editor

10322 Posts
আবার নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করল চিন

আবার নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করল চিন

এখনও শান্ত হয়নি চিন। লাদাখ সীমান্ত ঘিরে কড়া নজর রেখে দাঁড়িয়ে আছে ভারত ও চিন দু পক্ষই। আবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে চিনের এক সেনা জওয়ান ঢুকে পড়েন। তাঁকে ধরে ফেলেন ভারতীয় সেনা। সীমান্তে মোতায়েন থাকা ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা চিনের সেনাবাহিনীর ওই জওয়ানকে হেফাজতে নিয়েছেন। খতিয়ে দেখা হচ্ছে অনুপ্রবেশ – এর কারণ।  এই বিষয়ে আলোচনা চলছে দুই দেশের মধ্যে।
Read More
টিকাদান প্রস্তুতি তুঙ্গে

টিকাদান প্রস্তুতি তুঙ্গে

১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হচ্ছে করোনার টিকাকরণ। সারাদেশে শুরু হয়েছে প্রস্তুতি। কোভিড -১৯ এর বর্তমান অবস্থা এবং এর টিকাদান কর্মসূচি নিয়ে কথা বলতে আজ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠক হবেটিকাকরণ নিয়ে। টিকাকরণ নিয়ে বিভিন্ন দিক নিয়ে বিশদ পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী। কোভিড -১৯ টিকাকরণ প্রচারে প্রায় ৩ কোটি স্বাস্থ্যকর্মী ও কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Read More
কারফিউ চলছে ওয়াশিংটনে

কারফিউ চলছে ওয়াশিংটনে

আমেরিকার গণতন্ত্রের ইতিহাসে ‘কালো দিন’ বলে উল্লেখ করা হল ৬ জানুয়ারিকে। মার্কিন পার্লামেন্টে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী রিপাবলিকান দলের কিছু সদস্য ক্যাপিটল হিলে ঢুকে গুলি চালায়। হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে চলছে কারফিউ। গোটা শহরকে ঘিরে রেখেছে ন্যাশনাল গার্ড। রাজপথ শান্ত। আগামী ২০ জনুয়ারি নিয়ম মেনে হোয়াইট হাউজ ছাড়বেন ডোনাল্ড ট্রাম্প।
Read More
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রবেশের অনুমতি দিল চিন সরকার

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রবেশের অনুমতি দিল চিন সরকার

চীনের উহানে গত বছরের ডিসেম্বরে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। করোনা সংক্রমণ এর উৎস অনুসন্ধানে চিনের উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদলের সফরের প্রস্তুতি পুরোদমে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাসের উৎসের বিষয়টি তদন্ত করতে চীন আশ্বাস দিয়েছে যে তারা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দেশে প্রবেশের অনুমতি দেবে। চলতি সপ্তাহের প্রথম দিকে  বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১০ সদস্যের দলকে উহানে সফরের অনুমতি দিল চিন সরকার।
Read More
বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কোভিড টিকাকরণ নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। চিকিৎসকদের লড়াইকে কুর্ণিশ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রথম দফায় টিকা নেবেন প্রাইভেট প্র্যাকটিস করা এমন ডাক্তাররাও। ব্লক স্বাস্থ্য আধিকারিক, মহকুমা স্বাস্থ্য আধিকারিক বা স্থানীয় স্বাস্থ্য আধিকারিকের মাধ্যমে নথিভুক্ত করা যাবে নাম। সরাসরি স্বাস্থ্যদপ্তরেও নাম পাঠানো যাবে। ১৩ জানুয়ারি থেকে দেশজুড়ে গণটিকাকরণ শুরু হচ্ছে।
Read More
আতঙ্ক বাড়ছে বার্ড ফ্লু’র

আতঙ্ক বাড়ছে বার্ড ফ্লু’র

করোনার দাপট এখনও নির্মূল হয়নি এর মধ্যেই বার্ড ফ্লু নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে একাধিক রাজ্যে। হিমাচল, রাজস্থানে এইচ৫এন৮ এবং কেরালায় এইচ৫এন১, এই দু'ধরনের ভ্যারিয়্যান্টের উপস্থিতি পাওয়া গিয়েছে। কেন্দ্র মনে করছে, পরিযায়ী পাখির মাধ্যমেই বার্ড ফ্লুর ভাইরাস বিভিন্ন রাজ্যের স্থানীয় পাখি, পোলট্রিতে ছড়িয়েছে। তাই বার্ড ফ্লু’র সংক্রমণ রুখতে বেশ কয়েকটি রাজ্যে পোলট্রির মুরগির মাংস এবং ডিম বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। পরিস্থিতি সামলাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে দিল্লিতে। সংক্রামিত এলাকাকে জীবাণুনাশক নিয়ে সাফ করতে হবে। মৃত পাখির দেহ ঠিক ভাবে পুঁততে হবে। নজরদারি আরও বাড়াতে হবে।
Read More
জেলা প্রশাসনের উদ্যোগে জমির পাট্টা বিলি আলিপুরদুয়ারে

জেলা প্রশাসনের উদ্যোগে জমির পাট্টা বিলি আলিপুরদুয়ারে

রেলের জমি এবং খাস জমিতে বসবাসকারী মানুষদের হাতে জমির পাট্টা তুলে দিলেন আলিপুরদুয়ার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীর উদ্যোগে এই পাট্টা বিলি বলে জানা গেছে। এদিন রবীন্দ্র ভবনে পাঁচটি কলোনীর শতাধিক মানুষের হাতে এই পাট্টা তুলে দেন বিধায়ক এবং জেলাশাসক। বিধায়ক সৌরভ চক্রবর্তী জানান,আজকের দিন আলিপুরদুয়ার জেলার ঐতিহাসিক একটা দিন যা আজ প্রথম মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণা রেল জমিতে বসবাসকারী দের হাতেও পাট্টা বিলি করা হয় ৷আজ পাচটি এলাকা দমনপুর ,অরবিন্দ কলোনী ,জীবন দত্ত,মনোজিৎনগর,দেশবন্ধু পল্লী কলোনীর লোকদের দেওয়া হয়,এর পর প্রিতিটি এলাকায় গিয়ে পাট্টা বিলি করা হবে৷তবে এদিন বিজেপির সাংসদ থেকে শুরু করে নেতাদের…
Read More
অন্যান্য দল থেকে তৃণমূলে যোগদান শিলিগুড়িতে

অন্যান্য দল থেকে তৃণমূলে যোগদান শিলিগুড়িতে

মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করল শতাধিক যুবক। এদিনস শিলিগুড়ির বাগরাকোট এলাকায় স্থানীয় প্রায় শতাধিক যুবক তৃণমূলে যোগদান করে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতাদের।শনিবার শিলিগুড়ি বাগরাকোটে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরসভার ১৮ ও ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন দলে থাকা এই যুবকরা তৃনমুলে যোগদান করেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃনমুলের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার ও ১৮ নম্বর ওয়ার্ড কো অর্ডিনেটর নিখীল সাহানী।
Read More
কেন্দ্রীয় পর্যটনমন্ত্রীর তীব্র নিন্দা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর

কেন্দ্রীয় পর্যটনমন্ত্রীর তীব্র নিন্দা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর

কেন্দ্রীয় মন্ত্রীর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ পরিদর্শন এবং কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উল্লেখ্য গতকাল হঠাৎ দার্জিলিং সফরে এসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ পরিদর্শনে যান কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। জানা যায় খড়িবাড়ির বুরাগঞ্জের নাবালিকা ধর্ষিতা মেয়েকেই দেখতে যান তিনি। সেইসঙ্গে এদিন মেডিকেল কলেজের অবস্থা দেখে উত্তরের স্বাস্থ্য ব্যবস্থাকে তুলোধনা করেন । জানা গেছে কেন্দ্রীয় মন্ত্রী এদিন মেডিকেল কলেজকে পশু হাসপাতালের সঙ্গে তুলনা করেন।এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানানোর ন্যূনতম প্রক্রিয়াটিও দেখায়নি বলে ক্ষোভ উগড়ে দেন তিনি। এরই প্রতিক্রিয়ায় রবীন্দ্রনাথ ঘোষ জানান রাজ্যের স্বাস্থ্যব্যাবস্থা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক ভালো। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন,…
Read More
সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল এক চিনা সেনা

সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল এক চিনা সেনা

লাদাখ সংঘর্ষের পর থেকেই উত্তপ্ত ভারত-চিন সীমান্ত। দু’দেশের সেনার মধ্যে একাধিকবার উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক হলেও জট কাটেনি। এসব সমস্যার মধ্যেই সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল এক চিনা সেনা। দেশের সেনা আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার প্যাংগং সো লেকের দক্ষিণে অবস্থিত রেজাং লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেখা যায় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আচমকাই এদেশের জমিতে ঢুকে পড়েছে চিনের পিপল লিবারেশন আর্মির এক সেনা। সীমান্তে মোতায়েন জওয়ানরা সঙ্গে সঙ্গেই আটক করেন তাকে। আপাতত ভারতীয় সেনার হেফাজতে রয়েছে সে। ইতিমধ্যেই ভারতীয় সেনার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কী কারণে চিনের ওই সেনা সীমান্ত পার করেছিলেন তা…
Read More
জলপাইগুড়ি জেলা পুলিশের ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

জলপাইগুড়ি জেলা পুলিশের ৫২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

জলপাইগুড়ি জেলা পুলিশের দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হল আজ। জানা গেছে জেলা পুলিশের পরিচালনায় এবছর ৫২ তম বর্ষে পদার্পণ করল । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশের বিভিন্ন আধিকারিকরা। জেলা পুলিশ সূত্রে জানা গেছে দুদিন ব‍্যাপী চলবে এই প্রতিযোগিতা। এদিন সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানে‌র মধ‍্য দিয়ে প্রতিযোগিতা‌র উদ্বোধন হয়। ছিল স্থানীয় শিল্পী‌দের নৃত‍্যানুষ্ঠান। ১০০ মিটার দৌড় সহ বিভিন্ন ইভেন্টে‌র দৌড়, হাই জাম্প, লং জাম্প, মুখে চামচ নিয়ে দৌড়, সহ আরও বিভিন্ন প্রতিযোগিতা‌র আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিয়ে‌ছেন শতাধিক প্রতিযোগী।
Read More
শীতের রাতে লরি চালকদের চা খাওয়াল পুলিশ

শীতের রাতে লরি চালকদের চা খাওয়াল পুলিশ

 শীতের রাতে দূরপাল্লার গাড়ি চালকদের ঘুমের ঘোর কাটাতে গভীর রাতে চা পানের ব্যবস্থা করল মালদা জেলা পুলিশের। এই ব্যতিক্রমী ঘটনায় প্রশংসিত পুলিশ । সূত্রের খবর শীতের হাড়কাপুনি ঠান্ডায় রাতে গাড়ি চালানো খুব কষ্টকর। মাঝে মাঝে লরি চালকদের ঘুম পেয়ে যায়।এমন অবস্থায় দুর্ঘটনাও ঘটে অনেক। এই দুর্ঘটনা রুখতেই অভিনব ব্যবস্থা করল পুলিশ।শুক্রবার গভীর রাত থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত মালদা শহরের রথবাড়ি সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের এই অভিনব উদ্যোগ নেয় জেলা ট্রাফিক পুলিশের কর্তারা।  এদিন অধিকাংশ ভিন রাজ্যে চলাচলকারী পণ্যবাহী লরি , সরকারি, বেসরকারি বাস চালকদের বিশেষ করে চা, কফি পান করানোর ব্যবস্থা করানো হয়। ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে…
Read More
কোভিডের ধাক্কা এবার উত্তরবঙ্গ উৎসবেও, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না মুখ্যমন্ত্রী

কোভিডের ধাক্কা এবার উত্তরবঙ্গ উৎসবেও, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না মুখ্যমন্ত্রী

কোভিড আবহে উত্তরবঙ্গ উৎসবও এবার হবে নমো নমো করে। জানা গেছে এবার উত্তরবঙ্গ উৎসবের সূচনায় থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন উত্তরবঙ্গ উৎসব এবার জাঁকজমক ভাবে হবে না। থাকছে না বসে আঁকো প্রতিযোগিতা। কোভিডের বিষয়টিকে মাথায় রেখে এবার অনুষ্ঠানে কাটছাট করে উৎসব পালিত হবে।তবে উত্তরের সমস্ত জেলাতেই এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এনিয়ে উত্তরের সমস্ত জেলার আধিকারিকদের নিয়ে উত্তরকন্যায় বৈঠকে বসেন মন্ত্রী । মন্ত্রী জানান, আগামী ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলাতে এবার উত্তরবঙ্গ উৎসব অনুষ্ঠিত হবে । উত্তরবঙ্গ উৎসবের প্রস্তুতি নিয়ে আজ রাজ্য সরকারের শাখা…
Read More
বিনামূল্যে চক্ষুপরীক্ষা শিবির আলিপুরদুয়ারে

বিনামূল্যে চক্ষুপরীক্ষা শিবির আলিপুরদুয়ারে

গ্রেটার লায়ন্স আই হাসপাতাল এবং শহরের জনৈক সমাজসেবীর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল আলিপুরদুয়ারের জংশন এলাকায়। জানা গেছে এদিন আলিপুরদুয়ার স্টেশন সংলগ্ন ঘোষপাড়া ক্লাবের মাঠে এই শিবির আয়োজন করে শহরের বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্ত। ক্লাব কর্তারা জানিয়েছেন , বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ এবং চশমা বিতরণও করা হয়। সমাজসেবী অভিজিৎ দত্ত জানিয়েছেন আজকের এই শিবিরে এলাকার প্রায় তিনশো জনের চোখ পরীক্ষা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিশিষ্টজনেরা।
Read More