editor

10323 Posts
বিদায়ের পথে শীত

বিদায়ের পথে শীত

পাকাপাকিভাবে বিদায়ের পথে শীত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রীতিমত গরম অনুভূত হচ্ছে। আপাতত আদ্বহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত কয়েকদিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। শহরের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে। শুধু কলকাতায় নয়, রাজ্যগুলিতেও বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে কলকাতায় আর ঠান্ডা না পড়লেও রাজ্যগুলিতে আরও কয়েকদিন সামান্য শীতের ছোঁয়া থাকবে। বাংলা থেকে কার্যত বিদায়ের পথে শীত।
Read More
চলছে পুলিশ রিক্রুটমেন্ট

চলছে পুলিশ রিক্রুটমেন্ট

পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গের পুলিশ বিভাগ। পশ্চিমবঙ্গে পুলিশের পদে চলছে নিয়োগ। শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনকারীদের স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমতুল্য কোনও ডিগ্রি অর্জন করতে হবে। আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট  - এ আবেদন করতে পারবেন।
Read More
নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড

নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড

সঠিক শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে বামেদের নবান্ন অভিযান ধুন্ধুমার কান্ড। কর্মসংস্থান, শিক্ষা, রাজ্যে নতুন শিল্প-সহ একাধিক দাবিতে হয় এই অভিযান। বাম সমর্থকদের অভিযানের শুরুতেই আইন অমান্য করার অপরাধে দশজনকে গ্রেফতার করছে পুলিশ। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা। প্রায় ৪ হাজারেরও বেশি পুলিশের ব্যবস্থা করা হয়। আন্দোলনকারীদের আটকানোর জন্য হাওড়া শহরে মোট ছয়টি জায়গায় ব্যারিকেড করে তাদের আটকানো ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Read More
বামেদের ডাকা বন্ধে  প্রভাব পড়ল না চাবাগানে

বামেদের ডাকা বন্ধে প্রভাব পড়ল না চাবাগানে

বামেদের ডাকা বনধের কোনও প্রভাব পরল না জলপাইগুড়ি‌র বিভিন্ন চা-বাগানে। জল্র্তপাইগুড়ি জুড়ে এদিন বন্ধের মিশ্র সাড়া পরলেও চাবাগানের পরিস্থতি ছিল সম্পূর্ণ স্বাভাবিক। এদিন বাগানের পাতা তোলার কাজ বন্ধ থাকলেও ফ‍্যাক্টরি ও অফিস‌গুলো‌তে স্বাভাবিক কাজ হয়েছে। জলপাইগুড়ি‌র ডেঙ্গু‌য়াঝাড় চা-বাগানে শুক্রবার সকাল থেকেই বাগান পরিচর্যার কাজ করেছেন শ্রমিক‌রা। বাগানের ম‍্যানেজার জীবনচন্দ্র পান্ডে বলেন, তাদের বাগানে বনধের কোনও প্রভাব পড়েনি। শ্রমিক কর্মচারীদের স্বাভাবিক কাজকর্ম করতে দেখা গিয়েছে দিনভর। জানান, প্রতি বছরই শীতের মরশুমে বাগানের চা-পাতা তোলার কাজ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকে। তাই আগামী কয়েক‌দিন পাতা তোলা বন্ধ থাকলেও অফিশিয়াল ও অন‍্যান‍্য কাজকর্ম স্বাভাবিক ভাবেই চলছে।
Read More
অফিস থেকে বাড়ি ফেরার পথে লড়ি চাঁপা পড়ে মৃত্যু যুবকের

অফিস থেকে বাড়ি ফেরার পথে লড়ি চাঁপা পড়ে মৃত্যু যুবকের

পঞ্চায়েত অফিস থেকে কাজ সেরে ফেরার পথে লড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক মোটরবাইক চালকের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর গোয়ালপোখর থানার সাহাপুর ১ এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম মহম্মদ রফিক আলম ( ২৫) । গাড়িটিকে আটক করা গেলেও চালকসহ বাকিরা পলাতক। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে গোয়ালপোখর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার খামারপুকুর গ্রামের বাসিন্দা মহম্মদ রফিক আলম মোটবাইক চালিয়ে সাহাপুর ১ গ্রামপঞ্চায়েতে কাজে গিয়েছিলেন। পঞ্চায়েত অফিসের কাজ সেরে বাড়ি ফেরার পথে চাকুলিয়া-সাহাপুর রাজ্য সড়কে একটি লড়ি সজোরে ধাক্কা মারে মোটরবাইকটিকে। সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক…
Read More
এসটি ক্যাটাগরির দাবিতে কোল জাতিদের বিক্ষোভ

এসটি ক্যাটাগরির দাবিতে কোল জাতিদের বিক্ষোভ

উপজাতির তালিকায় নিজেদের অন্তর্ভুক্তির দাবিতে বিডিও কে ঘেরাও করে বিক্ষোভ দেখাল মালদার কোল জাতির মানুষরা। শুক্রবার দুপুরে পুরাতন মালদা থানার নারায়নপুর এলাকায় অবস্থিত বিডিও অফিসের সামনে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। আদিবাসী কোল সমাজ সেবা সংঘের পক্ষ থেকে ওই এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের একটি লেন অবরুদ্ধ করে রাখা হয়। বিক্ষোভকারী কোল সমাজ সেবা সংঘের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা ধরে এই বিক্ষোভ কর্মসূচি চালায় । পরে সংশ্লিষ্ট ব্লকের বিডিওর কাছে গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকপত্র তুলে দেওয়া হয় আদিবাসীদের এই সংগঠনের পক্ষ থেকে। পরে অবশ্য প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি তুলে নেওয়া হয়। পশ্চিমবঙ্গ আদিবাসী কোল সমাজ সেবা সংঘের রাজ্য সভাপতি…
Read More
অটোচালকের মেয়ে মিস ইন্ডিয়ায় রানার্স!

অটোচালকের মেয়ে মিস ইন্ডিয়ায় রানার্স!

প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুশি চিল্লার ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন৷ বলে দিলেন ‘কাঁচের ছাদ এবার কাঁপবে৷’ অর্থাৎ মানুশি একেবারে বলেই দিলেন এই গ্ল্যামার ওয়ার্ল্ডে অভিজাতদের আধিপত্যের দিন শেষ৷মনসা বারাণসী তেলেঙ্গনার ইঞ্জিনিয়ার VLCC Femina Miss India 2020-র বিজয়িনী ঘোষিত হলেন৷ হরিয়ানার মনিতা শিখন্ড হলেন মিস গ্র্যান্ড ইন্ডিয়া হলেন আর সব লাইমলাইট ছিনি নিলেন মান্য সিং যিনি সৌন্দর্য্য প্রতিযোগিতায় রানার্স আপ হলেন৷ উত্তরপ্রদেশে তাঁর বাবা রিকশা চালকের কাজ করতেন৷ অসংখ্য বিনিদ্র রজনী এবং অপরিসীম পরিশ্রমের ফসল একেবার হাতেনাতে পেলেন মান্য৷ এই সাফল্যের পথে হাঁটতে কী অপরিসীম লড়াই তাঁকে করতে হয়েছে তা নিজেই জানিয়েছেন মান্য৷ মিস ইন্ডিয়ার মঞ্চ থেকে সেই লড়াইয়ের গল্প বলে আরও মেয়েদের…
Read More
তৃণমূল কর্মীর জমি দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

তৃণমূল কর্মীর জমি দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

জোর করে ভয় দেখিয়ে তৃণমূল কর্মী পরিবারের জমি দখলের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।এমনটাই অভিযোগ করেছেন তৃণমূল কর্মী বিনয় সাহা। ঘটনাটি ঘটেছে গাজোল থানার পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের আলমপুর হাটখোলা এলাকায় । অভিযোগ ওই পরিবারের বাড়ির ওপর বোমা গুলি চালিয়ে মেরে ফেলে ওই জমি দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে জখম হয়েছেন চারজন তৃণমূল কর্মী। আহতদের মধ্যে একজন বৃদ্ধাও রয়েছেন। সকলের প্রাথমিক চিকিৎসা হয়েছে সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্যকেন্দ্রে । এমনকি এই ঘটনায় বিজেপির জেলা সভাপতি নাম জড়িয়েছে বলেও অভিযোগ করেছেন আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবার। জানা গিয়েছে, এই হামলার ঘটনায় বিজেপির জেলা সভাপতিসহ আটজনের বিরুদ্ধে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় তৃণমূল কর্মী…
Read More
বন্ধকে উপেক্ষা করে স্কুলে আসল পড়ুয়ারা, খুশি শিক্ষকমহল

বন্ধকে উপেক্ষা করে স্কুলে আসল পড়ুয়ারা, খুশি শিক্ষকমহল

দীর্ঘ এগারমাস পর আবার সেই চক ,ডাস্টার, বোর্ড বেঞ্চের স্বাদ নেওয়ার সুযোগ ঘটল ছাত্রছাত্রীদের।আপাতত কোভিড পরিস্থিতিতে সমস্ত বিধিনিষেধ মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হলেও আশার আলো দেখছেন শিক্ষক-শিক্ষিকারা। দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে খুব খুশি ছাত্র‌ছাত্রীরা। তাদের মধ্যে নতুন করে উন্মাদ‌না দেখা যায় এদিন। প্রায় দশমাস বন্ধ থাকার পর সারা রাজ্যের সাথে জলপাইগুড়ি জেলাতেও সমস্ত উচ্চ বিদ্যালয় খুলে গেল। স্কুল খোলার আগে ক্লাসরুম‌গুলো জীবাণুমুক্ত করার কাজ করা হয় জলপাইগুড়িতে। বিভিন্ন স্কুলের ক্লাসরুমে স‍্যানিটাইজেশনের কাজ হয়েছে পুরসভার পক্ষ থেকে। মূলত নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস খুলছে। ছাত্রদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি অনুযায়ী স্কুল…
Read More
জোর করে স্কুল বন্ধ করতে গিয়ে প্রধান শিক্ষিকার ধমক খেল এসএফআই কর্মীরা

জোর করে স্কুল বন্ধ করতে গিয়ে প্রধান শিক্ষিকার ধমক খেল এসএফআই কর্মীরা

১২ ঘন্টা বাংলাবন্ধের সমর্থনে এবং বন্ধ সফল করতে স্কুল বন্ধ করতে গিয়ে প্রধান শিক্ষিকার ধমক খেল এসএফআই কর্মীরা। জানা গেছে এদিন শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ে স্কুল বন্ধ করতে যায় স্থানীয় এসএফআই এবং বামপন্থী ছাত্র-যুবরা। কিন্তু জোর করে স্কুল বন্ধ করতে গেলেই প্রধান শিক্ষিকা রেগে যান। এবং তাদের ধমক দিয়ে হরতাল সমর্থনকারীদের স্কুলের ক্যাম্পাস থেকে বের করে দেন বলে অভিযোগ। এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা এবং এসএফআই কর্মীরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এসএফআই কর্মীদের দাবি বন্ধের সমর্থনে আমরা স্কুল বন্ধের অনুরোধ জানাতে গিয়েছিলাম কোন জোর করা হয়নি । আন্যদিকে স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন দীর্ঘদিন পর স্কুল খুলল কিছুদিন বাদে পরীক্ষা। আমি ছাত্রদের মনোবল…
Read More
ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য, খুনের আশঙ্কা

ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য, খুনের আশঙ্কা

মহানন্দা ক্যানেলের পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে ঝমকলালজোত এলাকায় । ক্যানেলের পাশে জাতীয় সড়কের ধারে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এর পরেই ঘটনাস্থলে আসে ফাঁসীদেওয়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে , মৃত ব্যক্তি, শিলিগুড়ির ঝংকার মোড়ের বাসিন্দা। তাঁর নাম উমেশ শা (৪০)। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। জাতীয় সড়কের পাশে মহানন্দা ক্যানেলের পাশ থেকে বাইকও উদ্ধার হয়েছে। পরে নকশালবাড়ি সিআই সুদীপ্ত সরকার, রুরাল ডিএসপি অচিন্ত্য গুপ্ত ঘটনাস্থলে পৌঁছান। ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ কুকুর এনে তদন্তের কাজ শুরু করা হচ্ছে। কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবারের…
Read More
আগামিকাল ১২ ঘণ্টা বাংলাবন্ধের ডাক বামেদের

আগামিকাল ১২ ঘণ্টা বাংলাবন্ধের ডাক বামেদের

আজকের বাম ছাত্র-যুব সংগঠনের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশি তৎপরতা এবং বাম নেতাকর্মীদের ধুন্ধুমার কান্ড কে ঘিরে জলকামান ,লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামল শিলিগুড়ির বাম সংগঠনের সদস্যরা। জানা গেছে এদিন বিকেল বেলা শিলিগুড়ির হিলকার্ট রোডের অনিল বিশ্বাস ভবন থেকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করে নেতা কর্মীরা। এই প্রতিবাদ মিছিলটি অনিল বিশ্বাস ভবন থেকে হাসমিচক পর্যত্ন যায় বলে দাবি সিপিএমের নেতাকর্মীদের। পাশাপাশি আগামীকাল এই ঘটনার প্ৰতিবাদে ১২ ঘন্টা বাংলা বন্ধের সমর্থনে পথে নামেন তাঁরা।
Read More
মাসিক বেতন কেটে নেওয়ার প্রতিবাদে কর্মবিরতি হাসপাতাল কর্মীদের

মাসিক বেতন কেটে নেওয়ার প্রতিবাদে কর্মবিরতি হাসপাতাল কর্মীদের

মাসিক বেতন কেটে নেওয়ার প্রতিবাদে হাসপাতালের সমস্ত রকম পরিষেবা বন্ধ রেখে কর্মবিরতিতে নামল চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীরা। এদিন হাসপাতালের সামনে মাটিতে বসে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা।তাদের এই বিক্ষোভের জেরে দীর্ঘক্ষন এর জন্য ব্যাহত হয় চিকিৎসা পরিষেবা। জানা গিয়েছে, চার বছর ধরে চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীরা এসআইএস নামক সংস্থার অধীনে কাজ করে আসছেন। প্রতিদিনই রোগীদের সেবা-শুশ্রূষা করে আসছেন তারা। তবে পারিবারিক কিংবা শারীরিক কোনো অসুবিধা হলে ছাড় দেওয়া হচ্ছে না, বেতন থেকে কেটে নেওয়া হচ্ছে একদিনের টাকা। অস্থায়ী কর্মীদের অভিযোগ, গতকাল তাদের মাসিক বেতন দেওয়া হয়েছে কিন্তু কোন কারন ছাড়াই সেই বেতনের অংশ থেকে কেটে নেওয়া হচ্ছে…
Read More