editor

10321 Posts
ঘোষিত হলো আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিন

ঘোষিত হলো আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার দিন

অবশেষে স্বস্তি পেল পরীক্ষার্থীরা৷ বড়োসড়ো স্বস্তি দিয়ে যৌথ সাংবাদিক বৈঠকে ২০২২ সালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল মধ্য শিক্ষা পর্যদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷  পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য যৌথ ভাবে পরীক্ষার দিন ঘোষণা করেন৷  কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, ৭ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা৷ ওই দিন প্রথম ভাষার পরীক্ষা হবে৷ ৮ মার্চ হবে দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি পরীক্ষা৷ ৯ মার্চ ভুগোল পরীক্ষা হবে৷ ১০ মার্চ কোনও পরীক্ষা নেই৷ ১১ মার্চ রয়েছে ইতিহাস পরীক্ষা৷ ১২ মার্চ হবে জীবন বিজ্ঞান৷ ১৩ মার্চ রবিবার থাকায় ছুটি৷ ১৪ মার্চ অঙ্ক৷ ১৫ মার্চ ভৌত বিজ্ঞান এবং ১৬…
Read More
স্বস্তি দিয়ে খানিকটা কমল দেশের করোনা সংক্রমণের সংখ্যা

স্বস্তি দিয়ে খানিকটা কমল দেশের করোনা সংক্রমণের সংখ্যা

আবারো বেশ খানিকটা স্বস্তি মিললেও রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়। বিগত কয়েক দিনে পরিসংখ্যান দেখে মনে হচ্ছিল পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু হঠাৎ দৈনিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক বেড়েছিল। তাই অবশ্যভাবে বোঝা যাচ্ছে যে আতঙ্কের পরিবেশ এখনও পর্যন্ত কাটেনি এবং আগামী দিনে সাধারণ মানুষকে আরো বেশি সতর্ক এবং সচেতন হয়েই থাকতে হবে।  কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে, আজ দেশে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫১৪ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ২৫১ জনের! এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৭১৮ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৬ লক্ষ ৬৮ হাজার ৫৬০ জন। আবার…
Read More
রাজ্য জুড়ে শুরু শীতের আমেজ

রাজ্য জুড়ে শুরু শীতের আমেজ

শুরু হতে চলেছে শীতকাল৷ বাংলাজুড়ে শীতের আমেজ৷ রাজ্যে ঢুকতে শরু করেছে উত্তুরে হাওয়া৷ যার জেরে কলকাতায় পারদ নামল ২০ ডিগ্রির নীচে৷ সকালে বেশ শীত অনুভূত হচ্ছে৷ ঠাণ্ডা থাকছে রাতেও৷ কালিপুজো, ভাইফোঁটার আগে বঙ্গ জুড়ে মনোরম মরশুম৷  হাওয়া অফিস জানিয়েছে, সকালে আংশিক কুয়াশা থাকছে এবং এটা থাকবে৷ সোমবার সকালে মহানগরে সর্বনিম্ন তাপমাত্র ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস৷ তবে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ৷ আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷  কলকাতার পাশাপাশি জেলাতেও তামপাত্রা কমতে শরু করেছে৷  শ্রীনিকেতনে পারদ নেমেছে ১৭ ডিগ্রিতে৷ পুরুলিয়া ও বাঁকুড়াতে সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯…
Read More
আজ থেকে আরো মহার্ঘ হলো রান্নার গ্যাসের দাম

আজ থেকে আরো মহার্ঘ হলো রান্নার গ্যাসের দাম

প্রতিনিয়ত মহার্ঘ হয়ে উঠছে রান্নার গ্যাস। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম৷ মান পরতেই এক ধাক্কায় অনেক খানি বেড়ে গেল কমার্শিয়াল বা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম৷ সিলিন্ডার প্রতি দাম বাড়ল ২৬৬ টাকা। আজ সোমবার ১ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে নয়া দাম। তবে বাড়িতে ব্যবহৃত এনপিজি গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।  ১৯ কেজির  বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৭৩৪ টাকা। আজ থেকে ১৯ কেজির সিলিন্ডার কিনতে গেলে গুণতে হবে ২০০০.৫০ টাকা। অর্থাৎ প্রতি সিলিন্ডারে দাম বাড়ল ২৬৬ টাকা৷  কলকাতায় ১৯ কেজি এলপিজি’র দাম হল ২০৭৩ টাকা৷ মুম্বইতে ১৯ কেজি এলপিজি’র দাম হল ১,৯৫০ টাকা, চেন্নাইয়ে ২,১৩৩ টাকা৷ কমার্শিয়াল গ্যাসের দাম বাড়ায় প্রভাব…
Read More
দীর্ঘ সময় পরে রেল পরিষেবা চালু হওয়ায় শিকেয় উঠলো করোনা বিধি নিষেধ

দীর্ঘ সময় পরে রেল পরিষেবা চালু হওয়ায় শিকেয় উঠলো করোনা বিধি নিষেধ

বিগত দীর্ঘ ছয় মাস বন্ধ ছিল রাজ্যের রেল পরিষেবা৷ এবার করোনা আবহে ছ’মাস বন্ধ থাকার পর রবিবার থেকে ফের চালু হয়েছে লোকাল ট্রেন৷ ট্রেন চালু হওয়ার পর সোমবারই প্রথম কর্মদিবস৷ ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর অনুমতি দেওয়া হলেও লোকাল চালু হতেই ভিড়ের সেই চেনা ছবি৷ গাদাগাদি করেই ট্রেনে উঠছেন যাত্রীরা৷ ভিড় সামাল দেওয়াই রেলের কাছে এখন অ্যাসিড টেস্ট৷ আজ সকাল থেকেই হাওড়া-শিয়ালদা শাখায় চেনা ছবি৷ ট্রেনে বাদুর ঝোলা ভিড়৷ বিধাননগরে থিক থিক করছে যাত্রী৷ ট্রেন থামতেই হুড়মুড়িয়ে নামছেন যাত্রীরা৷ সকালে সাড়ে ন’টা হবে গেদে শিয়ালদা লোকাল বিধাননগর স্টেশনে থামতেই পিলপিল করে নামতে শুরু করে লোক৷ তার উপর বহু যাত্রীর…
Read More
দীর্ঘ সময় বাদে শুরু হতে চলেছে অধিবেশন

দীর্ঘ সময় বাদে শুরু হতে চলেছে অধিবেশন

দীর্ঘ সময় ধরে করোনা আবহে বন্ধ ছিলো অনেক কিছু৷ এবার ধীরে ধীরে পরিস্থিতি আগের জায়গায় ফিরতে চলছে৷ এই পরিস্থিতিতে বন্ধ ছিলো অধিবেশনও৷ আজ অর্থাৎ সোমবার থেকে রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশন শুরু হচ্ছে৷ অধিবেশনের কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সোমবার সব পরিষদীয় দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন৷ এরপর কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে৷ তৃণমূল কংগ্রেসের সব বিধায়কই উপস্থিত থাকবেন। সুতরাং চলবে প্রশ্নোত্তর পর্ব। দুপুর দুটোয় অধিবেশন শুরু হয়ে শোক প্রস্তাব গ্রহণের পরে তা দিনের মতো মুলতুবি হয়ে যাবে৷ খাতায়-কলমে ১৮ দিনের অধিবেশন হলেও উৎসবের ছুটি থাকায় এখনও পর্যন্ত আট দিন অধিবেশন বসবে বলে স্থির হয়েছে৷ তৃণমূল…
Read More
করোনা আবহে অনাথ হয়ে যাওয়া শিশুদের জন্য নয়া ভাবনা রাজ্যের তরফে

করোনা আবহে অনাথ হয়ে যাওয়া শিশুদের জন্য নয়া ভাবনা রাজ্যের তরফে

গত দেড় বছরের বেশি সময় ধরে করোনা ভাইরাস তার তান্ডব চালিয়েছে দেশ জুড়ে। যথারীতি তার প্রকোপ পড়েছে এই রাজ্যেও। এই সংক্রমণ বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এখনো পর্যন্ত প্রত্যেকদিন মৃত্যুর খবর আসছে। এই পরিস্থিতিতে এমন বহু শিশু রয়েছে রাজ্যে যারা অনাথ হয়েছে, তাদের দেখভাল করার লোকের অভাব। সেই সমস্ত শিশু বা নাবালকদের দেখভাল করার জন্য জরুরী অ্যাপের ব্যবস্থা করল রাজ্য সরকার। এই অ্যাপে অনাথ শিশুদের সম্পর্কে যাবতীয় তথ্য মিলবে। তাদের দেখভাল এবং তাদের ওপর রাজ্যের নজর রাখার জন্যই এই অ্যাপের ব্যবস্থা। অনাথ শিশুদের দেখভাল করার জন্য রাজ্য সরকার যে অ্যাপ এনেছে তার নাম 'স্নেহছায়া'। রাজ্যের নারী এবং শিশু উন্নয়ন এবং…
Read More
নতুন নির্দেশিকা জারি করা হলো ত্রিপুরা সরকারের তরফে

নতুন নির্দেশিকা জারি করা হলো ত্রিপুরা সরকারের তরফে

করোনা আবহে নতুন নির্দেশিকা জারি করা হলো ত্রিপুরা সরকারের তরফে৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের ঠিক আগে RT-PCR টেস্ট নিয়ে নতুন নির্দেশিকা জারি করল বিপ্লব দেব সরকার। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ভিন রাজ্য থেকে ত্রিপুরায় আসার অন্তত ৪৮ ঘণ্টা আগে RT-PCR টেস্টের রিপোর্ট নেগেটিভ হওয়া বাধ্যতামূলক৷ রিপোর্ট না থাকলে ত্রিপুরায় আসার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের RT-PCR টেস্ট করাবে ত্রিপুরা সরকার এবং রিপোর্ট হাতে না আসা পর্যন্ত যাত্রীদের ত্রিপুরায় ঢুকতে দেওয়া হবে না৷  ত্রিপুরা সরকারের নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে সকল রাজ্যে পজেটিভিটি রেট ৫ শতাংশ বা তার বেশি সেই সকল রাজ্যের যাত্রীদের জন্য এই টেস্ট বাধ্যতামূক৷ কেরল, হিমাচল প্রদেশ, সিকিম, মণিপুর, মিজোরাম,…
Read More
নয়া ঘোষণা রেশন ডিলারদের জন্য

নয়া ঘোষণা রেশন ডিলারদের জন্য

রেশন ডিলারদের জন্য নয়া ঘোষণা রাজ্য সরকারের তরফে। রাজ্য সরকার সব রেশন ডিলারকে দুয়ারে রেশন প্রকল্পের আওতায় এনে বিজ্ঞপ্তি জারি করেছে। এখনো পর্যন্ত যে পঞ্চাশ শতাংশ ডিলার এই কর্মসূচির আওতায় রয়েছেন তাদের আগামী মাসের শুরু থেকে কাজ করতে বলা হয়েছে। অন্যদিকে বাকি পঞ্চাশ শতাংশ যারা আগামী পনেরো তারিখের মধ্যে এই কর্মসূচির আওতায় আসবেন তাদের ১৬ তারিখ থেকে দুয়ারে রেশন কর্মসূচিতে অংশ নিতে হবে বলে খাদ্য দফতরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।  কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং রাজ্যের প্রায় ২১ হাজার রেশন ডিলারকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে। উল্লেখ্য, বিভিন্ন অসুবিধার কথা…
Read More
উপনির্বাচন ভোট পর্ব জুড়ে উত্তপ্ত খড়দহ থেকে শান্তিপুর

উপনির্বাচন ভোট পর্ব জুড়ে উত্তপ্ত খড়দহ থেকে শান্তিপুর

আজ অর্থাৎ শনিবার ভোট শুরু হয়েছে খড়দহয়৷ নিশ্চিদ্র নিরাপত্তার মাঝেই বিধি ভাঙার অভিযোগ৷ কোথাও বিজেপির বিরুদ্ধে৷ আবার কোথাও শাসকদলের বিরুদ্ধে৷ যার জেরে সকাল থেকেই তপ্ত খড়দহ বিধানসভার কিছু এলাকা৷ শনিবার ভোট শুরুর কিছুক্ষণ পরেই বিজেপি প্রার্থী জয় সাহার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে৷ যার জেরে শনিবারের সকালে উত্তপ্ত হয়ে ওঠে খড়দহ বিধানসভার যুগবেরিয়া এলাকা৷ স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপি প্রার্থী ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বিজেপির প্রতীক (চিহ্ন) নিয়ে ঘুরছিলেন৷ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন৷ এমনকি প্রার্থীর মুখে ছিল না মাস্কও৷ এরই প্রতিবাদে নিরাপত্তা রক্ষীদের সামনেই তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করেন কর্মীরা৷ ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়৷…
Read More
বন্ধন ব্যাঙ্কের আমানত বৃদ্ধি ২৪ শতাংশ

বন্ধন ব্যাঙ্কের আমানত বৃদ্ধি ২৪ শতাংশ

আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করল বন্ধন ব্যাঙ্ক। চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের আমানত বৃদ্ধি পেয়েছে ২৪ শতাংশ। এর ফলে ব্যাঙ্কের মোট আমানত হয়েছে ৮১,৮৯৮ কোটি টাকা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১.৬৪ লক্ষ কোটি টাকা। উল্লেখ্য, ব্যাঙ্ক তার ছয় বছরের কার্যকালে ৫,৬১৮ ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে ২.৪৩ কোটি গ্রাহককে পরিষেবা দিয়েছে। এছাড়াও বন্ধন ব্যাঙ্কের কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট (CASA) বছরে ৪৫% বৃদ্ধি পেয়েছে এবং ব্যাঙ্কের খুচরো আমানত ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৮,৭৮৭ কোটি টাকা। যার ফলে বন্ধন ব্যাঙ্কের মোট আমানতের খুচরো অংশ দাঁড়িয়েছে ৮৪ শতাংশ। বন্ধন…
Read More
সেনাবাহিনীর জন্য আইসিআইসিআই ব্যাংকের অফার

সেনাবাহিনীর জন্য আইসিআইসিআই ব্যাংকের অফার

ইন্ডিয়ান আর্মি ও আইসিআইসিআই ব্যাংকের ‘মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং’ (মউ) পুণর্নবীকরণ করা হল। এর ফলে ‘ডিফেন্স স্যালারি অ্যাকাউন্ট’-এর মাধ্যমে কর্মরত ও অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নানারকম সুবিধা প্রদান করা হবে। মউ অনুসারে, আইসিআইসিআই ব্যাংক সেনাকর্মীদের নানারকম সুবিধা প্রদান করবে, যেমন জিরো ব্যালান্স অ্যাকাউন্ট, ‘প্রেফারেন্সিয়াল অ্যালটমেন্ট অফ লকার্স’ এবং আইসিআইসিআই ব্যাংক ও অন্যান্য ব্যাংকের এটিএম-গুলিতে অসীমিত নিঃশুল্ক লেনদেনের সুবিধা। নবায়িত সুবিধাগুলির মধ্যে বিভিন্ন বীমা প্রকল্পের ব্যবস্থা থাকছে। অ্যাকাউন্ট হোল্ডারগণ ৫০ লক্ষ টাকার ‘পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কভার’ পাবেন, যার সঙ্গে থাকবে জঙ্গী হানায় মৃত্যুর ক্ষেত্রে বাড়তি ১০ লক্ষ টাকার বীমা। সেনাকর্মীদের দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে বীমার আওতায় থাকবে সন্তানদের শিক্ষাখাতে ৫ লক্ষ টাকা ও কন্যাসন্তানের জন্য…
Read More
ভি-র #স্পীডসেবাধো ক্যাম্পেন

ভি-র #স্পীডসেবাধো ক্যাম্পেন

ফিক্সড ব্রডব্যান্ড ও মোবাইল নেটওয়ার্ক টেস্টিং অ্যাপ্লিকেশনসের গ্লোবাল লিডার উকলা ভারতের ‘ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক’ হিসেবে স্বীকৃতি দিল ভি-কে। কিউ১-কিউ২ ২০২১-এর স্পীডটেস্ট ইন্টেলিজেন্স ডেটার ভিত্তিতে এই স্বীকৃতি। উকলার স্বীকৃতির পরিপ্রেক্ষিতে ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ভি তাদের #স্পীডসেবাধো ক্যাম্পেন-এর পরবর্তী পর্যায় শুরু করেছে। ভি-র এই ক্যাম্পেনে তিনটি টিভিসি থাকছে, যেগুলিতে তুলে ধরা হয়েছে দৈনন্দিন জীবনে ‘ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক’ ভি গিগানেট-এর ক্ষমতার বিবরণ। ১০ সপ্তাহব্যাপী ক্যাম্পেনটি শুরু হয়েছে ২৩ অক্টোবর – আইসিসি মেন’স টি২০ ওয়ার্ল্ড কাপের সুপার ১২ স্টেজ ম্যাচগুলির সূচনাপর্বে।
Read More
নিট নিয়ে পরীক্ষার্ধীদের করা মামলা পেছল দিওয়ালির পর

নিট নিয়ে পরীক্ষার্ধীদের করা মামলা পেছল দিওয়ালির পর

আরো একবার পিছিয়ে গেলো শুনানি৷ কেন্দ্রীয় সরকার নিট-এআইকিউ-তে ওবিসিদের জন্য ২৭ শতাংশ এবং ইকনমিক উইকার সেকশন বা ইএসডব্লিউ-দের জন্য ১০ শতাংশ সংরক্ষণের যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পরীক্ষার্থীরা৷ আগামী ১৬ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতুবি রাখল শীর্ষ আদালত ৷  বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিক্রম নাথ এবং বিভি নাগারথনার বেঞ্চ ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতার একটি অনুরোধের ভিত্তিতে শুনানি স্থগিত রাখেন৷ এদিন তুষার মেহতা বলেন, ‘‘এই বিজ্ঞপ্তি রূপায়নের জন্য সিনিয়র অফিসারদের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে৷ আমি অনুরোধ করব দিওয়ালি ছুটির পরে পুনরায় এই বিষয়টি নিয়ে যেন সওয়াল জবাব করা হয়৷’’ প্রসঙ্গত, এর আগে গত ২২ অক্টোবর নিট…
Read More