Business Bureau

3250 Posts
সোচ-এর নতুন স্প্রিং সামার কালেকশন

সোচ-এর নতুন স্প্রিং সামার কালেকশন

ভারতের বৃহত্তম ‘অকেশন অ্যান্ড এভনিং উইয়্যার ব্র্যান্ড’ সোচ লঞ্চ করল তাদের নতুন স্প্রিং সামার কালেকশন ২০২৩। ভারতের পরম্পরাগত শিল্পকলা ও কারিগরি দ্বারা অনুপ্রাণিত এই নতুন কালেকশন। এই কালেকশনে রাখা হয়েছে প্রাচীন বয়নশিল্প অনুসারী ভারতীয় ঐতিহ্যসম্মত কোলাম, লিপ্পন আর্ট ও ইকত। সোচের স্প্রিং সামার কালেকশন রঙের দিক থেকে হালকা ও মরশুমি সুগন্ধের বার্তাবাহী প্যাস্টেলে রঞ্জিত। এই কালেকশনে রয়েছে যেকোনও উপলক্ষের জন্য রকমারি রঙের শাড়ি, সালওয়ার স্যুট, কুর্তা, টিউনিক, কুর্তা সেট, লেহেঙ্গা, কাফতান ইত্যাদি নানা সামগ্রী। সোচ সামার কালেকশনের বিশেষত্ব হল ট্রাডিশনাল প্রিন্ট, ইন্ট্রিকেট ওয়ার্ক ও এক্সকুইজিট ডিজাইন। এগুলি তৈরি হয়েছে ফ্লুইড শিল্যুয়েট, ব্রিজি স্ট্রাকচার ও লাইটওয়েট ফ্যাব্রিকে। ৭৯৮ টাকা থেকে শুরু…
Read More
জোড়হাটে ক্যান্টাবিল রিটেলের নতুন স্টোর

জোড়হাটে ক্যান্টাবিল রিটেলের নতুন স্টোর

অসমের জোড়হাটে একটি নতুন স্টোর খুলল ভারতের অন্যতম প্রধান পোশাক প্রস্তুতকারক এবং রিটেইলার ক্যান্টাবিল Retail, ইউজি-৪০, রয়াল আর্কেড। গাঢ়- আলি এলাকায়  ১,২৫২ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত ক্যান্টাবিল-র এই স্টোরে মহিলা ও পুরুষদের আনুষ্ঠানিক পোশাক থেকে শুরু করে নৈমিত্তিক এবং নিত্তনৈমিত্তিক  পোশাকের একটি সম্পূর্ণ পরিসর অফার করে।   ক্যান্টাবিল রিটেলের ডিরেক্টর মিঃ দীপক বানসাল বলেন, অসমের জোরহাটে আমাদের নতুন রিটেল স্টোর চালু করতে  পেরে আমরা আনন্দিত। অসমে এটি আমাদের তৃতীয় রিটেল শপ।
Read More
১২৮GB স্টোরেজ সহ Moto g13 লঞ্চ করল Motorola

১২৮GB স্টোরেজ সহ Moto g13 লঞ্চ করল Motorola

'g' সিরিজের ফ্র্যাঞ্চাইজিতে অত্যাধুনিক স্মার্টফোন moto g13 লঞ্চ করল Motorola । অ্যাক্রাইলিক গ্লাস (PMMA) বডি দ্বারা তৈরি স্লিম প্রোফাইল এবং লাইটওয়েট স্লিক ডিজাইনের এই প্রিমিয়াম স্মার্টফোনটিতে ক্যারি করা যেমন সহজ তেমনি ক্যামেরা হাউজিং ও রঙের বিকল্পসহ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর moto g13কে অন্যান্য ফোনের থেকে আলাদা করে তুলেছে। ম্যাট চারকোল এবং ল্যাভেন্ডার ব্লু দুটি রঙে উপলব্ধ ৪GB RAM + ১২৮GB স্টোরেজ সহ moto g13 ৯,৯৯৯ টাকা ও ৪GB RAM + ৬৪GB স্টোরেজ সহ moto g13 ৯,৪৯৯ টাকা। যা ৫ এপ্রিল থেকে Flipkart, Motorola.in এবং শীর্ষস্থানীয় খুচরা দোকানে পাওয়া যাবে।৪GB LPDDR4X RAM-এর সঙ্গে বিশাল ১২৮GB স্টোরেজ অফার করে moto g13 । MediaTe Helio…
Read More
ভুবনেশ্বরে Boombox-এর মিউজিক্যাল শো

ভুবনেশ্বরে Boombox-এর মিউজিক্যাল শো

সঙ্গীতশিল্পী বাদশা, জসলিন রয়্যাল, ডিনো জেমস এবং ডিজে যোগীর সহযোগিতায় ২৫ মার্চ ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত হয়ে গেল Seagram’s Royal Stag Boombox-এর মিউজিক্যাল শো। মিউজিক ইন্ডাস্ট্রির বিপরীত মেরু হল Boombox। বলিউডের মেলোডি এবং হিপ-হপের gully vibeকে একত্রিতে পেশ করে Boombox। ভুবনেশ্বরে প্রায় ১০,০০০ জনতার সামনে পারফর্ম করেন ডিজে যোগীতো, র্যা পার ডিনো জেমস। যিনি তাঁর হিপ-হপের প্রতিধ্বনিমূলক স্পন্দন ছড়িয়ে দেন ভিড়ের মধ্যে। ২৫ মার্চ-এর সন্ধ্যাকে একটি সুরেলা মোড় দেন গায়িকা জসলিন রয়্যালের সুরের জাদু। সব শেষে Boombox-এর এই মিউজিক্যাল শো কে চূড়ান্ত রূপ দেয় বাদশার হেডলাইনিং পারফরম্যান্স। বেশ কয়েক বছর ধরেই দেশের যুব সম্প্রদায়কে আধুনিক সঙ্গীতের জগতে একটি বিশেষ প্ল্যাটফর্ম প্রদান…
Read More
Tata IPL ২০২৩-এর অফিসিয়াল পার্টনার Tiago.ev

Tata IPL ২০২৩-এর অফিসিয়াল পার্টনার Tiago.ev

টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা Tata IPL ২০২৩-এর অফিসিয়াল পার্টনার হতে চলেছে Tiago.ev। এই নিয়ে টানা ষষ্ঠ বছরের জন্য BCCI-এর সাথে অফিসিয়াল পার্টনারশিপ করল টাটা।  Tiago.ev-এর সম্পর্কে জনমানসে সচেতনতা বাড়াতে এই মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মটি ব্যবহার করবে টাটা। ৩১ মার্চ থেকে শুরু গছে টাটা আইপিএল।  Tiago.ev-এর প্রচারের জন্য অফিসিয়াল পার্টনার হিসেবে, ব্র্যান্ডটি কার্যকরভাবে টাটা আইপিএল প্ল্যাটফর্ম ব্যবহার করবে।  সেইকথা মাথায় রেখে IPL চলাকালীন ১২টি স্টেডিয়ামে জুড়ে  Tiago.ev প্রদর্শিত হবে।  এই প্রচারাভিযানটি ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার পাশাপাশি একাধিক হাউজিং সোসাইটি, ফ্যান পার্ক ইভেন্ট এবং লিগ চলাকালীন পয়েন্ট অফ সেল অ্যাক্টিভেশন জুড়েও প্রসারিত করা হবে। এই বছরের ম্যাচগুলিতে স্ট্রাইকার অ্যাওয়ার্ডের আয়োজন করবে Tiago.ev ইলেকট্রিক।…
Read More
এনএসডিসি’র ত্রিপাক্ষিক মউ স্বাক্ষর

এনএসডিসি’র ত্রিপাক্ষিক মউ স্বাক্ষর

মিনিস্ট্রি অব স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনারশিপ-এর (এমএসডিই) অধীন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএসডিসি) একটি ত্রিপাক্ষিক মউ স্বাক্ষর করল ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ও মেধাবী স্কিলস ইউনিভার্সিটির সঙ্গে। এর উদ্দেশ্য হল একটি ন্যাশনাল স্কিলস অ্যাকাডেমি গড়ে তোলা যার নাম হবে ‘মহারাজা কিরীট বিক্রম ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড স্কিলস এক্সেলেন্স’। এই সেন্টার অব এক্সেলেন্স-এর কাজ হবে হেলথকেয়ার ও প্যারামেডিক্যাল ক্ষেত্রে কর্মক্ষম কর্মীবাহিনী তৈরি করা, যারা দেশে ও বিদেশে প্রশিক্ষিত প্যারামেডিক্যাল কর্মী ও নার্সের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে পারবেন। মউ স্বাক্ষরিত হয়েছে এনএসডিসি’র সিওও (অফিসিয়েটিং সিইও) বেদমণি তিওয়ারি, মেধাবী স্কিলস ইউনিভার্সিটির প্রো-চ্যান্সেলর কুলদীপ শর্মা ও ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…
Read More
আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের আইসিআইসিআই প্রু গোল্ড

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের আইসিআইসিআই প্রু গোল্ড

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে লঞ্চ করা হল ‘আইসিআইসিআই প্রু গোল্ড’। এর মাধ্যমে গ্রাহকরা তাদের নানারকম প্রয়োজন মেটানোর জন্য অতিরিক্ত আয়ের সুযোগ বৃদ্ধি করতে পারবেন। এই স্কিমের মাধ্যমে শুধুমাত্র জীবনভর আয়ের নিশ্চয়তা মিলবে তা নয়, এতে থাকা ‘লাইফ কভার কম্পোনেন্ট’ পরিবারের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করবে। গ্রাহকদের বিভিন্নরকম আয়ের প্রয়োজনীয়তা মেটাতে এই স্কিম পাওয়া যাবে তিনটি ভেরিয়েন্টে: (ক) ইমিডিয়েট ইনকাম, (খ) ইমিডিয়েট ইনকাম উইথ বুস্টার ও (গ) ডেফার্ড ইনকাম। এসব সুবিধা ছাড়াও আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের আইসিআইসিআই প্রু গোল্ড গ্রাহকদের রেগুলার পেমেন্ট গ্রহণের পরিবর্তে আয়লব্ধ অর্থ একটি সেভিংস ওয়ালেটে জমা রাখার সুবিধা দেবে। জমাকৃত ওই অর্থ গ্রাহকরা তাদের সেভিংস ওয়ালেট…
Read More
Taco Bell-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হার্দিক পান্ডিয়া

Taco Bell-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হার্দিক পান্ডিয়া

বিশ্বের শীর্ষস্থানীয় মেক্সিকান ইন্সপায়ারড রেস্তোরাঁ Taco Bell-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন অলরাউন্ডার ক্রিকেটার ও ইয়ুথ আইকন হার্দিক পান্ডিয়া। উল্লেখ্য, হার্দিক পান্ডিয়া হলেন ভারতে Taco Bell-এর প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর। Microsoft Xbox-এর সাথে পার্টনারশিপের মাধ্যমে Taco Bell’s-এর প্রচার করবেন হার্দিক। গ্রাহদের আকৃষ্ট করতে একমাস ব্যাপী একটি প্রতিযোগিতার আয়োজন করছে Taco Bell। এই প্রতিযোগিতায় গ্রাহকদের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্র্যান্ডটি হার্দিক পান্ডিয়ার সাথে একমাস ধরে একাধিক লাইভ ডিজিটাল অ্যাক্টিভেশনের আয়োজন করেছে।  Taco Bell অনুরাগী এবং গেমিং উত্সাহীরা Taco Bell-এ ডাইন-ইন বা ডেলিভারি অ্যাপ এবং অ্যাগ্রিগেটরদের মাধ্যমে অর্ডার দিতে পারবেন।হার্দিক পান্ডিয়া বলেন, ভারতে Taco Bell-এর প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর  হতে পেরে আমি গর্বিত।
Read More
ফেজ ২ সার্টিফিকেশন পেল Okaya EV

ফেজ ২ সার্টিফিকেশন পেল Okaya EV

ইলেকট্রিক টু-হুইলারের জন্য AIS ১৫৬ সংশোধনী III ফেজ ২ সার্টিফিকেশন পেল Okaya ইলেকট্রিক ভেহিকেলস/ EV। যা বৈদ্যুতিক যানবাহনের নিরাপত্তার প্রয়োজনীয়তাগুলি কভার করে। এর মধ্যে রয়েছে নকশা, নির্মাণ, এবং ব্যাটারি প্যাক। এই ফেজ ২ সার্টিফিকেশনের সাথে Okaya EV এখন টু-হুইলার সেগমেন্টের প্রথম EV নির্মাতাদের মধ্যে অন্যতম। যা নতুন নিয়মের সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে যাচ্ছে।   Okaya EV ইভি টু-হুইলারগুলি একটি LFP (লিথিয়াম আয়রন ফসফেট) ব্যাটারি দিয়ে সজ্জিত। যা জল এবং ধুলোরোধী ক্ষমতা সহ একটি NMC ব্যাটারির তুলনায় দীর্ঘ ব্যাটারি লাইফ প্রদান করে। উল্লেখ্য, এই  LFP ব্যাটারিগুলি অত্যন্ত নিরাপদ এবং উচ্চ-তাপমাত্রার ভারতীয় আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় একটি স্থিতিশীল আউটপুট প্রদান করে। এছাড়াও Okaya…
Read More
ইন্ডিয়ান গ্যারেজ কোম্পানি কালেকশন লঞ্চ করল Flipkart

ইন্ডিয়ান গ্যারেজ কোম্পানি কালেকশন লঞ্চ করল Flipkart

ক্রিকেটার সূর্য কুমার যাদবের সহযোগিতায় ভারতের ওয়ান স্টপ ডেসটিনেশন  Flipkart ইন্ডিয়ান গ্যারেজ কোম্পানি কালেকশন চালু করেছে। ফ্যাশন অনুরাগীদের জন্য এটি একটি গো-টু ব্র্যান্ড। যারা তাঁদের ফ্যাশন শৈলী নিয়ে পরীক্ষা করতে চায় এবং ভিড় থেকে আলাদা হতে চায়। ইন্ডিয়ান গ্যারেজ কোম্পানির কালেকশন পুরুষদের ক্যাজুয়াল ওয়্যার জুড়ে ২,৫০০, টিরও বেশি শৈলী  রয়েছে। যার মধ্যে রয়েছে ট্রেন্ডি শার্ট এবং চিনোস।  যা বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় । Flipkart গত এক বছরে নৈমিত্তিক পরিধান বিভাগে বছরে ৩৫% বৃদ্ধি করেছে। 'দ্য ইন্ডিয়ান গ্যারেজ কোম্পানি এক্স সূর্য কুমার যাদব' কালেকশন হল এমন একটি রেঞ্জ যা রেগুলার পরিধানের জন্য নির্দিষ্ট ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা পূরণ করে। Flipkart ফ্যাশনের সিনিয়র ডিরেক্টর…
Read More
চন্ডীগড়ে এগ্রিকালচার ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক

চন্ডীগড়ে এগ্রিকালচার ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক

ভারতের জি২০ প্রেসিডেন্সি চলাকালীন এগ্রিকালচার ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক বুধবার থেকে আরম্ভ হয়েছে চন্ডীগড়ে। তিনদিনের এই বৈঠকের প্রথম দিন বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ আন্তর্জাতিক স্তরে ফুড মার্কেটের উন্নয়ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন। বৈঠকের ছয়টি অধিবেশনে ‘ফুড মার্কেট সিচুয়েশন’ ও ‘এগ্রিকালচার মার্কেট ইনফর্মেশন সিস্টেম’ বিষয়ে একটি ‘র‍্যাপিড রেসপন্স প্লাটফর্ম’ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। সেইসঙ্গে, এগ্রিকালচার সেক্টরের জন্য ‘ক্যাপাসিটি বিল্ডিং’-এর প্রয়োজনীয়তা ও ‘ইম্প্যাক্ট অব ফিনান্সিয়াল ফ্যাক্টর্স ইন ইম্পোর্টস’ বিষয়েও আলোচনা হয়েছে। উন্নয়নশীল ও ‘রিসোর্স-পুয়োর’ দেশগুলির খাদ্যসমস্যা সমাধানে স্থায়ী ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে।এই বৈঠকের মুখ্য উদ্দেশ্য হল জি২০ সদস্য দেশগুলিকে একটি মঞ্চে একত্রিত করা যাতে তারা কৃষি ও…
Read More
ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আলোচনা জি২০ শেরপা মিটিং-এ

ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আলোচনা জি২০ শেরপা মিটিং-এ

ভারতের জি২০ প্রেসিডেন্সি চলাকালীন ভারতের জি২০ শেরপা অমতাভ কান্তের সভাপতিত্বে কেরালার কুমারাকমে দ্বিতীয় শেরপা মিটিং আরম্ভ হয় বৃহস্পতিবার। এই মিটিঙে সমসাময়িক বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জি২০ সদস্যরা আর্থিক ও বিশ্বসংক্রান্ত সমস্যা সমাধানের প্রয়োজনে ‘পলিসি অ্যাপ্রোচ’ ও ‘কংক্রিট ইমপ্লিমেন্টেশন’-এর উপর গুরুত্ব আরোপ করেন। চারদিনের মিটিং আরম্ভ হয় দুইটি উচ্চপর্যায়ের কো-ইভেন্টের মধ্য দিয়ে – ‘ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার’ ও ‘গ্রিন ডেভেলপমেন্ট’। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কো-ইভেন্টের সংগঠনায় সহযোগী ছিল নাসকম (NASSCOM), বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং ডিজিটাল ইমপ্যাক্ট অ্যালায়েন্স। এছাড়া, ‘গ্লোবাল চ্যালেঞ্জেস অ্যান্ড অপর্চুনিটিজ ফর ক্রিয়েটিং আ গ্রোথ-ওরিয়েন্টেড অ্যান্ড ইনক্লুসিভ ডিপিআই’ বিষয়ে একটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত…
Read More
গান্ধীনগরে শুরু হয়েছে DRRWG-এর বৈঠক

গান্ধীনগরে শুরু হয়েছে DRRWG-এর বৈঠক

গুজরাটের গান্ধীনগরে ৩০ মার্চ থেকে শুরু হয়েছে Disaster Risk Reduction Working Group/ DRRWG-এর বৈঠক। এই বৈঠক চলবে ১ এপ্রিল পর্যন্ত। প্রায় ১০০ জন  প্রতিনিধি এই বৈঠকে অংশগ্রহণ করবে।  তিন দিনের এই প্রোগ্রাম G20 সদস্য দেশ, আমন্ত্রিত ব্যক্তি, নয়টি আন্তর্জাতিক সংস্থা সহ ১০০ জন  প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।  বৈঠকে অংশগ্রহণকারী সদস্য দেশগুলোকে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, জীবন ও সম্পদ রক্ষার ব্যবস্থা সম্পর্কে যেমন  উৎসাহিত করা হয় তেমনি উন্নত ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করা হয়। বলাবাহুল্য, এই সভাটি বিপর্যয় সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে একত্রিত করে বিধ্বংসী প্রভাবের মোকাবেলা করতে ভবিষ্যতের প্রস্তুত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। DRRWG-এর তিন দিনের এই বৈঠকে সমস্ত প্রারম্ভিক সতর্কতা, স্থিতিস্থাপক অবকাঠামো,…
Read More
উত্তরাখন্ডের রামনগরে জি২০ মিটিং

উত্তরাখন্ডের রামনগরে জি২০ মিটিং

জি২০ চিফ সায়েন্টিফিক অ্যাডভাইসর-দের একটি রাউন্ডটেবিল মিটিং হয়ে গেল উত্তরাখন্ডের রামনগরে, বুধবার। তাজ রিসর্টে অনুষ্ঠিত এই বৈঠকে জি২০ ও আমন্ত্রিত দেশগুলির চিফ সায়েন্টিফিক অ্যাডভাইসরগণ স্বাস্থ্যসংক্রান্ত আশু সমস্যাগুলির বিজ্ঞানসম্মত সমাধানের পন্থা নিয়ে আলোচনা করেন। এছাড়া, গ্রিন ডেভেলপমেন্ট, ক্লাইমেট ফিনান্স ও রেসিলিয়েন্ট ডেভেলপমেন্ট বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠকে বিজ্ঞানীরা বিশ্বের পরিবর্তনশীল আবহাওয়া ও অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ২৯ মার্চ শুরু হওয়া এই বৈঠকে বিশ্বের ১৭টি দেশের ১৩টি প্রধান সংস্থা ও ৫১ জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও বৈঠকে উপস্থিত ছিলেন। উত্তরাখন্ডে এটিই ছিল জি২০’র প্রথম বৈঠক। বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা চারটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করেন। এর আগে, সমাগত প্রতিনিধিদের জাঁকজমকপূর্ণভাবে…
Read More