Arpita Debnath

5487 Posts
আজই ইডি’র বিশেষ আদালতে তোলা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে

আজই ইডি’র বিশেষ আদালতে তোলা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে

গত দুদিন তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে৷ সরগরম রাজ্য রাজনীতি৷ দীর্ঘ প্রায় ছাব্বিশ ঘন্টা সময় জিজ্ঞেসাবাদের পর গত পরশুই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে ব্যাঙ্কশাল আদালতে৷ তাঁকে ১৪ দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানায় ইডি৷ কিন্তু আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার বলে ইডির বিশেষ আদালতের রেগুলার বেঞ্চ বসেনি৷ তাই সিএমএম কোর্টে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে৷ তাই দু’দিনের বেশি রিমান্ড যে পাওয়া সম্ভব নয়, তা প্রায় নিশ্চিত ছিল৷ সেই মতোই পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়৷ আজ সোমবার ইডি’র বিশেষ আদালত ফের তোলা হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷ জানা গিয়েছে, এদিন ইডি-র তরফে আদালতে…
Read More
অর্পিতার আসল পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন

অর্পিতার আসল পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন

এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি রাজ্যের মহানগরীর বুকে। শুক্রবার দিনভর নিয়োগ দুর্নীতির তদন্তে শহর জুড়ে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক জনের বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যায় ইডি আধিকারিকরা। রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারী, প্রাক্তন এসএসসি চেয়ারম্যানের বাড়িতে গিয়ে চলে এলেও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে তাঁরা এই মুহূর্ত পর্যন্ত বেরোয়নি বলেই জানা গিয়েছে। এদিকে, শুক্রবার রাতেই পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০ কোটির বেশি টাকা। এখন স্বাভাবিক প্রশ্ন একটাই, কে এই অর্পিতা মুখোপাধ্যায় যে এত ভরসাযোগ্য? সন্ধ্যায় ইডির একটি দল হানা দেয় অর্পিতার ফ্ল্যাটে। সেখানে উদ্ধার হয় নগদ ২০ কোটি টাকা এবং ২০টি মোবাইল ফোন। যদিও ইডি…
Read More
দেশের নতুন রাষ্ট্রপতির বেতন থেকে সুবিধা নিয়ে বিস্তারিত

দেশের নতুন রাষ্ট্রপতির বেতন থেকে সুবিধা নিয়ে বিস্তারিত

জয় মিলেছে সদ্যই। বিপুল ভোটে জিতে ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। তিনিই ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। রাইসিনা হিলসে তাঁর আগমন এখন শুধুই সময়ের অপেক্ষা। আগামী ২৪ জুলাই শেষ হচ্ছে ১৪তম রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ। এর পরেই রাষ্ট্রপতি পদে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। শপথ নেওয়ার পরই দিল্লির রাষ্ট্রপতি ভবনের বাসিন্দা হবেন এই আদিবাসী নেত্রী। তাঁকে স্বাগত জানাবে রাইসিনা হিলস। কিন্তু, অনেকেই হয়তো জানেন না কোনও দেশের সাংবিধানিক প্রধানের বাসভবন হিসাবে এটিই বিশ্বের বৃহত্তম। সুবিশাল জায়গার উপর গড়ে ওঠা রাষ্ট্রপতি ভবনের খুঁটিনাটি জানলে অনেকেই হয়তো অবাক হবেন। এই ঐতিহাসিক ভবনে চারটি তলা মিলিয়ে রয়েছে মোট ৩৪০টি ঘর। রয়েছে আড়াই কিলোমিটার লম্বা করিডর।…
Read More
ব্রেকিং: দীর্ঘ জিজ্ঞেসাবাদের পরেই গ্রেফতার করা হল পার্থ চট্টোপাধ্যায়কে

ব্রেকিং: দীর্ঘ জিজ্ঞেসাবাদের পরেই গ্রেফতার করা হল পার্থ চট্টোপাধ্যায়কে

গতকাল থেকে উত্তাল পরিস্থিতি রাজ্যের মহানগরীর বুকে। আজ সেই পারদ চড়লো আরো। দীর্ঘ জিজ্ঞেসাবাদের পরেই গ্রেফতার করা হলো রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে। ২৬ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। অবশেষে তাঁকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হল। শুক্রবার সকাল থেকেই তাঁর বাড়িতে ছিল ইডি আধিকারিকরা। দফায় দফায় রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে তাঁরা। গতকাল এই জিজ্ঞাসাবাদের মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি বলে খবর ছিল। ভবানিপুর থেকে ৩ জন চিকিৎসক তাঁর নাকতলার বাড়িতে গিয়ে তাঁকে দেখে এসেছিলেন। শনিবার সকালেও আবার পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছিল। অবশেষে প্রায় ২৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁর বাড়ি থেকে বেরোয় ইডি, তাঁকে গ্রেফতার…
Read More
বৃষ্টির অভাবে কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

বৃষ্টির অভাবে কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

সময়ের আগেই দেশে প্রবেশ হয়েছে বর্ষার। বর্ষার আগমন ঘটলেও, বৃষ্টি কিন্তু হচ্ছে বিক্ষিপ্ত ভাবে। কখনও কাটফাটা রোদ৷ কখনও আবার সূর্য্যিমামা মুখ লুকাচ্ছে কালো মেঘের আড়ালে৷ কার পরেই দু’এক পশলা বৃষ্টি৷ গত কয়েক দিন ধরে এমনই রোদ-বৃষ্টির খেলা চলছে শহরে৷ আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷ দক্ষিনবঙ্গের জেলাগুলিতে এখনও পর্যন্ত স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত পরিমাণ অনেকটাই কম৷ যার জেরে ব্যাপক প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রে৷ কৃষিতে ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গতকাল পর্যন্ত ৪৭ শতাংশ কম বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কৃষি দফতর৷ সেচের মাধ্যমে জমিতে আমন ধান রোয়ার কাজ হলেও অন্যান্য সব্জির ক্ষেত্রে বিভিন্ন ব্লকে জলের সমস্যা দেখা…
Read More
গতকাল প্রায় চব্বিশ ঘন্টা জিজ্ঞেসাবাদের মুখোমুখি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী

গতকাল প্রায় চব্বিশ ঘন্টা জিজ্ঞেসাবাদের মুখোমুখি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী

গতকাল গোটা দিনটা কঠিন সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করেছে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী। শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ ইডির একটি দল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এসেছিল। নিয়োগ কেলেঙ্কারি নিয়ে তদন্তের খাতিরে তাঁরা মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারপর সারাদিন কেটে গিয়ে রাত হয়ে গিয়েছে। ঘণ্টা হিসেবেও একদিন কেটে গিয়েছে। তাও ইডি তাঁর বাড়ি থেকে বেরোয়নি! খবর অনুযায়ী, রাত অবধি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ছিলেন ইডি আধিকারিকরা। শুক্রবার রাতে কার্যত নজিরবিহীন ঘটনা ঘটে গিয়েছে। শহরের এক আবাসন থেকে উদ্ধার হয়েছে ২০ কোটির বেশি টাকা। যার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে, সেই অর্পিতা মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠ' বলে জানা গিয়েছে। তারপর থেকেই রাজ্য যেন…
Read More
নতুন ভাবে চালু হবে শিক্ষা ব্যবস্থা, একসঙ্গে পড়বে ছেলে-মেয়ে

নতুন ভাবে চালু হবে শিক্ষা ব্যবস্থা, একসঙ্গে পড়বে ছেলে-মেয়ে

নতুন ভাবে চালু হতে চলেছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষাক্ষেত্রে লিঙ্গবৈষম্য দূর করতে এবার ছেলে মেয়েদের একসঙ্গে পঠনপাঠনের পরামর্শ দিল কেরলের রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের সবকটি বিদ্যালয়ে কো-এড শিক্ষা ব্যবস্থা চালু করা হওয়ার সম্ভাবনা৷ কমিশনের দাবি, প্রথম থেকে কো-এড স্কুলে পঠনপাঠন হলে, ছোট থেকেই শিশুদের মনে লিঙ্গচেতনা তৈরি করা সম্ভব হবে। লিঙ্গসাম্য প্রতিষ্ঠা ও নারীদের বিরুদ্ধে ঘটে চলা অপরাধ কমানোর ক্ষেত্রেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মত কমিশনের। জনৈক আইজ্যাক পল নামে এক ব্যক্তি, দিন কয়েক আগে কমিশনে অভিযোগ করেন, ছেলে-মেয়েদের আলাদা স্কুল লিঙ্গসাম্য প্রতিষ্ঠার পরিপন্থী। সেই মর্মেই এই নির্দেশ দেয় কমিশন। কেরলের সরকারি হিসাব অনুযায়ী, রাজ্যে ছেলেদের…
Read More
কুড়ি কোটি টাকা উদ্ধার পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে

কুড়ি কোটি টাকা উদ্ধার পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে

এই মুহূর্তে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে৷ তৃণমূলের শহিদ দিবসের এক দিন পর বহু প্রশ্নের মুখোমুখি রাজ্যের শাসক দল৷ গতকাল দিনভর ১৪টি জায়গায় তল্লাশি চালিয়ে ২০ কোটি নগদ টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে৷ বস্তায় ভরা ছিল এই বিপুল ধনরাশি৷ সেই সঙ্গে উদ্ধার হয়েছে ২০টি মোবাইল ফোন৷ এখনও পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন ইডি-র আধিকারিকরা৷ সারাদিন তল্লাশি করে এই পাহাড়প্রমাণ টাকা উদ্ধার করেন তদন্তকারী অফিসাররা৷ নিজেদের টুইটার হ্যান্ডেলে এই ছবি পোস্ট করেছে খোদ ইডি৷ এসএসসি নিয়োগ দুর্নীতিতে বেনিয়মের পাশাপাশি কী আর্থিক লেনদেন হয়েছিল?…
Read More
তবে কি এবার ঋষিই বসতে চলেছে ব্রিটেনের আগামী প্রধানমন্ত্রী পদে

তবে কি এবার ঋষিই বসতে চলেছে ব্রিটেনের আগামী প্রধানমন্ত্রী পদে

সদ্যই নিজ পদে ইস্তফা দিয়েছেন বরিস জনসন। চলছে নির্বাচন, নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে যুক্তরাজ্যে। যুক্তরাজ্যের প্রথম ভারতীয় বংশভূত প্রধানমন্ত্রী হওয়ার পথে আরও একধাপ এগোলেন ভারতের জামাই ঋষি সুনক। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের পর থেকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঋষির নামই বারবার সামনে এসেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ব্রিটেনের আগামী প্রধানমন্ত্রী পদ ঋষির দখলে আসা এখন সময়ের অপেক্ষা মাত্র। জানা যাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রীত্বের দৌড়ে আরও একধাপ এগিয়েছেন ভারতীয় বংশভূত এই রাজনীতিবিদ। তৃতীয় ধাপে রেকর্ড ভোট দখলের পর চতুর্থ দফার ভোটেও রেকর্ড গড়েছেন ঋষি। রিপোর্ট অনুযায়ী বরিসের মন্ত্রিসভার প্রাক্তন চ্যান্সেলর ঋষির ঝুলিতে চতুর্থ দফায় এসেছে কমপক্ষে ১১৮টি ভোট। এর সঙ্গে জানা যাচ্ছে এদিনের এই ভোট প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীত্বের দৌড়…
Read More
এবার খোঁজ মিললো তৃতীয় মাঙ্কি পক্স আক্রান্ত ব্যক্তির

এবার খোঁজ মিললো তৃতীয় মাঙ্কি পক্স আক্রান্ত ব্যক্তির

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এই পরিস্থিতিতে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। গত সপ্তাহেই দক্ষিণের রাজ্য কেরলে দেশের প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের সন্ধান মেলে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে আসা ওই ব্যক্তিই দেশের প্রথম মাঙ্কি পক্সে আক্রান্ত হিসাবে চিহ্নিত হন। ফলে মাথাচাড়া দেয় নতুন আতঙ্ক। আর সেই আতঙ্কের মধ্যেই প্রথম আক্রান্তের হদিশ পাওয়ার ঠিক দুদিন বাদেই আরও এক মাঙ্কি পক্সে আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া যায়। তাহলে কি দক্ষিণের এই রাজ্য ফের আরও এক ভাইরাসের হটস্পটে পরিণত হতে চলেছে, মাথাচাড়া দেয় সেই প্রশ্নই। এর মধ্যেই শুক্রবার ফের কেরলে আরো একজনের শরীরে এই ভাইরাসের সন্ধান মিলেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন কেরলের…
Read More
আজই দেশের প্রাক্তন রাষ্ট্রপতিকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে

আজই দেশের প্রাক্তন রাষ্ট্রপতিকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে

গতকাল বিপুল ভোটে জয় লাভের পর ঘোষিত হয়েছে দেশের নতুন রাষ্ট্রপতির নাম। অন্যদিকে প্রাক্তন রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শেষের পথে। ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন এবং দেশের নতুন ও প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। আগামী সোমবার অর্থাৎ ২৫ জুলাই দেশের পরবর্তী তথা ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি। তার আগে আগামী রবিবার অর্থাৎ ২৪ জুলাই কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের। আর তাই বিদায়ী রাষ্ট্রপতিকে সংবর্ধনা দিতে আজ, শুক্রবার বিশেষ ফেয়ারওয়েল পার্টি কোবিন্দের। জানা যাচ্ছে তাঁর জন্য শুক্রবার দিল্লিতে এক বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে নয়াদিল্লির হোটেল অশোকায় শুরু হবে এই অনুষ্ঠান। এই…
Read More
বাংলায় আগমন হয়েছে বর্ষার

বাংলায় আগমন হয়েছে বর্ষার

আগমন হয়েছে বর্ষার। বৃষ্টির অভাব দেখা দিয়েছিল বাংলার মাটিতে। উত্তরবঙ্গ বৃষ্টি পেলেও দক্ষিণবঙ্গ যেন চাতক হয়ে গিয়েছিল দু'ফোঁটা বৃষ্টির জন্য। তবে শেষ কয়েক দিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে বাংলা জুড়েই। তাহলে কি বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেল? কী জানাচ্ছে হাওয়া অফিস, জেনে নিন। আবহাওয়া দফতরের যে পূর্বাভাস দিচ্ছে তাতে কপাল পুড়বে দক্ষিণবঙ্গবাসীর। কারণ জানান হয়েছে, আপাতত কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কমপক্ষে রবিবার পর্যন্ত এই রকম আবহাওয়াই বর্তমান থাকবে। তবে উত্তরবঙ্গে আবার ভারি বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বলা হয়েছে, রবিবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।…
Read More
এবার বাংলায় সব কিছুর খতিয়ান করতে আসছে কেন্দ্রীয় দল

এবার বাংলায় সব কিছুর খতিয়ান করতে আসছে কেন্দ্রীয় দল

অনিয়মের অভিযোগ উঠেছে বারংবার। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজ নিয়ে লিখিত ভাবে অনিয়মের অভিযোগ জমা পড়ছে। তাই রাজ্যের অবস্থা কেমন সেটা জানতে এবার কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে বাংলায়। আগামী সপ্তাহের শুরুতেই এই প্রতিনিধি দলটি রাজ্যে এসে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন জেলায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। মূলত প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের কাজ পরিদর্শন করবে তাঁরা, এমনটাই নবান্ন সূত্রে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম ছাড়াও এই কেন্দ্রীয় প্রতিনিধিরা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং কালিম্পং জেলায় গিয়ে প্রকল্প দুটির কাজের অগ্রগতি খতিয়ে দেখবে বলেই খবর। এর পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের…
Read More
চাঞ্চল্যকর তথ্য, জওয়ানদের মধ্যে বাড়ছে আত্মহত্যার প্রবণতা

চাঞ্চল্যকর তথ্য, জওয়ানদের মধ্যে বাড়ছে আত্মহত্যার প্রবণতা

প্রকাশ্যে এলো দেশের সেনাদের নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য। বাড়ছে তাদের আত্মহত্যার সংখ্যা। শীত-গ্রীষ্ম-বর্ষা সমস্ত কিছু উপেক্ষা করে সারাদিন ধরে হাড় ভাঙা পরিশ্রম, সঙ্গে মানসিক চাপ, বাড়ি ফিরতে না পারার দুঃখ, অপ্রতুল ছুটি এবং সর্বোপরি উর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে না পারার আফসোস সবে মিলে ভারতের তিন সশস্ত্র বাহিনীতে প্রায় প্রত্যেক বছরই লাফিয়ে বাড়ছে জওয়ানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা। জানা যাচ্ছে কত ৫ বছরে ভারতের তিন বাহিনীর নিচু তলার জওয়ানদের মধ্যে আত্মঘাতী হওয়ার প্রবণতা উদ্বেগ জনকহারে বৃদ্ধি পেয়েছে। রাজ্যসভায় এমন চমকপ্রদ তথ্যই সামনে এনেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট। তাঁর দেওয়া তথ্য অনুসারে, গত পাঁচ বছরে স্থল, নৌ ও বিমান বাহিনীর ৮১৯ জওয়ান আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এদিন…
Read More