editor

10323 Posts
করোনার টিকা পাঠানোর জন্য মোদীকে ধন্যবাদ ব্রাজিলের প্রেসিডেন্ট – এর

করোনার টিকা পাঠানোর জন্য মোদীকে ধন্যবাদ ব্রাজিলের প্রেসিডেন্ট – এর

ভারতের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি করোনা ভাইরাস ভ্যাকসিন কোভ্যাক্সিন ব্রাজিলে টিকা পাঠানোর জন্য উচ্ছ্বসিত ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ব্রাজিলের প্রেসিডেন্ট সেই ভ্যাকসিনকে রামায়ণের 'সঞ্জীবনী বুটির' সঙ্গে তুলনা করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিশ্বব্যাপী প্রতিকূলতা অতিক্রম করার জন্য দুর্দান্ত বন্ধুকে পাশে পাওয়ায় ব্রাজিল গর্ববোধ করছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ব্রাজিলের পাশে দাঁড়াতে পেরে ভারত ধন্য বোধ করছে বলে জানালেন প্রধানমন্ত্রীও। উল্লেখ্য, কেবল ব্রাজিল নয়, মরক্কোকেও ভ্যাকসিন দিয়েছে ভারত। দুই দেশকেই আপাতত ২০ লক্ষ করে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।
Read More
বিয়ে করলেন বরুণ বরুণ-নাতাশা

বিয়ে করলেন বরুণ বরুণ-নাতাশা

মুম্বই: অবশেষে শুভ পরিণয় সুসম্পন্ন। অপেক্ষার অবসান ৷ সাতপাকে বাঁধা পড়লেন বলিউডের চকোলেট হিরো বরুণ ধাওয়ান ৷ রবিবার ছোটবেলার বান্ধবী নাতাশা দালালের সঙ্গে সাত পাক ঘুরে নিজেদের প্রেম সম্পর্কে আনুষ্ঠানিক সিলমোহর দিয়ে দিলেন বরুণ ধাওয়ান। পরিবারকে সঙ্গে নিয়ে আলিবাগে জমজমাট বিয়ে করলেন বরুণ৷ বলিউড সেলেব এবং পরিবারের সামনে নাতাশার গলায় মালা দিয়েছেন বরুণ৷ বরুণ ধাওয়ানের বিয়েতে ছিল তুমুল কড়াকড়ি৷ বরুণের কড়া নিষেধ নো মোবাইল ফোন৷  
Read More
রেশন নিয়ে নয়া নির্দেশিকা জারি

রেশন নিয়ে নয়া নির্দেশিকা জারি

কলকাতা: রেশন গ্রাহকদের জন্য একনতুন নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গে খাদ্য দফতর। রেশন কার্ডের সঙ্গে আধার এবং মোবাইল নম্বর যুক্ত করার কথা আগেই বলা হয়েছিল। এবার রেশনকার্ড সংশ্লিষ্ট রেশন দোকানের ইলেকট্রনিক পয়েন্ট অব সেলস (ই-পস) যন্ত্রে যাচাই করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের খাদ্য দফতর। রেশন বন্টন ব্যবস্থায় দুর্নীতি রুখে পরিষেবায় স্বচ্ছতা আনতেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Read More
পূর্ব লাদাখে সেনা কমাবে না ভারত

পূর্ব লাদাখে সেনা কমাবে না ভারত

গত ৯ মাস ধরে ভারত ও চীনের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েও মিলছে না কোনও দিশাই। পূর্ব লাদাখে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। ভারতের তরফে অবশ্য সীমান্তে স্থিতিশীলতা ফেরানোর উপর জোর দেওয়া হয়েছে। তবে অবস্থার উন্নতি খুব একটা হয়নি। এরই মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান যে লাদাখ সীমান্ত থেকে চীন সেনা সংখ্যা না কমালে ভারতও একপাক্ষিকভাবে সেনা কম করবে না। নিজেদের জায়গায় অনড় ভারত। নিজেদের জমির এক ইঞ্চিও ছাড়বে না ভারত।
Read More
নতুন এপ্রিলিয়া এসএক্সআর ১৬০

নতুন এপ্রিলিয়া এসএক্সআর ১৬০

পিয়াজিও ইন্ডিয়া তাদের বহু প্রতীক্ষিত এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ বিক্রি করার কথা ঘোষণা করেছে।এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ যার শোরুমের মূল্য আইএনআর -১,৩১,৪৬০।স্কুটারটি বুক হচ্ছে কোম্পানির ওয়েবসাইটে (https://apriliaindia.com/-) অগ্রিম ৫০০০ টাকা দিয়ে। এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ মডেলটি অনেক এডভান্স সহ ডিজিটাল টেকনোলজি পরিষেবা দেয়।এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটারটি পাওয়া যাবে ৪ রকম কালারে ( গ্লসি রেড, ম্যাট ব্লু,গ্লসি হোয়াইট ও ম্যাট ব্ল্যাক )।এর সিটও সুন্দর ,বড় ও আরামদায়ক।এই স্কুটারের ফুয়েল ট্যাংকের ধারণ ক্ষমতা প্রায় ৭ লিটার। এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটারে রয়েছে সিঙ্গল সিলিন্ডার, ৪ স্ট্রোক, এয়ার- কুলড, ৩ ফুয়েল ইনজেকশন ক্লিন এমিশন ইঞ্জিন টেকনোলজি। এছাড়াও রয়েছে দুর্দান্ত ডিজিটাল স্পীড ইন্ডিকেটর,আরপিএম মিটার, মাইলেজ ইন্ডিকেটর, অ্যাভারেজ স্পীড…
Read More
নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন মাটিগাড়ায়

নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন মাটিগাড়ায়

দেশনায়ক স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে রক্তদান শিবির এবং বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মাটিগাড়ায় । জানা গেছে স্থানীয় সংস্থা মাটিগাড়া সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এদিন মাটিগাড়া বালিকা বিদ্যালয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত স্বনামধন্য সমাজসেবী শ্রী করিমুল হক । এছাড়া উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন ডক্টর সন্দীপ সেনগুপ্ত, অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর কল্যাণ খান, ডঃ অনির্বাণ রায়, ডক্টর নবনীত সিং, ডক্টর তন্ময় পাল, মাটিগাড়া নেওটিয়া গেটওয়েল এর পক্ষে কৌশিক হালদার, শ্রী শুভময় মিত্র, বাগডোগরা বনবিভাগের রেঞ্জার শ্রী সমিরন রাজ ও বিশিষ্ট সাংবাদিক নিশিত চক্রবর্তী
Read More
শৈশবে থেকেই পড়ুয়ারা সাইবার অপরাধের ধরণধারণা থেকে পরিচিত হবে

শৈশবে থেকেই পড়ুয়ারা সাইবার অপরাধের ধরণধারণা থেকে পরিচিত হবে

প্রাথমিক স্তর থেকে সাইবার অপরাধ কাটাতে সচেতনতা প্রশিক্ষণ শুরু করলো রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং সমগ্র শিক্ষা মিশন। মহামারীর প্রবাহে শিক্ষা ব্যবস্থায় অনেকটা বদল আসে, তাই শৈশবে থেকেই পড়ুয়াদের সাইবার অপরাধের ধরণধারণা থেকে পরিচিত হওয়ার সুযোগ পাবে। কেননা দিনে দিনে সাইবার অপরাধের সংখ্যা বেড়ে চলেছে,তাই কখনো অজান্তে কখনো জেনে বুঝে। তাই প্রাথমিক থেকেই পড়ুয়ারা বুঝতে পারবে। রাজ্যে স্কুলশিক্ষা বিশেষজ্ঞ চেয়ারম্যান অভীক মজুমদার এই দিকে ইঙ্গিত করে জানিয়েছে,"শিশু অবস্থা থেকে সাইবার সচেতনতা বৃদ্ধির জন্য এই পদক্ষেপ। সচেতনতা বাড়াতে শিক্ষক শিক্ষিকাদের সদর্থক ভূমিকা নিতে হবে। সাইবার সিলেবাসে কি রয়েছে?প্রশিক্ষণপ্রাপ্ত এক শিক্ষক জানিয়েছেন, একজন সাইবার বিশেষজ্ঞ সাইবার অপরাধ কি এবং তার ধরনগুলো…
Read More
নেতাজির জন্মজয়ন্তীতে উন্মোচন হল রবীন্দ্রনাথের মূর্তি

নেতাজির জন্মজয়ন্তীতে উন্মোচন হল রবীন্দ্রনাথের মূর্তি

নেতাজি জন্মজয়ন্তীর পুণ্যদিনে উন্মোচিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তি। এদিন শিলিগুড়ি পুরনিগমের ২১ নম্বর ওয়ার্ডে মানিক বন্দ্যোপাধ্যায় সরণীতে কবিগুরুর পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করেন পুরনিগমের প্রশাসক অশোক ভট্টাচার্য , ওয়ার্ড কোর্ডিনেটর রামভজন মাহাতো, নুরুল ইসলাম সহ অন্যান্য নেতারা। জানা গিয়েছে ছয় লক্ষ টাকা ব্যয়ে এই মূর্তি বসছে এই ওয়ার্ডে।
Read More
ঘরভর্তি মাদক এবং টাকা উদ্ধারশিলিগুড়িতে

ঘরভর্তি মাদক এবং টাকা উদ্ধারশিলিগুড়িতে

অভিযান চালাতেই ঘর থেকে বেরিয়ে এল ট্রাংক ভর্তি টাকা , টাকা গোনার মেশিন, এবং গাঁজা। অভিযানে এমনই চিত্র দেখে অবাক খোদ এসটিএফের সদস্যরা। জানা গেছে পুলিশের বিশেষ দল এসটিএফ বেশ কয়েকদিন ধরে শহরজুড়ে অভিযানে নেমেছে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন শিলিগুড়ির ইসকন রোডের ৪০ নং ওয়ার্ডে অভিযান চালায় পুলিশ। গোপন সূত্রে খবর ছিল ওই এলাকা থেকে মাদক পাঁচারের অভিযোগ জমা পড়ছিল দীর্ঘদিন ধরে। অভিযোগ, মুর্শিদাবাদের তিনজন যুবক ইসকন মন্দির রোডের একটি বাড়ি ভাড়া নিয়ে মাদক পাচার এবং বিক্রির ব্যবসা জাঁকিয়ে বসে ছিল। খবর পাওয়া মাত্রই এদিন রাতে অভিযান চালায় এসটিএফ আধিকারিকরা। কিন্তু অভিযানের আগেই কোনওক্রমে খবর পেয়ে পালিয়ে যেতে সক্ষম…
Read More
আজ দেশের নজরে কলকাতায়

আজ দেশের নজরে কলকাতায়

একুশের ভোটযুদ্ধের মুখে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনে কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এই বঙ্গ সফর রাজনৈতিক দিকে থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভিক্টোরিয়া হলে নেতাজি-জয়ন্তী উদযাপন করা হবে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তার বজ্রআঁটুনিতে মুড়ে ফেলা হয়েছে কলকাতাকে। জন্মজয়ন্তী উপলক্ষে এবার ৮৫ সদস্যের কমিটি তৈরি করেছে কেন্দ্র সরকার।
Read More
আলি আব্বাস জাফারের বাড়িতে উত্তরপ্রদেশ পুলিশ

আলি আব্বাস জাফারের বাড়িতে উত্তরপ্রদেশ পুলিশ

'তাণ্ডব' ওয়েবসিরিজের পরিচালক আলি আব্বাস জাফারের মুম্বইয়ের বাড়িতে পৌঁছল উত্তরপ্রদেশের পুলিশ। আগামী ২৭ জানুয়ারি লখনউয়ের তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে পরিচালককে। এই নোটিশ দিতেই বৃহস্পতিবার যোগীর পুলিশ আলি আব্বাস জাফারের বাড়ি পৌঁছয়।‌ ওয়েব সিরিজের নির্মাতা এবং অন্যান্য অভিনেতাদের নাম উল্লিখিত রয়েছে এফআইআর-এ। একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন সেই সময়ে বাড়িতে ছিলেন না আলি আব্বাস জাফার। তাঁর কথায়, "পুলিশ যখন পৌঁছয় তখন জাফার তাঁর বাড়িতে ছিলেন না। তার দরজার তালা বন্ধ ছিল। তাই সংস্লিষ্ট নোটিশ তাঁর বাড়ির দেওয়ালে লাগিয়ে দেওয়া হয়।"
Read More
নেতাজির জন্মজয়ন্তীতে ম‍্যারাথন দৌড়

নেতাজির জন্মজয়ন্তীতে ম‍্যারাথন দৌড়

নেতাজির জন্মজয়ন্তী ও হাসিমারা অগ্ৰগামী সংঘের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে হাসিমারা এলাকায় ম‍্যারাথন দৌড়ের আয়োজিত হল।জানা গেছে , এদিন সকালে কালচিনি গুদামডাবরি থেকে হাসিমারা চৌপথি ওবধি আট কিমি ম‍্যারাথন দৌড় আয়োজিত হয় । অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাঁতালি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মনোজ বরুয়া , পঞ্চায়েত সদস্য রমেশ প্রসাদ সহ বিশিষ্টজনেরা । ম‍্যারাথন দৌড় হাসিমারা চৌপথি এলাকায় এসে সমাপ্ত হয় ডুয়ার্স তরাই এর বিভিন্ন এলাকা থেকে ৪৮ জন এই দৌড়ে অংশগ্রহণ করে প্রথম হন শিলিগুড়ির মিণ্টু বর্মণ,দ্বিতীয় হন নিমতি চা বাগানে বাসিন্দা রাজকুমার ওরাঁও, তৃতীয় হন কালচিনি বাসিন্দা প্রফুল্ল ওরাঁও ।
Read More
এক মঞ্চে পার্থপ্রতিম রবীন্দ্রনাথ ,অনন্ত রায়রা

এক মঞ্চে পার্থপ্রতিম রবীন্দ্রনাথ ,অনন্ত রায়রা

নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেল পক্ষ-বিপক্ষ-ডান-বাম সবাই। হয়তো নেতাজিও এটাই চেয়েছিলেন । আজ ১২৫ তম নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠানে এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। কোচবিহার সাগরদিঘির পারে নেতাজি মূর্তিতে মাল্যদান অনুষ্ঠানে একইমঞ্চে শ্রদ্ধা জানান বাম-কংগ্রেস;তৃণমূল নেতারা। জানা গেছে এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন শাসকদলের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কনফেড চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় এর পাশাপাশি প্রাক্তন বনমন্ত্রী সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়, সিপিআই(এম) দলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ তারিণী রায়, কোচবিহার পৌরসভার সিপিআই (এম)এর প্রাক্তন বিরোধী দলনেতা মহানন্দ সাহা সহ ফরওয়ার্ড ব্লক এর বর্তমান বিধায়ক নগেন্দ্রনাথ রায়, প্রাক্তন বিধায়ক অক্ষয় ঠাকুর এবং কংগ্রেসের প্রাক্তন বিধায়ক…
Read More
স্কুলের মিডডে মিল আনতে গিয়ে অপহরণ অষ্টম শ্রেণীর ছাত্রী

স্কুলের মিডডে মিল আনতে গিয়ে অপহরণ অষ্টম শ্রেণীর ছাত্রী

স্কুলের মিডডে মিল আনতে গিয়ে অষ্টম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠল মালদার চাঁচলে। ঘটনায় মালদা থানায় অভিযোগ দায়ের হয়েছে। জানা গেছে গত কয়েকদিন আগে শাহানা ইয়াসমিন নামে এক ছাত্রী মিড ডে মিল আনতে যায় পার্শ্ববর্তী সরকারি হাইস্কুলে। বেলা দশটায় বাড়ি থেকে বেরিয়ে রাত হয়ে গেলেও বাড়ি না ফেরার খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। এরপরই সন্ধ্যা বেলায় ইয়াসমিনের দিদির মোবাইলে একটি হুমকি ফোন আসে। আশিক নামের এক যুবক ফোনে জানায় সে ইয়াসমিনকে অপহরণ করেছে। তাঁর কথা না মানলে ইয়াসমিনকে বিক্রি করে দেবে। সে জানায় চাঁচলে তাঁর শ্বশুর বাড়ি, যেখানে তাঁর শিশু পুত্র রয়েছে। শ্বশুর বাড়ির সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নেই। তাঁর…
Read More