09
Apr
ফিজিক্সওয়াল্লাহ (পিডব্লিউ) পশ্চিমবঙ্গে প্রথম তার টেক-এনাবেলড অফলাইন বিদ্যাপীঠ সেন্টার শুরু করল খড়গপুরে। পশ্চিমবঙ্গের অন্যান্য শহরগুলিতেও পিডব্লিউ-এর সেন্টার রয়েছে। এই শিক্ষাকেন্দ্রগুলি একটি টেক এনাবেলড শিক্ষার পরিবেশ দেয়। নতুন পিডব্লিউ বিদ্যাপীঠটি খড়গপুরের ওটি রোডে অবস্থিত খড়গপুর কলেজের বিপরীতে অটোয়াল বিল্ডিং-এর পঞ্চম ও ষষ্ঠ তলায় অবস্থিত। এখানে অভিজ্ঞ শিক্ষকরা ছাত্রদের ক্লাস নেবেন। এই কেন্দ্রগুলি জেইই / নীট ইত্যাদি পরীক্ষায় বসার জন্য জন্য ছাত্রদের প্রস্তুত করে। এছাড়া অলিম্পিয়াডের মতো স্কোলাস্টিক পরীক্ষার দিকেও নজর রাখে। তারা প্রিরেকর্ডেড লেকচার, বই, ম্যাটেরিয়াল, পিওয়াইকিউ সলভ, অফলাইন ডাউট ক্লিয়ারিং ইত্যাদি সুবিধা দেয়। শিক্ষার্থীদের সাফল্যের জন্য স্টুডেন্ট সাকসেস টিম (এসএসটি) এবং তাদের আপডেট জানাতে একটি অভিভাবক-শিক্ষক ড্যাশবোর্ড সিস্টেমও তৈরি করেছে।…
