Arpita Debnath

5485 Posts
সাইফ আলি খানের বাড়ির কর্মীদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

সাইফ আলি খানের বাড়ির কর্মীদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

হাসপাতালের তরফে জানানো হয়েছে, সাইফ আলি খানকে ৬ বার ছুরিকাঘাত করা হয়েছে এবং অভিনেতার শরীরের ২টি জায়গায় গভীর আঘাত রয়েছে। ঘাড় ও মেরুদণ্ডে ছুরির আঘাতের ঘটনা ঘটেছে। এএনআই-এর প্রতিবেদন অনুসারে, অভিনেতার অস্ত্রোপচার করা হবে। বান্দ্রায় সাইফ আলি খানের বাড়িতে পৌঁছেছে পুলিশ। এ ব্যাপারে বাড়ির কর্মীদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। হামলাকারীকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি থেকে হামলাকারীর ছবি পাওয়া গেছে। সাইফের ওপর হামলার বিষয়ে মুম্বাই পুলিশের বক্তব্যও বেরিয়ে এসেছে। পুলিশ বলছে, অভিনেতার ওপর হামলার তদন্ত চলছে। সাইফ আলি খানের বাড়িতে অজানা এক ব্যক্তি প্রবেশ করেন। অভিনেতার সঙ্গে হাতাহাতি হয়। সাইফ আলি খানের টিমের পক্ষ থেকেও একটি বিবৃতি জারি করা হয়েছে। দলটি বলছে,…
Read More
বাড়ানো হলো রেজিস্ট্রেশনের সময়সীমা

বাড়ানো হলো রেজিস্ট্রেশনের সময়সীমা

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই অপেক্ষা পরীক্ষার, আগামী ১০ ফেব্রুয়ারি থেকই শুরু হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা। তার আগে এই নিয়ে তৃতীয়বার পরীক্ষার্থীদের নাম রেজিস্ট্রেশনের জন্য পোর্টাল চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এখনও পর্যন্ত যদি কারও রেজিস্ট্রেশন না হয়ে থাকে তাহলে তাদের আরো একবার সুযোগ দিচ্ছে পর্ষদ। এর আগে পর্ষদের তরফে প্রথম দফায় ১৮ ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় ৩ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে মোট ৯.,২৮১ টি স্কুলে। তবে এখনও পর্যন্ত নাম নথিভুক্ত করতে পারেনি বহু পড়ুয়া। তাঁদের কথা ভেবেই এবার শেষবারের মতো আরও একদিনের জন্য রেজিস্ট্রেশনের পোর্টাল চালু করে দিচ্ছে পর্ষদ।  রেজিস্ট্রেশনের কাজ দ্রুত সম্পন্ন করা যায়…
Read More
চলতে থাকা তদন্তের মাঝেই প্রকাশ্যে এসেছে পার্থর নয়া কীর্তি

চলতে থাকা তদন্তের মাঝেই প্রকাশ্যে এসেছে পার্থর নয়া কীর্তি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ শুনানিতে পার্থদের বিরুদ্ধে হাজার হাজার পাতার নথি জমা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। সেখান থেকেই জানা যাচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে পার্থর ‘কীর্তি’ ফাঁস করেছেন তাঁর জামাই কল্যাণময়। প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় এজেন্সির জমা দেওয়া নথিতে (৬০৯৭, ৬১০২, ৬১০৪ ও ৬১০৬) পার্থর জামাইয়ের লিখিত বয়ানের উল্লেখ রয়েছে। দাবি করা হয়েছে, ট্রাস্টের নামে কোটি কোটি টাকা নগদ দিয়ে সম্পত্তি কেনা হয়েছিল। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর প্রয়াত স্ত্রী…
Read More
সরকারের বিরুদ্ধে ডাক উঠছে আন্দোলনের

সরকারের বিরুদ্ধে ডাক উঠছে আন্দোলনের

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে দফায় দফায় ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এদিকে বাংলার সরকারি কর্মীদের ঝুলি প্রায় শূন্য। এই আবহে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশকেই তীব্র আক্রমণ করলেন ডিএ আন্দোলনের অন্যতম একজন নির্ঝর কুণ্ডু। তিনি বলেন, ‘অনুগত কর্মচারীদের জন্য খুব শীঘ্রই চালু হবে DA-শ্রী’। সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় বাংলার রাজ্য সরকারি কর্মীরা হতাশা প্রকাশ করেছেন। সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, বিগত দু’বছর ধরে শীর্ষ আদালতে এই মামলা চলছে। এমন…
Read More
মিলেছে জামিন তবুও থাকতে হবে জেলে

মিলেছে জামিন তবুও থাকতে হবে জেলে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল। অবশেষে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেন পার্থ। ইডি আদালত তরফে দুটি ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকার বন্ডে পার্থর জামিন মঞ্জুর করা হয়। যদিও জামিন মিললেও এখনই জেলমুক্তি হবে না পার্থর। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সিবিআই-র প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা এখনও চলছে। ফলে…
Read More
নতুন বছরে ডিএ বৃদ্ধির অপেক্ষায় সরকারি কর্মীরা

নতুন বছরে ডিএ বৃদ্ধির অপেক্ষায় সরকারি কর্মীরা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে বারে বারে পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি। সব মিলিয়ে হতাশ সরকারি কর্মীরা। আগামী মাসে বিধানসভায় ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করবেন বাংলার অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আশায় সরকারি কর্মীরা। গত বছর ফেব্রুয়ারীতে ৪% ডিএ বৃদ্ধি করা হয়েছিল সরকার তরফে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ গিয়ে দাঁড়ায় ১৪ শতাংশে। এখনও সেই ১৪ শতাংশ হারেই মিলছে। তারপর থেকে আর কোনো সুখবর পায়নি সরকারি কর্মীরা। উল্লেখ্য, তার আগের বাজেটেও বাংলার সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত ৩% ডিএ…
Read More
কড়া বার্তা পর্ষদের তরফে

কড়া বার্তা পর্ষদের তরফে

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই দিন গুনছে পরীক্ষার্থীরা। মাঝে মাত্র বাকি আর কয়েকটা দিন। মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্যজুড়ে প্রস্তুতি তুঙ্গে। তবে অন্যবারের তুলনামায় এবার মাধ্যমিক পরীক্ষা নিয়ে ব্যাপক কড়া পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। নিরাপত্তা জোরদার করার পাশাপাশি নেওয়া হচ্ছে বেশ কিছু কঠোর পদক্ষেপ। পরীক্ষা চলাকালীন মোবাইল ফোনসহ ধরা পড়লেই কড়া পদক্ষেপ নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। এমনকি তিন বছর পর্যন্ত ওই পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া বাতিল করে দেওয়ার ব্যাপারেও চিন্তাভাবনা করা হচ্ছে। পরীক্ষার্থীরা যাতে পরীক্ষার হলে মোবাইল নিয়ে না আসেন তার জন্য বারবার সচেতন করা হচ্ছে। অভিভাবকদেরও বলা হচ্ছে বারবার। তারপরেও যদি কেউ পরীক্ষার হলে ফোন আনেন…
Read More
বড় নির্দেশ শীর্ষ আদালতের

বড় নির্দেশ শীর্ষ আদালতের

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রোজভ্যালি কাণ্ডে সর্বস্ব খুইয়ে বহু লক্ষ লক্ষ মানুষ পথে বসেছিলেন। তবে আদালতের নির্দেশে ধীরে ধীরে আশার আলো দেখতে শুরু করেছিলেন আমানতকারীরা। এরই মধ্যে রোজভ্যালির বাজেয়াপ্ত করা ২২টি হোটেলের ব্যবসার গতিবিধি নিয়ে ইডি-র অবস্থান জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশ, চিটফান্ড সংস্থা রোজভ্যালির বাজেয়াপ্ত করা ওই ২২ হোটেলে ব্যবসা নিয়ে ইডির অবস্থান জানাতে হবে৷ বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গকান্তের বিশেষ ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠেছিল।
Read More
সরকারের তরফে কড়া নজরদারির নির্দেশ

সরকারের তরফে কড়া নজরদারির নির্দেশ

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই আবাস যোজনা প্রকল্পে টাকা পাঠানোর আগে থেকে শুরু করে টাকা পাঠানোর পর পর্যন্ত প্রত্যেকটি ধাপে অত্যন্ত সাবধানী পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই সরকারি প্রকল্পে ইতিমধ্যে পাঠানো হয়েছে প্রথম কিস্তির ৭ হাজার টাকা। যারা এখনও পর্যন্ত এই সরকারি অর্থ পেয়েছেন তাদের কাছে যাতে কোনোভাবেই বেশি দামে নির্মাণ সামগ্রী বিক্রি করা না হয় এবার তা নিয়েই কড়া নির্দেশ দিল নবান্ন। ইতিমধ্যে এই বিষয়ে ব্লক স্তরের অধিকারীদের নির্দেশ পাঠানো হয়েছে। দুয়ারে সরকার কর্মসূচি…
Read More
হাসপাতাল থেকে ছাড়া পেলেন কালীঘাটের কাকু

হাসপাতাল থেকে ছাড়া পেলেন কালীঘাটের কাকু

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলার সূত্রে শিরোনামে উঠে এসেছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। গত ডিসেম্বর মাসে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ‘কালীঘাটের কাকু’। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিগত বেশ কিছুটা সময় ধরে সেখানে চিকিৎসাধীন থাকার পর জেলে ফিরলেন তিনি। এদিকে আগেই সিবিআইয়ের তরফ থেকে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার আবেদন জানানো হয়েছিল। এবার তিনি হাসপাতাল থেকে ছুটি পেয়ে জেলে ফিরতেই সেই প্রক্রিয়া করা হবে। জানা যাচ্ছে, সেই পরীক্ষা করানোর কথা রয়েছে।…
Read More
সৌরভের পক্ষে গেলো আদালতের রায়

সৌরভের পক্ষে গেলো আদালতের রায়

বিগত বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা, দায়ের হয়েছিল মামলা। অবশেষে এলো রায়। ইস্পাত কারখানার জন্য প্রয়াগ ফিল্ম সিটির ৩৫০ একর জমি এক টাকায় প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দেওয়ার অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। এই সিদ্ধান্তের বিরোধীতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আমানতকারীরা। অভিযোগ ছিল, প্রয়াগের লিজে থাকা জমি সংস্থাকে কিছু না-জানিয়েই সৌরভকে দিয়ে দেওয়া হয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির জন্য ওঠে। আদালত জানাল, রাজ্যের সঙ্গে ওই সংস্থার যা চুক্তি হয়েছে, তাতে হাইকোর্ট কোনোরকম হস্তক্ষেপ করবে না। আদালতের নির্দেশ, চন্দ্রকোনার ওই জমি সহ যাবতীয় সম্পত্তির ভ্যালুয়েশন করাতে হবে। এই কাজে সেবি-কে সাহায্য করবে রাজ্য সরকার। তারপর…
Read More
জঙ্গি কার্যকলাপ রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের

জঙ্গি কার্যকলাপ রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের

দিন প্রতিদিন বেড়ে চলেছে জঙ্গিদের কার্যকলাপ। গ্রেফতার করা হয়েছে একের পর এক। এই বিষয় প্রকাশ্যে আসার পর রাজ্যের কারা এবং স্বরাষ্ট্র দফতরের শীর্ষ আধিকারিকদের মধ্যে বেশ কিছু বৈঠক হয়। তারপরেই জেলের বন্দিদের মোবাইল ফোনের ব্যবহার রুখতে এবার বিরাট উদ্যোগ নিচ্ছে কারা দফতর। কারা দফতর সূত্রে জানা যাচ্ছে, ওপার বাংলার বর্তমান পরিস্থিতি ও সেখানকার নানান জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপের বিষয়ে নির্দিষ্ট খোঁজখবর নেওয়ার পর রাজ্যের কাছে বেশ কিছু পরামর্শ পাঠায় অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেখানেই নাকি বলা হয়, জেলের মধ্যে মোবাইল ফোনের ব্যবহার রুখতে নয়া প্রযুক্তির জ্যামার বসাতে হবে। এরপরেই এই বিষয়ে উদ্যোগ নিয়েছে কারা দফতর। জানা যাচ্ছে, রাজ্যের নানান জেলে…
Read More
আদালতের দেওয়া রায় শুনে কি জানালেন মুখ্যমন্ত্রী

আদালতের দেওয়া রায় শুনে কি জানালেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পর অবশেষে আজ ১৬৪ দিনের মাথায় তার সাজা ঘোষণা করেছেন কলকাতার শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। সকলেই আশা করেছিলেন অভিযুক্ত সঞ্জয় রায়কে ফাঁসির সাজা শোনাবেন বিচারক। কিন্তু তা হয়নি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের শাস্তি দিয়েছেন। জেলা সফরে মালদা গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই আরজি কর কাণ্ডের রায় শোনার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেছেন,’ প্রথম দিন থেকে আমরা ফাঁসির দাবী করেছিলাম। এখনও তাই করছি। তবে আদালতের রায় নিয়ে কিছু বলবো না।’ প্রসঙ্গত আরজিকর কাণ্ডের পর রাজ্যে ঘটে গিয়েছে আরও…
Read More
চালু হতে চলেছে দেশের প্রথম বৈদ্যুতিক ভেসেল

চালু হতে চলেছে দেশের প্রথম বৈদ্যুতিক ভেসেল

সম্প্রতি কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছিলেন। এবার ঘোষণা মতোই হলো কাজ। পূর্ব প্রতিশ্রুতি মতোই আসন্ন বৃহস্পতিবার থেকেই চালু হয়ে গেল দেশের প্রথম ইলেকট্রনিক ফেরি ভেসেল। কলকাতার মিলেনিয়াম পার্কের আউট্রাম ঘাট থেকে পতাকা উঁচিয়ে এই অত্যাধুনিক ই-ভেসেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের মধ্যে বাংলায় প্রথমবার চালু হলো এই বিদ্যুৎ চালিত ভেসেল। এই ভেসেল বানাতে রাজ্যের মোট খরচ হয়েছে ৬ কোটি টাকা। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ই-ভেসেলটি তৈরির দায়িত্ব ছিল গার্ডেনরিচ শিপ বিল্ডার্স-এর ওপর। এই ই-ভেসেলে এসি এবং নন এসি দুটো বিভাগই রয়েছে। এর মধ্যে এসিতে ৩০ জন যাত্রী এবং নন এসিতে ৬২ জন যাত্রী উঠতে পারবেন। মিলেনিয়াম পার্ক থেকে…
Read More