20
Oct
আচমকাই স্থগিত হলো পরীক্ষা। আইসিএসই ও আইএসসি পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করা হল। ২০২১-২২ সালের প্রথম সেমেস্টারের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সাম-র চিফ এগজিকিউটিভ গ্যারি আরাথুন। আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ১৫ নভেম্বর থেকে পরীক্ষা হবে৷ এই বিষয়ে সিআইএসসিই-র পক্ষ থেকে বোর্ডের অর্ন্তগত সমস্ত স্কুলের প্রধানদের উদ্দেশে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে৷ পরীক্ষা স্থগিতের কারণ হিসেবে বলা হয়েছে, 'নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণের জন্য ২০২১-২২ সালের আইসিএসই ও আইএসসি-র প্রথম সেমেস্টারের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পরীক্ষায় বসার কথা রয়েছে, এমন সব পরীক্ষার্থীকে শীঘ্রই পরীক্ষা স্থগিতের ঘোষণার কথা জানাতে আবেদন জানানো হচ্ছে।' 'নিয়ন্ত্রণের বাইরে…
