editor

10323 Posts
বেশ অভিনব পন্থা

বেশ অভিনব পন্থা

ভারতে আরও ভয়ংকর চেহারা নিচ্ছে করোনা। করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতবিক্ষত ভারত। রাজ্যেও ক্রমেই বাড়ছে সংক্রমণ। আর সংক্রমনের নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে কলকাতা। এর মধ্যেই দেখা দিচ্ছে অক্সিজেনের সংকট। সেই কারণে আজ থেকে চালু হচ্ছে অক্সিজেন পার্লার। শহরে কোভিড পরিস্থিতিতে ক্রমাগত বাড়ছে অক্সিজেনের চাহিদা। এই পরিস্থিতিতে অক্সিজেন পেতে যাতে অসুবিধা না হয় সেদিকে নজর রয়েছে রাজ্য সরকারের। এই অক্সিজেন পার্লার থেকে সুবিধা মতো অক্সিজেন গ্রহণ করার সুবিধা থাকবে। ইতিমধ্যেই আলিপুরের উত্তীর্ণকে শুরু হচ্ছে অক্সিজেন পার্লার। এই অক্সিজেন সরবরাহ করার বিষয়ে যাবতীয় খরচ বহন করবে নবান্ন।
Read More
সত্যি এরম সাহায্য কে করে

সত্যি এরম সাহায্য কে করে

ক্রমশই বাড়ছে করোনা আতঙ্ক। কিছুতেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। হুহু করে সংক্রমণ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হারও৷ এই পরিস্থিতিতে বেশকিছু রাজ্যের হাসপাতালে বেড সহ অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। আর এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। এদের মধ্যে বড় ভূমিকায় রয়েছেন'বলিউডের মসিহা'। দেশের নানান প্রান্তে দুঃস্থ ও অভাবী মানুষদের অকাতরে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু, এককথায় তা অবিশ্বাস্য। এবার ফের একবার ত্রাতার ভূমিকায় এগিয়ে এলেন তিনি। সম্প্রতি,ছোটপর্দার জনপ্রিয় শো 'ড্যান্স দিওয়ানে'-র মঞ্চে অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছিলেন এই অভিনেতা। শো – এর উদয় সিং নামের এক প্রতিযোগীর পুরো গ্রামের মানুষদের রেশনের দায়িত্ব নিলেন তিনি। সোনুর এই পদক্ষেপে আরও…
Read More
ফের তলব এক অফিসারকে

ফের তলব এক অফিসারকে

রাজ্যে বিধানসভা ভোট চলাকালীনই সিবিআই কয়লা এবং গরু পাচারের তদন্তে আরও সক্রিয় হয়েছে। এবার কয়লা পাচার কাণ্ডে সিবিআই তলব করল রাজ্যের গুরুত্বপূর্ণ পুলিশ কর্তা, আইপিএস জ্ঞানবন্ত সিংকে। ৪ মে অর্থাৎ আগামী মঙ্গলবার তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশ্য এ নিয়ে এখনও জ্ঞানবন্ত  সিংয়ের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই জানিয়েছে। এই মুহূর্তে জ্ঞানবন্ত সিং রাজ্যের ডিরেক্টর সিকিওরিটি। এ ছাড়া একাধিক পুলিশ কর্তার নামও জড়িয়েছে এই মামলায়।
Read More
সংক্রমণের লক্ষণ থাকলেই ভর্তি নিতে হবে হাসপাতালকে

সংক্রমণের লক্ষণ থাকলেই ভর্তি নিতে হবে হাসপাতালকে

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। প্রতিদিন ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে মারণ করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ এই মুহূর্তে রাজ্যের সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিগুলির উপর আরটি-পিসিআর পরীক্ষার জন্য চাপ মারাত্মক। পরীক্ষা হলেও অনেক সময় রিপোর্ট আসতে সময় লাগে অনেক। অনেকসময় রিপোর্টও ভুল আসে। তৈরি হচ্ছে নানা জটিল পরিস্থিতি। একাধিক হাসপাতাল ‘রেফার’ করেই দায় সারছিল। এসব ক্ষেত্রে বেশিরভাগ রোগীকেই চরম হয়রানির মুখে পড়তে হচ্ছিল। তাই রেফার রোগ ঠেকাতে এগিয়ে এল স্বাস্থ্য দপ্তর। এবার এ লিখিত নির্দেশিকা জারি করে জানিয়ে দিল, সামান্যতম করোনা উপসর্গ…
Read More
ফের কেড়ে নিল আরেক জনপ্রিয় অভিনেতার প্রাণ

ফের কেড়ে নিল আরেক জনপ্রিয় অভিনেতার প্রাণ

রোজই নয়া গতিতে বেড়েই চলেছে করোনা। ঝড় যেন থামছেই না করোনার। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ বহু প্রাণ গিয়েছে। এরইমাঝে করোনার দ্বিতীয় ঢেউ পিছু ছাড়েনি তারকাদেরও। ফের কেড়ে নিল এক প্রাণ। এবার করোনা সংক্রমণের কারণে আজ সকালেই মৃত্যু হল হিন্দি সিনেমা ও সিরিয়ালের অতি পরিচিত মুখ ছিলেন বিক্রমজৎ কনওয়ারপাল। ভর্তি ছিলেন মুম্বইয়ের এক হাসপাতালে। ৫৫ বছর বয়সী এই অভিনেতা বহু চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। ‘স্পেশ্যাল ওপিএস’, ‘ইল্লিগাল জাস্টিস’, ‘আউট অফ অর্ডার’-এর মতো সিরিজে কাজ করেছিলেন তিনি। অবসরপ্রাপ্ত সেনা অফিসার ছিলেন তিনি।
Read More
বড়ো ঘোষণা অর্থমন্ত্রকের

বড়ো ঘোষণা অর্থমন্ত্রকের

মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। এই পরিস্থিতিতে ফের লোকডাউনে এর মুখে দেশ। এই মহামারীর মোকাবিলায় রাজ্যগুলিকে যাতে অর্থ সংকটের সম্মুখীন না হতে হয়, তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। নির্ধারিত সময়ের একমাস আগেই বিপর্যয় মোকাবিলা খাতে প্রথম কিস্তির ৮ হাজার ৮৭৩.৬ কোটি টাকা বরাদ্দ করা হল। সব রাজ্যই এখন থেকে নিজেদের জন্য বরাদ্দ এই অর্থ ব্যবহার করতে পারবে। এই অর্থ দিয়েই হাসপাতালগুলিতে অক্সিজেন প্লান্ট স্থাপন, ভেন্টিলেটর কেনা, থার্মাল স্ক্যানার এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী কেনার প্রস্তাব দেওয়া হয়েছে।
Read More
করোনার করাল ছায়া কাপুর পরিবারে

করোনার করাল ছায়া কাপুর পরিবারে

টলিউড-বলিউডে একের পর এক করোনা আক্রান্তের খবর মিলেই চলেছে। এবার করোনায় আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর। কোকিলাবেন আম্বানি হাসপাতালে ভরতি আছেন অভিনেতা। শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন তিনি। ৭৪ বছর বয়সি অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন ঘনিষ্ঠ এবং অনুরাগীরা। প্রসঙ্গত, রণধীর কাপুরোর বাড়ির ৫ পরিচারকেরও করোনা রিপোর্ট পজিটিভ। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘সুপার নানি’তে তাঁকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল। গত এক বছরে নিজের দুই ছোট ভাই ঋষি কাপুর এবং রাজীব কাপুরকে হারিয়েছেন রণধীর। ঘটনাচক্রে আজ অর্থাৎ ৩০ এপ্রিল ঋষি কাপুরের প্রথম মৃত্যুবার্ষিকী। ক্যানসারে আক্রান্ত ছিলেন ঋষি কাপুর।
Read More
ভয়াবহ রূপ ধারণ করছে করোনা

ভয়াবহ রূপ ধারণ করছে করোনা

দৈনিক সংক্রমণের ভয়াবহ রেকর্ড। হু হু করে বাড়ছে সংক্রমণ। ফের একবার দৈনিক সংক্রমণে বিশ্বে সর্বকালীন রেকর্ড গড়ল ভারত। দৈনিক করোনার গ্রাফ সাড়ে তিন লক্ষ পেরিয়ে এবার পৌঁছে গেল ৪ লক্ষে। বিশ্বের কোনও দেশে দৈনিক সংক্রমণ এর আগে চার লাখ পার হয়নি। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন, মৃত্যু হয়েছে ৩৫২৩ জনের। এক ধাক্কায় তা অনেকটাই বেড়েছে। ইতিমধ্যেই একাধিক রাজ্যে জারি হয়েছে কার্ফু। বাংলাতেও সংক্রমণ চেন ভাঙতে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
Read More
বাজেয়াপ্ত করল পুরো সম্পত্তি

বাজেয়াপ্ত করল পুরো সম্পত্তি

বিগত কয়েক বছর ধরে উঠেছিলো অভিযোগ। সাধারণ মানুষের থেকে টাকা নিয়ে সেই টাকা তছরুপ এর অভিযোগ। অবশেষে সংস্থার পুরো সম্পত্তিক নিজেদের দখলে আনলকেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। রোজভ্যালি সংস্থার স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে প্রায় ৩০৪ কোটি টাকার সম্পত্তিকে নিজেদের দখলে আনল ইডি। এ কথা জানানো হয়েছে ইডি-র তরফে। রোজ ভ্যালির বিরুদ্ধে প্রায় ১৭ হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ। মূলত ভুয়ো স্কিম বিক্রির মাধ্যমেই আমজনতার কাছ থেকে টাকা হাতিয়েছিল এই কোম্পানি। দেশের বিভিন্ন রাজ্যে রোজভ্যালি গ্রুপের বিভিন্ন কোম্পানির নাম করে প্রচুর সম্পত্তি করা হয়েছিল। সম্প্রতি রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রাকে গ্রেফতার করে সিবিআই। গৌতমকে আগেই গ্রেফতার করেছে সিবিআই।…
Read More
তৈরী হল নতুন নিয়ম

তৈরী হল নতুন নিয়ম

প্রতিদিন ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে মারণ করোনা। এই মুহূর্তে দেশজুড়ে যা করোনা পরিস্থিতি, তাতে ভয়ঙ্কর, উদ্বেগজনক ইত্যাদি কোনও বিশেষণই যথেষ্ট নয়। এই পরিস্থিতিতে নতুন গাইডলাইন দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গাইডলাইন অনুযায়ী, যে ঘরে কোভিড আক্রান্ত ব্যক্তি থাকবেন সেটি যেন খোলামেলা হয়। অর্থাত্ জানলা-দরজা দিয়ে যেন হাওয়া-বাতাস আসে। করোনা আক্রান্তকে সব সময়ে ত্রিস্তরীয় মাস্ক পরে থাকতে হবে। মাস্ক নোংরা হলেই বা ৮ ঘণ্টা পার হলেই ফেলে দিয়ে নতুন মাস্ক পরতে হবে। তবে, মাস্ক ফেলার সময়েও সাবধান হতে হবে। সেটি সোডিয়াম হাইপোক্লোরাইটে ধুয়ে, জীবাণুমুক্ত করে তবেই ফেলে দিতে হবে। পাশাপাশি বলা হয়েছে হোম আইসোলেশনের পর Covid টেস্টের কোনও প্রয়োজন নেই…
Read More
করোনার অ্যান্টি বডি টেস্ট চলছে শিলিগুড়ি কলেজ গ্রাউন্ডে

করোনার অ্যান্টি বডি টেস্ট চলছে শিলিগুড়ি কলেজ গ্রাউন্ডে

আগামী ২ মে, বিধানসভা নির্বাচনের ভোট গণনা। দার্জিলিং জেলার শিলিগুড়ি কলেজ ময়দানে ভোট গণনা হবে তিনটি বিধানসভা কেন্দ্রের শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের ভোট গণনা। সারা দেশের পাশাপাশি রাজ্যে ভয়াবহ ভাবে বেড়ে চলেছে করোনা সংক্রমণ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোট গণনা কেন্দ্রে যারা ঢুকবেন তাদের করোনা টেস্ট অথবা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে ঢুকতে হবে গণনা কেন্দ্রে ।আজ থেকে শিলিগুড়ি কলেজ গ্রাউন্ডে চলছে করোনার অ্যান্টি বডি টেস্ট।
Read More
বিজেপির দলীয় কার্যলয়ে রক্ত দান শিবির

বিজেপির দলীয় কার্যলয়ে রক্ত দান শিবির

মহামারী সময় কালে রক্তের সংকট মেটাতে উদ্যোগী হল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা। এদিন বিজেপি দলীয় কার্যলয়ে এই রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। দলের কর্মীরা রক্ত দান করে সংকট কালে রক্তে ঘাটতি মেতাতে এই রক্তদান শিবির। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিল শঙ্কর ঘোষ সহ যুব সংগঠনের নেতা ও কর্মীরা। জানা যায় ৩৫-৪০ ইউনিট রক্ত সংগ্রহ করে রক্তের ঘাটতি মেটাতে শিলিগুড়ি জেলা হাসপাতালের হাতে তুলে দেওয়া হবে। সংক্রমণকালে যুব সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানান বিজেপি নেতা শঙ্কর ঘোষ।
Read More
করোনার গ্ৰাফ ঊর্ধ্বমুখীতে চিন্তিত প্রশাসন ও স্বাস্থ্য কর্তারা

করোনার গ্ৰাফ ঊর্ধ্বমুখীতে চিন্তিত প্রশাসন ও স্বাস্থ্য কর্তারা

দিন প্রতিদিন করোনার গ্ৰাফ ঊর্ধ্বমুখী আর এতে চিন্তিত প্রশাসন ও স্বাস্থ্য কর্তারা। করোনায় আক্রান্ত রোগীদের সংখ্যা আলিপুরদুয়ার জেলায় বৃদ্ধি পাবার দরুণ সেফ হোম তৈরি করার পরিকল্পনা নিল প্রশাসন । প্রশাসনের পক্ষ থেকে সেফ হোম তৈরি করার জন‍্য আলিপুরদুয়ার জেলার টোটোপাড়া ২ নং গ্ৰাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত আশুতোষ বিএড কলেজ পরিদর্শন করলেন প্রশাসন কর্তারা ও স্বাস্থ্য দপ্তরের কর্তারা । এদিন আশুতোষ বি এড কলেজে পরিদর্শনে যান আলিপুরদুয়ার ২ নং ব্লক বিডিও, আলিপুরদুয়ার ২ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক , শামুকতলা থানা ওসি সহ প্রশাসনিক কর্তারা। তারা আশুতোষ বি এড কলেজ পরিকাঠামো পরিদর্শন করেন।আলিপুরদুয়ার ২ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক তন্ময় দেবনাথ জানান রোগীর…
Read More
কোভিড পরিস্থিতিতে কালচিনি ব্লকের সিদ্ধান্ত

কোভিড পরিস্থিতিতে কালচিনি ব্লকের সিদ্ধান্ত

কোভিড পরিস্থিতিতে কালচিনি ব্লকে ১ লা মে থেকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা অবধি শুধুমাত্র দোকানপাট খোলা থাকবে পাঁচটা পর থেকে সব বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হল । শুক্রবার কালচিনি ব্লকে পঞ্চায়েত সমিতির সভা কক্ষে বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে এক বৈঠক আয়োজিত হয় এদিনের বৈঠকে কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ,কালচিনি ওসি অনির্বাণ মজুমদার, কালচিনি ব্লক স্ব‍্যাস্থ আধিকারিক ডাঃ সুভাষ কুমার কর্মকার উপস্থিত ছিলেন এছাড়া কালচিনি ব্লকের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব‍্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও চা বাগানের ম‍্যানেজার উপস্থিত ছিলেন বৈঠকে সিদ্ধান্ত হয় আগামীকাল ১ লা মে থেকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা অবধি শুধুমাত্র দোকানপাট খোলা থাকবে এবং পাঁচটা পর সব…
Read More