14
Mar
আগামী মাসেই আরো দুই কেন্দ্রে হবে ভোট৷ আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে৷ ১২ এপ্রিল ভোট হবে এই দুই কেন্দ্রে৷ রবিবার সকালেই এই দুই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, আসানসোলে বাবুলের ছেড়ে যাওয়া কেন্দ্রে লড়বেন ‘বিহারি বাবু’ শত্রুঘ্ন সিনহা৷ অন্যদিকে, বালিগঞ্জ দলের মুখ বাবুল সুপ্রিয়৷ দুই নেতাই একসময় বিজেপি’তে ছিলেন৷ এখন তাঁরা তৃণমূলে৷ তবে তৃণমূলের প্রার্থী নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা৷ তাঁদের কথায়, অন্যদল ছেড়ে আসার উপহার এটা৷ এদিকে, বালিগঞ্জ পেয়েই তৃণমূল সুপ্রিমোকে কৃতজ্ঞতা জানান বাবুল৷ তিনি টুইটে লেখেন, ‘‘আপনাকে অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি। আপনি আমাকে বাংলার…
