11
Mar
সম্পন্ন হয়েছে দেশের মধ্যে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কার্যত ধুয়ে মুছে সাফ হয়েছে কংগ্রেস। চারটি রাজ্যে দাপটের সঙ্গে জয় পাচ্ছে বিজেপি এবং একটি রাজ্য দারুণ ফল করার দোরগোড়ায় আম আদমি পার্টি। কিন্তু কংগ্রেস ধারে কাছে কোথাও নেই। এই পরিস্থিতিতে কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছে তারা। ইভিএমে কারচুপির অভিযোগ তুলে দিল্লির রাস্তায় কংগ্রেস প্রতিবাদ জানিয়েছে। এদিকে কংগ্রেসকে একহাত নিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসও। শেষ তথ্য বলছে, উত্তরপ্রদেশে ২৭৪ আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং সমাজবাদী পার্টি এগিয়ে ১২০ আসনে। কারোর কাছাকাছি নেই কংগ্রেস। গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরেও ধরাশায়ী কংগ্রেস শিবির। সেই রাজ্যগুলিতেও বিপুল আসনে এগিয়ে বিজেপি। পঞ্জাবে…
