editor

10321 Posts
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল

অক্টোবরের ৩ তারিখ থেকে শুরু হতে চলেছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। এবার ‘স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসেস’-এর (এসএমবি) জন্য প্রচুর সুযোগ নিয়ে এসেছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। এরফলে বিভিন্ন ক্যাটাগরির ইন্ডিয়ান ও গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট-সহ অ্যামাজন লঞ্চপ্যাড, অ্যামাজন সহেলি ও অ্যামাজন কারিগরের মতো প্রোগ্রামের আওতায় ৪৫০টি শহরের ৭৫ হাজার লোকাল শপ-সহ অজস্র ক্ষুদ্র ব্যবসায়ী তাদের নতুন ধরণের প্রোডাক্ট দিতে পারবেন গ্রাহকদের। কলকাতা, আসানসোল, খড়গপুর ও শিলিগুড়ি শহরও এর আওতায় রয়েছে। অ্যামাজন প্রাইম মেম্বাররা ‘আর্লি অ্যাক্সেস’-এর সুবিধা পাবেন। এবছর অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এক বিশেষ ‘স্মল বিজনেস স্পটলাইট’ স্টোর চালু করেছে অ্যামাজন-ডট-ইনে, যেখান থেকে গ্রাহকরা সারা দেশ থেকে আনা তাদের পছন্দসই উৎসবকালীন…
Read More
আইএসএল-এর প্রাক্কালে ‘স্ট্রাটেজিক পার্টনারশিপ’

আইএসএল-এর প্রাক্কালে ‘স্ট্রাটেজিক পার্টনারশিপ’

আইকনিক ব্র্যান্ড সিগ্রাম’স ইম্পেরিয়াল ব্লু হাত মেলালো নর্থইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের সঙ্গে। এই স্ট্রাটেজিক পার্টনারশিপ গড়া হল দেশের বহু প্রতীক্ষিত ফুটবল ইভেন্ট ‘ইন্ডিয়ান সুপার লিগ’ (আইএসএল) শুরুর প্রাক্কালে। সিগ্রাম’স ইম্পেরিয়াল ব্লু সবসময়েই দেশের তরুণ-বয়সীদের আশাআকাঙ্ক্ষার সঙ্গে সংযোগ বজায় রাখে। এই পার্টনারশিপ উভয় ব্র্যান্ডকেই তা আরও মজবুত করে তুলতে সাহায্য করবে। জন আব্রাহামের মালিকানাধীন গুয়াহাটি-ভিত্তিক ক্লাবটি গোয়াতে আগামী ইন্ডিয়ান সুপার লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে। পার্নড রিকার্ড ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার কার্তিক মহিন্দ্রা ও নর্থইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের সিইও প্রিয়া রাঞ্চাল উভয় সংস্থার স্ট্রাটেজিক পার্টনারশিপের ব্যাপারে গর্বিত। তাদের মতে, এই সম্পর্ক উত্তরপূর্বের মানুষের সঙ্গে তাদের সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করবে।
Read More
মিন্ত্রা’র বিগ ফ্যাশন ফেস্টিভ্যাল

মিন্ত্রা’র বিগ ফ্যাশন ফেস্টিভ্যাল

মিন্ত্রা’র বহু প্রতীক্ষিত শপিং কার্নিভাল ‘বিগ ফ্যাশন ফেস্টিভ্যাল’ শুরু হতে চলেছে ৩ অক্টোবর। চলবে ১০ অক্টোবর পর্যন্ত। বিভিন্ন ক্যাটাগরির ফ্যাশন, লাইফস্টাইল ও বিউটি প্রোডাক্টের এই ‘বিগ ফ্যাশন ফেস্টিভ্যাল’-এ ইনসাইডাররা (মিন্ত্রা’র লয়ালটি প্রোগ্রাম মেম্বার) ‘আর্লি অ্যাক্সেস’ করতে পারবেন ১ ও ২ অক্টোবর। এবারের ‘বিগ ফ্যাশন ফেস্টিভ্যাল’-এ প্রায় ৭০০০ ব্র্যান্ডের ও ১০ লক্ষ স্টাইলের প্রোডাক্ট থেকে বেছে কেনাকাটা করার সুযোগ পাবেন গ্রাহকরা। উৎসবের মরশুমে ‘বিগ ফ্যাশন ফেস্টিভ্যাল’ হল সবথেকে বড় ফ্যাশন ইভেন্ট। মিন্ত্রা’র ৮ দিনের শপিং কার্নিভালে ক্রেতারা নানারকম পপুলার ব্র্যান্ডের লেটেস্ট ডিজাইন ও স্টাইলের পোশাক, বিশেষ করে এথনিক উইয়্যার কেনার সুযোগ পাবেন। মিন্ত্রা’র ধারণা এবার ৫.৫ মিলিয়ন কাস্টমার কেনাকাটা করবেন, যাদের…
Read More
অ্যামাজন-ডট-ইনে ‘পুজো শপিং স্টোর’

অ্যামাজন-ডট-ইনে ‘পুজো শপিং স্টোর’

উৎসবের মরশুমের প্রস্তুতি হিসেবে অ্যামাজন-ডট-ইন চালু করল ‘পুজো শপিং স্টোর’। এই স্টোরে বিশেষভাবে নির্বাচিত পণ্যসামগ্রী পাওয়া যাবে, যেমন পুজোর জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি, ফেস্টিভ উইয়্যার, মেক-আপ এসেনশিয়ালস, ইলেক্ট্রনিক্স, হোম ডেকর, লার্জ অ্যাপ্লায়েন্সেস, স্মার্টফোন, অ্যাক্সেসরিজ, আলেক্সা ডিভাইস ও আরও অনেক কিছু। অ্যামাজন-ডট-ইনের ‘পুজো শপিং স্টোরে’ হাজার হাজার প্রোডাক্ট পাওয়া যাবে যা সকলের পছন্দমাফিক চাহিদা মেটাতে পারবে। সুপরিচিত ব্র্যান্ডের পণ্যসম্ভার থেকে মনমতো কেনাকাটা করতে পারবেন গ্রাহকরা। শুধু টপ ব্র্যান্ড নয়, ‘পুজো শপিং স্টোর’ থেকে ‘স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসেস’-এর প্রচুর সামগ্রী থেকে বেছে নেওয়ার সুযোগ মিলবে। দেশের বিভিন্ন প্রান্তের বিক্রেতাদের বিশাল ‘ফেস্টিভ সিলেকশন’ থেকে কেনাকাটা করা যাবে। এছাড়া, গ্রাহকরা ‘কাস্টম ভয়েস নেভিগেশন’ ব্যবহার করে…
Read More
পশ্চিমবঙ্গে অ্যামাজনের পরিকাঠামোর প্রসার

পশ্চিমবঙ্গে অ্যামাজনের পরিকাঠামোর প্রসার

কলকাতায় অ্যামাজন ইন্ডিয়ার ফুলফিলমেন্ট ও ডেলিভারি নেটওয়ার্ক প্রসারিত হল। বর্তমানের দুইটি ফুলফিলমেন্ট সেন্টারের সম্প্রসারণ, একটি সর্ট সেন্টার ও একটি ডেলিভারি স্টেশন লঞ্চের মধ্য দিয়ে অ্যামাজনের হবে চারটি ফুলফিলমেন্ট সেন্টার, চারটি সর্টেশন সেন্টার ও প্রায় পঁচিশটি ডেলিভারি স্টেশন। এই পরিকাঠামোগত প্রসারণের ফলে রাজ্যে ৩২০০০-এরও বেশি বিক্রেতার সুবিধা হবে এবং তারা পশ্চিমবঙ্গ ও উত্তরপূর্বের গ্রাহকদের প্রচুর পণ্যসম্ভার থেকে বেছে নেওয়ার সুযোগ ও দ্রুত ডেলিভারি দিতে পারবেন। কলকাতায় নতুন ডেলিভারি স্টেশনটি শহরে অতিদ্রুত ডেলিভারি প্রদানের ক্ষেত্রে সহায়ক হবে। এই ডেলিভারি নেটওয়ার্ক প্রসারণের ফলে পশ্চিমবঙ্গে অ্যামাজনের প্রত্যক্ষ ডেলিভারি প্রদান সম্ভব হবে ১০০০-এরও বেশি পিনকোড এলাকায়। এই রাজ্যে অ্যামাজনের বিনিয়োগ বৃদ্ধির প্রভাব পড়বে স্থানীয় আর্থিক…
Read More
ত্রিপুরায় শ্যাম স্টিলের ব্যবসা সম্প্রসারণ

ত্রিপুরায় শ্যাম স্টিলের ব্যবসা সম্প্রসারণ

ত্রিপুরার বাজারে ব্যাবসা সম্প্রসারণ করল টিএমটি বারের নির্মাতা শ্যাম স্টিল। ত্রিপুরায় টিএমটি বারের, বাজরের বিশাল সম্ভাবনা রয়েছে সেদিকে লক্ষ্য রেখেই শ্যাম স্টিল তার ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণ করবে। শুধু তাই নয় শ্যাম স্টিলের লক্ষ্য ত্রিপুরার প্রাথমিক টিএমটি বার বিভাগে নেতৃত্ব দেওয়া। উল্লেখ্য, দক্ষিণ ত্রিপুরায় শ্যাম স্টিলের মজবুত উপস্থিতি লক্ষ্যনীয়। তাই তারা এবার উত্তর-পশ্চিম ত্রিপুরায় ব্যবসা সম্প্রসারণের দিকে নজর দিচ্ছে। কোম্পানি ৫০জন ডিলারের সাথে ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরির পরিকল্পনাও করেছে। এছাড়াও প্রতি মাসে প্রাথমিক টিএমটি সেগমেন্টে ন্যূনতম ১০০ মেট্রিক টন বিক্রয়ের পরিকল্পনা করছে শ্যাম স্টিল। জানাগেছে, পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তরপ্রদেশে শ্যাম স্টিলের শক্তিশালী উপস্থিতি রয়েছে এবং তারা একই ব্যবসায়িক মডেলকে…
Read More
শিলিগুড়িতে আয়শর নতুন আপটাইম সেন্টার

শিলিগুড়িতে আয়শর নতুন আপটাইম সেন্টার

আয়শর ট্রাকস অ্যান্ড বাস, ভিই কমার্শিয়াল ভেহিকেলের একটি অত্যাধুনিক শোরুম খুলল শিলিগুড়ির রাধাবাড়িতে। আয়শর হল প্রথম ভারতীয় ট্রাক এবং বাস ব্র্যান্ড, যা  যে কোন ধরনের রাস্তাতাতেই উন্নত জ্বালানী দক্ষতা প্রদান করবে। ২৭নং জাতীয় সড়কে বিএসএফ ক্যাম্পের উল্টোদিকে অবস্থিত আয়শর এই নতুন শোরুমে এক মাসে ৩৫০ গাড়ি সার্ভিসিং করার ক্ষমতা আছে। এটি আসলে আয়শর আপটাইম সেন্টার যেখানে ৩এস অর্থাৎ সেলস, সার্ভিস এবং স্পেয়ার্স, এই তিন ধরনের সুবিধাই পাওয়া যাবে। উল্লেখ্য, আয়শর এই আপটাইম সেন্টারে, গ্রাকদের পচ্ছন্দ অনুসারে খুচরা যন্ত্রাংশ এবং অ্যাসেম্বলিগুলি যেমন পাওয়া যাবে তেমনি এখানকার কর্মচারীরাও আয়শর ট্রেনিং সেন্টার দ্বারা বিশেষ ভাবে প্রশিক্ষিত। ভিইসিভি-এর হেড-ডিলার ডেভেলপমেন্ট রাজেশ কুমারান বলেন, মেসার্স…
Read More
দুই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ বিজেপির

দুই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ বিজেপির

ভোট শুরু থেকেই শান্তিপূর্ণ ভাবে চলছে ভোটগ্রহণ পর্ব৷ এরইমাঝে একাধিক অভিযোগ উঠছে বিজেপির তরফে৷ রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি৷ গেরুয়া প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের অভিযোগ, সুব্রত মুখেপাধ্যায় ও ফিরহাদ হাকিম নিজ নিজ এলাকায় বিভিন্ন বুথে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন ও তাঁদের প্রভাবিত করার চেষ্টা করছেন৷ অন্যদিকে, কিছুক্ষণ আগে একটি টুইট করেন ফিরহাদ হাকিম৷ তিনি লেখেন, উন্নয়ন ও সমন্বয়ের স্বার্থে ভবানীপুরের মানুষ ভোট দিন৷ এটাকেই হাতিয়ার করেছে বিজেপি৷ তাদের বক্তব্য, এই আবেদনের অছিলায় ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন ফিরহাদ হাকিম৷ তবে শুধু অভিযোগ জানিয়েই খান্ত হয়নি পদ্মশিবির৷ তাঁদের দাবি, রাজ্যের দুই মন্ত্রীকে বিধানসভা কেন্দ্রের…
Read More
শুরু হয়েছে কয়লা-কাণ্ডের শুনানি

শুরু হয়েছে কয়লা-কাণ্ডের শুনানি

শুরু হয়েছে ভোট পর্ব৷ ভবানীপুরে চলছে ভোট৷ এরই মাঝে অন্যদিকে কয়লা কাণ্ডে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে হাজিরা দিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ পাতিয়ালা হাউজ কোর্টে ছিল কয়লা-কাণ্ডের শুনানি৷ সেখানে সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়ের৷ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর৷ তবে ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমেই হাজিরা দেন অভিষেক-পত্নী৷ ১১টা ৪০ নাগাদ শুনানি শুরু হয়৷ সেই সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন ইডি-র অফিসার ও তাঁদের আইজীবীরা৷ উপস্থিত ছিলেন রুজিরার আইজীবীও৷ শুনানির সময় ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হন রুজিরা৷ তিনি জানান, কোভিড আবহে কলকাতা ছেড়ে বেরনো তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না৷ কারণ তাঁর ছোট ছোট…
Read More
ফের কিছুটা বাড়ল দেশের করোনা সংক্রমণের সংখ্যা

ফের কিছুটা বাড়ল দেশের করোনা সংক্রমণের সংখ্যা

গত দুদিন বড়োসড়ো স্বস্তি দেওয়ার পর ফের কিছুটা বাড়ল দেশের করোনা সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ২৩ হাজার ৫২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত দু’দিন তা ছিল ১৮ হাজারের ঘরে। দেশে মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ৩৯ হাজার ৯৮০ জন। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩১১ জন। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে খানিকটা কম। গোটা অতিমারি পর্বে দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৮ হাজার ৬২ জনের। এর মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৬৫ লক্ষের বেশি নাগরিক। গত মঙ্গলবার ২৪.৬১ শতাংশ প্রাপ্তবয়স্ক ভারতবাসী পেয়ে গিয়েছেন করোনা টিকার দুটি ডোজ। অন্তত একটি ডোজ…
Read More
উঠছে ভোট চুরির অভিযোগ

উঠছে ভোট চুরির অভিযোগ

চলছে ভোট পর্ব৷ এরই মাঝে উঠছে একের পর এক অভিযোগের আঙুল৷ সামশেরগঞ্জে ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে তৃণমূলের বুথ অফিসের সামনে নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ নকল ইভিএম-এ জ্বলজ্বল করছে একজনেরই নাম আমিরুল ইসলাম৷ কোথায় ভোট দিতে হবে মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে বুথমুখী ভোটারদের রাস্তায় দাঁড় করিয়ে নকল ইভিএমে হাতে কলমে তা দেখিয়ে দিচ্ছেন তৃণমূল কর্মীরা৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী নিজে৷ এই ঘটনায় বিধিভঙ্গের অভিযোগ তুলেছে বিরোধীরা৷   তবে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, তাঁরা প্রভাবিত করছেন না৷ তাঁরা ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন৷ শিক্ষিত করছেন৷ এক তৃণমূল কর্মী বলেন, আমরা কোনও ভিধি ভঙ্গ করছি না৷ ভিভি প্যাডের…
Read More
রেহাই মিলতে পারে অবিরাম বৃষ্টির থেকে

রেহাই মিলতে পারে অবিরাম বৃষ্টির থেকে

নিম্নচাপ চলছে রাজ্য জুড়ে। তার জেরে জল যন্ত্রনায় হাগতে হচ্ছে রাজ্য জুড়ে বঙ্গবাসীকে। গতকাল রাত অবধি ঝোড়ো হাওয়ার সঙ্গে অতিভারী বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় জল জমেছে। কলকাতা, হাওড়া, হুগলির পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই বর্ধমানে ভারী বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গুজরাতেও প্রবল বৃষ্টি হয়েছে। পুজোর আগে একের পর এক নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের জেরে নাজেহাল সাধারণ মানুষ। তার মধ্যে রয়েছে কলকাতা পুরসভা এলাকার ভবানীপুর বিধানসভা কেন্দ্র। প্রার্থী হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। জরুরি পরিস্থিতিতে হয়েছে বৈঠক। নবান্নে জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা–সহ শীর্ষ আধিকারিকরা।…
Read More
কোথায় কত ভোট পড়ল আজ?

কোথায় কত ভোট পড়ল আজ?

আজ রাজ্যের সবচেয়ে হাইভোল্টেজ ভবানীপুরে শুরু হয়েছে উপনির্বাচন৷ আজ সকাল থেকেই বুথমুখী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মানুষ৷ গোটা দেশের নজর নিশ্চিতভাবেই ভবানীপুরের দিকে৷ একই সঙ্গে মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামসেরগঞ্জ ও জঙ্গিপুরেও চলছে ভোট। সকাল ৯টা পর্যন্ত ভবানীপুরে ভোটের হার ৭.৫৭ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়েছে ১৭.৫১ শতাংশ। সকাল ৯টা পর্যন্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভোটদানের হার ১৬.৩২ শতাংশ। ভবানীপুর কেন্দ্রের প্রার্থী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য ভবানীপুর থেকে জিতে আসতে হবে তাঁকে৷ সেই কারণেই ভবানীপুর নিয়ে গোটা দেশের আগ্রহ তুঙ্গে৷ সকাল ৭টা থেকেই ভবানীপুরে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে৷ ভবানীপুরে ভোটদানের হার নিয়েই চিন্তায় রয়েছে মুখ্যমন্ত্রী৷ ভোট প্রচারে গিয়েও তিনি বার বার ভবানীপুরে…
Read More
বাংলার মুখ্যমন্ত্রীর শক্তি বৃদ্ধিতে তার সাথে দিলেন লুইজিনহো

বাংলার মুখ্যমন্ত্রীর শক্তি বৃদ্ধিতে তার সাথে দিলেন লুইজিনহো

বাংলায় তৃতীয় বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকে লক্ষ্য একটাই ধীরে ধীরে সারা দেশে শক্তি বাড়ানো৷ তার সূত্রপাত ঘটেছে ত্রিপুরা ও গোয়াকে দিয়ে৷ এবার খোদ এলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে ঢোকেন তিনি৷ আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করলেন ফেলেইরো৷ কংগ্রেসের হয়ে ত্রিপুরা সহ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষকের দায়িত্ব সামলেছেন তিনি৷ জাতীয় রাজনীতিতে তিনি পরিচিত মুখ৷ তৃণমূল কংগ্রেসে তাঁর যোগদান নিশ্চিত ভাবেই গোয়ায় এগিয়ে রাখবে ঘাসফুল শিবিরকে৷ মোদী বিরোধী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধান মুখ হিসেবে মনে করেন গোয়ার এই বর্ষীয়ান রাজনীতিবিদ। তবে শুধু ফেলেইরো নন৷ তাঁর সঙ্গে প্রায় ৯ জন কংগ্রেস বিধায়ক নবান্নে এসেছেন৷…
Read More