editor

10322 Posts
অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত পরিবারদের সঙ্গে দেখা করলেন পর্যটনমন্ত্রী

অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত পরিবারদের সঙ্গে দেখা করলেন পর্যটনমন্ত্রী

কালিমপঙয়ে বর্ষবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত দুই মহিলার পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব এবং জিটিএ প্রশাসক অনিত থাপা। দেখা করার পাশাপাশি দুলক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন। সেই সঙ্গে আহতদের খোঁজখবরও নেন বলে জানা গেছে। উল্লেখ্য রবিবার রাতে বর্ষবরণ উপলক্ষে কালিম্পঙের মেলা গ্রাউন্ডে মিউজিকাল অনুষ্ঠানে ভিড়ের চাপে দুই যুবতী মারা যান এবং কমপক্ষে দশ জনের মতো আহত হয়। গৌতম দেব জানিয়েছেন, ঘটনাটি খুবই দুঃখজনক।এরকম হওয়ার কথা ছিল না । কেন হলো তা খতিয়ে দেখছে প্রশাসন। জানা গেছে, কেন এভাবে ঘটনাটি ঘটল সেই বিষয়ে জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন পর্যটনমন্ত্রী।…
Read More
বিদায় নিচ্ছে শীত

বিদায় নিচ্ছে শীত

শীতের আমেজ কমতে শুরু করেছে ধীরে ধীরে। গতকালের থেকে আজ আরও বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের দিকে হালকা রোদের দেখা মিলবে। পশ্চিমী ঝঞ্ঝার কারনে দক্ষিণবঙ্গে বৃদ্ধি পেয়ে চলেছে তাপমাত্রা। উত্তুরে হাওয়া দক্ষিণবঙ্গে প্রবেশ করতে বাধা পাচ্ছে।
Read More
গ্রেফতার মুম্বই সন্ত্রাস হামলার অন্যতম প্রধান

গ্রেফতার মুম্বই সন্ত্রাস হামলার অন্যতম প্রধান

অবশেষে গরাদের পিছনে ঠাঁই হল ২০০৮ সালে ২৬শে আগস্ট মুম্বই সন্ত্রাসবাদী হামলার অন্যতম মূল চক্রী হাফিজ মহম্মদ সঈদের দলের অন্যতম প্রধান জাকিউর রহমান লকভির। মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় আর্থিক মদতের জন্য গ্রেফতার করল তাকে। পঞ্জাবে গোয়েন্দা সূত্র মারফর খোঁজ মেলার পরই গ্রেফতার করা হয় নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তৈবা বাহিনীর নেতাকে।
Read More
মহারাজকে দেখতে শহরে এলেন দেবী শেট্টি

মহারাজকে দেখতে শহরে এলেন দেবী শেট্টি

কলকাতা: মহারাজের হৃদয়ের অবস্থা খতিয়ে দেখতে এবার কলকাতায় এসে পৌঁছলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। প্রখ্যাত চিকিৎসক দেবী শেট্টি সোমবার রাতেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁ ছন। সেখান থেকেই সোজা উডল্যান্ডস হাসপাতালে পৌঁছে গিয়েছেন তিনি। পুরো অবস্থা খতিয়ে দেখবেন তিনি। আপাতত ভালো আছেন মহারাজ। উদ্বেগের কোনও কারণ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসক মহল। এখনই বাইপাস সার্জারির প্রয়োজন বোধ করছেন না চিকিৎসকরা।
Read More
মহিলাদের সেলফ ডিফেন্স শেখাতে এবিভিপির মিশন সাহসী কর্মসূচি

মহিলাদের সেলফ ডিফেন্স শেখাতে এবিভিপির মিশন সাহসী কর্মসূচি

দেশের সঙ্গে সঙ্গে রাজ্যের মায়ে মহিলারা যে সুরক্ষিত নয়। এটা শাসক বিরোধী সব রাজনৈতিক দলগুলির অস্বীকার করবার উপায় নেই। সমাজে মেয়ের স্বাধীনতা এবং আত্মসম্মান রক্ষার্থে এবার সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শিলিগুড়ি শাখা শহরজুড়ে মিশনসাহসী কর্মসূচি শুরু করল। জানা গেছে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, এবং বাইরে যাদের বেরোতে হয় এমন মহিলা এবং মেয়েদের এই মিশন সাহসী কর্মসূচির মাধ্যমে আত্মরক্ষার পাঠ দেবে তারা । এদিন এবিভিপির নগর ইউনিট ১ শিলিগুড়ির কুমোরটুলী এলাকায় এই কর্মসূচি করে বলে জানিয়েছে এই গেরুয়া ছাত্র সংগঠনের সদস্যরা।
Read More
অনুষ্কাকে ট্রোল নেটিজেনদের

অনুষ্কাকে ট্রোল নেটিজেনদের

মা হবেন শীঘ্রই। তার আহে বেবি বাম্প নিয়ে একের পর এক ফোটোশ্যুট করেছেন অভিনেত্রী। অনুরাগীরা সেই ছবির কমেন্টে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাঁকে। কিন্তু নিন্দুকদেরও অভাব নেই। তাই এবার ট্রোলিং এর শিকার হলেন অনুষ্কা। অগাস্টে লকডাউন চলাকালীনই খবর দিয়েছিলেন, তাঁর ও বিরাট কোহলির জীবনে আসতে চলেছে এক নতুন প্রাণ। তার পর থেকে ইনস্টাগ্রামে বেবি বাম্পের এক পর এক ছবি পোস্ট করেছেন তিনি। সম্প্রতি এক ম্যাগাজিনের জন্য বেবি বাম্পের ফোটোশ্যুট করেছেন অনুষ্কা। সেই ম্যাগাজিনের প্রচ্ছদেও রয়েছে অনুষ্কার ছবি। সেখানেও দেখা যাচ্ছে অভিনেত্রীর বেবি বাম্প। ছবিগুলি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নেটিজেনদের ভালোবাসার পাশাপাশি নিন্দুকরা দাবি করতে থাকেন, এই ফোটোশ্যুট মোটেই অনুষ্কার করা…
Read More
গ্লেনমার্ক চুক্তিবদ্ধ হল মেনারিনির সঙ্গে

গ্লেনমার্ক চুক্তিবদ্ধ হল মেনারিনির সঙ্গে

মেনারিনি গ্রুপের সঙ্গে এক এক্সক্লুসিভ লাইসেন্সিং এগ্রিমেন্টে আবদ্ধ হল গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সুইস সাবসিডিয়ারি ‘গ্লেনমার্ক স্পেশালটি এস এ’। এই চুক্তির উদ্দেশ্য হল বাল্কান রিজিয়ন-সহ ইউরোপের ৩৩টি দেশে গ্লেনমার্কের ইনোভেটিভ নাজাল স্প্রে রিয়ালট্রিস-এর বাণিজ্যিকীকরণ। গ্লেনমার্কের রিয়ালট্রিস নাজাল স্প্রে একটি অভিনব অ্যান্টি-হিস্টামিন ও স্টেরয়েডের ফিক্সড-ডোজ কম্বিনেশন নাজাল স্প্রে, যা ব্যবহৃত হয় সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস (এসএআর) উপসর্গের চিকিৎসার ক্ষেত্রে। উভয় সংস্থার চুক্তি অনুযায়ী গ্লেনমার্ক উল্লিখিত বাজারসমূহে রিয়ালট্রিসের উন্নয়ন ও রেগুলেটরি অ্যাপ্রুভালের জন্য কাজ চালিয়ে যাওয়ার দায়িত্ত্ব পালন করবে। অন্যদিকে মেনারিনির দায়িত্ত্ব হল রেগুলেটরি অ্যাপ্রুভালের পর রিয়ালট্রিস বিষয়ক বৈজ্ঞানিক তথ্য ও ওইসব মার্কেটে কমার্সিয়ালাইজেশন। গ্লেনমার্ক মেনারিনির কাছ থেকে পাবে আপফ্রন্ট পেমেন্ট, লঞ্চ্‌ ও বিক্রয়ভিত্তিক…
Read More
বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার বার্ষিক সভা আলিপুরদুয়ারে

বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার বার্ষিক সভা আলিপুরদুয়ারে

বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত হল আলিপুরদুয়ারের ইকোপার্কে। জানা গেছে সংস্থার তৃতীয় বার্ষিক সভায় এদিন নতুন কমিটি গঠিত হওয়ার পাশাপাশি আগামী কর্মসূচিগুলিরও পরিকল্পনা করেন তারা। সভায় উপস্থিত সদস্যদের সবসন্মতিকমে ১৫ জনের নতুন কমিটি গঠন করা হয়েছে এবং বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব ও কাজের পযালোচনা করা হয়েছে ।নতুন কমিটির সভাপতি জয়ন্ত দাস, সম্পাদক কৌশিক দে কোষাধ্যক্ষ তরুণ সরকার ।সভা পরিচালনা করেন টাউন ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রসেনজিৎ দে সহ অনেকে। কমিটির সভাপতি জয়ন্ত দাস জানিয়েছেন আগামীতে মানুষকে আরো বিজ্ঞানমনস্ক করে তোলার জন্য এবং মানুষকে কুসংস্কার থেকে সচেতন করতে আরো বেশি বেশি করে সচেতনতা শিবির আয়োজন করা হবে।পাশাপাশি অভিযান ও চলবে…
Read More
ছাগল চুরির অপরাধে চোরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

ছাগল চুরির অপরাধে চোরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

খাসি ছাগল চুরি করার অপরাধে চোরকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল আলিপুরদুয়ারের বারোবিশায়।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চিরঞ্জিত রামায়ণ নামে আসামের কামানডাঙ্গার বাসিন্দা কুড়ি বছরের এক যুবক আজ সকালে একটি খাসি চুরি করে ধরা পড়ে ।পরবর্তীতে সেই যুবককে হাট কমিটির হাতে তুলে দেয় খাসির মালিক। এবং সেই যুবকের বাড়িতে খবর দিলে তার দিদি বারোবিশা হাটে এসে ইজারাদার এর সঙ্গে দেখা করলে ইজারাদার তাকে বলে হাট শেষ হলে এর বিচার হবে। এই কথা শুনে তার দিদি অনুরোধ করে ভাই যদি অন্যায় করে থাকে তবে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হোক। কিন্তু তা না করে ইজারাদার ও তার…
Read More
বিগবস অভিনেতা নিশান্ত সিং  দুর্ঘটনার মুখে

বিগবস অভিনেতা নিশান্ত সিং দুর্ঘটনার মুখে

বিগবস ১৪ খ্যাত অভিনেতা নিশান্ত সিং পড়লেন দুর্ঘটনার মুখে ৷ জয়সলমিরে তাঁর গাড়িতে এসে আচমকাই ধাক্কা মারে আরেকটি গাড়ি ৷ ধাক্কার পরে গাড়ির অবস্থা বেহাল ৷ তবে অভিনেতা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন ৷ সংবাদমাধ্যমকে নিশান্ত জানিয়েছেন, নিজের মতো করেই গাড়ি চালাচ্ছিলাম ৷ আমি কখনই জোরে গাড়ি চালাই না ৷ সব সময়ই ট্র্যাফিক নিয়ম মেনে চলি ৷কিন্তু হঠাৎ দেখি উল্টোদিক থেকে একটা গাড়ি জোরে ধেয়ে আসছে ৷ আমি নিজেকে বাঁচাতে রাস্তার পাশে গাড়ি নিয়ে যেতে চেষ্টা করি ৷ কিন্তু শেষ রক্ষা হয়নি ৷ গাড়িটি এসে জোরে ধাক্কা মারে আমার গাড়িতেই ৷
Read More
সূর্যসেন কলেজ এনএসএস ইউনিটের বিশেষ শিবির

সূর্যসেন কলেজ এনএসএস ইউনিটের বিশেষ শিবির

শিলিগুড়ি সূর্যসেন কলেজ এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা সাতদিন ধরে বিভিন্ন সমাজসচেতনতা শিবিরের আয়োজন করল শিলিগুড়ি সংলগ্ন পোড়াঝাড় এলাকায়। জানা গেছে সাতদিন ধরে চলা এই শিবিরে ইউনিট ওয়ানের ছাত্রছাত্রীরা বিভিন্ন সমাজ সচেতনতামূলক কাজ এবং অনুষ্ঠানের আয়োজন করে। সূত্রের খবর ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ধরে এই শিবির অনুষ্ঠিত হয়। এই সাতদিনে স্বচ্ছতা, মহিলাদের সেলফ ডিফেন্স, প্যাড বিতরণ, যোগা, চক্ষু পরীক্ষা শিবির,এবং আধুনিক জীবন শৈলী নিয়ে মানুষকে সচেতন করা হয়। এর পাশাপাশি মদ্যপান ,করোনা ভাইরাস থেকে সুরক্ষা থাকার উপায় গুলি নাটকের মাধ্যমে মানুষকে বোঝায় ইউনিটের ছাত্রছাত্রীরা। হিমালয়ান ইন্সটিটুশন এর সহায়তায়  গ্রামবাসীদের জন্য  বিনামূল্যে আই চেকাপ ক্যাম্পের আয়োজন করা হয়। মোট  ৬৫ জন মানুষের…
Read More
জমি বিবাদকে কেন্দ্র ভাই ভাইয়ে মারামারি, আহত কমপক্ষে দশ

জমি বিবাদকে কেন্দ্র ভাই ভাইয়ে মারামারি, আহত কমপক্ষে দশ

পৈতৃক জমিকে কেন্দ্র করে দুইভাইয়ের কোন্দল চলে গেল হাতাহাতি পর্যায়ে ,ঘটনায় জখম কমপক্ষে দশজন। জানা গেছে সোমবার সকালবেলা উত্তরদিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়ায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কয়েকবছর ধরে পারিবারিক জমি বিবাদ চলছিল দুভাইয়ে। এদিন সেই বিবাদ মারামারিতে পৌঁছে। আহতদের চোপড়া দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ।দোলুয়া স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা যায় দু জনের অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।
Read More
হর্ষিত আগরওয়ালের ঘটনায় গ্রেপ্তার দুইজন

হর্ষিত আগরওয়ালের ঘটনায় গ্রেপ্তার দুইজন

আমবাড়িতে দুষ্কৃতী হানায় মৃত হর্ষিত আগরওয়ালের ঘটনায় বড়সড় সাফল্য।পেল পুলিশ । এদিন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তদন্তে নেমে আমবাড়ি থেকে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানিয়েছে ওই দুজন অভিযুক্তের নাম অনন্ত রায় ও সঞ্জীব রায়। অভিযুক্তদের এদিন সোমবার গ্রেপ্তার করে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ঘটনায় আরো যুক্তদের খুঁজতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। উল্লেখ্য বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার সময় আমবাড়ি চেকপোস্টের কাছে কয়েকজন দুষ্কৃতী হর্ষিত এবং তার বান্ধবীর কাছে টাকা দাবি করে এবং বাইক ছিনতাই করে নিতে চায়। ঘটনায় হর্ষিত টাকা দিতে অসম্মত হলে ওই দুষ্কৃতী দল হর্ষিতের পেটে ছুরি ঢুকিয়ে দেয় বলে অভিযোগ।এরপর হরষিত এবং…
Read More
বর্ষবরণের ভিড়ে ঠাসা অনুষ্ঠানে চাপা পরে মৃত্যু দুই,জখম সাত

বর্ষবরণের ভিড়ে ঠাসা অনুষ্ঠানে চাপা পরে মৃত্যু দুই,জখম সাত

বর্ষবরণের রাতের আনন্দ পরিণত হল বিষাদে। অনুষ্ঠানে প্রিয় গায়কের গান শুনতে এসে প্রাণ গেল দুইজনের। এমনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কালিম্পঙে। জানা গেছে নতুন বছর উপলক্ষে গতকাল রাতে কালিমপঙয়ের মেলা গ্রাউন্ডে গানের অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় এক সংস্থা। স্থানীয় সূত্রে জানা গেছে নেপালের এক বিখ্যাত গায়কের অনুষ্ঠান থাকায় প্রচুর মানুষের সমাগম হয় । সেই ভিড়ে চাপা পরে মারা যায় অনিতা ছেত্রী এবং বনিতা গুরুং। দুই যুবতী মহিলার বাড়ি কালিম্পংয়ের হিল টপের বাসিন্দা। এছাড়াও আরো সাতজন আহত হয়েছে বলে জানা গেছে।তাদের কয়েকজনকে কালিমপঙয়ের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া…
Read More