editor

10320 Posts
পূর্ব নির্ধারিত সময়েই শুরু হবে পরীক্ষা

পূর্ব নির্ধারিত সময়েই শুরু হবে পরীক্ষা

বিগত দু বছরের বেশি সময় ধরে করোনা সংক্রমণে বন্ধ ছিলো শিক্ষা প্রতিষ্ঠান। করোনা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। কোভিড বিধি মেনে খুলে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। তাই সময় মতোই হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ মঙ্গলবারই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে সবকটি জেলার জেলাশাসক ও পর্ষদের প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, নির্ধারিত সূচী মেনেই অফলাইনে পরীক্ষা নেওয়া হবে৷ খবর নবান্ন সূত্রে৷ বলা হয়েছে, পরীক্ষার আগে প্রতিটি স্কুল স্যানিটাইজ করতে হবে৷ উভয় পরীক্ষার আগে বাধ্যতামূলক ভাবে সাজেশন দিতে হবে৷ অফলাইনে পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সেই সঙ্গে…
Read More
নতুন মোড় নিলো আনিস কান্ড

নতুন মোড় নিলো আনিস কান্ড

রাজ্যের মহানগরীতে এই মুহূর্তে তোলপাড় কান্ড আনিস খানের মৃত্যুতে। আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে যার নেতৃত্ব দিচ্ছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং। এবার সেই ঘটনায় নতুন মোড়। আনিস কাণ্ডে আমতা থানার তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনায় প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল। এমনকি পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না বলেও দাবি করেছে আনিসের পরিবার। এবার সেই পুলিশকেই সাসপেন্ড করা হল। সূত্রের খবর, যে তিন জন পুলিশ কর্মী সাসপেন্ড হয়েছেন তাদের মধ্যে এক কনস্টেবল, একজন এএসএই এবং একজন হোমগার্ড। প্রত্যেকেই গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে…
Read More
বদলাতে পারে আবহাওয়া

বদলাতে পারে আবহাওয়া

বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের। মাঝে বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সেই আন্দাজে বৃষ্টি হয়নি ঠিকই, কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে বঙ্গে। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যে বৃষ্টি হবে বলেই বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ এবং আগামীকাল হালকা মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা কিছুটা বাড়বে বলে অনুমান। নতুন করে শীত পড়ার আর কোনও সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ফের পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে বৃষ্টি হতে পারে বাংলায়। বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা এবং পুরুলিয়া, বাঁকুড়া সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান…
Read More
সাশ্রয়ী কোভিড ভ্যাকসিন প্রস্তুত করার জন্য ভারতীয় নির্মাতাদের প্রশংসা করলেন বিল গেটস

সাশ্রয়ী কোভিড ভ্যাকসিন প্রস্তুত করার জন্য ভারতীয় নির্মাতাদের প্রশংসা করলেন বিল গেটস

বিলিয়নিয়ার জনহিতৈষী এবং মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ভারতকে তার ভ্যাকসিন-উৎপাদন দক্ষতার জন্য প্রশংসা করেছেন এবং সারা বিশ্বে সাশ্রয়ী মূল্যের ভ্যাকসিন সরবরাহের জন্য দেশের নির্মাতাদের প্রচেষ্টার প্রশংসা করেছেন। মঙ্গলবার ভারতীয় দূতাবাস দ্বারা আয়োজিত ভারত-মার্কিন স্বাস্থ্য অংশীদারিত্বের উপর একটি ভার্চুয়াল গোলটেবিল ভার্চুয়াল ভাষণে, মিঃ গেটস উল্লেখ করেছেন যে গত বছরে, ভারত প্রায় ১০০ টি দেশে ১৫০ মিলিয়নেরও বেশি কোভিড-১৯ ভ্যাকসিন ডোজের সরবরাহ করেছে। বিশ্বে সাশ্রয়ী মূল্যের ভ্যাকসিন উপলব্ধ করতে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের সুবিধার জন্য ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মূল স্টেকহোল্ডারদের একত্রিত করার জন্য গোলটেবিলটি আয়োজন করা হয়েছিল। "যদিও এই মহামারী এখনও শেষ হয়নি, আমরা জরুরী প্রতিক্রিয়ার বাইরে তাকাতে শুরু করেছি। এর অর্থ শুধুমাত্র…
Read More
সংক্রমণের নতুন রূপের উপসর্গ

সংক্রমণের নতুন রূপের উপসর্গ

প্রতি নিয়ত রূপ বদলাচ্ছে করোনা সংক্রমণ। প্রকাশ্যে আসছে একের পর এক নতুন রূপ। করোনার নয়া প্রজাতি নিয়ে চিন্তায় গোটা বিশ্ব। দৈনিক আক্রান্তের সংখ্যা একদিকে যেমন বেড়েছে, অন্যদিকে মৃত্যু নিয়েও একটা বয় থেকে যাচ্ছে। ভারত সহ ইউরোপের একাধিক দেশ, আমেরিকা, সব জায়গায় এই প্রজাতির বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। এরই মাঝে নতুনভাবে আতঙ্ক সৃষ্টি করেছিল 'স্টেলথ ওমিক্রন'। এখন জানা গেল, এই প্রজাতি আরটিপিসিআর টেস্টকেও ফাঁকি দিচ্ছে, ধরা পড়ছে না। তাহলে কী ভাবে বোঝা যাবে এর উপসর্গ? বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইতিমধ্যে ৫৭ টি দেশে ছড়িয়ে পড়েছে এই নয়া প্রজাতি। কিন্তু অনেক ক্ষেত্রেই কেউ বুঝে উঠতে পারছেন না যে তিনি 'স্টেলথ ওমিক্রন' আক্রান্ত। বিশেষজ্ঞদের…
Read More
বিহারে মদের নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের ধরতে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত বিহার সরকারের

বিহারে মদের নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের ধরতে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত বিহার সরকারের

বিহার সরকার রাজ্যে অবৈধ মদ তৈরি এবং এর বাণিজ্য বন্ধ করার জন্য  হেলিকপ্টার দ্বারা নজরদারি শুরু করেছে। রাজ্য সরকার এর আগে বিহারের নিষিদ্ধ নীতি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অভিযান জোরদার করার জন্য বুটলেগারদের পিছনে যাওয়ার জন্য ড্রোন মোতায়েন করেছিল। রাজ্যে মদ পাচারকারীদের ধরতে বিহার সরকার গতকাল হেলিকপ্টার মোতায়েন করেছে। পূর্বে, বিহার সরকার ২০২১ সালের ডিসেম্বরে রাজ্যে অবৈধ মদের ব্যবসায় নিয়ন্ত্রণ রাখতে ড্রোন ব্যবহার করেছিল। বিহারের নিষেধাজ্ঞা ও আবগারি বিভাগের কর্মকর্তারা গতকাল হেলিকপ্টারে চড়ে পাটনা এবং এর আশেপাশের এলাকা পরিদর্শন করেন যাতে নজরদারি নিশ্চিত করা যায়। গতকাল পাটনা বিমানবন্দরে হেলিকপ্টারটি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।বিহারের নিষেধাজ্ঞা দফতরের আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে অভিযুক্তদের ধরতে কী…
Read More
দেশের সব চেয়ে বিতর্কে মুখ  খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সব চেয়ে বিতর্কে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এই মুহূর্তে দেশের মধ্যে সব চেয়ে বড়ো বিতর্ক শিক্ষা না হিজাব। কর্ণাটকের কলেজ থেকে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা এখনও চলছে এবং আগামী কয়েক দিন বজায় থাকবে বলেই ধারণা। হিজাব ইস্যুতে এমনিতেই শোরগোল গোটা দেশজুড়ে। কলেজ বন্ধ হওয়া থেকে শুরু করে ছাত্র বিক্ষোভ সবই দেখেছে দেশ। 'জয় শ্রীরাম' স্লোগান থেকে শুরু করে তার পালটা স্লোগান 'আল্লাহু আকবর' পর্যন্ত শোনা গিয়েছে মুখে মুখে। এক কথায় বিতর্কের শেষ নেই। এবার এই ইস্যুতেই মুখ খুলে 'ড্রেস কোড' মনে করালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে আদালতে বিষয়টি বিচারাধীন। কিন্তু হিজাব বিতর্কে মুখ খুলে স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এক সংবাদমাধ্যমে…
Read More
বড়ো ঘোষণা ভাষা দিবসে

বড়ো ঘোষণা ভাষা দিবসে

বাংলা আমাদের মাতৃভাষা। চলতি সপ্তাহের শুরুতেই ছিল ভাষা দিবস। ভাষা আন্দোলনের দিনটিকে মর্যাদা দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। ফলে সর্বত্রই এই দিনটি উদযাপিত হয়। ১৯৫২ সালের এই দিনেই ভাষা আন্দোলনকারী ছাত্রদের ওপর পুলিশ নির্মমভাবে গুলি চালিয়েছিল। সেই মর্মান্তিক স্মৃতি আরও টাটকা সকলের মধ্যে। সেই মাতৃভাষা দিবসের উদযাপন অনুষ্ঠানে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ভাষা শহিদ বরকতের জন্মস্থানে বসবে তাঁর মূর্তি। ভাষা শহিদদের সম্পর্কে অনেক তথ্যই আজও অজানা। ঠিক তেমনই এক তথ্য হল ভাষা শহিদ বরকতের জন্মস্থান আসলে মুর্শিদাবাদে। এদিন মমতা সেই প্রসঙ্গেই ঘোষণা করে বলেন, ভাষা শহিদ বরকতের বাড়ি মুর্শিদাবাদের সালারে। সেখানে তাঁর স্মৃতিসৌধ…
Read More
বড় স্বস্তি সংক্রমণের সংখ্যায়

বড় স্বস্তি সংক্রমণের সংখ্যায়

বড়ো স্বস্তি, বেশি অনেকটা কোমল রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ আজ আরও তলানিতে। মৃত্যুও তুলনায় অনেকটাই কমেছে আজ। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও কমে হল ০.৯৪ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০০ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ৪৩ জন। উত্তর ২৪ পরগনা দ্বিতীয় স্থানে, সেখানে আক্রান্ত ৪১ জন। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের…
Read More
চিন্তা বাড়ছে বার্ড ফ্লু নিয়ে

চিন্তা বাড়ছে বার্ড ফ্লু নিয়ে

বাড়তে থাকা করোনা সংক্রমণের মাঝেই দোসর হচ্ছে বার্ড ফ্লু৷ বিহারের পর মহারাষ্ট্রে দেখা মিলল H5N1-এর মতো ভয়ঙ্কর ভাইরাসের৷ ক্ষতিকারক ভাইরাসের প্রভাব রুখতে ২৫ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত নিল স্থানীয় প্রশাসন৷ মহারাষ্ট্রের থানের শাহপুর তাহসিলের অন্তর্গত ভেহলি গ্রামে আচমকাই ১০০ মুরগির মৃত্যুর পর নড়ে চড়ে বসে প্রশাসন৷  সূত্রে খবর, একসঙ্গে ১০০ মুরগির মৃত্যুর পরেই থানের জেলাশাসক রাজেশ জে নার্ভেকর জেলার পশুপালন বিভাগের সঙ্গে কথা বলেন এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ২৫ হাজার মুরগিকে মেরে ফেলার নির্দেশ দেন৷ আগামী কয়েকদিনের মধ্যেই তাদের মেরে ফেলা হবে৷ এদিকে, মৃত পাখির নমুনা পরীক্ষা করে পুণের ল্যাবরেটরি জানিয়েছে, মরগি মৃত্যুর কারণ বার্ড ফ্লু৷ সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই  কালিংয়ের…
Read More
আনিস কান্ডে গঠিত হলো তদন্ত দল

আনিস কান্ডে গঠিত হলো তদন্ত দল

রাজ্যের মহানগরীতে এই মুহূর্তে তোলপাড় কান্ড আনিস খানের মৃত্যুতে। আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু ঘিরে উত্তাল কান্ড৷ পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। তবে এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েই সিট গঠনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জানা গেল, এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং। এক সাংবাদিক বৈঠকে তদন্তকারী দলের সম্পর্কে জানিয়ে দেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। মুখ্যমন্ত্রী যে নিরপেক্ষ তদন্তের কথা বলেছিলেন সেই কথাই মনে করিয়ে দিয়ে মনোজ মালব্য জানান, এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং এই ঘটনার তদন্ত কমিটির শীর্ষে থাকবেন তো বটেই, তাঁর সঙ্গে থাকবেন ডিআইজি সিআইডি মিরাজ খালিদ ও বারকপুরের…
Read More
টেকনো’র নতুন স্মার্টফোন – স্পার্ক ৮সি

টেকনো’র নতুন স্মার্টফোন – স্পার্ক ৮সি

গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো তাদের স্পার্ক ৮ সিরিজে নতুন সংযোজন হিসেবে নিয়ে এলো নতুন স্মার্টফোন - টেকনো স্পার্ক ৮সি। টেকনো স্পার্ক ৮সি হল এক প্রিমিয়াম স্মার্টফোন যার অলরাউন্ডার ক্ষমতাবলীর মধ্যে রয়েছে মেমোরি, প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা ও ব্যাটারি। নতুন টেকনো স্পার্ক ৮সি স্মার্টফোনে রয়েছে অক্টাকোর প্রসেসর, ৯০হার্টজ হায়ার রিফ্রেশ রেট, ৬.৬এইচডি+ রিচডিসপ্লে, ৫০০০এমএএইচ ব্যাটারি, ১৩ এমপি এআই ডুয়াল রিয়ার ক্যামেরা, ৬জিবি অবধি র‍্যাম, ৬৪জিবি রম। এতে থাকা অন্যান্য ফিচারগুলির মধ্যে আছে আইপিএক্স২ স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট, ডিটিএস সাউন্ড,সোপ্লে ২.০, হাইপার্টি, অ্যান্টি-অয়েল স্মার্ট ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, ডুয়াল ৪জি ভিওএলটিই-সহ ৩-ইন-ওয়ান সিম স্লট। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক হাইওএস ৭.৬ দ্বারা চালিত। এছাড়াও টেকনো স্পার্ক…
Read More
মেডিকায় ক্যান্সার চিকিৎসায় সার্জিক্যাল রোবট

মেডিকায় ক্যান্সার চিকিৎসায় সার্জিক্যাল রোবট

মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালের অনকোলজি বিভাগ ডে কেয়ার রোবোটিক হিস্টেরেক্টোমাইডের একটি উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জন করেছে। এটি হল চতুর্থ প্রজন্মের দা ভিঞ্চি সার্জিক্যাল রোবট। এই সার্জিক্যাল রোবটের বিশেষত্ব হল ক্যানসারের মত জটিল রোগের অস্ত্রপচারের পরের দিনই রোগী বাড়ি ফিরে যেতে পারেন। পশ্চিমবঙ্গের মেদিনীপুরের বাসিন্দা বছর পঞ্চাশের সামন্তাফের জরায়ু ক্যান্সারের লক্ষণ থাকায় তাঁকে দা ভিঞ্চি সার্জিক্যাল রোবটের মাধ্যমে রোবোটিক হিস্টেরেক্টমি সার্জরি সাজেস্ট করেন সিনিয়র কনসালট্যান্ট গাইনোকোলজিকঅনকোলজি অ্যান্ড রোবোটিক সার্জারি ডাঃ অরুণাভা রায়। অস্ত্রোপচারের দিন সকাল ৭টায় সামন্তকে ভর্তি করা হয় এবং ঐ দিন সন্ধ্যা ৮টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। শুধু তাই নয় এক সপ্তাহের মধ্যে তিনি সম্পূর্ণরূপে ফিট হয়ে স্বাভাবিক জীবনে ফিরে…
Read More
ভারতীয় হাইকমিশন কর্তৃক সম্মানিত হলেন কিলি পল

ভারতীয় হাইকমিশন কর্তৃক সম্মানিত হলেন কিলি পল

সোমবার তানজানিয়ায় ভারতীয় হাইকমিশন ইন্টারনেট সেনসেশন কিলি পলকে সম্মানিত করেছে। তানজানিয়ার কন্টেন্ট স্রষ্টা ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলিতে ঠোঁট-সিঙ্ক করার জন্য ইনস্টাগ্রাম এবং অন্যান্য সামাজিক প্ল্যাটফর্মে বিখ্যাত। ভারতীয় হাই কমিশন টুইটারে "বিশেষ ভিজিটর" সম্পর্কে পোস্ট করেছে যিনি "ভারতে লক্ষ লক্ষ হৃদয় জয় করেছেন"। https://twitter.com/binaysrikant76/status/1495726311368761347?s=20&t=r9AJAeCfbEa2pVrFUt0ePA
Read More