editor

10322 Posts
টিসিএস আইটি উইজ ২০২০

টিসিএস আইটি উইজ ২০২০

টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস (টিসিএস) আয়োজিত ভারতের বৃহত্তম ইন্টার-স্কুল আইটি কুইজ কম্পিটিশন টিসিএস আইটি উইজ ২০২০-এর ন্যাশনাল ফাইনালের ফলাফল ঘোষিত হয়েছে। শিলিগুড়ির জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের অভিষেক আগরওয়াল টিসিএস আইটি উইজ চ্যাম্পিয়নশিপ শিরোপার অধিকারী হয়েছে। পুরস্কার হিসেবে তাকে ট্রফি-সহ গোল্ড মেডাল, জয়ের সার্টিফিকেট ও ৩০ হাজার টাকা মূল্যের গিফট ভাউচার দেওয়া হয়েছে। ন্যাশনাল ফাইনালের রানার-আপ হয়েছে বেঙ্গালুরুর লিটল ফ্লাওয়ার পাবলিক স্কুলের রিথিন নাগরাজ। তাকে ২০ হাজার টাকা মূল্যের ই-ভাউচার, সিলভার মেডাল ও ট্রফি দেওয়া হয়েছে। ২২তম টিসিএস আইটি উইজ প্রতিযোগিতায় দেশের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ৯,৯৯০ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের মধ্যে প্রি-কোয়ার্টারের জন্য ১২৮ জন, কোয়ার্টার ফাইনালের জন্য ৬৪…
Read More
নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারল গাড়ি, গাড়ির ওপর ছিঁড়ে পড়ল ইলেকট্রিক তাঁর

নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারল গাড়ি, গাড়ির ওপর ছিঁড়ে পড়ল ইলেকট্রিক তাঁর

গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারল একটি ছোটগাড়ি , ঘটনায় গুরুতর জখম দুজন। এমনই ভয়ানক পথ দুর্ঘটনা ঘটল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত উত্তরবঙ্গ রেঞ্জের রাজ্য পুলিশের আইজির অফিসের সামনে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্রুত গতিতে ছুটে যাওয়া ওই ছোট গাড়িটা আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। বিদ্যুতের খুঁটি এবং তার ভেঙে ছিঁড়ে পড়ে গাড়ির ওপর। দুর্ঘটনায় গুরুতর জখম হন গাড়িতে থাকা দুই ব্যক্তি ।জখম দুই ব্যক্তির নাম প্রদীপ থারানী এবং সুদীপ ঝাওয়া। আহতদের মধ্যে একজন সিকিমের এর বাসিন্দা বলে জানা গিয়েছে। ভক্তিনগর থানা সূত্রে জানা গিয়েছে রাত…
Read More
ওয়ো ট্রাভেলোপিডিয়া ২০২০

ওয়ো ট্রাভেলোপিডিয়া ২০২০

বিশ্বের অগ্রণী হসপিটালিটি চেইন ওয়ো হোটেলস অ্যান্ড হোমস তার তৃতীয় বার্ষিক ট্রাভেল ইনডেক্স ‘ওয়ো ট্রাভেলোপিডিয়া ২০২০’ প্রকাশ করল। এই ইনডেক্স অনুসারে জানা যাচ্ছে, ২০২০ সাল ভালভাবেই শুরু হয়েছে, আর জানুয়ারি’২০ (প্রাক-কোভিড) মাসে সবথেকে বেশি ভ্রমণ হয়েছে। লকডাউনের কারণে এপ্রিল’২০ মাসে সবথেকে বেশি ক্যান্সেলেশন হয়েছে। বর্তমানে শহরগুলিতে আনলকিং প্রক্রিয়া চালু হওয়ায় ও বিশ্বব্যাপী বিধিনিষেধ শিথিল হতে থাকায় ওয়োর পক্ষে ভারতই হল সবথেকে বেশি বুক হওয়া দেশ। বিশ্বের নিরিখে দিল্লিতে সর্বাধিক বুকিং হয়েছে ২০২০-তে। বিজনেস ট্রাভেলারদের কাছে কলকাতা হল সেরা পাঁচটি গন্তব্যের অন্যতম এবং দেশের মধ্যে সবথেকে বেশি ভ্রমণ হয়েছে এমন রাজ্যগুলির অন্যতম হল পশ্চিমবঙ্গ। ইনডেক্স থেকে জানা গেছে, ২০২০ সালে এক…
Read More
আগুনে পুড়ে ছাই পাঁচটি বাড়ি

আগুনে পুড়ে ছাই পাঁচটি বাড়ি

আগুনে পুড়ে ছাই হয়ে গেল পাঁচটি বাড়ি। রবিবার সন্ধ্যায় কোচবিহারের দিনহাটায় পিকনিধরা এলাকায় আগুন লাগলে মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।জানা গেছে এলাকার পাঁচটি বাড়িতে সেই আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা জানিয়েছে হঠাৎ আগুন দেখতে পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসে তারা। হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষতির পরিমাণ অনেক বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থদের পরিবার। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যাদের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারা হলেন আমজাদ আলী মুকুল হক , আইনুল হক , আমিনুল হক এবং এরশাদ আলী । ক্ষতির পরিমাণ এখনো জানা না গেলেও কয়েক কোটি টাকা ক্ষতির সম্ভাবনা রয়েছে…
Read More
করোনাকালে ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পীদের আর্থিক সহযোগিতার দাবি

করোনাকালে ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পীদের আর্থিক সহযোগিতার দাবি

দীর্ঘ দশ এগারোমাসের করোনাকালে পুজো অনুষ্ঠান হয়েছে নমোনমো করে। বড়ো পুজো, অনুষ্ঠানগুলি ছোট করে পুজো করেছিল আর্থিক এবং কোভিড প্রেক্ষাপটকে মাথায় রেখে । এর ফলে সবচেয়ে বেশি আর্থিক সমস্যার মুখে পড়েছিল মৃৎশিল্পীরা । ক্ষতিগ্রস্ত এই মৃৎশিল্পীদের আর্থিক সহযোগিতার দাবি জানাল জলপাইগুড়ি মৃৎশিল্পী সমিতি। এদিন জলপাইগুড়ি মৃৎ শিল্পী সমিতির ১৬ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হল জলপাইগুড়ি শহরের নেতাজি পারা সংলগ্ন এলাকায়। সম্মেলন শেষে মৃৎ শিল্পীরা জানিয়েছেন করোনা পরিস্থিতিতে মৃৎ শিল্পীরা ক্ষতির মুখে পড়েছিল। অন্যান্য বছর যা পূজা হয় তার অর্ধ্যেকও হয়নি। ফলে পরিবার পরিজন নিয়ে তারা সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতি সরকারের পাশে না দাঁড়ালে পথে বসতে হবে বলে জানান তারা।…
Read More
বিয়ে সারলেন টলিপাড়ার মিমি ও ওম

বিয়ে সারলেন টলিপাড়ার মিমি ও ওম

বিয়ে করলেন মিমি দত্ত এবং ওম সাহানি। পরিবারের উপস্থিতিতে শুভ কাজ সম্পন্ন করেন ফেললেন টলিপাড়ার দুই জনপ্রিয় মুখ। নতুন বছরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চমকে দেন সকলকে। ২০১১ সালে, রূপসী বাংলা চ্যানেলের ‘আলোর বাসা’ ধারাবাহিকে প্রথম দেখা  দু'জনের। ‘ভুতু’, ‘জয়ী’-সহ একাধিক জনপ্রিয় মেগা ধারাবাহিকে দেখা গিয়েছে মিমিকে। বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় গেম শো-তে একসঙ্গে দেখা গিয়েছিল মিমি এবং ওমকে।
Read More
কামব্যাক করছেন বলিউডের বাদশা

কামব্যাক করছেন বলিউডের বাদশা

নতুন বছর ২০২১ সালে বড় পর্দায় কামব্যাক করছেন শাহরুখ। শনিবার সকালে টুইটারে তিনি জানান এই কথা। একটি ভিডিও শেয়ার করে অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সুখবর দিলেন বলিউডের বাদশা। যা শুনে নতুন বছরে শুরুতে অনুরাগীদের রীতিমতো খুশি করে দেয়। ২০১৮ সালে ‘জিরো’র ব্যর্থতার পর, বিরতি নিয়েছিলেন শাহরুখ। গত বছরের শেষে ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ছবি।
Read More
বাংলায় আসছেন জে পি নড্ডা

বাংলায় আসছেন জে পি নড্ডা

আবার ফের নতুন বছরের শুরুতেই ৯ জানুয়ারি বাংলা সফরে আসছেন বিজেপি–র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। বীরভূমে আসছেন তিনি। তারাপীঠে রোড শো করতে পারেন নড্ডা। বৈঠক করার কথা রয়েছে তাঁর। নির্বাচনের আগে পর্যন্ত প্রতি মাসে বাংলা সফরে অমিত শাহ ও জে পি নড্ডা আসবেন বলে আগেই জানানো হয়েছে বঙ্গ বিজেপি–র তরফ থেকে।
Read More
চলে গেলেন বুটা সিং

চলে গেলেন বুটা সিং

নতুন বছরে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন কেন্দ্রীয় গৃহমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা বুটা সিং। ৮৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভূগছিলেন তিনি। পঞ্জাবের দলিত কংগ্রেস নেতা বুটা সিং হরিয়ানার সাধনা আসন থেকে তাঁর প্রথম নির্বাচন লড়েছিলেন। . ১৯৯৯ সাল পর্যন্ত তাঁর দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে। নিজের রাজনৈতিক জীবনে দেশের একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী থেকেছেন বুটা সিং। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা মনমোহন সিং। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
Read More
আপাতত সুস্থ আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

আপাতত সুস্থ আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

কার্ডিয়াক সিনকোপে আক্রান্ত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনটি আর্টারি ব্লক হয়েছে তার। চিকিৎসা চলছে মহারাজের। এনজিওগ্রাম করা হয়েছে বিসিসিআই সভাপতির। আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার পর আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। চিকিৎসকরা জানাচ্ছেন, তাঁকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই। তবে চিকিৎসক এও স্পষ্ট করে দেন, যে রোগীর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে, তাঁকে অন্তত ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতেই হয়। অত্যন্ত উদ্বেগের কোনো কারণ নেই বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
Read More
জানুয়ারিতেই মালদা জেলা পরিষদ দখল করবে বিজেপি: সায়ন্তন বসু

জানুয়ারিতেই মালদা জেলা পরিষদ দখল করবে বিজেপি: সায়ন্তন বসু

জানুয়ারি মাসের মধ্যেই মালদা জেলা পরিষদ দখলের হুঙ্কার রাজ্য সম্পাদক সায়ন্তন বসুর।এই ভাবেই তৃণমূল সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মালদায় সাংবাদিক বৈঠক করলেন বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । তিনি বলেন, জানুয়ারিতেই মালদা জেলা পরিষদ দখল করবে বিজেপি। শুধু এখন সময়ের অপেক্ষা । আর আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসবে বিজেপি সরকার। শনিবার বিজেপির পক্ষ থেকে মালদায় পঞ্চায়েত জনপ্রতিনিধিদের সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে এই দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, দলের জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, আরেক রাজ্য নেতা সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা । বিজেপির এই…
Read More
ফের বাংলা সফরে আসছেন অমিত শাহ

ফের বাংলা সফরে আসছেন অমিত শাহ

এবার বাংলায় নিজেদের মাটি শক্ত করতে ২০২১-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। ৩০শে জানুয়ারি ফের একবার বাংলা সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এবারের সফরের প্রধান লক্ষ্য মতুয়াদের সঙ্গে সমাবেশ। আগামী বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট ব্যাঙ্কের উপর বেশ নজর রাখছে বিজেপি। এবার মতুয়ারা নাগরিকত্ব পাবেন তা নিশ্চিত করছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আশ্বাস দেবেন।
Read More
ব্যবসায়ীকে অস্ত্রাঘাত করে লুঠের চেষ্টা, হত ব্যবসায়ী

ব্যবসায়ীকে অস্ত্রাঘাত করে লুঠের চেষ্টা, হত ব্যবসায়ী

নতুনবর্ষের প্রথমদিনে গাজলডোবা ঘুরতে গিয়ে ফেরার পথে দুষ্কৃতী হানায় পড়লেন শিলিগুড়ির ব্যবসায়ী। দুষ্কৃতী হানায় ওই ব্যবসায়ী গুরুতর জখম হয়ে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এবং ঘটনার প্রতিবাদ করেছে ব্যবসায়ী মহল। জানা গেছে বান্ধবীকে নিয়ে গাজলডোবা এলাকায় ঘুরতে যায় শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় মার্বেল সংস্থার কর্মী হর্ষিত আগরওয়াল। জানা গেছে সে ঘুরে সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় আমবাড়ির বানিয়াপানি রেলওভার ব্রিজের কাছে বাইকে করে দুই তিন জন দুষ্কৃতী এসে হরষিতকে টাকা চায়, কিন্তু সে তা দিতে অস্বীকার করলে ওই দুষ্কৃতীরা তাকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।ঘটনা দেখে তার বান্ধবি চিৎকার শুরু করলে স্থানীয় এলাকাবাসীরা…
Read More
উদয়ন গুহকে ফোনে হুমকি

উদয়ন গুহকে ফোনে হুমকি

বিধায়কের অশ্লীল ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি পেল দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। এদিন সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক।ইতিমধ্যেই তিনি বিষয়টি নিয়ে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক। তিনি বলেন,” তিনি কেমন মানুষ, তার কেমন চরিত্র, দিনহাটার মানুষ তা জানেন। সেই তাকেই অশালীন ছবি বানিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা হচ্ছে। প্রথমে টাকা চাওয়া হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক জীবন শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।”কেউ যাতে এধরনের ছবি দেখে তার সম্পর্কে ভুল কোন ধারণা না নেন, পাশাপাশি এধরনের ভিডিও যাতে কেউ শেয়ার না করে তার আবেদন জানান উদয়ম গুহ। কেউ এধরনের ছবি বা ভিডিও শেয়ার করলে তার…
Read More