editor

10323 Posts
মাহিন্দ্রা’র নতুন বিএস-৪ কনস্ট্রাকশন ইকুইপমেন্ট

মাহিন্দ্রা’র নতুন বিএস-৪ কনস্ট্রাকশন ইকুইপমেন্ট

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডের মাহিন্দ্রা কনস্ট্রাকশন ইকুইপমেন্ট (এমসিই) নিয়ে এলো নতুন বিএস-৪ বিধিসম্মত কনস্ট্রাকশন ইকুইপমেন্ট – মাহিন্দ্রা আর্থমাস্টার ব্যাকহো লোডার ও মাহিন্দ্রা রোডমাস্টার মোটর গ্রেডার। এমসিই’র বিএস-৪ রেঞ্জের লক্ষ্য হল ক্রেতাদের ইন্ডাস্ট্রির সবথেকে কম রক্ষনাবেক্ষণ ব্যয়বিশিষ্ট কনস্ট্রাকশন ইকুইপমেন্ট প্রদান করা। উল্লেখ্য, ২০১১ সাল থেকে মাহিন্দ্রা কনস্ট্রাকশন ইকুপমেন্ট (এমসিই) ভারতের গ্রাহকদের জন্য তাদের প্রয়োজন অনুসারে নানারকম মেশিন ডিজাইন ও নির্মাণ করে আসছে। মাহিন্দ্রা ট্রাক-অ্যান্ড-বাস অ্যান্ড কনস্ট্রাকশন ইকুইপমেন্টের বিজনেস হেড জলজ গুপ্তা জানান, মাহিন্দ্রা’র নতুন বিএস-৪ বিধিসম্মত কনস্ট্রাকশন ইকুইপমেন্টগুলি গ্রাহকদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ভারতেই ডিজাইন করে শক্তপোক্তভাবে নির্মিত। এগুলি গ্রাহকদের হাতে তুলে দিতে পেরে তারা আনন্দিত।
Read More
সামান্য বাড়ল সংক্রমণের সংখ্যা

সামান্য বাড়ল সংক্রমণের সংখ্যা

ফের দেশের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। দেশে যখন ডেল্টা প্লাসের চোখ রাঙানি বাড়ছে তখনই বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৫৪ হাজার ৬৯ জন। যেই সংখ্যাটা আগের দিনের তুলনায় একটু বেশি। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৮২ হাজার ৭৭৮ জন। একদিনে করোনার বলি ১৩২১। মৃতের মোট সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ৮৯১। মৃত্যুর নিরিখে দেশের প্রথম চারে রয়েছে মহারাষ্ট্র (৫০৮), তামিলনাড়ু (১৬৬), কেরল (১৫০) এবং কর্নাটক (১২৩)। বাকি রাজ্যে মৃত্যু ৫০-এর আশপাশে বা নীচে। একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৮৮৫ জন। সুস্থতার হার ৯৬ শতাংশের বেশি। করোনা সংক্রমণ…
Read More
একাধিক বিধিনিষেধের মাঝেই শুরু হলো অবরোধ

একাধিক বিধিনিষেধের মাঝেই শুরু হলো অবরোধ

করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ সব কিছু। রাজ্য সরকারের তরফে করোনার দৈনিক সংক্রমণ রোধে চলছে একাধিক বিধিনিষেধ। এর মাঝেই শুরু হল অবরোধ। বাংলায় করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রতিরোধে বন্ধ করা হয় লোকাল ট্রেন পরিষেবা। তাই এবার লোকাল ট্রেন চালুর দাবিতে ফের রেল অবরোধ যাত্রীদের। উত্তপ্ত হয়ে উঠল সোনারপুর স্টেশন। রেল অবরোধ ঘিরে মল্লিকপুর স্টেশনে ধুন্ধুমার। স্টাফ স্পেশ্যাল ট্রেন পৌঁছতেই তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা। লোকাল ট্রেন না চললে পেট চলবে না, এই দাবিতে বুধবার সকালে রেল অবরোধ করেছিল স্থানীয় মানুষ৷ বৃহস্পতিবার সকাল থেকে সোনারপুর, ঘুটিয়ারি শরিফ-সহ শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে রেল অবরোধ হয়। মল্লিকপুরে পুলিসের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে…
Read More
খুলে গেল আরও এক তীর্থস্থান

খুলে গেল আরও এক তীর্থস্থান

করোনার দ্বিতীয় ঢেউ থেকে অনেকটাই সামলে উঠেছে রাজ্য। রাজ্যের করোনা সংক্রমণ নিম্নমুখী। ধীরে ধীরে আবার আগের জায়গায় ফিরছে রাজ্য। তাই এবার ধীরে ধীরে লকডাউন নিয়ম শিথিল হচ্ছে কিছুটা। এই পরিস্থিতিতে খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির। আজ বৃহস্পতিবার থেকে খুলে গেল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। আজ, জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষ্যে খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির। এবার আরও এক তীর্থক্ষেত্রে ঢুকতে পারছেন ভক্তরা। সকাল-বিকেল মিলিয়ে মোট ৭ ঘণ্টা খোলা থাকবে। করোনাকালে সতর্কতা মেনে ইতিমধ্যেই খুলে গিয়েছে কালীঘাট মন্দির। শর্ত মেনে খুলেছে তারকেশ্বর মন্দিরের দরজাও। আপাতত প্রতিদিন সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভবতারিণীর মন্দিরে প্রবেশ করতে পারবেন পুণ্যার্থীরা। অন্যদিকে, দুপুর সাড়ে ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত…
Read More
সামান্য বাড়লেও স্বস্তিতে রয়েছেন দৈনিক সংক্রমনের সংখ্যা

সামান্য বাড়লেও স্বস্তিতে রয়েছেন দৈনিক সংক্রমনের সংখ্যা

রাজ্যে সামান্য বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। তবে স্বস্তি দু’হাজারের নীচেই রয়েছে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যাটা। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১ হাজার ৯২৫, মৃত্যু ৩৮ জনের। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪ লক্ষ ৮৭ হাজার ৩৬৩ জন। একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ২১৬ জন, মৃত্যু ২ জনের। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত ১৭৮ জন, ৭ জনের মৃত্যু। বাংলায় একদিনে করোনা মুক্ত ২ হাজার ১৭ জন। দৈনিক সংক্রমণ কমলেও, সক্রিয় রোগীর সংখ্যা কিন্তু ২২ হাজারের নীচে নামছে নামছে না। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, সক্রিয় রোগীর সংখ্যা ২২ হাজার ৩৭৮। ‘সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে ভারতে শিশুদের ভ্যাকসিন,’ এমনই দাবি…
Read More
টিকাকরণের ক্ষেত্রে শিশুদের মায়েদের ওপর বেশি নজর দিচ্ছে রাজ্য

টিকাকরণের ক্ষেত্রে শিশুদের মায়েদের ওপর বেশি নজর দিচ্ছে রাজ্য

ধীরে ধীরে অনেকটাই স্বাভাবিক হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। স্বাভাবিক ছন্দে ফিরেছে বঙ্গবাসী। তবে এখনও করোনার আতঙ্ক কাটেনি। এই পরিস্থিতিতে তৃতীয় ঢেউ এর আশঙ্কা। এই ঢেউতে আক্রান্ত হতে পারে শিশুরাও, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাই এবার জোর দেওয়া হচ্ছে ১২ বছর বয়সী শিশুদের মায়েদের টিকাকরণে অগ্রাধিকার করার। নবান্নে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগামী জুলাই মাসের মধ্যে সুপার স্প্রেডারদের টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে শিশুদের চিকিৎসা জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এখনও পর্যন্ত ভ্যাকসিনের ২ কোটি ডোজ দিয়েছে রাজ্য সরকার। আগামীকাল থেকে ফের ৪ লক্ষ করে ভ্যাকসিন দেওয়া হবে। মমতা বলেন, 'জুলাই মাসের মধ্যে ৭০ লাখ ভ্যাকসিন…
Read More
তৃতীয় ঢেউ নিয়ে সবরকম প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার

তৃতীয় ঢেউ নিয়ে সবরকম প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউয়ে আরও নাজেহাল হয়েছে দেশবাসী। রাজ্যেও তার প্রভাব পড়েছিল ভালোই। তবে এবার করোনার দ্বিতীয় ঢেউ সামলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলা। বিগত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যের করোনা ভাইরাস সংক্রমণ কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। তবে এই পরিস্থিতির ওপর আবার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এই কারণে রাজ্য সরকার এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে। আজ রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর নবান্ন তরফে জানানো হয় ২৫০টি মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করা হয়েছে। রাজ্যে বাড়ানো হয়েছে ১০ হাজার জেনারেল বেড এবং ৩৫০ টি এসএনসিইউ। অনেক জেলায় একশোর নীচে নেমেছে কেস। সার্বিকভাবে রাজ্যে…
Read More
অনেকটা সময় পর একদম ভিন্ন সাদে অভিনেত্রী হাজির হল রুপোলি পর্দায়

অনেকটা সময় পর একদম ভিন্ন সাদে অভিনেত্রী হাজির হল রুপোলি পর্দায়

আবারও বেশ কিছু বছর পর বিনোদন জগতে ফিরে এলেন অভিনেত্রী। রুপোলি পর্দায় একদম ভিন্ন স্বাদে দেখা গেলো অভিনেত্রীকে। কামব্যাক মুভির প্রশংসা করেছেন অনেকেই। গত সপ্তাহেই আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘শেরনি’। আমিত মাসুরকার পরিচালিত এই ছবিতে এক ফরেস্ট এফিসারের চোখ দিয়ে বন্যপ্রাণ ও জঙ্গলের কাহিনি দেখিয়েছেন বিদ্যা। যে গুরুত্বপূর্ণ বার্তা ছবির মাধ্যমে নির্মাতারা তুলে ধরতে চেয়েছেন তা প্রশংসাযোগ্য। অনেকের মতে এটি ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত সেরা ছবি। ভারতীয় সিনেমায় এই ধরনের গল্প নিয়ে কাজ খুব একটা হয়নি আগে। সঙ্গে সকলে প্রশংসা করেছেন বিদ্যার অভিনয়ে। পরিচালক অমিতের হাতের ছোঁয়ায় যেন প্রত্যেকটা চরিত্র জীবন্ত হয়ে উঠেছে, মত নেট-নাগরিকদের। প্রসঙ্গত, এর আগে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘নিউটন’ ছবিতে…
Read More
এবার আরও বড় সংখ্যায় ভাঙ্গন বিজেপিতে

এবার আরও বড় সংখ্যায় ভাঙ্গন বিজেপিতে

একুশে বিধানসভার আগের চিত্রই বজায় রয়েছে এখনো। চলছে ভাঙ্গা গড়ার খেলা। একই রকম ভাবে বজায় রয়েছে দল বদলের পর্ব। বাংলার একুশে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক জয়ের পর আবারও একের পর এক শুরু হয়েছে দল বদলের পালা। কিন্তু এবার একজন দুজন নয়, অন্তত ১৫ হাজার বিজেপি সমর্থক মুখিয়ে আছেন ত্রিপুরায় তৃণমূলে যোগ দিতে। এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন ত্রিপুরার তৃণমূল রাজ্য কমিটির সভাপতি আশিস লাল সিং। গোটা দেশেই রাজনৈতিক ব্যক্তিত্বরা বিজেপি-বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চাইছেন। আশিসবাবুর দাবি, করোনার কারণে গণ যোগদান আয়োজন করা যাচ্ছে না। যদি ভোটারের হিসেবে বিচার করি তাহলে অন্তত ৫০ হাজার লোক বিজেপি থেকে তৃণমূলে আসবেন। আমরা আশা…
Read More
তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ IIT-কানপুরের বিশেষজ্ঞদের

তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ IIT-কানপুরের বিশেষজ্ঞদের

ধীরে ধীরে সুস্থতার পথে হাঁটলেও এবার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ভুগছে দেশ। ইতিমধ্যেই নতুন প্রজাতির Delta Plus ভাইরাস ভয় দেখাচ্ছে গোটা দেশকে। এরমধ্যেই দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান IIT- কানপুরের গবেষকদের দ্বারা তৈরি একটি রিপোর্টে বলা হয়েছে যে আগামী জুলাইয়ের 15 তারিখের মধ্যে যদি গোটা দেশে আবার আনলক পর্ব সম্পূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে দেশে আছড়ে পড়তে পারে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ। সেক্ষেত্রে দৈনিক সংক্রমণের হার 5 লাখ পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা IIT- কানপুরের বিশেষজ্ঞদের। IIT- কানপুরের যে গবেষকদের দল এই সমীক্ষাটি চালিয়েছে, তাঁদের নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক রাজেশ রঞ্জন ও মহেন্দ্র বর্মা। ভারত যদি আগামী 15 জুলাইয়ের মধ্যে…
Read More
ঘোষণা হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ

ঘোষণা হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ

১৭ জুলাই হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ঘোষণা করা হয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে। এর আগে ১১ জুলাই এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু তা বদল করে ১৭ তারিখ করা হয়েছে। অফলাইনেই হবে জয়েন্ট পরীক্ষা। ১৪ অগস্টের মধ্যে ঘোষণা করা হবে পরীক্ষার ফলাফল। চলতি বছর ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী  জয়েন্ট এন্ট্রান্স দেবে। ২৭৪টি কেন্দ্রে হবে পরীক্ষা। অফলাইনে পরীক্ষা নেওয়া এখন বোর্ডের কাছে বড় চ্যালেঞ্জ। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়, প্রতিটি রুমে ২০ জন করে পরীক্ষার্থীকে বসানো হবে। হলের মধ্যে কড়া কোভিড বিধি যাতে মেনে চলা হয়, সেই দিকে দেওয়া হবে বিশেষ নজর। প্রসঙ্গত, করোনা আবহে বন্ধ…
Read More
অপর্ণা এন্টারপ্রাইজেস লিমিটেড

অপর্ণা এন্টারপ্রাইজেস লিমিটেড

বিল্ডিং মেটেরিয়ালসের অগ্রণী সংস্থা অপর্ণা এন্টারপ্রাইজেস লিমিটেড জানিয়েছে, তাদের অল্টেজা ব্র্যান্ডের অ্যালুমিনিয়াম উইন্ডো ও ডোর সিস্টেম নির্মাণ ক্ষেত্রে তারা আগামী ৪ বছরে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে। বিনিয়োগকৃত অর্থ ব্যয় করা হবে প্রোডাক্ট পোর্টফোলিয়ো মজবুত করতে এবং নির্মাণ কারখানা, মার্কেটিং ও রিটেলিংয়ের উন্নতির কাজে। এই ঘোষণার সঙ্গে অপর্ণা এন্টারপ্রাইজেস তাদের স্লিম অ্যালুমিনিয়াম স্লাইডিং ডোর সিস্টেমের নতুন রেঞ্জও (এসিএম-১৯ সিরিজ) লঞ্চ্‌ করেছে। এটি অল্টেজা ব্র্যান্ডের ‘স্লিমেস্ট অ্যালুমিনিয়াম স্লাইডিং ডোর সিস্টেম’। ২০১৯ সালে চালু হওয়া অল্টেজা ব্র্যান্ডের আওতায় রয়েছে অ্যালুমিনিয়াম উইন্ডো, ডোর ও রেলিং সিস্টেমের এক বিস্তৃত রেঞ্জ। নতুন ‘এসিএম-১৯ সিরিজ’ সঙ্গে নিয়ে এই ব্র্যান্ড বর্ধিষ্ণু প্রিমিয়াম অ্যালুমিনিয়াম উইন্ডো ও ডোর সিস্টেম…
Read More
আনলক ২.০ পর্বে ভি-এর অফার

আনলক ২.০ পর্বে ভি-এর অফার

দেশের বিভিন্ন রাজ্যে যখন ধীরে ধীরে ‘আনলকিং’ শুরু হচ্ছে, তখন পরিযায়ী শ্রমিকরাও আবার নিজেদের শহর ছেড়ে কর্মস্থলে ফিরতে আরম্ভ করেছেন। লকডাউনের সময়ে প্রিপেড টেলিকম গ্রাহকদের অনেকেই নানাকারণে রিচার্জ করতে পারেন নি। ফের কাজে যোগ দেওয়া এইরকম স্বল্প আয়বিশিষ্ট গ্রাহকদের ভারতের ‘ফাস্টেস্ট ৪জি নেটওয়ার্কে’ ফিরিয়ে আনতে দেশের অগ্রণী টেলিকম সার্ভিস প্রোভাইডার ভি ৫০ মিনিটের ‘ভি টু ভি’ কলের সুবিধা ও ৫০ এমবি ডেটা প্রদান করবে বলে ঘোষণা করেছে। এই সৌজন্যমূলক সুবিধার মেয়াদ থাকবে ১৫ দিন অবধি। এরপর গ্রাহকরা তাদের নিজেদের পছন্দমতো রিচার্জ প্যাক বেছে নিতে পারবেন। ভি প্রদত্ত এই আনলক ২.০ অফারের সুবিধা নেওয়া যাবে এইভাবে: (১) ভি নম্বর থেকে টোল-ফ্রী…
Read More
সোনি ইন্ডিয়ার নতুন স্পিকার

সোনি ইন্ডিয়ার নতুন স্পিকার

ওয়ার্ল্ড মিউজিক ডে উপলক্ষে সোনি ইন্ডিয়া লঞ্চ্‌ করল এসআরএস-এক্সবি১৩ এক্সট্রা বাস কম্প্যাক্ট অয়্যারলেস স্পিকার সিরিজ। এতে পাওয়া যাবে ‘ডীপ’ ও ‘পাঞ্চি’ বাস সাউন্ড। এই অয়্যারলেস স্পিকারের সঙ্গে রয়েছে ‘এনহান্সড বিটস’ ও ‘ওয়াইডার সাউন্ডের’ জন্য নতুন সাউন্ড ডিফ্যুশন প্রসেসর। একইসঙ্গে রয়েছে আগের থেকে আরও ভাল নতুন কিছু ফিচার, যেমন ব্যাটারি লাইফ ইন্ডিকেটর, বিল্ট-ইন মাইক ও গুগল ফাস্ট পেয়ার। এই নতুন স্পিকারটি পাওয়া যাবে গোলাপী, নীল, তামাটে ও কালো রঙে। নতুন এসআরএস-এক্সবি১৩ স্পিকারটি ২১ জুন থেকে পাওয়া যাবে সকল সোনি রিটেল স্টোর্স (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ), www.ShopatSC.com পোর্টাল, মুখ্য ইলেকট্রনিক স্টোর্স এবং অ্যামাজন ও ফ্লিপকার্ট পোর্টাল থেকে। এই স্পিকারের বেস্ট বাই…
Read More