08
Jun
লিগ্যাসি, বাকার্ডির ভারতে তৈরি প্রথম প্রিমিয়াম হুইস্কি, ইতিমধ্যেই মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড হুইস্কি অ্যাওয়ার্ডস ২০২৫-এ ব্লেন্ডেড হুইস্কি বিভাগে স্বর্ণপদক জিতেছে, যার সাথে লিগ্যাসি বিশ্ব জুড়ে স্বীকৃতি লাভ করেছে। এটি ভারতীয় মদ্যপানের জন্য এক যুগান্তকারী মুহূর্ত। ওয়ার্ল্ড হুইস্কি অ্যাওয়ার্ডস হল স্পিরিট দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং কঠোর বৈশ্বিক প্রতিযোগিতাগুলির মধ্যে একটি। প্রতিবছরই এটি কঠোর প্যানেল দ্বারা বিচার হওয়ার পর, বিভাগ এবং ভৌগোলিকতার মধ্য দিয়ে বিচারকরা সেরা হুইস্কিকে বেছে নেয়।পাশাপশি, কোম্পানি দ্য ড্রিঙ্কস বিজনেস এশিয়া দ্বারা আয়োজিত এশিয়া স্পিরিটস মাস্টার্স থেকে রৌপ্য পদকের সাথে সম্মানিত হয়েছে। উভয় পুরষ্কারই লিগ্যাসিকে বিশ্বমানচিত্রে স্থানই করে দিয়ে বাকার্ডির প্রভাবকেও তুলে ধরেছে।বাকার্ডি ইন্ডিয়ার ভারত ও প্রতিবেশী দেশগুলির মার্কেটিং ডিরেক্টর মহেশ…
