23
Sep
স্বস্তির মাঝেই আবার চিন্তা বাড়ছে দেশের করোনা সংক্রমণ নিয়ে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৯২৩ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৬ লক্ষ ৬৩ হাজার ৪২১ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৮২ জনের। ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪৬ হাজার ০৫০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৯৯০ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৮ লক্ষ ১৫ হাজার ৭৩১ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৬০৪ জন। অগাস্টের শেষ এই ভ্যালু ছিল ১.১৭,…
