Arpita Debnath

5487 Posts
জোর ধাক্কা খেলো রাজ্য

জোর ধাক্কা খেলো রাজ্য

আবারও ধাক্কা খেলো রাজ্য। এর আগে ওবিসি সার্টিফিকেট মামলায় সময় চেয়েছিল রাজ্য। সুপ্রিম কোর্টে বাংলার OBC- মামলার শুনানিতে জবাব দেওয়ার জন্য রাজ্যের হয়ে আরও কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। দেশের সর্বোচ্চ আদালতে মামলাটির শুনানি ছিল। সেখানেই বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এদিন শীর্ষ আদালত জানায়, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারও সংরক্ষণ পাওয়া উচিত নয়। গত মে মাসে ২০১০ সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। ক্ষমতায় আসার পর থেকে ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এদিকে কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে…
Read More
রাজনীতির মঞ্চে তৈরী হতে চলেছে নতুন দল

রাজনীতির মঞ্চে তৈরী হতে চলেছে নতুন দল

নির্ধারিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। ফলাফল প্রকাশের পরই দেখা গিয়েছে যে বাংলায় ভালো পারফরম্যান্স করতে পারেনি বিজেপি। লোকসভা নির্বাচনের পর উপ ভোটেও ছক্কা তৃণমূলের। তবে যে দল গোটা বঙ্গ জুড়ে বিরাজ করছে, তার অভ্যন্তরে কি চলছে, এই নিয়ে চর্চা তুঙ্গে। বিগত বেশ কিছু সময় ধরে সবুজ শিবির ভাগ হয়েছে নবীন বনাম প্রবীণে। বাংলার শাসক শিবিরে যেভাবে গৃহযুদ্ধ বেঁধেছে তাতে খুব তাড়াতাড়ি আরও এক নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গে। সম্প্রতি এমনই বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা শঙ্কু দেব পান্ডা। শঙ্কু দেবের কথায় ‘খেলা শুরু হয়ে গেছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে একটা অ্যাটোম বোম পড়তে চলেছে…
Read More
বড় নির্দেশ দিল হাইকোর্ট

বড় নির্দেশ দিল হাইকোর্ট

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় গত আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছে আরজি কর। চিকিৎসক ধর্ষণের খুনের ঘটনার পর প্রকাশ্যে এসেছে হাসপাতালের অন্দরে হওয়া নানান দুর্নীতি, থ্রেট কালচারের অভিযোগ। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে আদালত অবধি। এবার সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে বড় নির্দেশ দিল আদালত। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর আরজি করের অন্দরে থ্রেট কালচার চালানো, আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার অভিযোগে ৫১ জন জুনিয়র ডাক্তার, হাউস স্টাফকে সাসপেন্ড করেছিল কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হন। এবার ওই মামলাতেই বড় পর্যবেক্ষণ বিচারপতি জয় সেনগুপ্তের। বিগত ২ বছরে কতগুলি ওই…
Read More
বৃষ্টির পূর্বাভাস রাজ্যের দক্ষিণবঙ্গে

বৃষ্টির পূর্বাভাস রাজ্যের দক্ষিণবঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে একটু পারদ নামতে না নামতেই শীতের পথে ফের বাধা নিম্নচাপ। দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। আজ থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে বৃষ্টি। ভিজবে একের পর এক জেলা। শীতের পথে বাধা হবে পশ্চিমী ঝঞ্ঝা। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। মঙ্গলবারও হালকা বৃষ্টি হতে পারে। এরপর বুধবার থেকে আবহাওয়ার বদল। সেই সময় পারদ পতনের পূর্বাভাস। সাগরে নিম্নচাপের জেরে দু’দিন মূলত পশ্চিমি জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস। ভিজবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম…
Read More
বাড়তি সতর্কতা নিচে সরকার

বাড়তি সতর্কতা নিচে সরকার

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই দুর্নীতির অভিযোগে তুলেই একাধিক প্রকল্পে টাকা দেওয়াই বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই এবার নিজস্ব কোষাগার থেকেই কেন্দ্রীয় আবাস যোজনা প্রকল্পের আবেদনকারীদের জন্য টাকা দিতে চলেছে রাজ্য সরকার। এবারে দুর্নীতি রুখতে আবাস প্রকল্প নিয়েই বাড়তি সতর্কতা অবলম্বন করতে চলেছে রাজ্য সরকার। আবাসের টাকা বিলির আগেই তৈরি করা হচ্ছে সুরক্ষা বলয়। বাড়তি সতর্কতা অবলম্বন করতে প্রত্যেক উপভোক্তাদের জন্য একটি করে সুনির্দিষ্ট নম্বর অর্থাৎ ইউনিক আইডি তৈরির সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।…
Read More
বাড়ানো হলো মিড-ডে মিলের বরাদ্দ

বাড়ানো হলো মিড-ডে মিলের বরাদ্দ

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দীর্ঘ দু’বছর পর মিড–ডে মিলের বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও তা না বাড়ারই সমান। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক দুই খাতে মাথাপিছু ৭০ এবং ৭৫ পয়সা করে বাড়ানো হচ্ছে মিড–ডে মিলের বরাদ্দ। এর আগে শেষ বার ২০২২ সালে মিড-ডে মিলের বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র। তারপর থেকে দু’বছর পেরিয়েছে। দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রির। আর এবার ‘নামমাত্র’ বরাদ্দ বাড়ল। আগে প্রাথমিকে মিড-ডে মিলের জন্য মাথাপিছু বরাদ্দ ছিল ৫.৪৫ টাকা এবং উচ্চ প্রাথমিকে তা ৮.১৭ টাকা। আর এবার তা যথাক্রমে ৭০ এবং ৭৫ পয়সা বাড়ল। মিড-ডে মিলের বরাদ্দ…
Read More
তীব্র ভর্ৎসনার মুখে পড়লো পার্থ

তীব্র ভর্ৎসনার মুখে পড়লো পার্থ

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় বিগত প্রায় দু’বছর ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জামিনের জন্য কলকাতা হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন তিনি। সেই মামলার শুনানিতে পার্থকে ভর্ৎসনা করল শীর্ষ আদালত। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী একাধিকবার নিজের মক্কেলের জামিন চাওয়ার ক্ষেত্রে বাকিদের জামিন পাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। এই প্রেক্ষিতে শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার পর্যবেক্ষণ, বাকিদের সঙ্গে নিজের তুলনা করার আগে পার্থ চট্টোপাধ্যায়ের লজ্জা হওয়া উচিত!…
Read More
জামিন পেলেও জেলেই থাকতে হচ্ছে কালীঘাটের কাকুকে

জামিন পেলেও জেলেই থাকতে হচ্ছে কালীঘাটের কাকুকে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র। ইডির করা মামলায় জামিন পেলেন সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকু। এদিন কলকাতা হাই কোর্টে কাকুর জামিন মঞ্জুর হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ অভিযুক্তর জামিন মঞ্জুর করেছেন। তবে বেঁধে দেওয়া হয়েছে একাধিক শর্ত। মামলার সঙ্গে যুক্ত কোনও তথ্য ও প্রমাণ নষ্ট করতে পারবেন না তিনি। কোনোভাবেই মামলায় সাথে যুক্ত সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না। নিজের পাসপোর্ট জমা রাখতে হবে। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া রাজ্যের, এমনকি…
Read More
চালু করা হলো নতুন একটি প্রকল্প

চালু করা হলো নতুন একটি প্রকল্প

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম ‘হাসির আলো’। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করা হয়েছে একটি দারুণ স্কিম। সেই প্রকল্পের অধীন থাকা গ্রাহকরা তিন মাসে ৭৫ ইউনিট অবধি বিদ্যুৎ একেবারে বিনামূল্যে পেয়ে থাকেন। অর্থাৎ প্রায় ৩০০ টাকা সাশ্রয় হয় তাঁদের। এই প্রকল্পের দৌলতে উপকৃত হয়েছেন রাজ্যের বহু মানুষ। এই প্রকল্পের সুবিধা সেই সকল উপভোক্তারা পাবেন যাদের ০.৩ কিলোওয়াটের ক্ষমতা সম্পন্ন গৃহস্থলীর জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ আছে। এছাড়া রাজ্য সরকারের এই স্কিমে আবেদন করতে হলে ওই গ্রাহককে কিন্তু বিপিএল তালিকাভুক্ত হতে…
Read More
বেতন বাড়ল সরকারি কর্মীদের

বেতন বাড়ল সরকারি কর্মীদের

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ডিএ না বাড়লেও এবার বেতন বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের ইএসআই হাসপাতালে নিযুক্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকার তরফে। তার আগেই বেতন বৃদ্ধি করা হল এই সকল কর্মীদের। ইএসআই হাসপাতালে নিযুক্ত চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের তিন হাজার টাকা করে বেতন বাড়ালো রাজ্য সরকার। এর আগে তাদের বেতন ছিল ১২ হাজার টাকা। সেই বেতন এক ধাক্কায় বেড়ে হল ১৫ হাজার টাকা। নভেম্বর মাস থেকেই বর্ধিত হারে বেতন…
Read More
বড় নির্দেশ সুপ্রিম কোর্টের তরফে

বড় নির্দেশ সুপ্রিম কোর্টের তরফে

যে কোনো নির্বাচনে ইভিএমের একটা বড় ভূমিকা থাকে। এটি ছাড়া ভোট পর্ব অসম্পূর্ণ। তবে অন্যদিকে ভোটে হারলেই ইভিএমের দিকে আঙুল! নির্বাচন মিটতেই ইভিএমে কারচুপির অভিযোগে প্রায়ই সরব হতে দেখা যায় বিরোধীদের। এমতাবস্থায় ইভিএমের বদলে ব্যালট পেপারে ভোট করানোর আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। এবার সেই মামলায় বড় মন্তব্য করল শীর্ষ আদালত। ব্যালটে ভোট করানোর আর্জি জানিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা করেছিলেন ডা. কে পাল নামের একজন আইনজীবী। শীর্ষ আদালতের বিচারপতি পিবি বরাল এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। এদিন ব্যালটে ভোট করানোর আবেদন খারিজ করে দেয় আদালত। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে…
Read More
বড় ঘোষণা মেয়রের

বড় ঘোষণা মেয়রের

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার আগে থেকেই উন্নয়নের দিকে বিশেষ নজর থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর আমলে বহু জনপ্রিয় স্থানের সৌন্দর্যায়ন হয়েছে। এবার যেমন বাগবাজারে সারদা মায়ের বাড়ির এলাকার সৌন্দর্যায়ন হতে চলেছে। প্রত্যেক বছর দূরদূরান্ত থেকে বহু মানুষ এখানে ছুটে আসেন। এবার সেখানকারই ‘ভোলবদলে’র দায়িত্ব নিয়েছে কলকাতা কর্পোরেশন। মুখ খোলেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানকার বস্তিবাসীদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে নতুন ফ্ল্যাট দেওয়া হবে। জানা যাচ্ছে, সৌন্দর্যায়নের দ্বিতীয় ধাপে এই ফ্ল্যাট তৈরির কাজ হচ্ছে। সেই কাজ পরিদর্শন করতে যান ফিরহাদ। কাজ পরিদর্শনের পর কলকাতার মেয়র বলেন, আগামী বছর পুজোর আগেই দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হবে। ফলে শীঘ্রই বস্তিবাসীদের একাংশ নতুন ফ্ল্যাট…
Read More
জোরালো হচ্ছে আন্দোলন

জোরালো হচ্ছে আন্দোলন

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে বহুদিন থেকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। বছর শেষে এবার আরও জোরদার প্রতিবাদ। সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতার দাবিতে এবার আরও একধাপ এগিয়ে জোড়ালো আন্দোলনে নামতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। এই বিষয়ে রবিবার সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান-সহ একগুচ্ছ দাবিতে আগামী ২২ ডিসেম্বর, ২৩ ডিসেম্বর এবং ২৪ ডিসেম্বর হবে কর্মসূচি। এই তিন দিনই নবান্নের সামনে অবস্থান-বিক্ষোভ…
Read More
প্রকাশ্যে কারণে আসছে নয়া অভিযোগ

প্রকাশ্যে কারণে আসছে নয়া অভিযোগ

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ফের অভিযোগের মুখে চিকিৎসক শান্তনু সেনের গোষ্ঠী। অভিযোগ, চূড়ান্ত বেআইনিভাবে নির্বাচন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তারা। ইন্ডিয়ান মেডিক‌্যাল অ‌্যাসোসিয়েশনের বঙ্গীয় শাখার নির্বাচন ঘিরে এই অভিযোগ। সম্প্রতি বেশ কিছু চিকিৎসক শান্তনু সেনের গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন। যদিও সেসবে আমল দিতে নারাজ ইন্ডিয়ান মেডিক‌্যাল অ‌্যাসোসিয়েশনের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি চিকিৎসক শান্তনু সেন। তার পাল্টা উত্তর, অভিযোগ থাকলে নির্বাচন কমিশনে গিয়ে জানাক। এই নিয়েই শোরগোল। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএম‌এ) বেঙ্গলের রাজ্য সম্পাদক…
Read More