editor

10323 Posts
ট্র্যাক পিক-আপ ভ্যানের ধাক্কায়  মৃত এক , আশঙ্কাজনক এক

ট্র্যাক পিক-আপ ভ্যানের ধাক্কায় মৃত এক , আশঙ্কাজনক এক

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের , আশঙ্কাজনক আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে চোপড়ার ৩১নং জাতীয় সড়কে একটি পিকআপ ভ্যান ট্রাকের পিছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। মৃত ব্যক্তি ওই পিকআপ ভ্যানের খালাসি বলে জানা গেছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার তুতবাগান এলাকার ৩১ নং জাতীয় সড়কে। স্থানীয় সুত্রে জানা গেছে, শিলিগুড়ি গামী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপ ভ্যানের খালাসীর। গুরুতর আহত অবস্থায় গাড়ীর চালককে প্রথমে দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে ও পরবর্তী কালে উত্তরবঙ্গ মেডিক্যল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই খালসীর নাম অভয় দাস, বাড়ী -…
Read More
পশ্চিমবঙ্গে প্রসারণ ঘটিয়ে বর্ধমানে ম্যাক্স বুপা

পশ্চিমবঙ্গে প্রসারণ ঘটিয়ে বর্ধমানে ম্যাক্স বুপা

বর্ধমানে পদক্ষেপ করল ভারতের অন্যতম অগ্রণী স্ট্যান্ডঅ্যালোন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ম্যাক্স বুপা । এই কোম্পানি বর্তমানে পশ্চিমবঙ্গের চারটি স্থানে উপস্থিত রয়েছে। ম্যাক্স বুপা আগামী ৫ বছরে বর্ধমানে ৭৫০০ জনেরও বেশি মানুষকে স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসবে। ম্যাক্স বুপার গ্রাহকগণ শহরের এগারোটি নেটওয়ার্ক হাসপাতালে ও দেশের ৬ হাজারেরও বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুযোগ নিতে পারবেন। ম্যাক্স বুপার গ্রাহকরা দ্রুততার সঙ্গে ক্যাশলেস ক্লেইমের প্রিঅথরাইজেশনের সুবিধা পাবেন, ফলে উন্নতমানের চিকিৎসার বেশি সুযোগ পাবেন। ম্যাক্স বুপার এক বিশাল সাশ্রয়ী ও নির্দিষ্ট রোগের প্রোডাক্ট পোর্টফোলিয়ো রয়েছে, যেমন রিঅ্যাসিওর, হেলথ কম্প্যানিয়ন, গোঅ্যাক্টিভ, হেলথ প্রিমিয়া, হেলথ অ্যাস্যুরেন্স, হসপিক্যাশ, ক্রিটিক্যাল ইলনেস কভার, হেলথ রিচার্জ, আরোগ্যসঞ্জীবনী ও করোনা কবচ। পরবর্তী…
Read More
এবার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ট্রামে

এবার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ট্রামে

ব্যস্ততার শহরে আজকাল দাম কমে গেছে ট্রামের। তাই এবার নতুন উদ্যোগ নিয়েছে ট্রাম কর্তৃপক্ষ। এবার ট্রামেও চালু ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। নতুনের সঙ্গে প্রতিযোগিতায় এবার থেকে ট্রামে চালু করা হচ্ছে ক্যাশলেস ব্যবস্থা। রাস্তায় ঘাটে চলার সময় পকেটে কোনো নগদ টাকা না থাকলেও ট্রামে চড়ার জন্য তা আর বাঁধা হয়ে দাঁড়াবে না। Phone Pe, Google Pay, Paytm ছাড়াও অন্যান্য মাধ্যমে টিকিট কাটা যাবে ট্রামে। আগামী ২০ তারিখ রাজাবাজার রুটের ট্রাম থেকেই আনুষ্ঠানিকভাবে চালু হবে ক্যাশলেস ব্যবস্থা।  এর ফলে করোনা পরিস্থিতিতে দূরত্ব বিধিও বজায় রাখা যাবে।
Read More
আসানসোলে এল ম্যাক্স বুপা হেলথ ইন্স্যুরেন্স

আসানসোলে এল ম্যাক্স বুপা হেলথ ইন্স্যুরেন্স

ভারতের অন্যতম অগ্রণী স্ট্যান্ডঅ্যালোন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ম্যাক্স বুপা আসানসলে পদক্ষেপ করল। ম্যাক্স বুপা আগামী ৫ বছরে আসানসোলে ৭৫০০ জনেরও বেশি মানুষকে স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসবে। ম্যাক্স বুপার গ্রাহকগণ শহরের ডেজিগনেটেড নেটওয়ার্ক হাসপাতালে ও দেশের ৬ হাজারেরও বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুযোগ নিতে পারবেন। তারা দ্রুততার সঙ্গে ক্যাশলেস ক্লেইমের প্রিঅথরাইজেশনের সুবিধা পাবেন, ফলে উন্নতমানের চিকিৎসার বেশি সুযোগ পাবেন। এই কোম্পানি বর্তমানে পশ্চিমবঙ্গের চারটি স্থানে উপস্থিত রয়েছে।  পরবর্তী ৫ বছরে ম্যাক্স বুপা আসানসলে ৫ কোটি টাকা গ্রস রিটন প্রিমিয়াম ও পলিসি ক্রয়ে ২১ গুণ বৃদ্ধি ঘটানোর লক্ষ্য নিয়ে চলেছে। ২০২৪-২৫ সাল নাগাদ আসানসোলে প্রায় ৮০০ জন এজেন্ট নিয়োগের পরিকল্পনাও রয়েছে। ম্যাক্স…
Read More
হিউজেস এনেছে আইআইএম কলকাতার নতু্ন কোর্স

হিউজেস এনেছে আইআইএম কলকাতার নতু্ন কোর্স

নতুন লিডারশিপ প্রোগ্রামের জন্য হিউজেস গ্লোবাল এডুকেশনকে বেছে নিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) কলকাতা। টিচার ও এডুকেটরদের জন্য চালু করা এই প্রোগ্রামের নাম এডলিপ (EdLEAP)। এই পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেশন প্রোগ্রামটি তৈরি হয়েছে বিভিন্ন স্কুলে লিডারশিপ গড়ে তোলা ও শক্তিশালী করার লক্ষ্যে স্কুল টিচার, অ্যাকাডেমিসিয়ান ও আঁত্রেপ্রিনারদের জন্য। এই কোর্সটি রচনা করেছেন আইআইএম কলকাতার খ্যাতনামা ফাকাল্টি সদস্যগণ। হিউজেস ইন্টাঅ্যাক্টিভ অনসাইট লার্নিং প্লাটফর্মের মাধ্যমে ডাইরেক্ট-টু-ডিভাইস মোডে ভারতের সর্বত্র শিক্ষার্থীদের কাছে কোর্সটি উপলব্ধ হবে।  হিউজেস প্লাটফর্ম শিক্ষার্থীদের সঙ্গে ফ্যাকাল্টি মেম্বারদের অনলাইন ও লাইভ ইন্টারঅ্যাকশনের সুবিধা দিয়ে থাকে, যার ফলে আধুনিক প্রযুক্তির সঙ্গে ক্লাসরুম টিচিংকে সুসংহত করা সম্ভব হয়। এই কোর্সটি উদ্যমী লিডারদের…
Read More
করোনায় আক্রান্ত লুটকেস – এর রণবীর

করোনায় আক্রান্ত লুটকেস – এর রণবীর

ফের বলিউডে করোনার থাবা ৷ এবার করোনায় আক্রান্ত ৪৮ বছরের অভিনেতা রণবীর শোরে। করোনাভাইরাস পিছু ছাড়ছেনা বলিউডের। ‘আংরেজি মিডিয়াম’, ‘লুটকেস’ এবং ‘কডাক’ মতো সিরিজে কাজ করেছেন তিনি। সম্প্রতি, ওয়েব সিরিজ ‘মেট্রো পার্ক সিজন টু’ কমেডি ড্রামায় কাজ করেছেন। অভিনেতা টুইটারে নিজেই জানিয়েছেন নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন তিনি।
Read More
কল্যাণ জুয়েলার্সের অ্যাড ফিল্মে জয়া ও অমিতাভ

কল্যাণ জুয়েলার্সের অ্যাড ফিল্মে জয়া ও অমিতাভ

ট্রাস্ট সিরিজ অ্যাড ফিল্মে নতুন সংযোজন হিসেবে কল্যাণ জুয়েলার্স একটি ডিজিটাল ফিল্ম-সহ শুরু করল ষষ্ঠ #ট্রাস্টইজএভ্রিথিং ক্যাম্পেন। এই ফিল্মে অভিনয়ে রয়েছেন কল্যাণ জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডরগণ। ৯০ সেকেন্ডের এই বহুভাষিক ফিল্মে কল্যাণ জুয়েলার্সের গ্লোবাল ও রিজিওনাল ব্র্যান্ড অ্যাম্বাসাডরদের ‘ভরোসা’র বন্ধনে জড়িত হয়ে একসঙ্গে দেখা যাবে। #মাইগোল্ডমাইরাইট ক্যাম্পেন থেকে শুরু করে সাম্প্রতিক #ভরোসাহিসবকুছহ্যায় ক্যাম্পেনে বিশ্বাসকেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে কল্যাণ ব্র্যান্ড। এই নতুন অ্যাড ফিল্মে জয়া বচ্চনের ‘ভরোসা রাখো’ থেকে অমিতাভ বচ্চনের ‘ভরোসা হি সব কুছ হ্যায়’ অবধি উত্তর থেকে দক্ষিণ ও পূব থেকে পশ্চিমে বিবাহের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন মুহূর্ত ধরা পড়েছে। বহুতারকাখচিত #ট্রাস্টইজএভ্রিথিং ফিল্মটি সোস্যাল মিডিয়ায় লঞ্চ্‌ করেছেন ন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর…
Read More
এশিয়ান গ্রানিটোর নেট প্রফিট ২৪.৯ কোটি টাকা

এশিয়ান গ্রানিটোর নেট প্রফিট ২৪.৯ কোটি টাকা

অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেডের (এজিআইএল) নেট প্রফিট হয়েছে ২৪.৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়কালের ১১ কোটি টাকার থেকে ১২৬% বৃদ্ধির পরিচায়ক। ডিসেম্বর ২০২০-তে সমাপ্ত ত্রৈমাসিকে কনসলিডেটেড নেট সেলস ছিল ৩৮৪.৬ কোটি টাকা, যা ২৯% বেশি আগের বছরের সমসময়ের নেট সেলস ২৯৭.৯ কোটি টাকার থেকে। ডিসেম্বর ২০২০-তে সমাপ্ত ত্রৈমাসিকে কনসলিডেটেড ইবিআইটিডিএ ছিল ৪৯.৫ কোটি টাকা। কোম্পানির আর্থিক ফলাফল প্রসঙ্গে এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কমলেশ প্যাটেল বলেন, চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে বিভিন্ন মার্কেটে কোম্পানির প্রোডাক্টের চাহিদা বেড়ে যাওয়ায় তাদের এই সাফল্য। কোম্পানির ২৯ শতাংশ টপলাইন গ্রোথ এই ফলাফলের প্রধান কারণ। বিগত দুই…
Read More
প্রাইমারিতে পাশ করা প্রত্যেককেই কাউন্সেলিং এ ডাকার দাবিতে বিক্ষোভ

প্রাইমারিতে পাশ করা প্রত্যেককেই কাউন্সেলিং এ ডাকার দাবিতে বিক্ষোভ

প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত প্রার্থীদের কাউন্সিলেংয়ে ডাকতে হবে। এমনই দাবি জানিয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে রাস্তার উপর বসে বিক্ষোভ দেখান তাঁরা। দীর্ঘ সময় ধরে চলে অবরোধ। পুলিশ উপস্থিত থাকলেও অবরোধ তুলতে পুলিশকে তেমন কোনও উদ্যোগ নিতে দেখা যায় নি। আন্দোলনকারীদের দাবি, তালিকায় নাম থাকলেও মাত্র ২১৭ জনকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন তারা নিয়ম মেনেই এবং নির্দেশ মত কাউন্সেলিং এ ডাকা হয়েছে । বাকিদের কলকাতায় কাউন্সিলেং হবে বলে জানা গেছে।
Read More
বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে আশা কর্মীরা

বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনে আশা কর্মীরা

বিভিন্ন দাবি নিয়ে আশা কর্মীরা ফের আন্দোলনে নামলেন । এদিন আশা কর্মীদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে ফের আন্দোলনে নামলো পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের টাউন স্টেশন চত্বর থেকে মিছিল বের করে শহর পরিক্রমা করে জেলা শাসকের দফতরে নিজেদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করেন নেতৃত্বরা। সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃত , নূন্যতম মাসিক বেতন ২১হাজার টাকা প্রদান, সরকার ঘোষিত করোনা আক্রান্ত আশা কর্মীদের ১লক্ষ টাকা প্রদান, সাপ্তাহিক ছুটি ঘোষণা , পিএফ, পেনশন , ইএসআই, গ্র‍্যাচুইটি সহ সকল সামাজিক সুরক্ষা দেওয়া, সমস্ত শূন্য পদে আশা কর্মী নিয়োগ সহ ১১ দফা দাবিতে এদিন জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে স্মারকলিপি প্রদান এবং…
Read More
একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত অফিস ঘেরাও মহিলাদের

একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত অফিস ঘেরাও মহিলাদের

একশো দিনের আর্থিক দুর্নীতি, প্রাপ্য মজুরি না মেলা সহ একাধিক দুর্নীতির অভিযোগে গ্রাম পঞ্চায়েত প্রধানকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন কয়েকশো মহিলা। জানা গেছে পুরাতন মালদার মুচিয়া গ্রামে কয়েকশো মহিলা বিক্ষোভ দেখান। এই বিক্ষোভের পরিস্থিতির কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ। পরে অবশ্য পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । সংশ্লিষ্ট পঞ্চায়েত থেকে বিক্ষোভকারীদের সামনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে এই অবস্থান-বিক্ষোভ তুলে নেন জবকার্ডধারী ওই এলাকার মহিলারা। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, ১০০ দিনের কাজ প্রকল্পে বেশিরভাগ সময় জবকার্ডধারীদের কাজ দেওয়া হচ্ছে না। যদিও বা এই প্রকল্পের কাজ পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে জবকার্ডধারীদের ১৫০ টাকা করে দেওয়া…
Read More
কার্টুন দেখার জন্য বাবার মোবাইল ফোন না মেলায় আভিমানে আত্মহত্যা  দশ বছরের বালকের

কার্টুন দেখার জন্য বাবার মোবাইল ফোন না মেলায় আভিমানে আত্মহত্যা দশ বছরের বালকের

কার্টুন দেখার জন্য বাবার মোবাইল ফন না পাওয়ায় আভিমানে বাড়ির কীটনাশক খেয়ে আত্মহত্যা করল বছর দশের পঞ্চম শ্রেণীর ছাত্র । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদা থানার ধুমাদিঘি এলাকায়। পরিবারের দাবি, কার্টুন দেখার জন্য বাবার কাছে দামি মোবাইল আবদার করেছিল নাবালক ছেলে। কিন্তু সেই মোবাইল দিতে রাজি হয় নি অভিভাবকেরা । বরঞ্চ পড়ালেখা ছেড়ে মোবাইল ব্যবহার করার বিষয়ে বকাবকি করেছিলেন অভিভাবকেরা । মোবাইল না মেলায় অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী করে পঞ্চম শ্রেণীর ওই ছাত্র । জানা গিয়েছে,  মৃত ওই ছাত্রের নাম সাজেন হাঁসদা (১২)। ওই এলাকার একটি বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণীতে পড়তো সে ।  খবর পেয়ে তদন্তে আছে পুরাতন মালদা থানার পুলিশ।…
Read More
বিজেপিতে সোহিনী? জল্পনা

বিজেপিতে সোহিনী? জল্পনা

একের পর এক অভিনেতা যোগ দিচ্ছেন তৃণমূল-কংগ্রেস ও বিজেপি শিবিরে। আর এর মধ্যেই অভিনেত্রী সোহিনী সরকার সাফ জানিয়ে দিলেন, তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না। টলিপাড়া ও রাজনৈতিক মহল জুড়ে প্রতি নিয়ত জল্পনা চলছে, কোন অভিনেতা কোন দলে যোগ দেবেন। এরকমই সম্প্রতি খবর চাউড় হয়, যে সোহিনী বুধবার বিকেল ৪টেয় বিজেপি-তে যোগ দেবেন। সরস্বতী পুজোর কিছু ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই ছবির কমেন্টে অনেকেই অনেক রকম মন্তব্য করতে থাকেন। এর পরেই সোহিনী ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে সমস্ত জল্পনায় জল ঢালেন। তিনি বলেন, "আমার পেশা শুধু অভিনয় করা। সেই কারণেই আমায় কয়েকজন মানুষ চেনেন। রাজনীতির সঙ্গে জড়ানোর আমার কোনও…
Read More
তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়

তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে কিনা তা সময়ই বলবে। আর সেসময় খুব শীঘ্রই আসছে। কিন্তু টলিপাড়ায় যেভাবে পদ্মফুলের চাষ ভালো হচ্ছে তাতে এক প্রকার উজ্জীবিত টলিপাড়ার কলাকুশলীরা। রুদ্রনীল, যশ, সহ একঝাঁক অভিনেতা অভিনেত্রীর পর এবার বিজেপিতে যোগ দিচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল তাঁর বিজেপিতে যাওয়ার। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। বিজেপিতে যাচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়। টলিপাড়ায় আপাতত বিভিন্ন রাজনৈতিক দলে যোগদানের হিড়িক পড়েছে। প্রথাগত এবং পেশাগত রাজনীতিকদের চেয়ে তারকাদের নিয়েই মাতামাতি বেশি তৃণমূল এবং বিজেপির। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিনেতা হিরণও। বুধবারই ঘটা করে বিজেপিতে নাম লিখিয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আরেক অভিনেতা যশ…
Read More