editor

10322 Posts
উত্তরে এসে পৌঁছল কোভিড ভ্যাকসিন

উত্তরে এসে পৌঁছল কোভিড ভ্যাকসিন

বুধবার গভীর রাতে ভ্যাকসিন এসে পৌঁছল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কোভিত টীকা দিতে বুধবার রাত বারোটা নাগাদ মেডিকেল কলেজে ঢোকে। ভ্যাকসিন ভর্তি গাড়িটিকে পুলিশি প্রহরায় মেডিকেলের পুলিশ ফাঁড়িতে রাখা হয়। এদিন সকালবেলায় মেডিকেল স্টাফরা ভ্যাকসিন নামিয়ে মেডিকেল স্টোরে পাঠায়। সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গেও শনিবার থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। প্রশাসনিক স্তরেও সেহিসেবে রূপরেখা তৈরি হয়ে গিয়েছে। জানা গেছে উত্তরবঙ্গ কোল্ডস্টোর থেকেই উত্তরবঙ্গের সমস্ত জেলায় কোভিশিল্ড পাঠানো হবে।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন ডাঃ সন্দীপ সেনগুপ্ত বলেন উত্তরবঙ্গের ৫জেলায় ভ্যাকসিন পাঠানো হবে মেডিক্যাল থেকে।তা হলো দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার ও জলপাইগুড়ি।ইতিমধ্যেই জেলায় জেলায় পাঠানো শুরু হয়েছে।শনিবার থেকে দেওয়া শুরু হবে।তবে কিভাবে…
Read More
নিয়ন্ত্রণে কলকাতার বাগবাজারের আগুন

নিয়ন্ত্রণে কলকাতার বাগবাজারের আগুন

ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী রইল কলকাতার বাগবাজার। দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় অবশেষে রাত ১০টা নাগাদ নিয়ন্ত্রণে এল বাগবাজার ব্রিজ সংলগ্ন বস্তির অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনের জেরে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। ১০০টিরও বেশি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। সর্বস্ব হারিয়ে ভেঙে পড়েছেন বস্তির বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকেই পুনর্নির্মাণের কাজ শুরু করে দেবে বলে জায়েনিছেন কলকাতা পুরসভার প্রধান প্রশাসক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিম।
Read More
ভাতা বৃদ্ধি হচ্ছে পুর-স্বাস্থ্যকর্মীদের

ভাতা বৃদ্ধি হচ্ছে পুর-স্বাস্থ্যকর্মীদের

পুর-স্বাস্থ্যকর্মীদের কাজের স্বীকৃতি স্বরূপ সাম্মানিক ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই কথা জানিয়েছেন। সাম্মানিক স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে ভাতা ৩১২৫ টাকা থেকে বেড়ে ৪৫০০ টাকা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার পৌরসভার স্বাস্থ্যসেবা বিভাগের দুই বিভাগের কর্মীদের এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। লাগাতার দাবি ও আন্দোলনের পরে সাম্মানিক ভাতা বৃদ্ধি হচ্ছে পুর-স্বাস্থ্যকর্মীদের।
Read More
বেসরকারি হাসপাতালও দেবে কোভিড ভ্যাকসিন

বেসরকারি হাসপাতালও দেবে কোভিড ভ্যাকসিন

পর্যাপ্ত পরিকাঠামো থাকলে বেসরকারি হাসপাতাল থেকেও দেওয়া যাবে কোভিড ভ্যাকসিন। ইতিমধ্যেই অনেক বেসরকারি হাসপাতাল আবেদন জানিয়েছে। বুধবার রাজ্যের স্বাস্থ্য আধিকারিক এবং প্রাইভেট হাসপাতালগুলির মধ্যে এই বিষয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠক হয়েছে ২৪টি বেসরকারি হাসপাতালের প্রতিনিধির সঙ্গে৷ মঙ্গলবার রাজ্যে এসে পৌঁছেছে করোনার ভ্যাকসিন৷ আগামী শনিবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে টিকাকরণ৷ কোভিশিল্ডের ১০ লক্ষ ডোজ রাজ্যে এসে পৌঁছেছে৷
Read More
ফেব্রুয়ারিতেই রাজ্যের বিধানসভা নির্বাচন

ফেব্রুয়ারিতেই রাজ্যের বিধানসভা নির্বাচন

এপ্রিলেই শেষ হবে রাজ্যের বিধানসভা নির্বাচন। এ রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করতে সব রকম সম্ভাব্য পদক্ষেপ করবে কমিশন। শুরু থেকেই বাংলার বিধানসভা ভোট কড়া মনোভাব নিল নির্বাচন কমিশন। চলতি মাসের শেষের দিকেই রাজ্যে আসবে কমিশনের ফুল বেঞ্চ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতি সপ্তাহে প্রশাসনিক কর্তাদের কমিশনে রিপোর্ট দিতে বলেছেন ডেপুটি নির্বাচন কমিশনার। পাশাপাশি রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে কমিশন যথেষ্ট ওয়াকিবহাল। এবার অন্তত ২৫ শতাংশ বুথ বাড়তে চলেছে রাজ্য।
Read More
নতুন পদক্ষেপ নিলো কেন্দ্রীয় সরকার

নতুন পদক্ষেপ নিলো কেন্দ্রীয় সরকার

সীমান্তে আগ্রাসী চিন ও পাকিস্তানকে নজরে রেখে নয়া পদক্ষেপ মোদি সরকারের। ক্যাবিনেট হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড থেকে ভারতীয় বিমানবাহিনীর জন্য ৮৩টি তেজস যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে সুরক্ষা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তথ্য জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। আগামী তিন বছরের মধ্যে এই তেজস বিমানের জোগান দেওয়া শুরু হবে।
Read More
বাড়ছে অ্যাকটিভ কোভিড কেসের সংখ্যা

বাড়ছে অ্যাকটিভ কোভিড কেসের সংখ্যা

আবার বাড়ছে করোনা সংক্রমণ। বুধবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৭২৩ জন। সবথেকে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে কলকাতায়। বর্তমানে অ্যাকটিভ কোভিড কেসের সংখ্যা ৭৩০৩টি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি হয়েছেন আরও ১৮ জন। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছুঁতে চলেছে। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯৪ জন করোনা রোগী।
Read More
বর্ধমানে আটকে গেল ভ্যাকসিন বোঝাই গাড়ি

বর্ধমানে আটকে গেল ভ্যাকসিন বোঝাই গাড়ি

কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এ বার পথে নামল রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দ। রাজ্যের মন্ত্রীর নেতৃত্বে অবরোধ হল জাতীয় সড়ক। উলামায়ে হিন্দ-এর সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে অবরোধ করা হয় ২ জাতীয় সড়কের উপর গলসির গলিগ্রাম এলাক। আর তাতেই আটকে গেল জেলাগামী করোনার ভ্যাকসিনের গাড়ি। বর্ধমান থেকে বাঁকুড়ায় যাচ্ছিল ভ্যাকসিন বোঝাই এই গাড়ি। পরে ঘুরপথে সেটিকে দুর্গাপুরের দিকে পাঠানো হয়।
Read More
সদ্যোজাত কন্যাসন্তানকে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলেছেন বিরুস্কা

সদ্যোজাত কন্যাসন্তানকে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলেছেন বিরুস্কা

 সদ্যোজাত মেয়ে’কে একেবারে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলেছেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা । বিরুষ্কার মেয়ে জন্মেছে প্রায় দু’দিন হতে চলল । কিন্তু এখনও পর্যন্ত একটা ছবিও প্রকাশ্যে আসতে দেননি তাঁরা । সেলেবদের ক্ষেত্রে এমন ঘটনা বেশ কমই দেখা যায় । গত সোমবার বিকেলে মুম্বইয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে জন্ম হয় বিরাট-অনুষ্কার প্রথম সন্তানের । জন্মের সঙ্গে সঙ্গেই সে খবর সোশ্যাল মিডিয়ায় জানান বিরাট । কিন্তু মেয়ের কোনও ছবি পোস্ট করেননি তাঁরা । এ দিকে, বিরুষ্কার ঘরে নবজাতকের আগমণের খবর ভাইরাল হতেই গুগলে ক্রমাগত বেবির ছবি সার্চ করা হয় । ইতিমধ্যেই বিরাটের ভাই বিকাশ দু’টি ছোট্ট পায়ের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সকলে ধরেই…
Read More
জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে  বরুণ ধাওয়ানের

জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বরুণ ধাওয়ানের

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বরুণ ধাওয়ান ৷ শোনা যাচ্ছে জানুয়ারিতেই নাকি বহুদিনের প্রেমিকা নাতাশা দালালকে বিয়ে করতে চলেছেন বরুণ ৷ বহুদিন ধরেই গুঞ্জনে ছিল বরুণ-নাতাশার প্রেম ৷ সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই নিজেদের অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন বরুণ ৷ প্রকাশ্যেই নাতাশাকে নিজের প্রেমিকা বলে মেনেও নিয়েছেন তিনি ৷ তবুও নানা কারণে বার বার পিছিয়ে গিয়েছিল নাতাশা ও বরুণের বিয়ে ৷ এমনকী, ঠিক হয়ে গিয়েছিল ২০২০ -তেই নাকি বিয়ে করবেন এই প্রেমিক জুটি৷ কিন্তু কপাল দেখুন ৷ দুম করে করোনা এসে যাওয়ায়, বরুণের বিয়ে গেল পিছিয়ে ৷
Read More
প্রাথমিকের ফল প্রকাশের দাবিতে ডেপুটেশন পরীক্ষার্থীদের

প্রাথমিকের ফল প্রকাশের দাবিতে ডেপুটেশন পরীক্ষার্থীদের

পরীক্ষার পর আটবছর পেরিয়ে গেলেও এখনো প্রকাশিত হয়নি প্রাথমিক পরীক্ষার ফলাফল। এদিন প্রায় দুই শতাধিক পরীক্ষার্থীরা এদিন শিলিগুড়ির প্রাথমিক শিক্ষা দপ্তরের অফিসে চেয়ারম্যানকে ডেপুটেশন দিল পরীক্ষার্থীরা।জানা গিয়েছে ১৭২জন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে বলে ২০০৯সালে বিঞ্জপ্তি জারি করেছিল প্রাথমিক সংসদ।সেই মত ২০১২ সালে চাকরির আশায় সারা রাজ্যের সাথে দার্জিলিং জেলাতেও কয়েক হাজার পরিক্ষা দেয়।কিন্তু আজও সেই পরিক্ষার্থীরা পরিক্ষার ফলাফল জানতে পারে না।পরিক্ষার্থী অভিষেক ঘোষ বলেন মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সম্প্রতি রাজ্যের তিন জেলায় নিয়োগ সম্পূর্ন হয়েছে।তিনি বলেন ১১বছরে চারজন সংসদের চেয়ারম্যান বদল হয়েছে তারা চার বারই তারা স্মারকলিপি দিয়েছি।হাইকোর্টের রায় ঘোষনার পর আমারা শিলিগুড়ি পরিস্থিতি নিয়ে চেয়ার ম্যানের সাথে কথা…
Read More
গঙ্গাসাগর মেলায় ছাড়পত্র দিল আদালত

গঙ্গাসাগর মেলায় ছাড়পত্র দিল আদালত

অবশেষে যথাযথ করোনা-বিধি মেনে গঙ্গাসাগর মেলার ছাড়পত্র দিল কলকাতা হাই কোর্ট। দফায় দফায় শুনানির পর ছাড়পত্র দিল কলকাতা হাই কোর্ট। হাই কোর্ট জানিয়েছে, ই-স্নানের উপর জোর দিতে হবে। ই-স্নানের কিট বিনামূল্যে দিতে হবে। তবে বেশি সংখ্যক পুণ্যার্থী যাতে একসঙ্গে জলে না নামতে পারেন, সেদিকে নজর রাখতে হবে। তবে আদালত যদি স্বাস্থ্যবিধি সম্পর্কে সন্তুষ্ট না হয়, তা হলে মেলার আয়োজন বন্ধ করা হবে।
Read More
প্রাথমিক স্তরে  কামতাপুরি ভাষায় পঠনপাঠনে অনুমতি মেলায় বিজয় মিছিল কেপিপির

প্রাথমিক স্তরে কামতাপুরি ভাষায় পঠনপাঠনে অনুমতি মেলায় বিজয় মিছিল কেপিপির

দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশিতে উজ্জীবিত কামতাপুরি জনগোষ্ঠীর মানুষেরা। গত কয়েকদিন আগে রাজ্যসরকার প্রাথমিক স্তরে কামতাপুরি ভাষায় পঠনপাঠনে অনুমোদন দিয়েছে। আর খুশিতেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিজয় মিছিল করল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি। জানা গেছে এদিন শিবমন্দিরে এই বিজয় মিছিল করা হয়। এদিনের বিজয় মিছিলে উপস্থিত ছিলেন কেপিপি নেতা অতুল রায়। তিনি জানান দেশ স্বাধীনতালাভের দীর্ঘ ৭৩ বছর উত্তরবঙ্গের কামতাপুরি মানুষরা এবার নিজের মাতৃভাষায় পড়াশোনা করতে পারবে।এজন্য তিনি মূখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।পাশাপাশি আরো বেশি প্রাথমিক স্কুলে যাতে কামতাপুরি ভাষায় পঠনপাঠন শুরু হয় সেই দাবিও জানান।
Read More
দাউদ পাকিস্তানেই আছে

দাউদ পাকিস্তানেই আছে

পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার মতো সন্ত্রাসবাদী সংগঠনকে আশ্রয় দান ও সমর্থন করার অভিযোগ জানাচ্ছে ভারত। পাকিস্তানেই নিরাপদ আশ্রয়ে আছেন দাউদ ইব্রাহিম। মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের মুক্ত বিতর্কে অংশগ্রহণ করে ৮ দফার অ্যাকশন প্ল্যান তৈরির প্রস্তাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
Read More