editor

10323 Posts
কৃষি আইন বাতিলের দাবিতে নিউ আলিপুরদুয়ার স্টেশনে বামফ্রণ্টের রেল রোকো কর্মসূচি

কৃষি আইন বাতিলের দাবিতে নিউ আলিপুরদুয়ার স্টেশনে বামফ্রণ্টের রেল রোকো কর্মসূচি

কৃষি আইন বাতিলের দাবিতে বামেদের রেল রোকো আলিপুরদুয়ারে । অবিলম্বে কৃষি আইন বাতিলের দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাল সারা ভারত কিষাণ সঙ্ঘ সমন্বয় কমিটির সদস্যরা। এদিন আলিপুরদুয়ার রেলস্টেশনে দলীয় পতাকা লাগিয়ে বিক্ষোভ দেখান বাম দলের নেতা কর্মীরা। সূত্রের খবর , স্টেশনে রেল অবরোধের পাশাপাশি রেল লাইনের উপর বসে পড়েন আন্দোলনকারীরা৷
Read More
বড় ঘোষণা অমিত শাহের

বড় ঘোষণা অমিত শাহের

একুশের বিধানসভা নির্বাচনে আধিপত্য বৃদ্ধি করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার নামখানা থেকে পরিবর্তন যাত্রা সূচনার আগে বড় প্রতিশ্রুতি দিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর হবে। এছরাও গঙ্গাসাগরের মেলাকে আন্তর্জাতিক মেলা হিসাবে ঘোষণা করার কাজ করবে বিজেপি। দক্ষিণ ২৪ পরগনাকে সমুদ্রজাত খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে।
Read More
ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ইটাহারে

ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ইটাহারে

শ্মশানের বিশ্রামাগার থেকে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়াল উত্তরদিনাজপুরের ইটাহার জেলার পাইকপাড়া এলাকায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ পুরো এলাকাটি ঘিরে রাখার পাশাপাশি মালদায় বোম স্কোয়াড বাহিনীকে খবর দেওয়া হয়েছে। বিধানসভা ভোট শুরু হওয়ার আগেই এতগুলো বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইটাহারের পাইকপাড়া শ্মশানের বিশ্রামাগারের পেছনে দুই ব্যাগ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ব্যাগে বোমার মতো কিছু দেখতে পেয়েই স্থানীয় বাসিন্দারা খবর দেন ইটাহার থানার পুলিশকে। দ্রত ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার বিশাল পুলিশবাহিনী। দেখা যায় দুটি ব্যাগে প্রায় ২০ টি তাজা বোমা রয়েছে। সাথে সাথেই গোটা…
Read More
নিজের ছেলেকে গুলি করে মেরে ফেলল মদ্যপ বাবা

নিজের ছেলেকে গুলি করে মেরে ফেলল মদ্যপ বাবা

নিজের চার বছরের ছেলেকে গুলি করে মেরে ফেলার অভিযোগ উঠল খোদ বাবার বিরুদ্ধে। এই মর্মান্তিক আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুরের রায়গঞ্জের ঝিটকিয়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে মদ্যপ বাবা তার সন্তানের মাথায় গুলি করে খুন করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । এদিকে অভিযুক্ত বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার রাত সাড়ে ১১ টা নাগাদ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের ৮নং বাহীন গ্রাম পঞ্চায়েতের ঝিটকিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে । গুলিবিদ্ধ অবস্থায় শিশুটিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক বাবা পলাতক।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম সাহিল শেখ(৪)। অভিযোগ, এদিন…
Read More
পেট্রোলের দামে নাভিশ্বাস উঠেছে গাড়ি মালিকদের

পেট্রোলের দামে নাভিশ্বাস উঠেছে গাড়ি মালিকদের

পেট্রল ও ডিজেলের দাম প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিন দামের নতুন নতুন রেকর্ড গড়ছে পেট্রল ও ডিজেল৷ এই বেলাগাম মূল্যবৃদ্ধি সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে প্রতি পেট্রলের দাম ১০০ পার করে গিয়েছে। ভারতে প্রথম সেঞ্চুরি হাঁকাল পেট্রল৷ কলকাতাতেও পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি জারি রয়েছে। পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে দেশে কেন্দ্র-রাজ্য শুরু হল চাপান উতোর।  
Read More
আবার বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ

আবার বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ

রাজ্যে টিকাকরণ শুরু হওয়ার পর থেকে দেশে করোনার সংক্রমণকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সংক্রমণের দাপট কিছুটা কমলেও এখন হঠাৎ কিছুটা বৃদ্ধি পাওয়ায় আশঙ্কা বেড়েছে রাজ্যবাসীর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬১০ জন। বর্তমানে এই মারণ রোগে চিকিৎসাধীন ১ লক্ষ ৩৯ হাজার ৬৩৭ জন। গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনার টিকাকরণ কর্মসূচি।
Read More
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রেল অবরোধ জলপাইগুড়িতে

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রেল অবরোধ জলপাইগুড়িতে

কৃষি আইন বাতিলের দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাল সারা ভারত কিষাণ সঙ্ঘ সমন্বয় কমিটির সদস্যরা। এদিন জলপাইগুড়ি রোড রেলস্টেশনে দলীয় পতাকা লাগিয়ে বিক্ষোভ দেখান বাম দলের নেতা কর্মীরা। সূত্রের খবর , বৃহস্পতিবার ধুপগুড়ি স্টেশনে রেল অবরোধের পাশাপাশি জলপাইগুড়ি রোড স্টেশনে রেল লাইনের উপর বসে পড়েন আন্দোলনকারীরা৷ নেতৃত্বে ছিলেন বামফ্রন্টের জেলা আহ্বায়ক সলিল আচার্য, প্রাক্তন সাংসদ জিতেন দাস সহ বিভিন্ন নেতা‌রা। জলপাইগুড়ি জেলায় মোট ছয়টি ষ্টেশনে এদিন রেল অবরোধ কর্মসূচি নেওয়া হয় বলে আন্দোলনকারীরা জানান। জলপাইগুড়ি রোড স্টেশন ছাড়াও এদিন আমবাড়ি ও ধুপগুড়ি স্টেশনে রেল অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এজন্য রোড স্টেশনে কোন ট্রেন না আসায় রেল লাইনে বসে…
Read More
এবার বিজেপিতে অভিনেতা হিরণ

এবার বিজেপিতে অভিনেতা হিরণ

একুশের ভোটের আগে সরগরম টলিপাড়া। টলিপাড়ার বেশ কিছু পরিচিত মুখ যোগদানের খবর রয়েছে বিজেপিতে। এবার বিজেপিতে যোগদান করতে চলেছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। আজ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাকদ্বীপের সভাতেই যোগদান করবেন বিজেপিতে, সেখানেই তিনি অমিত শাহের হাত থেকে দলীয় পতাকা তুলে নেবেন। অভিনেতা হিরণের পাশাপাশি এদিন কাকদ্বীপের সভা থেকে বিজেপিতে যোগদান করতে পারেন আরও কয়েকজন কলাকুশলী।
Read More
পেট্রোল , ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের বাইক মিছিল

পেট্রোল , ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের বাইক মিছিল

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাইক মিছিল তৃণমূলের। এদিন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের বিধানসভা ক্ষেত্র ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় এই বাইক মিছিলের আয়োজন করা হয়। তৃণমূল নেতাদের দাবি কেন্দ্রীয় সরকারের লাগামছাড়া পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল। তাদেরদ দাবি প্রায় তিনশো বাইক নিয়ে এই প্রতিবাদ মিছিল করে তারা। স্বয়ং গৌতম দেব এই মিছিলটির সূচনা করেন। জানা গেছে ফুলবাড়ীর থেকে এই বাইক মিছিলটি শুরু হয়ে আশিঘর মোড়ে এসে শেষ হয়। পর্যটনমন্ত্রী তথা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়ক গৌতম দেব বলেন,পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশের লাভজনক প্রতিষ্ঠানগুলিকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।জনসাধারণকে সচেতন করতে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ডাবগ্রাম ফুলবাড়ি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ…
Read More
করোনা আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী শোভনদেব

করোনা আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী শোভনদেব

ফের রাজ্যের এক মন্ত্রী করোনা ভাইরাস আক্রান্ত হলেন। ‌ করোনা আক্রান্ত পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বুধবার রাতে গতকাল পরীক্ষা করা হলে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায়। উদ্বেগ রাজনৈতিক মহলে। দক্ষিণ কলকাতার রাসবিহারীর বিধায়ক তিনি। ৭৬ পার করেছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী।
Read More
সাফাইকর্মীরা কর্মবিরতিতে,দুরগন্ধে

সাফাইকর্মীরা কর্মবিরতিতে,দুরগন্ধে

দুর্গন্ধে ঢাকল শহর শিলিগুড়ি সাফাইকর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতির দ্বিতীয় দিনে জঞ্জালে ঢাকল শহর শিলিগুড়ি। এদিনও পুরনিগমের সামনে বাঘাযতীন পার্কের সামনে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন তারা। এরফলে গতকাল থেকে পুরনিগমের কোনো ময়লা ফেলা হয়নি। বরং রাস্তায় ময়লার ভ্যাট ফেলে দিয়ে বিক্ষোভ দেখান সাফাইকর্মীরা। এমনকি আবর্জনার গাড়ি আটকে ভাঙচুরের চেষ্টারও অভিযোগ উঠলো বিক্ষোভ কারীদের বিরুদ্ধে। পথচারীরা সেই আবর্জনার ওপর দিয়েই যাতায়াত করতে বাধ্য হয়। অবিলম্বে দাবী পুরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি তাদের। উল্লেখ্য বেতন বৃদ্ধি সহ একাধিক দাবীতে সরব হয়ে বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়ি পুরনিগমের সাফাই কর্মীরা বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় । এদিন বিক্ষোভকারীরা আবর্জনা…
Read More
ম্যাক্স বুপা হেলথ ইন্স্যুরেন্স এখন তিনসুকিয়াতে

ম্যাক্স বুপা হেলথ ইন্স্যুরেন্স এখন তিনসুকিয়াতে

তিনসুকিয়ায় পদক্ষেপ করল ভারতের অন্যতম অগ্রণী স্ট্যান্ডঅ্যালোন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ম্যাক্স বুপা। এই কোম্পানি বর্তমানে আসামের দুইটি স্থানে উপস্থিত রয়েছে। ম্যাক্স বুপা আগামী ৫ বছরে তিনসুকিয়াতে ৬ হাজার জনেরও বেশি মানুষকে স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসবে। ম্যাক্স বুপার গ্রাহকগণ শহরের ৩টি নেটওয়ার্ক হাসপাতালে ও দেশের ৬ হাজারেরও বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুযোগ নিতে পারবেন।  ম্যাক্স বুপার গ্রাহকরা দ্রুততার সঙ্গে ক্যাশলেস ক্লেইমের প্রিঅথরাইজেশনের সুবিধা পাবেন, ফলে উন্নতমানের চিকিৎসার বেশি সুযোগ পাবেন। ম্যাক্স বুপার এক বিশাল সাশ্রয়ী ও নির্দিষ্ট রোগের প্রোডাক্ট পোর্টফোলিয়ো রয়েছে, যেমন রিঅ্যাসিওর, হেলথ কম্প্যানিয়ন, গোঅ্যাক্টিভ, হেলথ প্রিমিয়া, হেলথ পালস, হেলথ অ্যাস্যুরেন্স, হসপিক্যাশ, ক্রিটিক্যাল ইলনেস কভার, হেলথ রিচার্জ, আরোগ্যসঞ্জীবনী ও করোনা…
Read More
কয়েকদিনের মধ্যেই চালু হবে দক্ষিণেশ্বর মেট্রো

কয়েকদিনের মধ্যেই চালু হবে দক্ষিণেশ্বর মেট্রো

দক্ষিণেশ্বর মেট্রোর কাজ প্রায় শেষ। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ ফেব্রুয়ারী থেকেই যাত্রীদের জন্য পরিষেবা চালু করবে দক্ষিণেশ্বর মেট্রো। দক্ষিনেশ্বর স্টেশনটি করা হয়েছে অনেকটা মন্দিরের ধাঁচে। মেট্রোর ট্রায়াল রানও চলছে জোরকদমে। প্রতিদিন কাজের অগ্রগতি খতিয়ে দেখছেন আর ভি এন এল ও মেট্রো রেলের আধিকারিকরা। রেল বোর্ড সূত্রে জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে থাকছেন রাজ্যপাল জগদীপ ধনকর এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েলও।
Read More
একই দিনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সভা

একই দিনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সভা

ভোট ঘোষণার আগেই এবার ‘মাঠের লড়াই’য়ে বিজেপি ও তৃণমূল। একুশের ভোটে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ যুযুধান দুই শিবির৷ আগামী ২২ ফেব্রুয়ারি হুগলিতে যে মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দিন পর সেখানেই সভা করবেন মমতা। টান টান উত্তেজনা।  শুধু তাই নয়, ওই একই দিন দলের বুথ কর্মীদের নিয়ে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামেও সম্মেলন করবেন মমতা বন্দোপাধ্যায়।
Read More