05
Jul
অভিযোগ এলো অভিনেতার বিরুদ্ধে। যৌন হেনস্থার অভিযোগ। জনপ্রিয় অভিনেতা পার্ল ভি পুরির ধর্ষণের ঘটনার মাস ঘুরতে না ঘুরতেই অভিযোগ এলো আরও এক ছোট পর্দার অভিনেতার বিরুদ্ধে। এবার অভিযোগ এলো এবং গ্রেফতারও হলেন ‘কসৌটি জিন্দেগি কি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রাচীন চৌহানের বিরুদ্ধে। অভিনেতা প্রাচীন চৌহানকে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে পূর্ব মালাড থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নেশায় মত্ত অবস্থায় ২২ বছরের এক তরুণীকে যৌন হেনস্থা করেছেন। ভারতীয় দন্ডবিধির ৩৫৪,৩৪২,৩২৩,৫০৬ নং ধারায় অনুসারে তাঁদের গ্রেফতার করা হয়েছ। প্রাচীনের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। আপাতত তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক 'কসৌটি জিন্দেগি কী'-র মাধ্যমেই নিজের ডেবিউ সেরেছিলেন…
