editor

10320 Posts
আগামী ২ দিনের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

আগামী ২ দিনের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) আগামী দুই দিনের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শৈত্যপ্রবাহের  পূর্বাভাস দিয়েছে। এর পরেই এটি হ্রাস পেতে পারে। আইএমডি আরও পূর্বাভাস দিয়েছে যে, ২১ জানুয়ারি থেকে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতকে প্রভাবিত করবে। এদিকে, রবিবার সকাল ৭ টায় দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস দেখা গেছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে আশা করা হচ্ছে। দিল্লি এবং উত্তর ভারতে ঠান্ডা আবহাওয়ার পরিস্থিতি বিরাজ করার সাথে সাথে,রবিবার সকালে দিল্লি কুয়াশার চাদরে আচ্ছন্ন হয়েছিল। এই অদৃশ্যতার কারণে দিল্লিগামী বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলছে।
Read More
পেছানো হলো পুরনিগম ভোট

পেছানো হলো পুরনিগম ভোট

অবশেষে স্বস্তি মিলল। কেটে গেল সমস্ত জটিলতা। বহু প্রশ্ন উঠেছিল করোনা আবহে পুরোনিগম ভোট নিয়ে। অনেকবার ২২ তারিখের ভোট পিছনোর দাবি তুলেছিল বিরোধীরা। কিন্তু রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন নির্দিষ্ট দিনে ভোট করাতে অনড় ছিল এতদিন। কিন্তু কলকাতা হাইকোর্ট এই ব্যাপারে হস্তক্ষেপ করে এবং ভোট পিছনো যায় কিনা সেই ব্যাপারে নির্বাচন কমিশনকে জানাতে বলে। করোনা পরিস্থিতির মধ্যে এই ভোট করানো নিয়ে ইতিমধ্যেই সমালোচনার শিকার হচ্ছিল নবান্ন। সেই প্রেক্ষিতে অনড়তা থেকে সরে এসে গতকাল তারা ভোট পিছনো নিয়ে সম্মতি জানায়, আজ কমিশনকে চিঠি দেয়। অবশেষে পিছিয়ে গেল ভোট। আগামী ২২ জানুয়ারি ভোট হওয়ার কথা ছিল বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর পুরসভার।…
Read More
এবার বদল আসছে দলের সংবিধানে

এবার বদল আসছে দলের সংবিধানে

ধীরে ধীরে বদলে আসছে দলের সংবিধানে। তিনি দলের নেত্রী, তিনিই দলের মাথা, তিনিই সব। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে অনায়াসে ব্যাখ্যা করা যায়। দীর্ঘ সময় ধরে দলকে এক হাতে চালাচ্ছেন। সব ধরণের ছোট থেকে বড় সিদ্ধান্ত তাঁকে ছাড়া নেওয়ার কথা কল্পনা করতে পারে না ঘাসফুল শিবিরের কেউ। দলের কর্মী, নেতারা প্রত্যেকেই মানেন যে এই দলের একজন নেতা, তিনি মমতা। তৃণমূল প্রতিষ্ঠা করার পর বহু লড়াই করে প্রথমবারের জন্য ২০১১ সালে ক্ষমতায় এসেছিলেন মমতা। এখন জেতার হ্যাট্রিক করেছেন তিনি। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি গত বছর। এতদিন নিজের কাজ নিজেই সামলেছেন। কিন্তু এখন সময় বদলেছে। তাই দলও তার সংবিধান বদলাচ্ছে…
Read More
লাগামহীন ভাবে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

লাগামহীন ভাবে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

ব্যাপক ভাবে বদলায় করোনা সংক্রমণের আক্রান্তের সংখ্যা গ্রাফ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, মৃত্যু। দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ পার হয়ে গিয়ে এখন ২ লক্ষও ছাড়িয়ে চলে গিয়েছে। আজকের তথ্য বলছে, ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমণ প্রায় ২ লক্ষ ৭০ হাজার ছুঁইছুঁই। পাশাপাশি বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার ৮৩৩ জন৷ একই সময় মৃত্যু হয়েছে ৪০২ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩ কোটি ৬৮ লক্ষ ৫০ হাজার ৯৬২ এবং মোট মৃত্যু ৪ লক্ষ ৮৫ হাজার ৭৫২। এদিকে, দেশের সংক্রমণের হার গত ২৪…
Read More
করোনা আবহে বাড়তে থাকা ওষুধের দাম নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের

করোনা আবহে বাড়তে থাকা ওষুধের দাম নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের

করোনা সংক্রমণের পরিস্থিতিতে রোজ চলতি বাজারের দ্রব্য মূল্য নিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের৷ করোনা আবহে হু হু করে বাড়ছে ওষুধের দাম৷ দাম বাড়ছে করোনার চিকিৎসার সঙ্গে সম্পর্কিত নয়, এমন ওষুধেরও৷ জীবনদায়ী ওষুধের উত্তরোত্তর মূল্য বৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের৷ তাঁদের উপার্জনের একটা বড় অংশ চলে যাচ্ছে ওষুধ কিনতে৷  লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা৷ পাল্লা দিয়ে বেড়ে চলেছে ওষুধের দাম৷ গত দু’মাসে হার্ট, ফুসফুস ও ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম অনেকটাই বেড়ে গিয়েছে৷ দাম বেড়েছে শ্বাসকষ্ট বা প্রেসারের ওষুধের৷ বাক্স এক ওষুধও এক, কিন্তু ৯০ দিনের ব্যবধানে দাম বেড়ে গিয়েছে অনেকটা৷ ভিটামিন ওষুধ কিংবা করোনামুক্তির পর ব্যবহৃত লিভারের ওষুধ, দাম বেড়েছে হু হু করে৷ …
Read More
শিক্ষাকর্মীদের জন্য কোয়ারেন্টাইন লিভের আর্জি করা হলো

শিক্ষাকর্মীদের জন্য কোয়ারেন্টাইন লিভের আর্জি করা হলো

সুনামির মতো করে দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গে প্রতিদিন প্রায় ২৫ হাজার সংক্রমণ ঘটছে। স্কুলগুলিতে পঠন-পাঠন বন্ধ থাকলেও প্রশাসনিক নানান কাজের জন্য সরকার ৫০ শতাংশ শিক্ষক-কর্মচারীদের নিয়ে স্কুল খোলা রাখার নির্দেশ দিয়েছে। এমতাবস্থায় বিদ্যালয়গুলিতে শিক্ষক, শিক্ষাকর্মীরা প্রচন্ডভাবে করোনায় আক্রান্ত হচ্ছেন। শিক্ষক, শিক্ষাকর্মীদের বক্তব্য যে এই করোনা সংক্রমণ হওয়ায় তাদের জন্য কোয়ারেন্টাইন লিভের কোনও ব্যবস্থা নেই। আর তার জন্য বাড়ছে ক্ষোভ। তাদের বক্তব্য, সরকারি কর্মচারী, স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টাইন লিভের সুযোগ দিতে সরকার নির্দেশিকা জারি করেছে। কিন্তু শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য এমন কোনও ব্যবস্থা বা উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই অবিলম্বে এই কোয়ারেন্টাইন লিভ চালুর দাবিতে আজ মাধ্যমিক…
Read More
বাড়ানো হলো রাজ্যে বিধিনিষেধের সময়সীমা

বাড়ানো হলো রাজ্যে বিধিনিষেধের সময়সীমা

রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা৷ এই পরিস্থিতিতে রাজ্যে আরও বাড়ল বিধিনিষেধের মেয়াদ৷ ১৫ জানুয়ারি শনিবার থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যে বহাল থাকবে কোভিড বিধি৷ শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে নবান্নের তরফে জানানো হয়েছে৷ তবে বর্ধিত মেয়াদে বিয়েবাড়ি ও মেলা সংগঠনে কিছু ছাড় দেওয়া হয়েছে৷ বিধিনিধেষ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়েবাড়ির অনুষ্ঠানে একই সময় সর্বোচ্চ ২০০ জন কিংবা অনুষ্ঠান হলের মোট আসন সংখ্যার অর্ধেক, এই দুটোর মধ্যে যেটা কম, সেই সংখ্যক মানুষ একই সময়ে উপস্থিত থাকতে পারবেন। এছাড়াও বলা হয়েছে, কঠোর কোভিড বিধি মেনে খোলা আকাশের নীচে মেলার আয়োজন করা যাবে৷ জেলা প্রশাসন, পুলিশ কমিশনারেট এবং স্থানীয় প্রশাসন গোটা বিষয়ের…
Read More
বড় পদক্ষেপ রেলের তরফে

বড় পদক্ষেপ রেলের তরফে

এক বড় পদক্ষেপ ভারতীয় রেলের তরফে৷ মনে করা হচ্ছে ভারতীয় রেলের ইতিহাসে এক ঐতিহাসিক পদক্ষেপ৷ উঠে গেল রেলের গার্ডের পদ৷ এই পদের নতুন নামকরণ করে দিল রেল মন্ত্রক৷ এবার থেকে আর গার্ড নয়, তাঁরা পরিচিত হবেন ট্রেন ম্যানেজার নামে৷ এই নতুন নামকরণ অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ হবে বলে মনে করছে রেল৷ তবে নাম পরিবর্তনের জন্য দায়িত্ব-কর্তব্য, বেতন বা নিয়োগ পদ্ধতিতে কোনও পরিবর্তন আসছে না৷ শুধুমাত্র এবার থেকে গার্ডদের সম্বোধন করা হবে ম্যানেজার বলে৷  কেন এই নাম বদল?  রেলের পক্ষে এ ব্যাপারে কোনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে রেল সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই নাম পরিবর্তনের দাবি করা হচ্ছিল। এই দাবির নেপথ্যে মূল…
Read More
আতঙ্ক বাড়ছে ওমিক্রন নিয়ে

আতঙ্ক বাড়ছে ওমিক্রন নিয়ে

উদ্বেগ ছিল আগে থেকেই। করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে উদ্বেগের কোনও শেষ নেই। দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দেশে বাড়তে থাকায় আরও বেশি আতঙ্ক সৃষ্টি হচ্ছে। কিন্তু চিকিৎসকদের একাংশ মনে করছে, এই পরিস্থিতির জন্য এখনও দায়ি করোনার 'ডেল্টা' প্রজাতি। কারণ পরিসংখ্যান বলছে, ওমিক্রনের জেরে দেশে আইসিইউ-তে ভর্তি মাত্র ১ শতাংশ করোনা রোগী। ভয় থেকে গিয়েছে 'ডেল্টা' নিয়েই। সরকারি সূত্র বলছে, তৃতীয় ঢেউতে করোনা আক্রান্তদের ৫ থেকে ১০ শতাংশ হাসপাতালে ভর্তি হয়েছেন আপাতত। কিন্তু ওমিক্রনের জেরে আইসিইউ-তে ভর্তি মাত্র ১ শতাংশ। বাকিদের অধিকাংশ করোনার 'ডেল্টা' দ্বারা আক্রান্ত। শুধু ভারত নয়, বিশ্বের বাকি দেশেও ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তির হার কম। তাই…
Read More
রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস

রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস

গত বছরের ছায়া চলতি বছরেও। গত বছরের মতো চলতি বছরের শুরু থেকেই বৃষ্টির মরশুম। শীতের মাঝেও বৃষ্টি রাজ্য জুড়ে। আপাতত বঙ্গ জীবনের সঙ্গী মেঘলা আকাশ, বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস এমনটাই। তারা জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দিনভর মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হবে। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতিই থাকবে বলে অনুমান করা হচ্ছে। ডিসেম্বর, জানুয়ারি মাসে এইভাবে মেঘলা আকাশ এবং বৃষ্টি হয়তো কল্পনা করেনি বঙ্গবাসী। পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই ধরণের আবহাওয়ার সম্মুখিন হতে হচ্ছে রাজ্যবাসীকে। আগে হাওয়া অফিস জানিয়েছিল শনিবার থেকেই বেশি কয়েকটি জেলায় বৃষ্টি কমতে শুরু করবে এবং ধীরে…
Read More
প্রয়াত বিরজু মহারাজ

প্রয়াত বিরজু মহারাজ

শোকের ছায়া নৃত্য জগতে৷ তিনি ছিলেন নৃত্য জগতের ভগবান৷ প্রয়াত কত্থকের ‘মহারাজা’৷ রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিংবদন্তি নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর৷ সংবাদ সংস্থা এএনআইকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এক নিকট আত্মীয়। একাধারে নাচ, তবলা এবং কণ্ঠসঙ্গীত, তিন ক্ষেত্রে সমান পারদর্শী ছিলেন বিরজু মহারাজ। ছবিও আঁকতেন দক্ষতার সঙ্গে। রবিশঙ্কর তাঁর নাচ দেখে বলেছিলেন, ‘তুমি লয়ের পুতুল’!   রবিবার রাতে দিল্লির বাড়িতে নাতির সঙ্গে খেলছিলেন তিনি৷ সেই সময় অকস্মাৎ অসুস্থ বোধ করেন৷ তড়িঘড়ি দিল্লির সকেত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর৷ বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যাতেও ভুগছিলেন…
Read More
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে ৭,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে ৭,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে

রবিবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছে যে, যেসব শহরগুলির জন্য তারা লাইসেন্স পেয়েছে, সেখানে তারা  সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন  নেটওয়ার্ক স্থাপনের জন্য  ৭,০০০ কোটিরও বেশি বিনিয়োগ করবে। অটোমোবাইল থেকে সিএনজি এবং পাইপযুক্ত রান্নার গ্যাস পরিবারের কাছে খুচরা বিক্রি করার জন্য আইওসি, ১১ তম রাউন্ডে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন দরপত্রের ৬১ টি ভৌগোলিক এলাকা-এর মধ্যে ৯ টি এলাকার লাইসেন্স পেয়েছ।আইওসি-এর অর্জিত জিএ গুলির মধ্যে জম্মু,পাঠানকোট, সিকর, জলগাঁও, গুন্টুর (অমরাবতী), তুতিকোরিন, তিরুনেলভেলি, কন্যাকুমারী, মাদুরাই, ধর্মপুরী এবং হলদিয়া (পূর্ব মেদিনীপুর) এর মতো প্রধান জেলাগুলি অন্তর্ভুক্ত রয়েছে। এই জেলাগুলিতে পিএনজি(পাইপড ন্যাচারাল গ্যাস) এবং সিএনজি (কম্প্রেসড ন্যাচারাল গ্যাস) এর জন্য শিল্প-বাণিজ্যিক-গার্হস্থ্য স্পেকট্রাম জুড়ে উচ্চ চাহিদার গ্রাহক রয়েছে। অনুষ্ঠানে…
Read More
করোনা সংক্রমণকে রুখতে নয়া নির্দেশিকা রাজ্যের তরফে

করোনা সংক্রমণকে রুখতে নয়া নির্দেশিকা রাজ্যের তরফে

বাড়তে থাকা করোনা সংক্রমণকে রুখতে মরিয়া হয়ে উঠছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে শরীরে করোনার উপসর্গ রয়েছে এমন সকলকে কোভিড পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর থেকে জারি করা এক সংশোধিত নির্দেশিকায় এমনটা জানান হয়েছে। এছাড়াও ৬০ বছরের বেশি বয়সী ও ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত কোনও ব্যাক্তি কোভিড রোগীর সংস্পর্শে এলে তাদেরও পরীক্ষা করানো প্রয়োজন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। এক্ষেত্রে ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস, ক্যানসার রোগকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। এর পাশাপাশি উপসর্গহীন ও শুকনো কাশি, নাক বন্ধ, গলা ব্যাথা, জ্বর, ডায়রিয়া, স্বাদ-গন্ধ চলে যাওয়ার মত মৃদু উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের বাড়িতে নিভৃতবাসে থাকার কথা বলা হয়েছে। অন্যদিকে, টানা…
Read More
পুরনিগম ভোট পিছলে তাতে রাজ্যের সম্মতি আছে

পুরনিগম ভোট পিছলে তাতে রাজ্যের সম্মতি আছে

করোনা আবহে রাজ্যের চার কেন্দ্রে পুরোনিগম ভোট নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার। চার কেন্দ্রের পুরভোট যে আগামী ২২ তারিখ হচ্ছে না তা আরও স্পষ্ট হয়ে গেল। কারণ নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে, ভোট পিছলে তাদের আপত্তি নেই। অর্থাৎ চারটি পুরনিগমে নির্বাচন পিছিয়ে দিতে সায় দিল নবান্ন। এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন বলে জানা গিয়েছে। আগামী ২২ জানুয়ারি বিধান নগর, আসানসোল, শিলিগুড়ি এবং চন্দননগরে পুরভোট হওয়ার কথা। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে প্রথম থেকেই এই নির্বাচন নিয়ে বিরোধিতা করেছে বিরোধীরা। কলকাতা হাইকোর্টে এই ইস্যুতে মামলা হয়েছে যার একাধিকবার শুনানি হয়েছে। তবে ভোট পিছনো নিয়ে নির্বাচন কমিশন এবং…
Read More