editor

10323 Posts
ধীরে ধীরে শিথিলের পথে এগোচ্ছে রাজ্য সরকার

ধীরে ধীরে শিথিলের পথে এগোচ্ছে রাজ্য সরকার

করোনা মোকাবিলায় বাংলায় বিধিনিষেধে আরও কিছুটা ছাড় দেওয়া হল। কার্যত লকডাউনে কিছু কিছু ক্ষেত্রে আংশিক ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ জুন পর্যন্ত রাজ্যে কড়া বিধিনিষেধের ঘোষণা করা হয়েছিল। ইতিমধ্যেই এই বিধিনিষেধ জারির ফলে কিছুটা হলেও রাজ্যের করোনা পরিস্থিতি আগের তুলনায় ভাল। তবে এবার এই বিধিনিষেধ আরও কিছুটা লাঘব করল রাজ্য সরকার। হোটেল রেস্তরাঁ থেকে শুরু করে খুচরো বাজার, শপিং মল— সর্বত্রই ছাড় দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ১৫ জুনের পর থেকে করোনাবিধি মেনে, হোটেল, রেস্তরাঁ এবং শপিং মল খোলায় অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রত্যেক ক্ষেত্রেই বেশ কিছু শর্তও দিয়েছেন তিনি। তিনি এটাও স্পষ্ট…
Read More
এবার মিতে পারে করোনার টিকার সংকট

এবার মিতে পারে করোনার টিকার সংকট

সারা দেশে জোর কদমে চলছে টিকাকরণ। তবে দেশে করোনা সংক্রমণকালে ভ্যাকসিনের আকাল। এমনকি একাধিক রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের বিক্ষোভ হচ্ছে ভ্যাকসিন না পাওয়ার জন্য। স্বস্তির খবর দিল কেন্দ্র সরকার। অবশেষে কাটতে চলেছে টিকার সংকট। তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। তারইমধ্যে ৩০ কোটি করোনাভাইরাস টিকার ডোজ কেনার জন্য ভারতীয় সংস্থা বায়োলজিকাল-ইয়ের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলল কেন্দ্র। সেজন্য দেওয়া হয়েছে অগ্রিমও। আপাতত তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। প্রথম এবং দ্বিতীয় দফার ট্রায়ালের ফলাফল বেশ সন্তোষজনক। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার চূড়ান্ত ছাড়পত্র মিললে ডিসেম্বর মাসে টিকার উৎপাদন শুরু হয়ে যাবে। আগামী অগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে সেই টিকা প্রদান করবে হায়দরাবাদের সংস্থা। কেন্দ্র…
Read More
সন্ত্রাসবাদী হানায় মৃত্যু হল বিজেপি দলের দলনেতার

সন্ত্রাসবাদী হানায় মৃত্যু হল বিজেপি দলের দলনেতার

আবারও রক্তেরাঙা হল ভূস্বর্গ। আবার অশান্ত হল জম্মু-কাশ্মীর। ফের সন্ত্রাসবাদী হানায় কেঁপে উঠল শ্রীনগর। এবার জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন এক বিজেপি নেতা। পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত হলেন বিজেপি নেতা তথা স্থানীয় কাউন্সিলর রাকেশ পণ্ডিতা। রাকেশ পণ্ডিতাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসবাদীরা। গুলি লাগার পর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুলির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিজেপি নেতার। সূত্রের খবর, গতকাল নিরাপত্তারক্ষীদের সঙ্গে না নিয়েই বাইরে বেরিয়েছিলেন ত্রাল পুরসভার কাউন্সিলর তথা বিজেপি নেতা রাকেশ পণ্ডিতা। পুলিশ অধিকারিকদের দাবি, পণ্ডিতার গতিবিধির কথা তাঁর কাছেরই কেউ জঙ্গিদের কাছে পৌঁছে দিয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার ত্রাল…
Read More
করোনায় আক্রান্ত মৃত্য ব্যক্তির সৎকার নিয়ে এল নতুন গাইডলাইন

করোনায় আক্রান্ত মৃত্য ব্যক্তির সৎকার নিয়ে এল নতুন গাইডলাইন

করোনায় আক্রান্ত মৃত্য ব্যক্তির সৎকারের নিয়মে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার। এবার থেকে মৃত ব্যক্তিকে দেখতে পারবে পরিজনেরা এবং পরিজনদের হাতে তুলে দেওয়া হবে ব্যাগে মোরা তাদের দেহ। এমনই নতুন গাইডলাইন প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। বডি ব্যাগে মরদেহ বন্দি থাকলেও তার মাথার দিকের অংশ স্বচ্ছ রাখা বাধ্যতামূলক করা হয়েছে, যাতে মৃতের মুখ দেখতে পারেন পরিজন। আত্মীয়রা চাইলে, সেই ব্যাগের চেন সামান্য খুলে, দেহ না-ছুঁয়ে, শ্মশান কিংবা কবরস্থানে পালন করা যাবে ধর্মীয় রীতিও। কোভিডে কেউ মারা গেলে তাঁকে শেষ দেখা নিয়ে একসময়ে নিষেধাজ্ঞা ছিল সরকারি স্তরে। এ বার সেই নিয়ম শিথিল করা হচ্ছে। নয়া সরকারি নির্দেশিকায় সাফ বলা হয়েছে, করোনায়…
Read More
নিউ হল্যান্ড এগ্রিকালচারের ঝুলিতে ৪টি পুরস্কার

নিউ হল্যান্ড এগ্রিকালচারের ঝুলিতে ৪টি পুরস্কার

ট্রাক্টর জংশন আয়োজিত ইন্ডিয়ান ট্রাক্টর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০২১ অনুষ্ঠানে চারটি পুরস্কারে ভূষিত হল সিএনএইচ ইন্ডাস্ট্রিয়াল এনভি’র ব্র্যান্ড নিউ হল্যান্ড এগ্রিকালচার। শুধু ট্রাক্টর ও ইঞ্জিনিয়ারিং নো-হাউ’এর কারণে নয়, নিউ হল্যান্ড এগ্রিকালচার তাদের দুটি কর্পোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি প্রোজেক্টের জন্যও পুরস্কার পেয়েছে।  ‘ইন্ডিয়ান ট্রাক্টর অফ দ্য ইয়ার ২০২১’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিউ হল্যান্ড এগ্রিকালচার চারটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। সেগুলি হল: (i) ৫১ থেকে ৬০ এইচপি’র মধ্যে বেস্ট ট্রাক্টর (নিউ হল্যান্ড ৩৬৩০ টিএক্স স্পেশাল এডিশন), (ii) কমার্সিয়াল অ্যাপ্লিকেশনের জন্য বেস্ট ট্রাক্টর ( নিউ হল্যান্ড ৩২৩০ এনএক্স), (iii) বেস্ট ডিজাইন ট্রাক্টর (নিউ হল্যান্ড এক্সেল আল্টিমা ৫৫১০) ও (iv) বেস্ট কর্পোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি ইনিশিয়েটিভ (নিউ হল্যান্ড – প্রিভেনশন…
Read More
কবীর বেদীর সাথে রাইটিং সার্কেল অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে প্রভা খৈতান ফাউন্ডেশন

কবীর বেদীর সাথে রাইটিং সার্কেল অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে প্রভা খৈতান ফাউন্ডেশন

ঐতিহাসিক শহর গুয়াহাটি জুড়ে লেখক এবং সাহিত্যিকরা, অভিজ্ঞ অভিনেতা কবীর বেদীর সাথে রাইট সার্কেল স্পেশাল এর দ্বিতীয় সংস্করণের অংশ হওয়ার প্রত্যাশা করছেন। প্রভা খৈতান ফাউন্ডেশন (ভারতীয় সমাজের সামাজিক, সাংস্কৃতিক, কল্যাণমূলক ও মানবিক দিকগুলির সর্বাত্মক উন্নয়নের জন্য নিবেদিত একটি নন প্রফিট ট্রাস্ট) আয়োজিত, ইন্টারেক্টিভ অধিবেশনটি আমাদের, কবীর বেদীর জীবন যাত্রায় নিয়ে যাবে, তাঁর আত্মজীবনী 'স্টোরিজ আই মাস্ট টেল: দা ইমোশনাল লাইফ অফ এন এক্টর' এর মাধ্যমে '। অধিবেশনটি কলকাতা ভিত্তিক নীলিশা আগরওয়াল, ব্র্যান্ড অ্যাফেয়ার ও এহসাসের প্রতিষ্ঠাতা ও পরিচালক, লেখক, কথোপকথনকারী এবং সাহিত্যের উত্সাহীদের একত্রিত করে সাহিতাকে আনন্দিত করার দিকে মনোনিবেশ করতে সাহায্য করবে। কবীর বেদীর সাথে ভার্চুয়াল অধিবেশনটি গুয়াহাটিতে ৫ই…
Read More
কোভিড-১৯: মিলছে নিত্য নতুন প্রজাতির খোঁজ

কোভিড-১৯: মিলছে নিত্য নতুন প্রজাতির খোঁজ

প্রায় দিনই করোনার নতুন প্রজাতি ভারতে পাওয়া যাচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার নয়া প্রজাতিকে প্রাণঘাতী এবং সংক্রমনের ক্ষমতা অনেক বেশি। এমনকি টিকাকরণ করা হলেও তা ভাঙ্গার ক্ষমতা রাখে এই প্রাণঘাতী প্রজাতিটি, সম্প্রতি জানিয়েছে হু। করোনার ওই প্রজাতিটির নাম বি.১.৬১৭.২। ভারতে করোনাভাইরাসের তিন বার রূপ পরিবর্তনকারী প্রজাতি অর্থাৎ বি.১.৬১৭ পাওয়া গিয়েছে।তারই একটি রূপ এটি। গত মাসে এই প্রজাতির তিনটি প্রকারভেদকেই উদ্বেগজনক ভাইরাস হিসাবে চিহ্নিত করেছিল হু। গত মঙ্গলবার একটি বিবৃতি দ্বারা হু এর বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনার এই ভাইরাসের তিনটি প্রকারভেদের বাকি দুটি ততটা বিপজ্জনক নয়। তবে এই প্রজাতি তথা ১.৬১৭.২ নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে।
Read More
‘মাস্টার অংশুমান’: এবার সত্যজিৎ রায়ের গল্পে রবি খেমু

‘মাস্টার অংশুমান’: এবার সত্যজিৎ রায়ের গল্পে রবি খেমু

এবার বাংলা ছবিতে পদার্পন করলেন কুনাল খেমুর বাবা রবি খেমু। সত্যজিৎ রায়ের গল্প 'মাস্টার অংশুমান' এ এক বিশেষ ভূমিকা তাকে দেখা যাবে। ছবির পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়। কুনাল খেমু ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন, তার বাবা রবি খেমু কম কাজ করলেও বলিউডে নিজের পরিচয় রেখেছেন যেমন ‘জিন্দেগি না মিলেগা দুবারা’, ‘রাজনীতি’, ‘আই ডোন্ট লাভ ইউ’-এর মতো কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তিনি 'ডলার বহু' সহ বেশ কিছু সিরিয়াল পরিচালনা করেছিলেন। এই প্রথম তার বাংলা ছবিতে অভিনয়। ছবিটির শ্যুটিং শুরু হয়েছিল দার্জিলিঙে, কিন্তু রাজ্যে লকডাউন শুরু হওয়ায় ছবির শুটিং বন্ধ করে দিতে হয়। 'মাস্টার অংশুমান' এক ক্ষুদে গোয়েন্দার গল্প। অংশুমানের চরিত্র রয়েছে…
Read More
পিছিয়ে মহিলারা, এবার লিঙ্গবৈষম্য টিকাকরণেও

পিছিয়ে মহিলারা, এবার লিঙ্গবৈষম্য টিকাকরণেও

ভারতে সামাজিক ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের অভিযোগ নতুন নয় কিন্তু এবার অভিযোগ উঠল টিকাকরণ কর্মসূচিতেও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্র কের পরিসংখ্যান পর্যালোচনা করে একটি খবরে জানানো হয়েছে এখনো পর্যন্ত দেশে প্রতি ১,০০০ পুরুষ কিছুমাত্র ৮৬৭ জন মহিলা টিকা পেয়েছেন, যা দেশের মহিলাদের অনুপাত এর চেয়েও অনেকটাই কম। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া একটি তথ্যর দ্বারা জানানো হয়, এখনো পর্যন্ত দেশের প্রায় 22 কোটি টাকা দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত অন্তত প্রথম করোনা টিকা পাওয়া পুরুষের সংখ্যা ৯ কোটি ১৩ লক্ষ ৮১ হাজার ৭৪৯ জন কিন্তু মহিলা সংখ্যা ৭ কোটি ৯২ লক্ষ ৩১ হাজার ৮৭০ জন। অর্থাৎ টিকাকরনের ক্ষেত্রে পুরুষের সংখ্যা মহিলাদের তুলনায় ১৫ শতাংশ বেশি। তবে কেরলে…
Read More
মুকুল স্ত্রীয়ের খোঁজ নিলেন নামো

মুকুল স্ত্রীয়ের খোঁজ নিলেন নামো

জল্পনার আবহ তুঙ্গে। সরগরম রাজ্য রাজনীতি। তীব্র জল্পনার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার বিজেপি সর্বভারতীয়-সহ সভাপতি  মুকুল রায়ের করোনায় আক্রান্ত অসুস্থ স্ত্রী কৃষ্ণা রায়ের স্ব্যাস্থ পরিস্তিতির খোঁজ নিতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করলেন তাঁর দল নেতাকে। বৃহস্পতিবার সকালে দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতাকে ফোন করেন প্রধানমন্ত্রী। মুকুল রায়ের মনোবল বাড়ানোর চেষ্টা করেন মোদি। উল্লেখ্য, গত ১১ মে থেকে গত ৩ সপ্তাহ ধরেই করোনায় আক্রান্ত মুকুল রায়ের স্ত্রী। ভর্তি রয়েছেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা ক্রমাগত জটিল হচ্ছে। বুধবারই সন্ধ্যায় তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধেয় মুকুলপত্নী কৃষ্ণা রায়কে দেখতে বাইপাসের হাসপাতালে আসেন যুব…
Read More
মারাত্মক হতে পারে করোনার তৃতীয় ঢেউও, দাবি এসবিআই রিপোর্টের

মারাত্মক হতে পারে করোনার তৃতীয় ঢেউও, দাবি এসবিআই রিপোর্টের

করোনার দ্বিতীয় ঢেউয়ের মতই মারাত্মক হতে পারে তৃতীয় ঢেউও। এসবিআই রিপোর্টে দাবি করা হয়েছে এই ঢেউ চলতে পারে দীর্ঘ ৯৮ দিন ধরে। তবে বলা হয়েছে যদি বেশি সংখ্যক মানুষকে টিকাকরণ এর আওতায় আনা যায় ও স্বাস্থ্য নিয়মাবলীর উন্নতি করা যায় তাহলে মৃত্যুর হার অনেকটাই কমতে পারে। তবে করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা এড়িয়ে যাওয়া যাবে না। এসবিআই এর ৫ পাতার রিপোর্টে দাবি করা হয় উন্নত দেশগুলিতে ৯৮ দিন চলবে এই ঢেউ, এবং বলা হয় দেশগুলিতে যদি গুরুতর অসুস্থ করোনা রোগীর সংখ্যা কমানো যায় তাহলে মৃত্যু কমতে পারে। গবেষণায় দেখা যায় যদি গুরুতর অসুস্থ করোনা আক্রান্তের সংখ্যা ২০ শতাংশ থেকে ৬ শতাংশ…
Read More
স্বস্তি এল মৃত্যু সংখ্যায়

স্বস্তি এল মৃত্যু সংখ্যায়

কার্যত গত কয়েকদিন লাগাতার নিম্নম্নুখী দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কিছুটা স্বস্তি মিলল। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৩৩ হাজার ১৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সামান্য বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লক্ষ ছাড়িয়ে গেল। তবে, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও মৃতের সংখ্যা আশার আলো দেখাল। সেই সঙ্গে অনেকটা বেড়েছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৮৭ জনের। গোটা অতিমারি পর্বে দেশে ৩ লক্ষ ৩৭ হাজার ৯৮৯ জনের প্রাণ কেড়েছে করোনা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ১১…
Read More
অবশেষে ভাঙা হচ্ছে উড়ালপুলের বাকি অংশ

অবশেষে ভাঙা হচ্ছে উড়ালপুলের বাকি অংশ

বছর পাঁচেক আগে এক ভয়াবহ ঘটনা দেখেছিল কলকাতা। তাতে প্রাণ হারিয়েছিল বেশ কয়েকজন মানুষ। আহতও হয়েছিলেন অনেকে। দুর্ঘটনা ঘটেছে পাঁচ বছর হয়ে গেছে অবশেষে বাকি অংশ ভাঙার অনুমতি পাওয়া গেলো। পাঁচ বছর পর পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী ১৫ জুন থেকে উত্তর কলকাতার এই ভগ্নাবশেষ সেতু দফায় দফায় সরিয়ে ফেলা হবে। কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন এবং তারপরই উড়ালপুলটি ভেঙে ফেলার সিদ্ধান্তের কথা জানান। ভাঙার দায়িত্ব দেওয়া হয়েছে রেলের অধীনস্থ সংস্থা রাইটসকে। ফিরহাদ হাকিম জানিয়েছেন, উড়ালপুল ভাঙার সময় সব ধরনের সর্তকতা অবলম্বন করা হবে। আশপাশের বাড়ির কোন বাসিন্দা…
Read More
কোভিড নিরাময়ের পর কার্ডিয়াক চেক-আপ জরুরি

কোভিড নিরাময়ের পর কার্ডিয়াক চেক-আপ জরুরি

কোভিড-১৯’এর কবল থেকে মুক্ত হচ্ছেন যারা তাদের মধ্যে হৃদরোগীদের বাড়তি সতর্ক হওয়া প্রয়োজন। অ্যাপোলো হসপিটালস গুয়াহাটির ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট ডাঃ ঋতুপর্ণা বড়ুয়ার পরামর্শ হল, কোভিড পজিটিভ হওয়া সব হার্টের রোগীদেরই নিরাময়ের পর হার্ট চেক-আপ করা দরকার, যাতে ভাইরাস ঘটিত কোনও সাইড-এফেক্ট থাকলে তার চিকিৎসা করা যায়। জটিলতাযুক্ত বা দেরীতে নির্ণয়ের কারণে কোভিড-১৯ জনিত অসুস্থ হার্ট পরবর্তীকালে ‘সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট’ ডেকে আনতে পারে। ডাঃ ঋতুপর্ণা বড়ুয়া বলেন, পজিটিভ হওয়া হার্টের রোগীদের খুবই সতর্ক থাকা প্রয়োজন, কারণ দেখা গেছে কার্ডিয়োভাস্কুলার রোগে ভুগতে থাকা রোগীদের ক্ষেত্রে কোভিড-১৯ জটিল উপসর্গ সৃষ্টি করতে ও বিপজ্জনক ফলের কারণ হয়ে উঠতে পারে। এজন্য কোভিড-১৯ থেকে মুক্ত হওয়ার পর…
Read More