editor

10323 Posts
নিসান ইন্ডিয়ার ৪২৪৪ টি মোট বিক্রি ফেব্রুয়ারীতে

নিসান ইন্ডিয়ার ৪২৪৪ টি মোট বিক্রি ফেব্রুয়ারীতে

নিসান ইন্ডিয়া ফেব্রুয়ারী ২০২১-এ ভারতে মোট ৪২৪৪ টি গাড়ি বিক্রি করেছে। এর মধ্যে রয়েছে ভারতে সদ্য লঞ্চ করা নিসান ম্যাগনাইট সহ নিসানের অন্যান্য গাড়ি গুলি।এর সাথে নিসান ম্যাগনেট ৪০,০০০-টির ও বেশি বুকিং সংখ্যা অতিক্রম করেছে এবং বর্তমানে নিসান ইন্ডিয়ার সমস্ত ডিলারশিপ জুড়ে এবং কোম্পানির ওয়েবসাইটে (https://book.nissan.in/) এ গাড়িটি বুকিংয়ের জন্য উপলব্ধ। নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব জানান, নিসান ম্যাগনেটের লঞ্চের দুমাশের মধ্যেই ৬৫৮২ টি ডেলিভারির সঙ্গে গ্রাহকদের দিক থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক এসইউভি বিভাগে গেম চেঞ্জার হিসেবে ইনজিস গ্রাহকদের আকর্ষিত করতে পেরেছে। গ্রাহকদের নতুন-নিসান ম্যাগনাইটের অপেক্ষার সময় কম করতে সাপোর্ট চেইন সাপ্লাই পার্টনারদের সঙ্গে…
Read More
আলুর বন্ড বিতরণে কালোবাজারির অভিযোগ, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কৃষকদের

আলুর বন্ড বিতরণে কালোবাজারির অভিযোগ, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কৃষকদের

আলুর বন্ড বিতরণ নিয়ে কালোবাজারির অভিযোগ এনে এশিয়ান হাইওয়ে আটকে বিক্ষোভ দেখাল ফালাকাটার খাড়া কদম এলাকায়।কৃষকদের অভিযোগ ওই হিমঘরের শেয়ার হোল্ডার হওয়া সত্ত্বেও হিমঘর কর্তৃপক্ষ চাষীদের জন্য আলু সংরক্ষণের নির্দিষ্ট পরিমাণ বেঁধে দিয়েছে।অভিযোগ চাষিদের বঞ্চিত করে হিমঘর কর্তৃপক্ষ আলু মজুতকারি ব্যবসায়ীদের পেছন দরজা দিয়ে আলুর বন্ড বিক্রি করে দিচ্ছে।অবরোধ হটাতে পুলিশ গেলেও কোনো ভাবেই আন্দোলন প্রত্যাহার করতে রাজি হননি পথ অবরোধে সামিল কৃষকরা।সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে ওই গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয়েছে এশিয়ান হাইওয়ে তে।যদিও কৃষকদের ওই অভিযোগের জবাবে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি হিমঘর কর্তৃপক্ষ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে চার ঘন্টা বাদে অবরোধ ওঠে।
Read More
ভোটের আগে ভাঙন তৃণমূলে , ঘাস ফুল ছেড়ে পদ্মফুলে দেড়শ তৃণমূলকর্মী

ভোটের আগে ভাঙন তৃণমূলে , ঘাস ফুল ছেড়ে পদ্মফুলে দেড়শ তৃণমূলকর্মী

আলিপুরদুয়ারে খেলার জন্য প্রস্তুত জেলা বিজেপির নেতা কর্মীরা । এই খেলায় আজ তৃণমূলে ভাঙন ধরিয়ে ঘাস ফুল ছাঁটতে শুরু করল আলিপুরদুয়ার জেলা বিজেপি। জানা গেছে তৃণমূলের প্রায় দেড়শ কর্মী বিজেপিতে যোগ দেন বলে দাবি বিজেপির। মঙ্গলবার আলিপুদুয়ার কোর্ট সংলগ্ন বিজেপি জেলা কার্যালয়ে জেলা সভাপতি গঙ্গা প্রশাদ শর্মার উপস্তিতিতে এবং সদ্য তৃনমুল ছেড়ে যোগ দেওয়া প্রাক্তন সাংসদ দশরথ তিরকীর নেতৃত্বে কুমার গ্রাম বিধানসভা কেন্দ্রের কুমারগ্রাম ও কামাখ্যাগুড়ি এলাকার বুথ স্তরিয় নেতা সহ ১৬০ সক্রিয় তৃণমূল কর্মী বিজেপি তে যোগ দান করেন। এদিন জেলা নেতৃত্বের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন ১৬০ জন সক্রীয় তৃণমূল কর্মী। বিধান সভা ভোটের প্রাক্কালে তৃনমুল ছেরে…
Read More
উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের

উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের

উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা! আবহাওয়া দপ্তর সুত্রে খবর , হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ঘন কুয়াশার দাপট থাকবে বলে জানা গেছে । এমনকি চলতি সপ্তাহের শেষের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকছে। আগামী ২-৩ দিন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৪ ডিগ্রি বেশি থাকবে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ক্রমশ তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
Read More
দাম নেই বাঁধাকপির , ছাগল গরুকে  খাওয়াচ্ছে কৃষক

দাম নেই বাঁধাকপির , ছাগল গরুকে খাওয়াচ্ছে কৃষক

উত্তরের চাষীদের দুরবস্থা সেই তিমিরেই। ফসলের প্রাপ্য মূল্যের অভাবে মাঠেই সবজি খেতে ছাগল , গরু দিয়ে খাওয়াচ্ছে ফসল। এমনই ছবি ধরা পড়ল তিস্তাপারের বিস্তীর্ণ জায়গা জুড়ে । সূত্রের খবর, দুশো থেকে তিনশো টাকা ভ্যান ভাড়া দিয়ে হাটে বা বাজারে বাধা কপি নিয়ে গেলেও মিলছে না দাম। উঠছেনা ভ্যান ভাড়া। ফলে একপ্রকার বাধ্য হয়ে অসহায় কৃষকেরা ক্ষেতে গরু বা ছাগল দিয়ে খেত পরিষ্কার করছে। কৃষকদের অভিযোগ, এবার এক থেকে দেড় কিলো সাইজের কফি পাইকারি বাজারে দু টাকা পিস হিসেবেও দাম পাচ্ছেনা । স্থানীয় বাসিন্দা বাপ্পা মাঝি নামে এক যুবক বলেন এর তার থেকে ঋন ধার করে ৪০ হাজার টাকা খরচ করে…
Read More
চোলাই মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার এক

চোলাই মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার এক

চোলাই মদ বিক্রি এবং বাড়িতে অবৈধ দেশি বিদেশি মদ রাখার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ। জানা গেছে সোমবার এনজেপি থানার পুলিশের বিশেষ অভিযানে এনজেপি সংলগ্ন রাজু তামাং নামে এক চোলাই মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর দীর্ঘদিন ধরে চোলাই মদ ও বিদেশি অবৈধ মদের কারবার করছিল ওই যুবক। একাধিকবার থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। বর্তমানে নির্বাচন কমিশনের হাতে আইন শৃঙ্খলা যেতেই এলাকায় অবৈধ মদের বিরুদ্ধে নেমেছে প্রশাসন। বিধানসভা নির্বাচন ঘোষনা হতেই, নড়েচড়ে বসে পুলিশ।পুলিশ জানিয়েছে , বেশ কিছু দেশী-বিদেশী মদ সহ রাজু তামাং নামক এক যুবককে আটক করে পুলিশ। মঙ্গলবার…
Read More
আঁটিয়া কলা,  দই-চিড়া খেয়ে ভোটের  প্রচার শুরু  রবীন্দ্রনাথ ঘোষের

আঁটিয়া কলা, দই-চিড়া খেয়ে ভোটের প্রচার শুরু রবীন্দ্রনাথ ঘোষের

ভোটের দামামা বেজে গেছে , এবার ভোটে যে জমদার খেলা হবে টা ধরে নিয়েই তৈরি রবি বাবুও।পুরনো প্রথা মেনে আঁটিয়া কলা , দই চিড়া , মুড়ি খেয়ে ভোটের ময়দানে নেমে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ।মঙ্গলবার সেই চিরাচরিত অভ্যাসে নিজের বিধানসভা কেন্দ্র নাটাবাড়ি ১ নম্বর অঞ্চলের পানিশালা এলাকায় দেখা গেল তাকে। সকালের প্রাতরাশ সাড়ছেন তিনি। রয়েছে আটিয়া কলা, চিড়া দই। অন্যতম পছন্দের খাবার রবীন্দ্রনাথ ঘোষের। তিনি বলেন, নির্বাচনী প্রচার চলবে দিনরাত এক করে। মানুষের কাছে পৌঁছোতে হবে, তাই শরীরের খেয়াল রাখা সবথেকে গুরুত্বপূর্ণ।শরীরের খেয়াল রাখার জন্যই পুরনো ছন্দে ফিরে আসার চেষ্টা করছি। সকাল হলেই খাদ্য সারাদিন শরীর-মন চাঙ্গা রাখবে। শুধু…
Read More
গাড়ি আটকে যোগী আদিত্যনাথের সভায় যেতে বাঁধা বিজেপি কর্মীদের , অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে

গাড়ি আটকে যোগী আদিত্যনাথের সভায় যেতে বাঁধা বিজেপি কর্মীদের , অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে

আজ মালদায় যোগী আদিত্যনাথের সভায় যেতে পারল না হরিশচন্দ্রপুর ব্লকের সুলতান নগর এলাকার বিজেপি কর্মীরা। সৌজন্যে শাসক দলের কর্মীরা। বিজেপি কর্মীদের অভিযোগ রাস্তায় গাড়ি আটকে সভায় যেতে বাঁধা দেয় কিছু তৃণমূল যুবকদের বিরুদ্ধে।জানা গেছে ওই যুবকরা মালদা জেলার তৃণমূল সাধারণ সম্পাদক বুলবুল খানের অনুগামী।এই ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।যদিও তৃণমূল জেলা নেতৃত্ব এই কথা অস্বীকার করেছেন। সুলতান নগরের বাসিন্দা বিজেপি সমর্থক বাবলু মন্ডল বলেন, "আমরা গাজোলে বিজেপির মিটিং এ যাচ্ছিলাম। রাস্তার মাঝে তৃণমূলের লোকজন দাদাগিরি করে যেতে দিল না। আমাদের হুমকি দেওয়া হয়েছে। এরা সব বুলবুল খানের লোক।" অভিযোগের দায় ঝেড়ে ফেলে মালদা জেলা তৃণমূল সাধারণ সম্পাদক বুলবুল…
Read More
বন্দুক রড দিয়ে টিএমসিপির একছাত্রকে মেরে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

বন্দুক রড দিয়ে টিএমসিপির একছাত্রকে মেরে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের এক ছাত্রকে রড বন্দুক দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ইসলামপুরে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরের ছোসিয়া এলাকায়। জানা গেছে মহম্মদ রোহিত নামে এক ছাত্রনেতাকে সোমবার রাতে রাস্তায় আটকে মারধর করে এলাকার একটি সামাজিক সংস্থার কয়েকজন যুবক। ঘটনার খবর পেয়ে আহত রোহিতকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আহত পরিবারের তরফে। তৃণমূল ছাত্র নেতাদের দাবি,কয়েকজন মিলে তাঁর উপরে হামলা চালায় রড দিয়ে মারার পাশাপাশি বন্ধকের মাথা দিয়ে তার মাথায় মেরেছে সে গুরুত্ব ভাবে আহত হয়েছেন। ঘটনায় জড়িত যারা রয়েছে তাদের গ্রেপ্তারের দাবি…
Read More
অবশেষে জামিন

অবশেষে জামিন

অবশেষে মঙ্গলবার বার্কের -এর প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্তকে জামিন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট। টেলিভিশন রেটিং-এ হেরফের করতে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী, এমনই চাঞ্চল্যকর দাবি মুম্বই পুলিশের। হাইকোর্টের নির্দেশ, আগামী ছয় সপ্তাহের মধ্যে জামিনের অর্থ জমা করতে হবে পার্থ দাশগুপ্তকে। গত ২৪ ডিসেম্বর মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার হন পার্থ দাশগুপ্ত। ২০১৩ সালের জুন মাস থেকে ২০১৯-এর নভেম্বর পর্যন্ত বার্কের দায়িত্বে ছিলেন পার্থ দাশগুপ্ত।
Read More
নয়া চমক নির্বাচন কমিশনের

নয়া চমক নির্বাচন কমিশনের

পশ্চিমবঙ্গই দেশের প্রথম রাজ্য যেখানে এমন নজির সৃষ্টি হতে চলেছে। এবার রাজ্যে ভোট হবে শান্তিপূর্ণ আগেই আশ্বস্ত করেছিল নির্বাচন কমিশন। এই ব্যাপারে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। তাই এবার বাংলা ভোটে আবার চমক দিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বুথ অ্যাপ ব্যবহার করবে কমিশন। ভোটের আগে থেকেই প্রত্যেক অফিসারের স্মার্টফোনে এই অ্যাপ রাখা বাধ্যতামূলক বলে জানা গিয়েছে। নির্বিঘ্নে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করা হল এই অ্যাপ ব্যবহারের উদ্দেশ্য।
Read More
নেপালের প্রথম বিলিয়নেয়ারের আত্মজীবনী ‘মেকিং ইট বিগ’

নেপালের প্রথম বিলিয়নেয়ারের আত্মজীবনী ‘মেকিং ইট বিগ’

ডঃ বিনোদ কে চৌধুরী, সিজি কর্পোরেশন গ্লোবালের চেয়ারম্যান শিলিগুড়ির একটি অভিজাত হোটেলে তার সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী 'মেকিং ইট বিগ' এর পাঠের অধিবেশন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট জোসেফস কলেজের প্রফেসর দিবাকর থাপা, রাজনীতিবিদ ডঃ বিনা বাসনেট, সিজি কর্পোরেশন গ্লোবালের নির্বাহী পরিচালক মিঃ বরুণ চৌধুরী সহ অন্যানরা । 'মেকিং ইট বিগ' ডাঃ বিনোদ কে চৌধুরীর জীবনের এক অন্তর্দৃষ্টি এবং অনুপ্রেরণামূলক যাত্রার কথা, যিনি এককভাবে সুন্দর হিমালয়ের দেশ নেপালের থেকে প্রথম ব্যবসায়ী হিসেবে বিলিয়ন ডলারের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন। এই বইটিতে তার জীবনের সমস্ত সুযোগ, চ্যালেঞ্জ, কষ্টের সাফল্য ও পাঠগুলির থেকে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন - সেইসব কথাগুলি তিনি বলেছেন। এই বইটি…
Read More
আবার হাথরাসে নৃশংস ঘটনা

আবার হাথরাসে নৃশংস ঘটনা

নৃশংস ঘটনা ঘটল। আবারও খবরের শিরোনামে উত্তরপ্রদেশের হাথরাস। জামিন পেয়েই হাথরাসের নির্যাতিতার বাবাকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠল হাথরাসের অভিযোগে গ্রেফতার যুবকের বিরুদ্ধে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় নির্যাতিতার বাবার। পলাতক গৌরব ও তার অন্য সঙ্গীরা। ২০১৮ সালে গৌরব শর্মা নামে ওই যুবককে হাথরাসের এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছিল। এবার নির্যাতিতা পরিবারের উপর প্রতিশোধ নিল অভিযুক্ত ব্যক্তি।
Read More
রুজিরার বিরুদ্ধে আরও পোক্ত প্রমাণ জোগাড় করতে চান সিবিআই

রুজিরার বিরুদ্ধে আরও পোক্ত প্রমাণ জোগাড় করতে চান সিবিআই

২১ তারিখ কয়লাকাণ্ডে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে গিয়েছিল সিবিআই এর টিম। অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠায় সিবিআই৷ রুজিরার কাছ থেকে মূলত ব্যাংককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়৷ এবার রুজিরার বিরুদ্ধে আরও পোক্ত প্রমাণ জোগাড় করতে নামল সিবিআই। রুজিরাদেবীর বিদেশি ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বলে দাবি সিবিআইয়ের৷ যদিও তিনি দাবি করেন, ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাঁর নয়। গোয়েন্দাদের পেশ করা তথ্য প্রমাণ মানতে অস্বীকার করেছেন রুজিরা।
Read More