editor

10323 Posts
থমকে গেল ভারতের প্রথম বিশ্বকাপ জয়ীর জীবন

থমকে গেল ভারতের প্রথম বিশ্বকাপ জয়ীর জীবন

ক্রীড়াজগতে নক্ষত্রপতন। শোকের ছায়া নেমে এলো ক্রিকেট জগতে। ভারতীয় ক্রিকেটর জন্য মঙ্গলবার সকাল সকালই অত্যন্ত খারাপ খবর এলো৷ থমকে গেলো কিংবদন্তির জীবন ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মা। ভারতীয় ক্রিকেটের ‘ক্রাইসিস ম্যান’ যশপাল শর্মা ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। দলের হয়ে তিরাশির বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ২৪০ রান করেছিলেন তিনি। গড় ছিল ৩৪.২৮। ভারতের প্রথম বিশ্বজয়ী দলের সদস্য প্রাক্তন ক্রিকেটার যশপাল শর্মা বেশ কিছুদিন কাজ করেছেন ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবেও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। যশপাল শর্মার মৃত্যুর খবর পেয়ে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবও নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। ১৯৫৪ সালের ১১ অগাস্ট পঞ্জাবের লুধিয়ানায় জন্ম হয় যশপালের। সাত…
Read More
দ্বিতীয় ঢেউয়ে এই প্রথম বার সর্বনিম্ন দৈনিক সংক্রমনের সংখ্যা

দ্বিতীয় ঢেউয়ে এই প্রথম বার সর্বনিম্ন দৈনিক সংক্রমনের সংখ্যা

বেশ কিছুদিন বাদে বড়সড় স্বস্তি মিললেও সংক্রমণের সংখ্যায়। দীর্ঘ সময় পর ৩০ হাজারের নিচে নেমে এলো দেশের দৈনিক কোরনা সংক্রমণ। চিকিৎসকদের মতো যা বড়ো স্বস্তির ইঙ্গিত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবলে পড়েছেন মাত্র ৩১ হাজার ৪৪৩ জন। যা কিনা গত ১১৮ দিনের মধ্যে সর্বনিম্ন। গত একদিনে করোনা আক্রান্ত মৃত্যু হয়েছে ৭২৪ জনের। আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ১০ হাজার ৭৮৪ জন। সেই সঙ্গে দেশের সক্রিয় রোগীর সংখ্যাও একলাফে অনেকটা কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩১ হাজার ৩১৫ জন। যা কিনা ১০৯ দিনের মধ্যে সর্বনিম্ন। দেশের সুস্থতার হার ৯৭.২৮ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত…
Read More
মেহুল মামলায় বড় ধাক্কা খেলো ভারত

মেহুল মামলায় বড় ধাক্কা খেলো ভারত

বড় অভিযোগ থাকলেও মুক্তি পেলেন তিনি। ব্যর্থ হলো দীর্ঘদিনের সব চেষ্টা। দীর্ঘ আইনি টানাপোড়েনের শেষে পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসিকে জামিন দিল ডমিনিকার আদালত। স্বাস্থ্যজনিত কারণে মেহুল চোকসির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল ডমিনিকার আদালত। চিকিৎসার জন্য আপাতত তাঁকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছে ডোমিনিকার আদালত। তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে তাঁকে অ্যান্টিগা-বারবুডায় ফেরত যাওয়ার অনুমতি দিয়েছে। অ্যান্টিগা থেকে অবৈধভাবে ডমিনিকায় প্রবেশ করার অপরাধে জেল হয়েছিল তার ৷ গত ২৩ মে থেকেই সেখানকার জেলে বন্দী ছিলেন চোকসি ৷ ১৩ হাজার কোটি টাকার পিএনবি দুর্নীতি মামলায় অভিযুক্ত চোকসির প্রত্যর্পণের জন্য ডমিনিকার আদালতের দ্বারস্থ হয়েছিল ভারতীয় এজেন্সি। সব পরিশ্রম জলে গেল তাঁদের। উল্লেখ্য, তিন বছর…
Read More
উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে আবারও তৈরী হলো জটিলতা

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে আবারও তৈরী হলো জটিলতা

কিছুতেই মিটছেনা শিক্ষক নিয়োগের মামলা। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে আবারও মামলার গেরো। ফের জটিলতা তৈরি হল রাজ্যে। হাই কোর্ট স্কুল সার্ভিস কমিশনকে দ্রুত শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায়কেই চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীদের একাংশ। এবার আদালতের ভিডিশন বেঞ্চে গেল মামলা। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এবার নিয়োগ নিয়ে নতুন লড়াই। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে। ফলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে নিয়ে ফের জটিলতা তৈরি হল। উচ্চ প্রাথমিকের নতুন ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার। যাতে একাধিক বেনিয়ম সামনে এসেছে। সে সবের উল্লেখ করেই আদালতে অতিরিক্ত হলফনামা দেওয়া…
Read More
রাজনীতি থেকে পুরোপুরি বিরতি নিলেন এই দক্ষিণী অভিনেতা

রাজনীতি থেকে পুরোপুরি বিরতি নিলেন এই দক্ষিণী অভিনেতা

বড় সিদ্ধান্ত নিলেন তিনি। অনেক টালবাহানার পর বিরতি নিতে চলেছেন রাজনৈতিক জীবন থেকে। সরে দাঁড়ালেন রাজনৈতিক মঞ্চ থেকে। নিজেই এ কথা ঘোষণা করলেন দক্ষিণী সুপারস্টার থালাইভা। তাঁর রাজনৈতিক মঞ্চ রজনি মাক্কাল মন্দ্রমের কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করে স্বেচ্ছাবসর ঘোষণা করেন। তাঁর তৈরি রাজনৈতিক দল রজনী মাক্কাল মন্দ্রম তুলে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রজনীকান্ত। আগামী দিনে রজনী রসিগার নারপানি মন্দ্রম নামে একটি মঞ্চ জনকল্যাণ কাজে নিজেদের নিয়োজিত রাখবে। এমনটাই জানানো হয়। আর এরই সঙ্গে তিনি জানিয়ে দেন, বর্তমানে তো নয়ই, এমনকি ভবিষ্যতেও রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁর। উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন ধরেই রাজনিকান্ত নানা রকম শারীরিক সমস্যায় ভুগছেন। মাঝে…
Read More
বিনোদনের জগতে ফিরছেন অভিনেত্রী

বিনোদনের জগতে ফিরছেন অভিনেত্রী

দীর্ঘ দিনের বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। এবার এই দীর্ঘ বিরতির পর আবার রুপোলি পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। আসন্ন বাংলা ধারাবাহিক 'মন জানে না'-তে দেখা যাবে টেলিভিশনের পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসুকে। এর আগে ‘বধূবরণ’, ‘বিজয়িনী’র মতো সিরিয়ালে শাশুড়ি মায়ের চরিত্রে নজর কেড়েছেন অঞ্জনা। চলতি বছর বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম তুরুপের তাস ছিলেন এই টলিউড অভিনেত্রী। কিন্তু সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের তারকা প্রার্থী লাভলি মৈত্রর কাছে পরাজিত হন তিনি। তবে এবার পর্দায় ফেরার পালা। রাজনীতির সঙ্গে অভিনয়টাও ব্যালেন্স করে ঠিক সামলে নেবেন বিশ্বাসী অভিনেত্রী। প্রেমেন্দু বিকাশ চাকীর পরিচালনায় তৈরি হচ্ছে 'মন জানে না'। সিরিয়ালে ফুটে উঠবে এক শিক্ষিত মেয়ের সঙ্গে গ্রাম্য…
Read More
তবে কি পদ্ম শিবির থেকে বিদায় নিচ্ছেন বাবুল?  জল্পনা তুঙ্গে।।

তবে কি পদ্ম শিবির থেকে বিদায় নিচ্ছেন বাবুল? জল্পনা তুঙ্গে।।

কিছুদিন আগে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে তাকে ও তার পরবর্তী সময় থেকে আক্ষেপের সুর স্পষ্ট হয় বাবুলের গলায়। দীর্ঘ ৭ বছর কেন্দ্রের মন্ত্রীর সামেল ছিলেন তিনি। কিন্তু হঠাৎই মন্ত্রিত্ব থেকে বাদ পড়লেন তিনি। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দলের নেতৃত্বের প্রতি পদক্ষেপ ক্ষোভ প্রকাশ করেন বাবুল সুপ্রিয়। বাবুলের বিজেপি ত্যাগ এবং রাজনীতির ময়দান থেকে ক্রমশ দূরে সরে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা উঠেছে তুঙ্গে।তার টুইটার বায়োতে দেখা যাচ্ছে যে রাজনীতির ময়দান থেকে নিজের দূরত্ব তৈরি করছেন বাবুল। বিজেপি এবং সক্রিয় রাজনীতি থেকে সরে যাবেন বাবুল এই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এছাড়াও দলের অন্দরে তার সাথে দিলীপ ঘোষের সম্পর্ক…
Read More
বেশিরভাগ খালি রয়েছে বিচারপতির পদ

বেশিরভাগ খালি রয়েছে বিচারপতির পদ

দিন দিন একের পর এক জমছে মামলা। এর ফলে বেড়েই চলেছে মামলার সংখ্যা। বাড়তে থাকা মামলার সংখ্যার হারে নিষ্পত্তি হচ্ছে না মামলার। থমকে রয়েছে অনেক মামলার শুনানি। কারণ তা করার জন্য যথেষ্ট সংখ্যক বিচারপতিই নেই। এ হেন অবস্থা কলকাতা হাইকোর্টে। বর্তমানে এই সমস্যাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতা হাই কোর্টে। অনেক বলার পরেও প্রয়োজনীয় পদক্ষেপ করেনি কেন্দ্র। ভারতে স্থাপিত প্রথম উচ্চ আদালতগুলির মধ্যে কলকাতা হাই কোর্ট অন্যতম। ১৮৬২ সালে তৈরি প্রাচীনতম এই উচ্চ আদালতটির ঐতিহ্য ও গরিমা রয়েছে দেশব্যাপী। এর ঐতিহ্য দেশের অন্য অনেক পুরনো হাইকোর্টের থেকে কম নয়। কিন্তু বর্তমানে এখানে অর্ধেকেরও কম বিচারপতি নিয়ে কাজ চলছে। নিয়ম অনুসারে,…
Read More
দেখি মুকুটটা আজ পড়ে আছে, রাজাই শুধু নেই।।

দেখি মুকুটটা আজ পড়ে আছে, রাজাই শুধু নেই।।

দীর্ঘ অপেক্ষার অবসানের পর কোপার শিরোপা জিতল আর্জেন্টিনা। নীল সাদা সমর্থকদের মুখে হাসি ফুটলেও কোথাও যেন তাদের মনে আক্ষেপ হয়ে যায়। কারণ ট্রফি জিতলেও সেই দৃশ্য দেখতে পারলেন না তাদের প্রিয় ফুটবলার মারাদোনা। ফুটবল জগৎ-কে কাঁদিয়ে গত ২৫ নভেম্বর মারাদোনা পাড়ি দেন না ফেরার দেশে । মাঠে বসে তিনি দেখে যেতে পারলেন না লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের সাফল্য , সেই আক্ষেপের ছাপ স্পষ্ট ফুটে উঠে নীল-সাদা বাহিনীর মুখে।আর্জেন্টিনার খেলা হলেই তিনি ছুটে যেতেন মাঠে। দুই হাত উঠিয়ে, বুকটা চিতিয়ে উল্লাসে ফেটে পড়তেন তিনি এবং বিগত ২৮ বছর কোপার শিরোপা জেতার আশায় বুক বেঁধে ছিলেন। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে পরাজিত…
Read More
নতুন জীবনে পা রাখলেন সৃজিত পত্নী

নতুন জীবনে পা রাখলেন সৃজিত পত্নী

অবশেষে শিলমোহর পড়লো গুঞ্জনে। এবার টলিউডের জগতে পা বাড়াতে চলছেন অভিনেত্রী। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তার আরও একটি পরিচয় আছে। তিনি বাংলার বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী মিথিলা। এবার সৃজিতের স্ত্রী এবার পা রাখতে চলেছেন টলিউডে। ইদেই আসছে তাঁর নতুন সিনেমা। শেক্সপিয়ারের ‘ম‌্যাকবেথ’ অবলম্বনে ‘মায়া’ নির্মাণ করছেন পরিচালক রাজর্ষি দে। সেখানেই কাজ করবেন মিথিলা। মিথিলা ছাড়াও অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, গৌরব চট্টোপাধ্যায়, কনিকা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ। আজ থেকে কলকাতা ও তার আশপাশে শ্যুটিংয়ের কাজ শুরু হচ্ছে। এরই মধ্যে অভিনেতাদের লুক টেস্ট সম্পন্ন হয়েছে।
Read More
কোভিড -১৯: তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হতে পারে শিশুরাও

কোভিড -১৯: তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হতে পারে শিশুরাও

সারা বিশ্বে এতদিন শিশুদের সংক্রমণ হওয়ার ঘটনা কম দেখা দিলেও, এবার করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা ক্রমশ জোরদার হচ্ছে। মহারাষ্ট্রের চিকিৎসকরা এই আশঙ্কা প্রকাশ করেন। তবে চিকিৎসকরা বলেছেন অকারণে চিন্তা না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথা। করোনা ভাইরাসে আক্রান্ত হলেও মারাত্মক অসুস্থ বা মারা যাওয়ার ঝুঁকি শিশুদের কম থাকে। গবেষকরা মনে করেন, যেহেতু শিশুদের আক্রান্ত হওয়ার হার তুলনামূলক কম তাই অন্যদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কম। কোভিড সংক্রমণের ঝুঁকি কমাতে হলে শিশুদের মধ্যে সচেতনতা অভ্যাস গড়ে তুলতে হবে এবং তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে।
Read More
নিতম্ব ও হাঁটুর সার্জন ডাঃ নিশিকান্ত কোচবিহারে

নিতম্ব ও হাঁটুর সার্জন ডাঃ নিশিকান্ত কোচবিহারে

প্রখ্যাত হিপ-অ্যান্ড-নী রিপ্লেসপেন্ট সার্জন ডাঃ নিশিকান্ত কোচবিহারে আসছেন। ১৫ ও ১৬ জুলাই শহরের কেয়ার ফার্মাতে তাঁকে পাওয়া যাবে। নিতম্ব ও হাঁটু প্রতিস্থাপন সংক্রান্ত সার্জন ডাঃ নিশিকান্ত গত এক দশকে সাফল্যের সঙ্গে প্রায় ১০ হাজার নিতম্ব ও হাঁটু প্রতিস্থাপন করেছেন।  ডাঃ নিশিকান্ত বর্তমানে পাটনার মেডিভার্সাল মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালের ডিরেক্টর (অর্থোপেডিক্স অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট)। এমবিবিএস ও এমএস (অর্থো)-তে গোল্ড মেডালিস্ট ডাঃ নিশিকান্ত কুমার আন্তর্জাতিক ক্ষেত্রে সুনামের অধিকারী। তিনি যেসব ফেলোশিপ ডিগ্রি অর্জন করেছেন সেগুলির মধ্যে রয়েছে এফএআর, এফটিআর, এফজেএস, এফজেআর, এফআরজেএস। হিপ-অ্যান্ড-নী রিপ্লেসপেন্টের ক্ষেত্রে দীর্ঘ ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সার্জন ডাঃ নিশিকান্ত সার্জারি করেন অত্যাধুনিক কম্পিউটার নেভিগেশন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে। মেডিভার্সাল-এর এমডি…
Read More
বড় পদে নিয়োগ হলেন সিদ্দিকি

বড় পদে নিয়োগ হলেন সিদ্দিকি

এবার বড় দায়িত্ব পেলেন তিনি৷ বিধানসভায় বড় পদে নিয়োগ হলে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকির৷ তাঁকে বিধায়ক এলাকা উন্নয়ন পরিকল্পনা কমিটির চেয়ারপার্সন মনোনীত করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ এই দায়িত্ব পাওয়ার পর তিনি খুশি৷ বড় দায়িত্ব গুরুদায়িত্ব পেয়ে নওসাদ বলেন, ‘‘আমার জন্য এটা বড় পাওনা। গুরুত্বপূর্ণ কমিটি। আমি সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। আমি সর্বকনিষ্ঠ৷ তাই প্রবীণদের পরামর্শ নিয়েই প্রতিটি পদক্ষেপ করব।" প্রসঙ্গত, প্রতিটি বিধানসভা এলাকায় বিধায়ক তহবিলের বরাদ্দ অর্থ যাতে ঠিকভাবে খরচ করা হয় তার উপর নজর রাখাই এই কমিটির কাজ৷ প্রথমবার ভোটে দাঁড়িয়ে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে জয়ী হন নওশাদ। বিধানসভায় বাম-কং হীন মোর্চার এই প্রতিনিধিই মোর্চার…
Read More
সম্পর্ক আরও দৃঢ় হলো ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের

সম্পর্ক আরও দৃঢ় হলো ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের

বন্ধুত্বের হাত বাড়িয়েছে তিনি। ভারতের সঙ্গে আরও দৃঢ় এবং সুসম্পর্ক স্থাপন করতে চাইছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন। এই কারণে বন্ধুত্বের হাত বাড়িয়েছেন দিল্লির সঙ্গে। তাই লস অ্যাঞ্জেলসের মেয়র এরিক গারসেটিকে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট। গারসেত্তি তাঁর ঘনিষ্ঠ সহকর্মীও বটে। চলতি সপ্তাহের প্রথমেই মার্কিন বিদেশ বিষয়ক কাউন্সিলের আমন্ত্রিত সদস্য হয়েছেন গারসেটি। তারপরেই ভারতের রাষ্ট্রদূত হিসেবে তাঁর এই নিয়োগ। ২০১৩ থেকে লস অ্যাঞ্জেলসের মেয়র গারসেটি।  চলতি সপ্তাহের প্রথমেই মার্কিন বিদেশ বিষয়ক কাউন্সিলের আমন্ত্রিত সদস্য হয়েছেন গারসেটি। তারপরেই ভারতের রাষ্ট্রদূত হিসেবে তাঁর এই নিয়োগ। ২০১৩ থেকে লস অ্যাঞ্জেলসের মেয়র গারসেটি। এরিক গারসেটির নিয়োগ ভারতের জন্যে গুরুত্বপূর্ণ। কারণ সরাসরি হোয়াইট হাউজের…
Read More