10
Apr
টাইটান কোম্পানির আইকেয়ার ডিভিশন ‘টাইটান আই-প্লাস’ (Titan Eye+) উত্তরপূর্বাঞ্চলে তাদের ‘রিটেল প্রেজেন্স’ প্রসারিত করার লক্ষ্যে আসামের গুয়াহাটিতে পাঁচটি নতুন স্টোর খুলেছে। এই স্টোরগুলির মাধ্যমে চক্ষু-পরিচর্যার ক্ষেত্রে আরও বেশি পরিষেবা দেওয়া সম্ভব হবে। স্টোরগুলি খোলা হয়েছে ক্রিশ্চিয়ান বস্তি, পল্টন বাজার, লাল গনেশ, ভেটাপাড়া ও আদাবাড়ি এনসিএস হল এলাকায়।টাইটান আই-প্লাস স্টোরগুলি থেকে গ্রাহকরা তাদের প্রয়োজনমাফিক কেনাকাটা করতে পারবেন। টাইটান আই-প্লাস ‘ইনোভেটিভ প্রোডাক্টে’র এক বিরাট সম্ভার পেশ করছে, যেমন টাইটান আইএক্স (Titan EyeX)। এই সম্ভারে রয়েছে সম্পূর্ণ নতুন স্মার্ট আইওয়্যার, অ্যান্টি-ফগ ও অ্যান্টি-ভাইরাল লেন্স। এসবের দাম শুরু মাত্র ৯৯৯ টাকা থেকে। স্টোরগুলিতে ‘ফ্রি জিরো এরর আই টেস্টিং’-এর সুবিধা পাওয়া যাবে, যার দায়িত্বে থাকবেন…
