editor

10320 Posts
ভোট যুদ্ধে উঠে আসছে কোচবিহারের দুই প্রাক্তন পৌরপতির নাম

ভোট যুদ্ধে উঠে আসছে কোচবিহারের দুই প্রাক্তন পৌরপতির নাম

একদিকে শাসক তৃনমূলের উন্নয়নের ধারা বজায় রাখার প্রতিশ্রুতি। অন্যদিকে বিরোধী ,বিজেপি,বামফ্রন্ট, কংগ্রেসের স্বচ্ছ পৌরবোর্ড গঠনের প্রতিশ্রুতির প্রচারে সরগরম রাজনগর। তবুও এরমাঝে রাজনৈতিক তরজায় উঠে আসছে কোচবিহারের দুই প্রাক্তন পৌরপতি দীপক গোষ্বামী ও বীরেন কুন্ডুর নাম। বাম, তৃনমূলের নেতাদের মুখে প্রচারের সময় উঠে আসছে এই দুই পৌরপতির নাম। শহরের বিভিন্নপ্রান্তে তৃনমূলের তরফে প্রয়াত প্রাক্তন পৌরপতি বীরেন কুণ্ডুর প্ল্যাকার্ড লাগানো হয়েছে। শহরের ২০ টি ওয়ার্ডে কমবেশী বীরেন কুন্ডুর প্রচুর অনুগামী রয়েছে। এর মধ্যে বেশ কয়টি ওয়ার্ডে বীরন কুন্ডুর অনুগামীরা  নির্নায়ক শক্তি হয়ে উঠতে পারে। বীরেন কুন্ডুর আমলে করা বিভিন্ন উন্নয়নমূলক কাজ তাই অনেক তৃনমূল প্রার্থী কে পথসভার মাধ্যমে,ক্যালেন্ডারের ছবির মধ্যদিয়ে তুলে ধরতে…
Read More
২০২০ সালের তুলনায় ২০২১ সালে দিল্লিতে বাড়ল অপরাধের সংখ্যা

২০২০ সালের তুলনায় ২০২১ সালে দিল্লিতে বাড়ল অপরাধের সংখ্যা

দিল্লিতে ২০২১ সালে আগের বছরের তুলনায় ১৫ শতাংশের বেশি অপরাধ বৃদ্ধি রেকর্ড করা হয়েছে, পুলিশ কমিশনার রাকেশ আস্থানা বৃহস্পতিবার বলেছেন যে, ২০২০ সালে কোভিড-১৯ মহামারী চলাকালীন কম সংখ্যক মামলা দায়েরের কারণে অপরাধের হার বৃদ্ধি পেয়েছে।তথ্য উদ্ধৃত করে, পুলিশ বলেছে যে ২০২১ সালে ৩,০৬,৩৮৯টি মামলা হয়েছে যা আগের বছরের ২,৬৬,০৭০ টি মামলা ছিল। তথ্য অনুযায়ী, ২০২০ সালে ৫,৪১৩টি মামলার তুলনায় ২০২১ সালে ৫,৭৪০টি জঘন্য অপরাধের ঘটনা ঘটেছে। গত বছর, 'অন্যান্য আইপিসি ধারা' চুরি, ডাকাতি, ডাকাতি) এর অধীনে ২,৯৩,৩০৩টি মামলা নথিভুক্ত করা হয়েছিল। মোট আইপিসি' (জঘন্য এবং চুরি)এবং'স্থানীয় ও বিশেষ আইন'(অস্ত্র-সম্পর্কিত অপরাধ, এনডিপিএস)এর অধীনে ১৩,০৮৬টি মামলা দায়ের করা হয়েছিল। ২০২১ সালে রিপোর্ট…
Read More
ইডির হানা দাউদের বোনের বাড়িতে

ইডির হানা দাউদের বোনের বাড়িতে

অন্ধকার জগৎ মানেই তার নাম আসবেই৷ অন্ধকার জগতের কুখ্যাত অপরাধী দাউদ ইব্রাহিমকে বাগে পেতে নয়া পদক্ষেপ ভারতের৷ মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলায় মুম্বই এবং সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু করল ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’ (ইডি)। একাধিক ডেরায় তল্লাশি চালানো হয়েছে৷ সূত্রের খবর, ইডির নজরে রয়েছে  মহারাষ্ট্রের এক রাজনীতিবিদও৷ পাশাপাশি দাউদ ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে দেশদ্রোহিতা মামলা রুজু করেছে এনআইএ৷  ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিম হদিশ আজও মেলেনি৷ বহু চেষ্টার পরেও তাঁকে ভারতে ফেরানো সম্ভব হয়নি৷ অথচ তাঁর বিরুদ্ধে দেশে একাধিক মামলা চলছে৷ এবার আর্থিক তছরুপ মামলায় তৎপর হল ইডি৷ মুম্বই ও পার্শ্ববর্তী এলাকায় কমপক্ষে ৫০টি জাগায় হানা…
Read More
অনুরোধে সাড়া দিল ভারত

অনুরোধে সাড়া দিল ভারত

শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যুদ্ধে সহযোগিতা চাই ভারতের, অনুরোধ করা হয়েছিল ভারতকে। যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ইউক্রেন ভারতের দারস্থ হয়েছে। নয়াদিল্লিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বার্তা দিয়েছেন যাতে তিনি দুই দেশের মধ্যে মধ্যস্থতায় উদ্যোগী হন। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে তিনি নরেন্দ্র মোদীকে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন। সেই অনুরোধে এবার হয়তো সাড়া দিলেন মোদী। সূত্রের খবর, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে চলেছেন নরেন্দ্র মোদী।  রাশিয়া ইউক্রেনে হামলা করার আগেই আমেরিকা কড়া বার্তা দিয়েছিল। স্পষ্ট বলা হয়েছিল, রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে তাহলে ফল ভাল হবে না। তবে উলটে পুতিন সরকার জানিয়েছিল…
Read More
ভুল সময় ঘিরে দ্বন্দ্ব

ভুল সময় ঘিরে দ্বন্দ্ব

রাজ্য রাজ্যপাল দ্বন্ধ সর্বক্ষণের। রাত ২ টোয় হবে বিধানসভার অধিবেশন! এমন একটি প্রস্তাব পত্র যা মন্ত্রিসভার তরফে তাঁর কাছে এসেছে, সেটি টুইটারে পোস্ট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি জানান, এটি মন্ত্রিসভার সিদ্ধান্ত, তাই তিনি এই সিদ্ধান্তকে সমর্থন করেই আজকে ঘোষণা করেছেন। কিন্তু এখন জানা গিয়েছে, প্রস্তাব পত্রে লেখায় ভুল রয়েছে। ওটা রাত ২ টো নয়, দুপুর ২ টো হবে। 'এএম' এবং 'পিএম' লেখায় ভুল ছিল। এই নিয়ে রাজ্যপালকে ফোন করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গিয়েছে। এদিন রাজ্যপাল জানিয়েছিলেন, রাত ২ টোয় কেন বিধানসভার অধিবেশন ডাকতে চাইছে রাজ্য সরকার তার জবাব তলব করেছেন তিনি। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, এই…
Read More
বড় ছক কষছে রাশিয়া

বড় ছক কষছে রাশিয়া

পূর্ব আশঙ্কা থাকলেও সংশয় ছিল মনে, কিন্তু এই আশঙ্কাকে সত্যি করে শুরু হলো যুদ্ধের৷ শুরু হয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ৷ সামরিক অভিযান, সাইবার হামলার পর ইউক্রেনের বিরুদ্ধে এবার কি ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহারের ছক কষছে রাশিয়া? এমনই দাবি করা হয়েছে এক ব্রিটিশ সংবাদমাধ্যমে৷ কিন্তু ‘ফাদার অফ অল বম্বস’ বা এফওএবি কী?  এটি হল বিশাল শক্তিশালী একটি থার্মোব্যারিক বোমা৷ ৪৪ টনের এই টিএনটি বোমার অভিঘাতের পরিসর হতে পারে প্রায় ৩০০ কিলোমিটার৷ বিমান থেকে এই বোমা ফেলা হয়৷ মাঝ আকাশেই তা ডিটোনেট করা হয়৷ এই বোমা ফাটার পর যে শকওয়েভ তৈরি হয় এবং যা তাপমাত্রার সৃষ্টি হয় তার অভিঘাত এতটাই বেশি যে…
Read More
পনেরো দিনের মধ্যে সব তথ্য প্রকাশ করবে পুলিশ

পনেরো দিনের মধ্যে সব তথ্য প্রকাশ করবে পুলিশ

এইমুহুর্তে রাজ্যের মহানগরীতে উত্তাল পরিস্থিতি নিয়ে। আনিস হত্যা কাণ্ড নিয়ে সরগরম পরিস্থিতি রাজ্যে। এরই মধ্যে গ্রেফতারির ঘটনা ঘটল। দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে যারা হলেন হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক পুলিশ প্রীতম ভট্টাচার্য। এদিন সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। পাশাপাশি তিনি এও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সব তথ্য সামনে আসবে। কিন্তু কাজে বাধা দেওয়ার অভিযোগও তিনি তুলেছেন। ডিজির বক্তব্য, সিটকে কাজে বাধা দেওয়া হচ্ছে। পুলিশের সঙ্গে মৃতের পরিবার সহযোগিতা করছে না। বাধা দেওয়া হয়েছে পুলিশকে বলে জানান ডিজি। তাঁর নিশানায় রয়েছে রাজনৈতিক দলও। তিনি জানাচ্ছেন, কিছু রাজনৈতিক দল সিটের কাজে বাধা দিচ্ছে। মৃতের পরিবার…
Read More
কতটা আশঙ্কার কারণ হতে পারে করোনা সংক্রমণের নতুন রূপ

কতটা আশঙ্কার কারণ হতে পারে করোনা সংক্রমণের নতুন রূপ

বিগত দু বছর ধরে একের পর এক নতুন রূপ নিয়ে হাজির হচ্ছে করোনা সংক্রমণ। 'ওমিক্রন BA.2'। করোনা ভাইরাসের এই নতুন প্রজাতি নিয়ে এখন জোর আলোচনা। যথেষ্ট উদ্বেগে রয়েছে বিশেষজ্ঞরা কারণ এই নয়া রূপ নিয়ে এখনও ১০০ শতাংশ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এদিকে, কৌতূহল এবং আতঙ্ক দুইই বেড়ে চলেছে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু আগের ওমিক্রন থেকে এই নতুন ওমিক্রন কতটা ভয়ঙ্কর? আদৌ কি ভয় পাওয়ার কারণ আছে? এইসব প্রশ্নের উত্তর মিলল আপাতত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, নতুন ওমিক্রনের সংক্রমণের হার আগের ওমিক্রনের চেয়ে বেশি হতে পারে। যদিও দুই ওমিক্রনে বেশি পার্থক্য লক্ষ্য করা যায়নি। তারা আরও বলছে, সংক্রমণের গতি, হাসপাতালে ভর্তির…
Read More
যুদ্ধের শুরুতে কার পক্ষে ভারত

যুদ্ধের শুরুতে কার পক্ষে ভারত

বেজে গিয়েছে যুদ্ধের দামামা। ইউক্রেনের ওপর হামলা শুরু করে দিয়েছে রাশিয়া। ইতিমধ্যেই একাধিক মৃত্যু হয়েছে ইউক্রেনে। জায়গায় জায়গায় মিসাইল, বোমা পড়ছে এবং বহু মানুষ নিখোঁজ। রাশিয়ার আক্রমণের পালটা যে ইউক্রেনও দিচ্ছে তাও দাবি করা হয়েছে সেখানকার প্রশাসনের তরফে। সব মিলিয়ে একেবারে যুদ্ধ পরিস্থিতি এই দুই দেশের মধ্যে। বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেন সীমান্তে আক্রমণ শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের সেনাকে অস্ত্র ছাড়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই অবস্থায় একাধিক দেশ নিজেদের মতো করে অবস্থান নিয়েছে। কেউ ইউক্রেনের সমর্থনে, কেউ রাশিয়া। তবে ভারতের অবস্থান কী? আমাদের দেশ কোনও সময়ই যুদ্ধ সমর্থন করেনি। আলোচনা, দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমেই জটিল পরিস্থিতি সামাল দেওয়াতে বেশি…
Read More
উত্তাল পরিস্থিতি বিশ্বভারতীতে

উত্তাল পরিস্থিতি বিশ্বভারতীতে

শুরু হলো বিক্ষোবের৷ ফের অশান্তি বিশ্বভারতীতে৷ ছাত্র আন্দোলনে উত্তাল ক্যাম্পাস৷ দাবি, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হস্টেল খুলতে হবে৷ কেন্দ্রীয় অফিসের সামনে অবস্থানে বসল তৃণমূল, এসএফআই-এর সমর্থক-সহ বহু ছাত্রছাত্রী। দাবি না মানা পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি তাঁদের৷  উল্লেখ্য, মাঝে কিছুদিন বাদ দিলে করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তবে তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ফের খুলেছে ক্যাম্পাস৷ কিন্তু হস্টেল খোলা হয়নি৷ যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে বাইরে থেকে বিশ্বভারতীতে পড়তে আসা হাজার হাজার ছাত্রছাত্রীরা৷ ক্লাস করার জন্য মোটা টাকা ভাড়া দিয়ে মেস কিংবা প্রাইভেট হস্টেলে থাকতে হচ্ছে তাঁদের। অনেকে আবার বাড়ি ভাড়া নিয়েছেন থাকার জন্যে৷ এই সমস্যা মেটাতে অবিলম্বে হস্টেল খোলার দাবিতে আন্দোলন শুরু…
Read More
নিষ্পত্তি হলো মামলার

নিষ্পত্তি হলো মামলার

অবশেষে নিষ্পত্তি হলো বিগত দীর্ঘ বছর ধরে চলতে থাকা মামলার। বিগত ১৩ বছর ধরে এই মামলা চলছে, অবশেষে সেই মামলার রায় দান হল। কথা হচ্ছে আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলার। গুজরাটের বিশেষ আদালত আজ যে রায় দিয়েছে তাতে ৪৯ জন দোষী সাব্যস্ত এবং ৩৪ জনের ফাঁসির সাজা শোনান হয়েছে। এর আগে গত সপ্তাহে ২৮ জনকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল। নজিরবিহীন ভাবে এই প্রথম দেশের কোনও মামলায় এতজনকে একসঙ্গে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। ২০০৮ সালে আহমেদাবাদে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয়েছিল ৫৬ জনের, আহত হয়েছিলেন কমপক্ষে ২০০ জন। গোটা শহরজুড়ে পরপর ২১টি বিস্ফোরণ হয় তখন। বিভিন্ন জায়গা থেকে একাধিক…
Read More
পূর্বেই আশংকা করা গেছিলো যুদ্ধের

পূর্বেই আশংকা করা গেছিলো যুদ্ধের

দামামা বেজেছে যুদ্ধের। বুধবার থেকেই তামাম বিশ্ব নেতারা অপেক্ষা করছিল রাশিয়ার সিদ্ধান্তের উপর৷ রুশ প্রেসিডেন্ট কী সিদ্ধান্ত নেন নজর ছিল সেদিকে৷ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান শুরু করেন কিনা, সেটাই জানার অপেক্ষায় ছিলেন তাঁরা৷ সেই সঙ্গে তারা একটি ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছিলেন৷ রাশিয়ার আক্রমণের সিদ্ধান্তে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার অঙ্গীকার করেছিলেন তাঁরা।  বুধবার গভীর রাত থেকেই তৈরি হয়েছিল হামলার অশঙ্কা৷ সেই প্রেক্ষিতে ক্রেমলিনের দাবি ছিল, পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নেতারা ইউক্রেনের ‘আগ্রাসন’ রুখতে রাশিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছে। রুশ সাংসদরা পুতিনকে সীমান্ত পেরিয়ে সামরিক শক্তি ব্যবহারে সম্মতি জানায়৷ এবং ইউক্রেনকে তিন দিক থেকে ঘিরে ফেলে দেড় লক্ষ সেনা৷ ফলে ট্যাঙ্কের গর্জন যে খুব…
Read More
নতুন দলের হয়ে প্রচার করছেন অভিনেত্রী

নতুন দলের হয়ে প্রচার করছেন অভিনেত্রী

দল বদল করে এখন নতুন দলের হয়েই প্রচারে নেমেছেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়৷ তিনি ছিলেন একুশের নির্বাচনে পদ্মের তারকা প্রার্থী৷ বেহালা পশ্চিম থেকে তাঁকে প্রার্থী করেছিল দল৷ কিন্তু তিনি জিততে পারেননি৷ এর পরেই মোহভঙ্গ৷ গত ১১ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে দেন অভিনেত্রী৷ আর এবার অতীত ভুলে একেবারে তৃণমূলের প্রচারমঞ্চে হাজির তিনি। বহরমপুর পুরসভার ভোটে তৃণমূলের হয়ে প্রচার সারলেন অভিনেত্রী। বহরমপুরে প্রচারে যোগ দেন শ্রাবন্তী৷ গতকাল বিকেলে বহরমপুর পুরসভার ৭, ১৪, ১৫, ২৫, সহ বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করেন তিনি। পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের…
Read More
আবার ঊর্দ্ধমুখী হলো রাজ্যের সংক্রমনের সংখ্যা

আবার ঊর্দ্ধমুখী হলো রাজ্যের সংক্রমনের সংখ্যা

কিছুটা হলেও স্বস্তি মিলেছিলো সংক্রমণের সংখ্যায়। কিন্তু আজ হঠাৎ তা বেড়ে গেল। মৃত্যু তুলনায় অনেকটাই কমেছে আজ। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও কমে হল ০.৮৫ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৮২ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭২ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৪৯ জন। কলকাতা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ৪২ জন। তৃতীয় স্থানে বীরভূম। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ২০ জন। চতুর্থ স্থানে নদিয়া।…
Read More