…
Read More
লং-কোভিড কি? প্রকাশ্যে এলো বড় তথ্য

লং-কোভিড কি? প্রকাশ্যে এলো বড় তথ্য

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এই করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর সেরে উঠলেও যে চিন্তা পুরোপুরি যায় না তা আবার টের পাওয়া গেল। দীর্ঘমেয়াদি ভাবে কোভিডের উপসর্গ থেকে যাওয়ার কারণে মানুষের ফের কোভিড আক্রান্ত হওয়ার আশঙ্কা যে থাকে তা সকলেই জানেন। এই বিষয়টিকেই বলা হয় 'লং-কোভিড'। এবার এই নিয়ে বড় তথ্য মিলল। সম্প্রতি বিজ্ঞান বিষয়ক পত্রিকা 'ল্যানসেট' এই নিয়ে আপডেট দিয়েছে। গবেষণায় জানা গিয়েছে, করোনা সংক্রমণ যাদের হয়েছে তাদের মধ্যে প্রতি আট জনের এক জন লং-কোভিড আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত বিশ্ব জুড়ে ৫০ কোটিরও বেশি মানুষ কোভিড আক্রান্ত…
Read More