editor

10323 Posts
অ্যামাজন প্রাইম ডে – ২৬-২৭ জুলাই

অ্যামাজন প্রাইম ডে – ২৬-২৭ জুলাই

অ্যামাজনের বার্ষিক ‘অ্যামাজন প্রাইম ডে’ ২৬ জুলাই মধ্যরাত থেকে শুরু হয়ে ২৭ জুলাই পর্যন্ত চলবে। স্মার্টফোন, কনজিউমার ইলেক্ট্রনিক্স, টিভি, অ্যাপ্লায়েন্সেস, অ্যামাজন ডিভাইস, ফ্যাশন অ্যান্ড বিউটি, হোম অ্যান্ড কিচেন, এভ্‌রিডে এসেন্সিয়ালস ও আরও অনেক ক্যাটাগরির পণ্যে অ্যামাজন প্রাইম ডে চলাকালীন ‘বেস্ট ডিল’ ও ‘সেভিংস’-এর সুবিধা পাবেন প্রাইম মেম্বাররা। এবছরের অ্যামাজন প্রাইম ডে’তে অ্যামাজন ‘স্মল ও মিডিয়াম বিজনেস’গুলিকে (এসএমবি) পূর্বের মতোই সাহায্য করে যাবে। এছাড়া, অগণিত সেলার, ম্যানুফ্যাকচারার, স্টার্ট-আপ ও ব্র্যান্ডস, উওমেন এন্টারপ্রাইজ, আর্টিজান, উইভার ও লোকাল শপগুলির পণ্য ও প্রোডাক্টের প্রতি গ্রাহকদের চাহিদা বৃদ্ধির লক্ষ্যে সহায়তা করবে। চলতি বছরের প্রাইম ডে’তে প্রাইম ভিডিয়োর তরফে বহু প্রতীক্ষিত বিভিন্ন ভাষার মুভিগুলির ওয়ার্ল্ড প্রিমিয়ারের…
Read More
সুরাটে অ্যামাজন ডিজিটাল কেন্দ্র

সুরাটে অ্যামাজন ডিজিটাল কেন্দ্র

ভারতে অ্যামাজনের প্রথম ডিজিটাল কেন্দ্র স্থাপিত হল গুজরাটের সুরাটে। অ্যামাজন ডিজিটাল কেন্দ্রগুলি ‘মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ’গুলিকে (এমএসএমই) ইকমার্সের সুবিধার ব্যাপারে এবং বিভিন্ন থার্ড-পার্টি সার্ভিসের ব্যাপারে অবহিতকরণের রিসোর্স সেন্টার হিসেবে কাজ করবে। ডিজিটাল এন্টারপ্রিনার হিসেবে কাজ করার সুবিধার জন্য এইসব সার্ভিসের মধ্যে থাকবে শিপিং ও লজিস্টিক সাপোর্ট, ক্যাটালগিং অ্যাসিস্ট্যান্স, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, জিএসটি ও ট্যাক্সেশন সাপোর্ট। এক ভার্চুয়াল অনুষ্ঠানে অ্যামাজনের প্রথম ডিজিটাল কেন্দ্র উদ্বোধন করেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। উপস্থিত ছিলেন অ্যামাজন ইন্ডিয়ার সিনিয়র ভিপি ও কান্ট্রি হেড অমিত আগরওয়াল এবং অ্যামাজন ইন্ডিয়ার ভিপি মনীশ তিওয়ারি। সুরাটে স্থাপিত অ্যামাজনের প্রথম ডিজিটাল কেন্দ্র সন্নিহিত অঞ্চলের হাজার হাজার এমএসএমই’কে সহায়তা প্রদান করবে।…
Read More
এবার থেকে বাংলা সহ ৫ আঞ্চলিক ভাষায় পঠনপাঠন ১৪টি ইঞ্জিনিয়ারিং কলেজে, জানালেন মোদী

এবার থেকে বাংলা সহ ৫ আঞ্চলিক ভাষায় পঠনপাঠন ১৪টি ইঞ্জিনিয়ারিং কলেজে, জানালেন মোদী

ভারতের নয়া জাতীয় শিক্ষা নীতির মূল লক্ষ্য ছিল পড়াশোনার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব বাড়ানো। সেই মতো এবার বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বৃহস্পতিবার জানান, শীঘ্রই দেশের ১৪টি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানীয় ভাষায় পঠনপাঠন শুরু করা হবে। প্রাথমিকভাবে পাঁচটি আঞ্চলিক ভাষায় পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা। এই ভাষাগুলি হল বাংলা, হিন্দি, তামিল, তেলুগু এবং মারাঠি। এর আগেও বিভিন্ন সময়ে কেন্দ্রের নয়া শিক্ষা নীতির পক্ষে সওয়াল করার সময়ে মাতৃভাষায় উচ্চশিক্ষা লাভের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার আরও একবার সেই প্রসঙ্গ তুলে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, বৃহস্পতিবার শিক্ষা নীতি প্রণয়নের প্রথম বর্ষপূর্তি ছিল। সেই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ভার্চুয়ালি। অনুষ্ঠানে ভার্চুয়ালি…
Read More
টাইডের নতুন ক্যাম্পেন #টাইডফরটাইম

টাইডের নতুন ক্যাম্পেন #টাইডফরটাইম

পি-অ্যান্ড-জি’র লন্ড্রি ও ফ্যাব্রিক কেয়ার ব্র্যান্ড ‘টাইড’ একটি নতুন ফিল্মের মধ্য দিয়ে তাদের নতুন ক্যাম্পেন #টাইডফরটাইম শুরু করল। এই ক্যাম্পেনের মাধ্যমে টাইড দেশের অসংখ্য পরিবারের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করছে, যেখানে প্রাত্যহিক কাজকর্মেই সবটুকু সময় ব্যয় হয়ে যায়, অন্য কিছু করার সময়ই থাকে না। ইতিমধ্যে #টাইডফরটাইম ফিল্মটি ৩ মিলিয়নের অধিকবার দেখে ফেলেছেন দেশের মানুষ। এই ফিল্মে টাইড দেখিয়েছে কিভাবে অতিসহজে পরিবারের সদস্যরা সময় বের করে নিতে সক্ষম। ‘ডাবল পাওয়ার’ বিশিষ্ট টাইড দিয়ে ‘সুপিরিয়র ক্লিনিং’ পাওয়া সম্ভব - হাতে বা মেশিনে। ফলে কাচাকাচির জন্য সময় কম দরকার হয়। পি-অ্যান্ড-জি ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার ও ফ্যাব্রিক কেয়ারের ভাইস-প্রেসিডেন্ট শরৎ ভার্মা জানান, #টাইডফরটাইম…
Read More
অ্যামাজন প্রাইমের অনেক সুবিধা

অ্যামাজন প্রাইমের অনেক সুবিধা

কেনাকাটা ও মনোরঞ্জনের ক্ষেত্রে মেম্বারদের অনেক সুবিধা দেয় অ্যামাজন প্রাইম। অ্যামাজন ইন্ডিয়ার সংগৃহিত তথ্য অনুসারে জানা যায়, প্রাইম মেম্বাররা এই প্রোগ্রাম আপন করে নিয়েছেন প্রাত্যহিক জীবনে এর অনেক সুবিধার কারণে। শুধু কলকাতা বা শিলিগুড়ি নয়, দুর্গাপুর, হাওড়া হুগলী ও খড়গপুরের মতো অপেক্ষাকৃত ছোটো শহরগুলিতেও প্রাইম মেম্বাররা শপিং ও এন্টারটেনমেন্টের সুবিধাবলী ভোগ করেন অ্যামাজন প্রাইম থেকে। প্রাইম মেম্বাররা তিনমাসে মাত্র ৩২৯ টাকা বা বছরে ৯৯৯ টাকা দিয়ে খুব কমসময়ে অসংখ্য পণ্য ‘আনলিমিটেড ফ্রী ডেলিভারি’ পেতে পারেন ‘অ্যামাজন-ডট-ইন থেকে। এছাড়া অ্যামাজন প্রাইম ভিডিয়ো থেকে নতুন ও এক্সক্লুসিভ টিভি শো, জনপ্রিয় ভারতীয় ও হলিউড ফিল্ম, ইউএস টিভি সিরিজ, পুরস্কারজয়ী অ্যামাজন অরিজিনালস এবং আনলিমিটেড…
Read More
ব্লেন্ডার্স প্রাইড লিমিটেড-এডিশন প্যাক

ব্লেন্ডার্স প্রাইড লিমিটেড-এডিশন প্যাক

ডিজাইনের প্রবাদপুরুষ মনীশ মালহোত্রার সহযোগিতায় প্রিমিয়াম হুইস্কি ক্যাটাগরিতে অগ্রণী নাম সিগ্রাম’স ব্লেন্ডার্স প্রাইড এবার এক লিমিটেড-এডিশন প্যাক নিয়ে উপস্থিত হয়েছে। এই নতুন প্যাকে ফুটে উঠেছে ডিজাইনারের অনবদ্য শৈল্পিক কর্ম, আর সেইসঙ্গে গ্রাহকদের আহ্বান জানানো হয়েছে ‘রিচ টেস্ট’ উদযাপন ও প্যাকের ‘আনম্যাচড ক্র্যাফটম্যানশিপ’ উপভোগ করার জন্য। এযেন এক ‘বোল্ড স্টাইল স্টেটমেন্ট’ যা ঘোষণা করছে ‘মাই ক্র্যাফট, মাই প্রাইড’। নতুন প্যাকের ‘কনটেম্পোরারি ডিজাইন’ প্রকৃতই ব্লেন্ডার্স প্রাইডের দক্ষতার সঙ্গে প্রস্তুত ‘স্মুথ ব্লেন্ড’এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই লিমিটেড-এডিশন প্যাক হয়ে উঠেছে গ্ল্যামার, সেলিব্রেশন ও লাইফস্টাইলের প্রতীক। পার্নড রিকার্ড ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার কার্তিক মহিন্দ্রা জানান, প্রখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রা-কৃত ব্লেন্ডার্স প্রাইডের লিমিটেড-এডিশন প্যাক হল ‘সেলিব্রেশন…
Read More
টিসিএল ব্র্যান্ডের নতুন ৪কে টিভি

টিসিএল ব্র্যান্ডের নতুন ৪কে টিভি

সুপিরিয়র হোম এন্টারটেনমেন্টের জন্য গ্লোবাল টপ-টু টেলিভিশন ব্র্যান্ড ও অগ্রণী কনজিউমার ইলেক্ট্রনিক্স কোম্পানি টিসিএল লঞ্চ্‌ করল নতুন ২০২১ সি সিরিজ রেঞ্জ লাইন-আপ টিভি: মিনি এলইডি কিউএলইডি ৪কে সি৮২৫ (ম্যাজিক ক্যামেরা-সহ), কিউএলইডি ৪কে সি৭২৮ (গেম মাস্টার-সহ) ও কিউএলইডি ৪কে সি৭২৫ (ভিডিয়ো কল ক্যামেরা-সহ)। এই নতুন টিভি মডেলগুলিতে থাকা ফিচারগুলির মধ্যে রয়েছে ১২০হার্টজ এমইএমসি, ডলবি ভিশন, ডলবি ভিশন আইকিউ, ডলবি আটমস, আইম্যাক্স এনহ্যান্সড, গেম মাস্টার, হ্যান্ডস-ফ্রী ভয়েস কন্ট্রোল ২.০ ও টিসিএল স্মার্ট ইউআই। ৫৫, ৬৫ ও ৭৫ সাইজের নতুন টিসিএল টিভি পাওয়া যাবে যথাক্রমে ৭৯,৯৯০ টাকা, ১০২,৯৯০ টাকা ও ১৫৯,৯৯০ টাকায়।
Read More
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কম নাম্বার দেওয়ার প্রতিবাদে দিনহাটা কোচবিহার সড়ক অবরোধ করল ছাত্রছাত্রীরা

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কম নাম্বার দেওয়ার প্রতিবাদে দিনহাটা কোচবিহার সড়ক অবরোধ করল ছাত্রছাত্রীরা

এদিন পুটিমারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দীর্ঘসময় এ রাস্তা অবরোধ করে রাখেন। পরবর্তীতে দিনহাটা থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে কম নাম্বার দেওয়া হয়েছিল এই ছাত্র-ছাত্রীদের। ফলে দ্বাদশ শ্রেণীর এবছর রেজাল্ট তাদের খারাপ হয়। অনেকেই দ্বাদশ শ্রেণীতে অকৃতকার্য হয়। এই ক্ষোভে পথ অবরোধ করে ছাত্র ছাত্রীরা। পরে দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে। তারা ছাত্র-ছাত্রীদের এই সমস্যা সমাধানের আশ্বাস দিলে পড়ুয়ারা পথ অবরোধ তুলে নেয়। নম্বর বাড়ানোর জন্য ইতিমধ্যেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আবেদন করেছে ছাত্রছাত্রীরা।
Read More
রাজ্যে বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ অগাস্ট পর্যন্ত

রাজ্যে বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ অগাস্ট পর্যন্ত

রাজ্যে অতিমারী রোধে বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ অগাস্ট পর্যন্ত। রাত ন'টা থেকে ভোর পাঁচ'টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। বৃহস্পতিবার নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। তবে, লোকাল ট্রেন আপাতত বন্ধই থাকছে। শনিবার, ৩১ জুলাই থেকেই নতুন নিয়ম জারি হবে। বিধি-নিষেধের এই নতুন পর্যায়ে তেমন কোনও পরিবর্তন হচ্ছে না নিয়মে। শুধু সরকারি অনুষ্ঠান, জরুরী পরিষেবায় কিছুটা ছাড় দেওয়া হয়েছে। তার পাশাপাশি প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে যতটা সম্ভব ‘ওয়ার্ক ফ্রম হোম’ করানোর কথা উল্লেখ করা হয়েছে। সব জেলার পুলিশ সুপার ও জেলা শাসককে রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফুর বিষয়টিতে আরো কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
Read More
ত্রিপুরায় তৃণমূলের বৈঠক ঘিরে ‘প্রশাসনিক’ জটিলতা! ‘ভয় পেয়েছে ওরা’ বলছেন ডেরেকরা

ত্রিপুরায় তৃণমূলের বৈঠক ঘিরে ‘প্রশাসনিক’ জটিলতা! ‘ভয় পেয়েছে ওরা’ বলছেন ডেরেকরা

'বৈঠক করতে গেলে দেখাতে হবে প্রশাসনের অনুমতি। না হলে মিটিং করা যাবে না।' এবার ত্রিপুরা প্রশাসনের তরফে এমনই বাধার সম্মুখীন হতে হল তৃণমূল কংগ্রেসকে। দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বৃহস্পতিবার বৈঠকের শুরুর আগেই বড়সড় জটিলতার মুখে পড়তে হল তৃণমূলকে। জানা গেল পুলিশ অনুমতিই দিচ্ছে না এই বৈঠকের। সূত্রের খবর বৃহস্পতিবার আগরতলার 'মার্স' নামের একটি হোটেলে তৃণমূলের বৈঠকের প্রস্তুতি চলছিল। উপস্থিত ছিলেন ডেরেক ও ব্রায়েন ও কাকলি ঘোষ দস্তিদার। ছিলেন মলয় ঘটক, ব্রাত্য বসু-সহ স্থানীয় নেতা কর্মীরা। সেইসময় স্থানীয় থানা এসে জানিয়ে হোটেল কর্তৃপক্ষকে জানায় জেলাশাসকের অনুমতি ছাড়া বৈঠক করা যাবে…
Read More
কার্গিল বিজয় দিবসে পেপসি’র শ্রদ্ধাজ্ঞাপন

কার্গিল বিজয় দিবসে পেপসি’র শ্রদ্ধাজ্ঞাপন

পেপসি লঞ্চ্‌ করল লিমিটেড-এডিশন ক্যান এবং কার্গিলের ‘শের শাহ্‌’ ক্যাপ্টেন বিক্রম বাত্রা ও অন্যান্য সাহসী জওয়ানদের জন্য এক বীরগাথা। ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে পেপসি’র এই উদ্যোগ। আগস্ট মাসে ভারতের স্বাধীনতার ৭৪তম বর্ষে এই লিমিটেড-এডিশন ক্যান পাওয়া যাবে নির্বাচিত ই-কমার্স চ্যানেলগুলি থেকে। পেপসি’র নতুন লিমিটেড-এডিশন ক্যানগুলিতে তুলে ধরা হয়েছে তাদের আইকনিক স্লোগান ‘ইয়ে দিল মাঙ্গে মোর’, যে স্লোগানকে অমর করে দিয়েছেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা। পেপসি’র শ্রদ্ধাঞ্জলীর মধ্য দিয়ে ক্যাপ্টেন বাত্রা ও তাঁর সহকর্মীদের শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে, যারা পেপসি ব্র্যান্ডের ট্যাগলাইনকে ভারতের ইতিহাসে স্থায়ী করে দিয়েছেন। লিমিটেড-এডিশন ক্যানগুলিতে রাখা হয়েছে একটি কিউআর কোড, যার মাধ্যমে ক্যাপ্টেন বিক্রম বাত্রার…
Read More
উদ্বোধন হল নিসানের ‘ইভি৩৬জিরো’ ইভি হাব

উদ্বোধন হল নিসানের ‘ইভি৩৬জিরো’ ইভি হাব

উদ্বোধন হল ‘নিসান ইভি৩৬জিরো’, যার মাধ্যমে সৃষ্টি হল বিশ্বের প্রথম ইভি ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম। এটি হল নিসানের ১ বিলিয়ন পাউন্ডের ফ্ল্যাগশিপ ইলেক্ট্রিক ভেহিকেল (ইভি) হাব। ইউকে’র সান্ডারল্যান্ডে স্থাপিত ‘নিসান ইভি৩৬জিরো’ কার্বন প্রশমণে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা নেবে এবং জিরো-এমিশন মোটোরিংয়ের ক্ষেত্রে তৈরি করবে এক ৩৬০-ডিগ্রি সলিউশন। ইউকে’র প্রধানমন্ত্রী বরিস জনসন সান্ডারল্যান্ডে নিসানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ১ বিলিয়ন পাউন্ডের এই প্রকল্পে নিসান প্রায় ৪২৩ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে ইউকে’তে এক নব-প্রজন্মের সম্পূর্ণ ইলেক্ট্রিক ভেহিকেল উৎপাদনের জন্য। এই পরিবর্তনমুখী প্রকল্পে প্রাথমিকভাবে ১ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে নিসান ও তাদের সহযোগীরা – এনভিশন এইএসসি (ব্যাটারি টেকনোজির ক্ষেত্রে এক অগ্রণী বিশ্বমানের সংস্থা) ও সান্ডারল্যান্ড সিটি কাউন্সিল। অটোমোটিভ…
Read More
১৫ অগাস্ট পর্যন্ত কড়া বিধি-নিষেধ জারি রাজ্যে, লোকাল ট্রেন কি চলবে? জানাল নবান্ন

১৫ অগাস্ট পর্যন্ত কড়া বিধি-নিষেধ জারি রাজ্যে, লোকাল ট্রেন কি চলবে? জানাল নবান্ন

 রাজ্যে বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ অগাস্ট পর্যন্ত। রাত ন'টা থেকে ভোর পাঁচ'টা পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে। তবে, লোকাল ট্রেন চলবে নাকি সেই বিষয়ে রাজ্যের তরফের জারি করে নির্দেশিকায় স্পষ্ট করে কোনও উল্লেখ নেই।
Read More