02
Mar
যুদ্ধ পরিস্থিতি তছনছ হয়েছে ইউক্রেন। রুশ আক্রমণে দিশেহারা ইউক্রেন। একের পর এক শহরের দখল নিয়ে কিয়েভের ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস ফেলছে পুতিন বাহিনী। অন্যদিকে সাধ্যমতো জবাব দিয়ে চলেছে ইউক্রেন সেনা। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত ইউক্রেনের সাধারণ মানুষ৷ ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা৷ হাসপাতালগুলোতে ক্রমেই ফুরচ্ছে অক্সিজেন সরবরাহ৷ হাতে আর মাত্র ২৪ ঘণ্টা৷ এমতাবস্থায় সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ অক্সিজেনের অভাবে হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ ব্যক্তিদের জীবন সংশয়ের আশঙ্কা রয়েছে বলে জানাল হু৷ রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী, গত এক মাস ধরে ইউক্রেনে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা৷ পাশাপাশি অন্যান্য দুরারোগ্য ব্যাধি তো রয়েইছে। গুরুতর অসুস্থ সেই সকল রোগীদের জন্য অপরিহার্য মেডিক্যাল অক্সিজেন৷ কিন্তু…
