30
Apr
স্বাগত হসপিটাল গুয়াহাটির চিফ ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট ও এইচওডি ডাঃ দীপঙ্কর দাস উত্তরপূর্ব ভারতের হৃদরোগীদের আরও সচেতন থাকতে ও অত্যাধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়ার পরামর্শ দিলেন। অ্যাঞ্জিয়োপ্লাস্টির পর স্টেন্ট প্লেসমেন্টের পরবর্তীকালে আর্টারির রি-ন্যারোইংয়ের আশঙ্কা হ্রাস করতে ডাঃ দাস দুইটি উন্নত প্রযুক্তি ব্যবহার করতে শুরু করেছেন: হাই ডেফিনিশন-ইন্ট্রাভাস্কুলার আল্ট্রাসাউন্ড (এইচডি-আইভিইউএস) ও রোটাব্লেটর রোটেশনাল অ্যাথেরেক্টমি সিস্টেম বা রোব্লেশন (High Definition-Intravascular Ultrasound and Rotablator Rotational Atherectomy System or Rotablation)। ডাঃ দাস বলেন, আইভিইউএস কোনও করোনারি আর্টারিকে ভিতর থেকে দেখতে সাহায্য করে। এই অভিনব এইচডি ভিউ আমাদের ক্রিটিক্যাল ইনফর্মেশন দিতে পারে যা অন্যান্য রুটিন ইমেজিং মেথডের দ্বারা সম্ভব নয়। করোনারি আর্টারি ইন্টারভেনশনের ক্ষেত্রে আইভিইউএস ব্যবহার করা…
