27
Sep
ভারতে সবচেয়ে দ্রুতগতিতে বেড়ে ওঠা হাইপার ভ্যালু ই-কমার্স প্ল্যাটফর্ম হল ফ্লিপকার্ট। ফ্লিপকার্টের অধীন সংস্থা শপসির বিশাল শপিং কার্নিভাল, যার নাম ছিল দ্য গ্র্যান্ড শপসি মেলা, তার তৃতীয় পর্ব সম্প্রতি শেষ হয়েছে। এই কেনাকাটার পর্বে শপসি লক্ষ্য করেছে যে, এখানে ভারত থেকে অনেক বেশি লোক অংশ নিয়েছে এবং সারা দেশের স্থানীয় বিক্রেতারা এই কেনাকাটা পর্বে জড়ো হয়েছিলেন লক্ষ লক্ষ ক্রেতার চাহিদা মেটাতে। টিয়ার ২+ শহরের ক্রেতারা এই কার্নিভ্যালে কিনেছেন ফ্যাশনের পোশাক, গৃহস্থালির দরকারি জিনিসপত্র, সৌন্দর্যচর্চার প্রোডাক্ট এবং বৈদ্যুতিন সরঞ্জাম। এর ফলে লক্ষ লক্ষ আঞ্চলিক বিক্রেতার অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। এরই পাশাপাশি, ফ্লিপকার্টের দ্য বিগ বিলিয়ন ডেজ ২০২৩-এ শপসি নিয়ে আসবে, বিশেষ করে…
