17
Jul
ভারতের মাটিতে প্রথম গড়ে ওঠা ইকমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট আয়োজিত দ্বিতীয় খাদ্য উৎসব ২০২৫ সফল ভাবে শেষ হয়েছে। এই উৎসব ছিল ভারতের বিকাশমান খাদ্য সংস্কৃতির এক বিপুল উদযাপন। বেঙ্গালুরুর ফ্লিপকার্ট ক্যাম্পাসে ৮ ও ৯ জুলাই এই উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়া ৫ থেকে ১০ জুলাই ছিল অনলাইনে বাছাই করা সুখাদ্য বিক্রির বিশেষ ব্যবস্থা। অনলাইনে ক্রেতাদের জন্য ছিল সেরা ব্র্যান্ডের উচ্চ মানের সুস্বাদু খাবারের সংগ্রহ, নতুন নতুন খাদ্যের আইটেম এবং সেরা ব্র্যাডের খাবারের অল্প সময়ের অফার। উৎসব উপলক্ষ্যে জড়ো হয়েছিলেন বিখ্যাত শেফরা, খাদ্যের সেরা আইটেম তৈরি করেন এমন সৃজনশীল লোকেরা, স্বীকৃত ব্র্যান্ডগুলি এবং সারা দেশের খাদ্যোৎসাহীরা। ভারতে উচ্চ মানের সূস্বাদু খাবার আরো বেশি…
