editor

10320 Posts
বাইরের বিকেল

বাইরের বিকেল

সকাল থেকে এমনিতেই মুড অফ ছিল। কাল সরস্বতী পুজো, অথচ বৃষ্টির সদয় দৃষ্টির কারণে কোনো কাজই গুছিয়ে আনা হয়নি। কালকের দিনটা নিয়ে সেই ছোট থেকেই উৎসাহিত থাকি, আর এবারেও তার ব্যতিক্রম নেই। কিন্তু কথায় আছে 'কপালের নাম কপালের নাম গোপাল'।      যাইহোক, বিকেলের দিকে যা থাকে কপালে বলে বেরিয়ে পরি। মা-কাকি দের বাজারে পাঠিয়ে, ভাই-আমি ভেনাস মোরের দিকে যাই মায়ের মূর্তির খোঁজে। বৃষ্টিতে ঠান্ডার ঠেলা উপভোগ করতে করতে শিলিগুড়ি হাসপাতালের রোডে এসে দাঁড়াই। দেখি, তখনও থাকি থাকি মূর্তি সাজানো রয়েছে রাস্তার পাশে।        দেখে কিছুটা অবাকই হয়েছিলাম, এতক্ষণে মূর্তির সংখ্যা অনেকটাই কমে আসার কথা। পছন্দসই মূর্তি বোধহয় পাবনা এই ভাবনা…
Read More
তিনটি কবিতা

তিনটি কবিতা

তুমি  ভাবনা গুলো যেন শীতের কুয়াশার মতো মায়াময়  কল্পনার আড়ালে ছায়া হয়ে রয়ে যাও তুমি আলোর প্রত্যাশায় || হৃদয়ের জগতে বসন্তের হাওয়া স্বর্গের সাথে তুলনীয়, আমি নীরবে তোমার অপেক্ষায় ||                      স্মৃতি  কিছু কিছু স্মৃতি যখন দীর্ঘশ্বাসে পরিণত হয় তখন মানুষ অসহায়, অব্যক্ত  কথা গুলো মনের গভীরে  রয়ে যায় অদ্ভুত বিষন্নতায় |  অনুশোচনায় ভুল ভেঙে গেলে ডাক দিও,  আমি ছুটে যাবো মৃত্যুর আলিঙ্গন ফেলে  আত্মমগ্ন আগুনের ললাটের সৌমতায়|                       অস্থিরতা পরমাণুর মতো কত অস্থিরতা সূক্ষকণায় ভিড় জমাচ্ছে,  অস্থিরতার নেই কোনো চেহারা…
Read More
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

রবিবার সকালে  ৮.১২ মিনিটে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।  চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তারপরেই দিতে হয় ভেন্টিলেশনে। সেখান থেকে আর ফেরানো গেল না। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে করোনা পজিটিভ হয়ে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। কিন্তু থেমে গেল সব লড়াই।   ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইনদোরের এক সংগীত পরিবারে জন্ম হয় লতা মঙ্গেশকর। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন মারাঠি সংগীত জগতের সুবিখ্যাত ধ্রুপদী গায়ক। বাবার থেকেই প্রথম তালিম নেওয়া।১৩-১৪ বছর বয়সেই প্রথম বার সিনেমায় গান গাওয়া। মরাঠি…
Read More
রয়্যাল স্ট্যাগে মনোরঞ্জনের এক্সক্লুসিভ প্রিমিয়ার

রয়্যাল স্ট্যাগে মনোরঞ্জনের এক্সক্লুসিভ প্রিমিয়ার

রয়্যাল স্ট্যাগ ব্যারেল সিলেক্ট লার্জ শর্ট ফিল্মসের ইউটিউব চ্যানেলে 'মনোরঞ্জন'-এর এক্সক্লুসিভ প্রিমিয়ার অনুষ্ঠিত হয়ে গেল। সুহেল তাতারি পরিচালিত মনোরঞ্জনের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন গুল পানাগ। ছবিতে একজন সাধারণ গৃহবধূ ললিতার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। গুল পানাগ দ্বারা অভিনীত চরিত্রটি সমালোচকদের দ্বারা বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। উল্লেখ্য, ছবিটির প্রযোজক হলেন গুল পানাগ নিজে। মূলত এই ছবিটি হল একটি মনস্তাত্ত্বিক থ্রিলার।রয়্যাল স্ট্যাগ ব্যারেল সিলেক্ট লার্জ শর্ট ফিল্ম গুলি ভারতীয় শর্ট ফিল্মগুলির জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। যেখানে দর্শকরা সেরা পরিচালকদের তৈরি চলচ্চিত্র  উপভোগ করতে পারেন। উল্লেখ্য, প্ল্যাটফর্মটি বলিউডের সফল গল্পকারদের সাথে সহযোগিতা করছে যারা প্রকৃত অর্থে মৌলিকতা এবং সৃজনশীলতার পক্ষে দাঁড়িয়েছেন। ছবির…
Read More
রাজ্যে শীত বিদায়ের পথে , ফের বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে

রাজ্যে শীত বিদায়ের পথে , ফের বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে

পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ফের অকাল বর্ষণ উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাংলায়। শুক্রবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হয়েছে। হাওয়া অফিসের তথ্য জানাচ্ছে, শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দিঘায় ২৭, দমদম ও কলকাতায় ২৩, সল্টলেকে ৭, শ্রীনিকেতনে ৮, ডায়মন্ড হারবারে ৫, হলদিয়ায় ৩ এবং বাঁকুড়ায় ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিঙ ও জলপাইগুড়িতে ৯, কোচবিহারে ৫ এবং মালদহে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। দার্জিলিঙের পাহাড়ে বৃষ্টির পাশাপাশি তুষারপাতও হয়েছে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম । সরস্বতী পুজোর দিনে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং…
Read More
আইসিএসসি এবং আইএসসি বোর্ডের প্রথম সেমেস্টারের ফল ঘোষণা সোমবার

আইসিএসসি এবং আইএসসি বোর্ডের প্রথম সেমেস্টারের ফল ঘোষণা সোমবার

আইসিএসসি এবং আইএসসি বোর্ড এর দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের প্রথম সেমেস্টারের ফলাফল ৭ ফেব্রুয়ারি, সোমবার প্রকাশিত হতে চলেছে। সকাল ১০টায় এই ফল প্রকাশ করা হবে। এই মর্মে একটি নির্দেশিকা জারি করল নিয়ামক সংস্থা ‘কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্‌জামিনেশন্স’। সমস্ত স্কুলেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে। কাউন্সিলের কেরিয়ার পোর্টাল, ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমেও এই ফলাফল জানা যাবে। নির্দেশিকায় জানানো হয়েছে যে, স্কুলগুলি কাউন্সিলের কেরিয়ার পোর্টালে গিয়ে স্কুলের প্রধান শিক্ষকের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল দেখতে পারবে। পরীক্ষার্থীরাও কাউন্সিলের ওয়েবসাইট-www.cisce.org থেকে নিজেদের ইউনিক আইডি এবং ইনডেক্স নম্বর দিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। এসএমএস-এর মাধ্যমে…
Read More
নতুন টিকা নিয়ে বাড়ছে দ্বন্দ্ব

নতুন টিকা নিয়ে বাড়ছে দ্বন্দ্ব

দিন প্রতিদিন চিন্তা বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে। ঠিক যে সময় মনে হয়েছিল যে করোনা বিদায় নিচ্ছে, সেই সময় দাপট দেখাতে শুরু করল ওমিক্রন প্রজাতি। দক্ষিণ আফ্রিকা থেকে তা ছড়িয়ে পড়ল প্রায় গোটা বিশ্বে। মারাত্মক সংক্রামক এই প্রজাতি নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর অজানা। গবেষণা চললেও একটি মূল বিষয়ে এখনও চূড়ান্ত কিছু নির্ণয় করা সম্ভব হয়নি, যা হল নতুন টিকা দরকার কিনা এই প্রজাতি রুখতে। বিশ্বজুড়ে একাধিক গবেষণায় ইতিমধ্যেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে, বাজারে চলতি টিকাগুলি এই ওমিক্রন রুখতে কার্যকরী নয়। তাই স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন, তাহলে কি নতুন টিকা আনা উচিত? ওমিক্রনের বিরুদ্ধে কাজ করতে পারে এমন টিকা তৈরির প্রক্রিয়া…
Read More
রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে বাড়ছে অভিযোগ

রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে বাড়ছে অভিযোগ

বাড়ছে রাজ্য রাজ্যপালের দ্বন্ধ। কিছুদিন আগেই বাজেট ভাষণ শেষে রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের অপসারণ চেয়ে আর্জি করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সংসদীয় গণতন্ত্রের স্বার্থে বাংলার রাজ্যপালকে অপসারণ করুন, এই ছিল দাবি। তারপর আবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলার রাজ্যপালের নামে 'নালিশ' করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তখন ইঙ্গিতপূর্ণ জবাব পেয়েছিলেন তিনি। এদিন ফের একবার রাজ্যপাল ইস্যুতে সরগরম হল সংসদ। বাজেট অধিবেশন বয়কট করলেন তৃণমূল সাংসদরা। আজ সংসদে বাংলার রাজ্যপালকে নিয়ে আলোচনা চেয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। কিন্তু চেয়ারম্যান সেই প্রস্তাব নাকচ করে দেন। তারপরেই রাজ্যপালের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যসভায় বাজেট অধিবেশন বয়কট করেন ঘাসফুল শিবিরের সাংসদরা। রাজ্যসভা থেকে ওয়াক আউট…
Read More
নির্বাচন কমিশনের তরফে জারি হলো ভোটের বিজ্ঞপ্তি

নির্বাচন কমিশনের তরফে জারি হলো ভোটের বিজ্ঞপ্তি

বাজলো ভোটের দামামা। চলতি মাসের শেষেই শুরু হতে চলেছে ভোট। ২৭ ফেব্রুয়ারি ১০৮ পুরসভার ভোট হচ্ছে। ভোটগ্রহণ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিল নির্বাচন কমিশন। প্রথম থেকেই বিজেপি দাবি করে আসছিল এই ভোট পিছিয়ে দেওয়ার। কিন্তু তাদের দাবি গ্রাহ্য করেনি রাজ্য নির্বাচন কমিশন। নির্ধারিত দিনেই ভোট কররা পক্ষ অনড় ছিল তারা। সেই প্রেক্ষিতেই আজ বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। জানান হয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে ১০৮ পুরসভাতে। বিজেপির তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে, রাজ্যের একাধিক জেলায় করোনা পরিস্থিতি এখনও ঠিক নেই। সংক্রমণ নিয়ন্ত্রণের…
Read More
নির্দেশ এলো আদালতের তরফে

নির্দেশ এলো আদালতের তরফে

ফের নতুন করে শুরু হলো মামলার তদন্ত। ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তাঁকে নোটিশ পাঠিয়ে ডেকে পাঠায়। কিন্তু হাজিরা এড়িয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তবে অনুব্রত মন্ডলকে রক্ষা কবচ দেওয়া হবে কী না তার শুনানি ছিল আজ। কলকাতা হাইকোর্ট তাঁকে তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত জারি রাখতেও বলেছে আদালত। গ্রেফতারি থেকে রক্ষাকবচ চেয়ে বুধবার হাই কোর্টের দ্বারস্থ হন অনুব্রত। তারপরেই হাইকোর্টের এই পর্যবেক্ষণ। কলকাতা হাইকোর্ট যা জানিয়েছে তাতে আপাতত স্বস্তিতে থাকবেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। কারণ আদালত নির্দেশ দিয়েছে আগামী চার সপ্তাহ তাঁর বিরুদ্ধে সিবিআই কোনও ব্যবস্থা নিতে পারবে না। কারণ ভোট পরবর্তী হিংসা…
Read More
স্বস্তি মিলল রাজ্যের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যায়

স্বস্তি মিলল রাজ্যের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যায়

বেশ খানিকটা সময় পর কিছুটা হলেও স্বস্তি মিললেও রাজ্যের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যায়৷ সংক্রমণ রুখতে করোনা বিধির সুফল কিছুটা হলেও মিলছে৷ আজ আবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে মৃত্যু নিয়ে একটা চিন্তা রয়েই গিয়েছে। তবে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। রাজ্যের পজিটিভ হার আজ কিঞ্চিত কমে হল ৩.৯৪ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৭.৯১ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯১৬ জন। সংক্রমিত জেলাগুলির মধ্যে আজ আবার প্রথম স্থানে কলকাতা। নতুন করে সেখানে সংক্রমিত যথাক্রমে ২৭৭ জন এবং উত্তর ২৪ পরগনা…
Read More
ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর

ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রীর

সম্প্রতি রাজ্যের শিক্ষার্থীদের জন্য এক বড়ো ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য ঋণের সুবিধা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ব্যাঙ্কগুলির ওপর ক্ষোভ উগড়ে দেন তিনি। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি ব্যাঙ্কগুলির আচরণের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তাঁর স্পষ্ট বার্তা, ব্যাঙ্কগুলি দয়া করছে না এটা তাদের বুঝতে হবে। তবে ব্যাঙ্কগুলি রাজনৈতিক কারণে সহযোগিতা করছে না এমন সন্দেহও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন এই প্রসঙ্গে মমতা বলেন, যে সব ব্যাঙ্ক স্টুডেন্ট ক্রেডিট কার্ড গ্রহণ করতে চাইছে না, তাদের বাদ দিয়ে সমবায় ব্যাঙ্ককে দায়িত্ব দিতে হবে। সরকার গ্যারান্টি দিচ্ছে, তাই…
Read More
অবশেষে গতকাল থেকে আবার খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান

অবশেষে গতকাল থেকে আবার খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান

প্রতীক্ষার অবসান। দীর্ঘ সময় পর অবশেষে রাজ্যে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। বাজল স্কুলের ঘন্টা। দীর্ঘ ২২ মাস পর ফের ছন্দে ফিরছে রাজ্যের সমস্ত ধরণের শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার থেকেই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা স্কুলে এসেই পড়াশুনার সুযোগ পাবে। ঘড়ির কাঁটা ধরে ঠিক ১১ টাতেই শুরু হচ্ছে পঠন পাঠন। টিফিনের সময় টুকু বাদ দিয়ে আগের মতোই বিকেল পর্যন্ত ক্লাস হবে। এর আগে দীর্ঘ ২০ মাস পর গত ২০২১ এর ১৬ নভেম্বর এরাজ্যে স্কুল কলেজ খুলেছিল। কিন্তু করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় ৩ জানুয়ারী ফের বন্ধ হয়ে যায়। এরপর থেকেই বিভিন্ন ও ছাত্র ও শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি…
Read More
সোমবার  থেকে আবার খুলতে চলেছে দিল্লির স্কুল,কলেজ এবং জিম

সোমবার থেকে আবার খুলতে চলেছে দিল্লির স্কুল,কলেজ এবং জিম

দিল্লি সরকার আজ একটি বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে দিল্লিতে স্কুল, কলেজ এবং কোচিং ইনস্টিটিউটগুলি সোমবার থেকে আবার খুলতে পারে।   দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, বা ডিডিএম এ, আজ একটি বৈঠকের পরে কোভিড -১৯ মহামারীর মধ্যে জিমগুলিকে পুনরায় খোলার অনুমতি দিয়েছে। রাতের কারফিউর সময় এক ঘণ্টা কমিয়ে রাত ১০টার বদলে ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে স্কুলগুলিতে ক্লাস ৯ থেকে ১২ পর্যন্ত ক্লাস চলতে পারে এবং যে শিক্ষকদের টিকা নেওয়া হয়নি তারা ক্লাস নিতে পারবেন না। অফিসগুলি ১০০ শতাংশ উপস্থিতির সাথে কাজ করতে পারে এবং যারা একা গাড়ি চালাচ্ছেন তাদের মুখোশ পরার দরকার নেই। দিল্লির বিধিনিষেধ শিথিল…
Read More