editor

10320 Posts
দিল্লি COVID-19 এর ক্রমবর্ধমান কেস নিয়ন্ত্রণ করতে হলুদ সতর্কতা জারি করেছে

দিল্লি COVID-19 এর ক্রমবর্ধমান কেস নিয়ন্ত্রণ করতে হলুদ সতর্কতা জারি করেছে

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ক্রমবর্ধমান কোভিড -১৯ কেস নিয়ন্ত্রণ করতে কোভিড-১৯ নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকা অনুসারে, দিল্লিতে কেন্দ্রীয় সরকারী অফিসগুলি সরকারী আদেশ অনুসরণ করবে, তবে, বেসরকারী সংস্থাগুলি 50% কর্মী নিয়ে কাজ করবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাল্টিপ্লেক্স ও সিনেমা হল বন্ধ থাকবে। 50% বিক্রেতা সহ প্রতি জোনে শুধুমাত্র সাপ্তাহিক একটি বাজারের অনুমতি দেওয়া হবে। রেস্তোরাঁগুলি সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত 50% ক্ষমতার সাথে কাজ করতে পারে। সেই বারগুলির সাহায্যে দুপুর 12 টা থেকে 10 টা পর্যন্ত 50% ক্ষমতার সাথে কাজ করতে পারে।
Read More
১৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য টিকা দেওয়া শুরু হবে

১৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য টিকা দেওয়া শুরু হবে

১৫ বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য ভ্যাকসিন সাইট স্থাপন করা হবে। মঙ্গলবার রাজ্যগুলির সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। এটিও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ৬০ বছরের বেশি বয়সীরা ডাক্তারের কাছ থেকে শংসাপত্র ছাড়াই সতর্কতামূলক ডোজ পেতে পারেন। এটি গ্রহণ করার আগে তাদের অবশ্যই তাদের চিকিত্সকদের সাথে পরামর্শ করতে হবে। ২৫শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন যে ১৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্য ৩রা জানুয়ারী ২০২২থেকে টিকা দেওয়া শুরু হবে। স্বাস্থ্য সচিব রাকেশ ভূষণ বলেছেন, “১৫ বছর বা তার বেশি বয়সী সকলেই কো-ওয়িন-এ নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন এবং অ্যাপয়েন্টমেন্ট পরিষেবাগুলি অনলাইন এবং অফলাইন উভয় মোডের…
Read More
বঙ্গরত্ন কমলেশ সরকার আজ রাজবংশী ভাষায় “বাওকুমটা”নামে একটি বই প্রকাশ করলেন

বঙ্গরত্ন কমলেশ সরকার আজ রাজবংশী ভাষায় “বাওকুমটা”নামে একটি বই প্রকাশ করলেন

বঙ্গরত্ন কমলেশ সরকার আজ রাজবংশী ভাষায় স্বরচিত একটি বই প্রকাশ করলেন।"বাকুমটা"নামে এই বই তে তিনি রাজবংশী দের সংস্কৃতির কথা তুলে ধরেছেন।এই বই টি পড়ে রাজবংশী দের সংস্কৃতি সম্বন্ধে জানা যাবে ।তবে বই টি প্রকাশ করবার অনুষ্ঠানে একরাশ দুঃখ প্রকাশ করেছেন। লেখক কমলেশ বাবু জানিয়েছেন,স্বাধীনতার এতো বছর পরেও আমাদের উত্তরবঙ্গে সেই রকম কোনো প্রকাশনা সংস্থা নেই যারা বই প্রকাশ করতে পারে।আমাদের আজও কলকাতার বই প্রকাশনা সংস্থার দিকে তাকিয়ে থাকতে হবে।কোচবিহার তথা উত্তরবঙ্গের লেখকদের একটি বই প্রকাশ করবার জন্যে প্রচুর কাঠ খড় পোরাতে হয়।
Read More
শপথ গ্রহণ করলেন ফিরহাদ হাকিম

শপথ গ্রহণ করলেন ফিরহাদ হাকিম

নির্ধারিত সময়েই সম্পন্ন হলো শপথ গ্রহণ৷ কলকাতা পুরসভার মেয়র পদে শপথ নিলেন ফিরহাদ হাকিম৷ ৩৯ তম মেয়র হিসাবে শপথ নিলেন তিনি৷ তাঁকে শপথবাক্য পাঠ করান প্রোটেম চেয়ারম্যান রাম পেয়ারি রাম৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরহাদ-জায়া ও তাঁর কন্যা৷ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রায় ৫০০ জন অতিথি৷ ফিরহাদ হাকিমের পরেই কলকাতা পুরসভার চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করেন মালা রায়৷  এদিন শপথ গ্রহণের পর ফিরহাদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রত্যাশা নিয়ে এই বোর্ড গঠন করেছেন৷ এই বোর্ডকে তিনি মনোনিত করেছেন৷ মানুষের সেবা করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাশা৷ তিনি কলকাতাকে বিশ্বের শ্রেষ্ঠ শহরে পরিণত করতে চান৷ সেই ইচ্ছে পূরণ করাই টিম কর্পোরেশন লক্ষ্য৷ তিনি…
Read More
এবার ওমিক্রন নিয়ে নেওয়া সিদ্ধান্ত কেন্দ্রের তরফে

এবার ওমিক্রন নিয়ে নেওয়া সিদ্ধান্ত কেন্দ্রের তরফে

বাড়তে থাকা ওমিক্রনের সংখ্যা নিয়ে চিন্তা বাড়ছে কেন্দ্রে। করোনা ভাইরাস নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে উদ্বেগ আরও বাড়ছে কারণ এই প্রজাতিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে দিন দিন। কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, বাংলা ও কর্ণাটকেই সবচেয়ে বেশি সংক্রমণ রয়েছে৷ দেশের ১৭টি রাজ্যে এখনও পর্যন্ত ৩৫৮ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে৷ ১১৪ জন ওমিক্রন নেগেটিভ৷ বিশেষজ্ঞদের মতে, টিকাকরণ এই প্রজাতি রুখতে সঙ্গ দেবে কিন্তু অনেকেই মনে করছেন যে এটাও যথেষ্ট নয়। আর এই নিয়ে নয়া সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। জানান হয়েছে, ওমিক্রনের বিরুদ্ধে শুধুমাত্র ভ্যাকসিন যথেষ্ট নয়। কারণ এই প্রজাতির বহুবার মিউটেশন ঘটছে। কেন্দ্রের তরফ থেকে জানান হয়েছে, দেশে যারা ওমিক্রন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে…
Read More
রাজ্যে বাড়ছে ওমিক্রনের সংখ্যা

রাজ্যে বাড়ছে ওমিক্রনের সংখ্যা

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ থেকে সদ্দ্যই সামলে উঠেছিলো রাজ্য, কিন্তু আবার চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণ। নতুন প্রজাতির আতঙ্কের কারণেই বাংলায় ধীরে ধীরে দৈনিক আক্রান্তের হেরফের ঘটছে। একই সঙ্গে শহর কলকাতার আক্রান্তের সংখ্যাও কিছুতেই কম হচ্ছে না। যা আলাদা করে চিন্তার বিষয়। এদিকে, উৎসবের মরশুমে গত ২৪ ঘণ্টায় তুলনামূলক অনেকটাই কমেছে টেস্টিং। তাই উদ্বেগ বাড়ছে ক্রমাগত। শুক্রবারের করোনাভাইরাস তথ্য অনুযায়ী বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন এবং তাদের মধ্যে ২০৪ জন কলকাতার। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৭৭ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ২৮। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা…
Read More
মালদায় গাজোল পঞ্চায়েত সমিতির উদ্যোগে সিধু কানু বিরসা জিতু মেলার প্রারম্ভিক অনুষ্ঠান শুরু হল

মালদায় গাজোল পঞ্চায়েত সমিতির উদ্যোগে সিধু কানু বিরসা জিতু মেলার প্রারম্ভিক অনুষ্ঠান শুরু হল

২৮ ডিসেম্বর গাজোল পঞ্চায়েত সমিতির উদ্যোগে সিধু কানু বিরসা জিতু মেলার প্রারম্ভিক অনুষ্ঠান শুরু হলো। মঙ্গলবার দুপুরে গাজোল ব্লকের ক্যাম্পাস অন্নদাশংকর সদনে এদিন গাজোল উৎসব ২০২২ অনুষ্ঠান হয়। এবারের ৩১ তম বছরের পদার্পণ করলো এই উত্সব। সিধু কানু বিরসা জিতু মেলার প্রারম্ভিক পর্ব ২৮ - ৩১ ডিসেম্বর পর্যন্ত নিত্য ও সঙ্গীত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি রেজিনা পারভিন, গাজন উৎসবের সহ-সভাপতি বিধান রায়, অরবিন্দ ঘোষ, জয়ন্ত ঘোষ, মানিক প্রসাদ প্রমূখ।
Read More
দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করলো বিজেপি

দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করলো বিজেপি

পুর নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। সেই মত মঙ্গলবার সকালে ১৫নং ওয়ার্ডে দেওয়াল লিখনের মাধ্যমে নিজেদের দলীয় প্রতীক তুলে ধরলো ভারতীয় জনতা পার্টি। এদিন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ ও মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনের উপস্থিতে দেওয়াল লিখনের মাধ্যমে বিজেপির নির্বাচনী প্রচার শুরু করলো।
Read More
মালদায় তৃনমূল নেতাকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্থানীয় এক বিজেপি নেতা ও তার দলবলের বিরুদ্ধে

মালদায় তৃনমূল নেতাকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্থানীয় এক বিজেপি নেতা ও তার দলবলের বিরুদ্ধে

দল বদল না করায় তৃনমূল নেতাকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্থানীয় এক বিজেপি নেতা ও তার দলবলের বিরুদ্ধে।  গুরুতর জখম ওই তৃণমূল নেতা চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার রাজনগর এলাকায়। এই ঘটনায় আক্রান্ত তৃণমূল নেতা হামলাকারী বিজেপি'র স্থানীয় নেতারা রাম মন্ডল ও তার দলবলের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তেরা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম বিনয় কুমার মন্ডল (৪২) । তার বাড়ি রাজনগর এলাকায়। আক্রান্ত বিনয়বাবুর স্ত্রী ধ্বনিরানী মন্ডল সংশ্লিষ্ট এলাকার তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান পদে ছিলেন…
Read More
অবশেষে স্বস্তি পেল কুলতলী, ধরা দিলো বাঘ মামা

অবশেষে স্বস্তি পেল কুলতলী, ধরা দিলো বাঘ মামা

অবশেষে সমাপ্তি হলো বিগত ছয়দিনের টানা প্রচেষ্টা, ধরা দিলো বাঘ মামা৷ অবশেষে ঘুমপাড়ানি গুলিতে কাবু দক্ষিণরায়৷ ছয় দিন টানা চেষ্টার পর অবশেষে ধরা গেল কুলতলির লোকালয়ে ঢুকে পড়া রয়্যাল বেঙ্গল টাইগারকে৷ মঙ্গলবার সকালে কুলতলির মেরিগঞ্জ-২ এর শেখপাড়া এলাকা লাগোয়া জঙ্গলে ঘুমপাড়ানি গুলিতে বিদ্ধ করা হয় রয়্যাল বেঙ্গল টাইগারকে৷ এর পরেই বাঘটিকে উদ্ধার করেন বনদফতরের কর্মীরা৷  শেখপাড়া লাগোয়া জঙ্গলে ঘাপটি মেরে লুকিয়েছিল বাঘটি৷ তাকে বাইরে বার করতে সকাল থেকেই দমকল কর্মীদের ডেকে ছোড়া হয় জলকামান৷ এর পর একবার তার দর্শন পাওয়া গেলেও, ফের জঙ্গলে লুকিয়ে পড়ে বাঘটি৷ তার পরেই আকাশ পথে ড্রোনের সাহায্যে বাঘটির অবস্থান নিশ্চিত করেন হন দফতরের কর্মীরা৷ জীবনের…
Read More
করোনা সংক্রমণ ঠেকাতে কড়া পদক্ষেপ রাজ্যের

করোনা সংক্রমণ ঠেকাতে কড়া পদক্ষেপ রাজ্যের

বেশ কিছুটা স্বস্তির পর আবার মাথা চাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। বাড়ছে ওমিক্রন, বাড়ছে দৈনিক করোনা আক্রান্ত। তাই কড়া পদক্ষেপ নিয়ে রাজ্যে করোনা ভাইরাস প্রতিরোধক টিকা বাধ্যতামূলক করল রাজস্থান প্রশাসন। মহারাষ্ট্র ছাড়াও বেশ কয়েকটি রাজ্যে গত কয়েকদিন বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। তার মধ্যে রয়েছে রাজস্থানও। তাই সেই রাজ্যের সরকার আর কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয়। তাই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। রাজস্থান সরকারের তরফে স্পষ্ট জানান হয়েছে, সেই রাজ্যে করোনা টিকা বাধ্যতামূলক করা হয়েছে। কেউ যদি টিকা নিতে অস্বীকার করে তাহলে তাঁরা সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। কোনও ব্যক্তি টিকা নিতে অস্বীকার করতে পারবে না বলেই কড়া নির্দেশ…
Read More
এবার করোনা আক্রান্ত হলো দাদা

এবার করোনা আক্রান্ত হলো দাদা

এবার করোনা সংক্রমণের থাবা পড়লো ক্রীড়া জগতে৷ করোনা আক্রান্ত মহারাজ৷ সোমবার সকালে প্রাথমিক পরীক্ষায় তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে৷ দ্বিতীয়বার পরীক্ষার রিপোর্টও পজেটিভ আসে বলে বেসরকারি হাসপাতাল সূত্রে খবর৷ আপাতত হাসপাতালের কোয়ারেন্টাইনে রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷ মহারাজ করোনা আক্রান্ত হলেও স্ত্রী ডোনা ও মেয়ে সানার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে৷  প্রসঙ্গত, বছরের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ৷ সেই সময় অ্যাঞ্জিওপ্লাস্টি করে বুকে স্টেন্টও বসানো হয়ছিল তাঁর৷ পাঁচ দিন হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফিয়েছিলেন৷ এর পর জানুয়ারি মাসেই ফের বুকে ব্যথা অনুভব করায় ফের হাসাপাতালে ভর্তি হন সৌরভ৷ দ্বিতীয়বার হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর দ্রুত সুস্থ হয়ে ওঠেন…
Read More
নববর্ষে আবার ঘুরিয়ে পড়তে পারে শীত

নববর্ষে আবার ঘুরিয়ে পড়তে পারে শীত

বহু প্রতিক্ষার পর বছর শেষে শীতের আমেজ এসছিল রাজ্যে৷ সপ্তাহখানেক আগেই কনকনে ঠান্ডায় কাঁপছিল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ৷ উত্তরেও চলছিল শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জেরে দক্ষিণের জেলাগুলিতে তড়তড়িয়ে বাড়ছে পারদ৷ জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ১৪ ডিগ্রিতে৷ কলকাতায় তাপমাত্রা আরও খানিকটা বেশি৷ মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৭ ডিগ্রির কাছাকাছি। সেই সঙ্গে রয়েছে আংশিক মেঘলা আকাশ। আজ সকালে জেলাগুলিতে আকাশের মুখ ছিল কুয়াশায় ঢাকা। উত্তর পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বাধা পেয়েছে উত্তুরে হাওয়া৷ উত্তর-পশ্চিম থেকে সেই ঝঞ্ঝা পূর্বে চলে আসায় বাধাপ্রাপ্ত শীতের ইনিংস৷ মঙ্গলবার সকালে তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি…
Read More
স্বাস্থ্যের দিক দিয়ে সব চেয়ে খারাপ পরিস্থিতি উত্তরপ্রদেশের

স্বাস্থ্যের দিক দিয়ে সব চেয়ে খারাপ পরিস্থিতি উত্তরপ্রদেশের

দেশের প্রতিটি রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত পরিস্থিতির পর্যালোচনা করতে তৎপর নীতি আয়োগ। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে দেশের রাজ্যগুলির কী অবস্থা যা জানাতে রিপোর্ট প্রকাশ করেছে নীতি আয়োগ। সেই রিপোর্টে দেখা গেল, স্বাস্থ্য বিষয়ে সবথেকে ভাল জায়গায় রয়েছে বাম শাসিত কেরল। বড় ব্যাপার, সবথেকে খারাপ অবস্থা উত্তরপ্রদেশের। রিপোর্টে উল্লেখ করা হয়েছে এমনটাই। তাই ভোটের মুখে থাকা যোগী রাজ্য অবশ্যই চাপে পড়েছে। নীতি আয়োগের চতুর্থ স্বাস্থ্য সূচকের রিপোর্ট প্রকাশ পেয়েছে সম্প্রতি। এই রিপোর্ট বলছে, স্বাস্থ্য বিষয়ে শীর্ষে থাকা কেরলের পর রয়েছে তামিলনাড়ু এবং তেলাঙ্গানা। অন্যদিকে, সব থেকে খারাপ অবস্থা যোগী রাজ্য উত্তরপ্রদেশের। তার ওপরে রয়েছে বিহার এবং মধ্যপ্রদেশ। তবে উত্তরপ্রদেশের জন্য খুশির খবর…
Read More