editor

10321 Posts
ভোটের আগে উত্তরবঙ্গবাসীকে উন্নয়ন স্মরণ করালেন মুখ্যমন্ত্রী

ভোটের আগে উত্তরবঙ্গবাসীকে উন্নয়ন স্মরণ করালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বহুবার উত্তরবঙ্গ সফর করেছেন। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে উত্তরবঙ্গে একাধিক উন্নয়ন করেছেন। তবুও গত লোকসভা ভোটে উত্তরের সব আসনে বিজেপির জয়লাভে তৃণমূলের ভরাডুবি হয়েছে। কিন্তু সেই লোকসভা এখন অতীত।সামনে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তাই উত্তরবঙ্গবাসীকে উন্নয়ন স্মরণ করে দিলেন। এদিন মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে কর্মীসম্মেলনে উন্নয়নকে হাতিয়ার করেই ভোটবাক্স মজবুত করতে চান জলপাইগুড়ি, কোচবিহার,আলিপুরদুয়ার সহ সমগ্র উত্তরবঙ্গ থেকে। আর তাই মঞ্চে উঠেই মা-মাটি-সরকারের উন্নয়ন গুলিকে তুলে ধরলেন। এদিন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কর্মীদের নিয়ে কর্মীসভায় দুইজেলার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন । উত্তরকন্যা, বেঙ্গল সাফারি, বিশ্ব বাংলা, ভোরের আলো, জলপাইগুড়ি মেডিকেল কলেজ, কোর্টের সার্কিট বেঞ্চ সহ একাধিক উপহার…
Read More
শুভেন্দুর পোস্টার পড়ল চোপড়ায়

শুভেন্দুর পোস্টার পড়ল চোপড়ায়

এবার শুভেন্দুর পোস্টার পড়ল উত্তরদিনাজপুরের চোপড়ায়। আমরা দাদার অনুগামী লেখা পোস্টারে "দাদা" শুভেন্দুর ছবিতে পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া জুড়ে।শুভেন্দু অধিকারীর ফ্লেক্স পড়ল চোপড়ার তিস্তা মোড় এবং বিডিও অফিসের সামনে।এইঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায এদিন ভোর রাত্রে শুভেন্দু অধিকারীর অনুগামীরা আমরা দাদার অনুগামী লেখা শুভেন্দু অধিকারীর ফ্লেক্স টানায়। রায়গঞ্জের পর চোপড়াতে এই ফ্লেক্স লাগানোতে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে।
Read More
শীতপ্রেমীদের সুখবর দিল আবহবিদরা

শীতপ্রেমীদের সুখবর দিল আবহবিদরা

এ সপ্তাহের শেষেই জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে। এখনও সে ভাবে শীতের দেখা নেই শহরে। তবে আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী শুক্রবার থেকে গোটা রাজ্যের তাপমাত্রা কমবে। জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করবে রাজ্যবাসী। শনি ও রবিবার কলকাতায় কড়া ঠান্ডা পড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। একধাক্কায় পারদ নামতে পারে চার ডিগ্রী পর্যন্ত। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক।
Read More
বঙ্গে আসছেন অমিত শাহ

বঙ্গে আসছেন অমিত শাহ

চলতি সপ্তাহের শেষ দিন শনিবার দুই দিনের সফরে রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এবার থেকে প্রতি একমাস অন্তর রাজ্যে আসবেন জেপি নাড্ডা ও অমিত শাহ৷ তাঁর সঙ্গেই বঙ্গে আসবেন সদ্য বিজেপিতে নাম লেখানো নেতা শুভেন্দু অধিকারী। শনিবার অমিত শাহের সঙ্গে একই বিমানে চড়ে দিল্লি থেকে কলকাতায় আসবেন শুভেন্দু। শুভেন্দু অধিকারীর জন্য বরাদ্দ করা হয়েছে বুলেটপ্রুফ গাড়ি। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে চলেছে তাঁকে।
Read More
কৃষকদের সঙ্গে আলোচনায় মোদি বসতে চলেছেন প্রধানমন্ত্রী

কৃষকদের সঙ্গে আলোচনায় মোদি বসতে চলেছেন প্রধানমন্ত্রী

কৃষি আইনের প্রতিবাদে রাজধানীতে ১৯ দিন যাবৎ আন্দোলনরত কৃষকরা। ইতিমধ্যেই কৃষক সংগঠনগুলির সঙ্গে কেন্দ্রের পর পর পাঁচটি বৈঠক হয়ে গিয়েছে যার মাধ্যমে এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র উঠে আসেনি। এই পরিস্থিতিতে নিজের রাজ্য গুজরাতে এদিন কৃষকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্দো পাক সীমান্তে লাখপত তালুকা এলাকায় ৫০০০ শিখ কৃষক বসবাস করেন। তাঁদেরই প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে চলেছেন তিনি। আজ তাঁদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি। কৃষকদের দাবি পুরনো আইন প্রত্যাহার করে সরকারকে নতুন করে বিল তৈরি করতে হবে।
Read More
অনেকটাই কম করোনা আক্রান্তের সংখ্যা

অনেকটাই কম করোনা আক্রান্তের সংখ্যা

দেশের করোনা গ্রাফে স্বস্তি। জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে দেশ। কয়েকমাস পরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমে দাঁড়াল মাত্র ২২ হাজার। শেষ বার এত কম নতুন রোগীর সন্ধান মিলেছিল গত ২ জুলাই। এদিন সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২২ হাজার ৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিন দেশে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। সংখ্যাটা গত কয়েকদিনের তুলনায় অনেকটা কম। গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন ৩৪ হাজার ৪৭৭ জন।
Read More
দেশজুড়ে পালিত হল কৃষকদের অনশন দিবস

দেশজুড়ে পালিত হল কৃষকদের অনশন দিবস

জনবিরোধী কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন ১৯তম দিনে পড়ল। নতুন আইন নিয়ে শঙ্কিত ছোট চাষিরা। নিজেদের দাবিতে অনড় কৃষকরা। সোমবার দেশব্যাপী পালিত হল ৯ ঘণ্টার অনশন কর্মসূচি। কৃষকদের প্রতি সংহতি জানিয়ে অনশনে বসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কৃষকদের আটকাতে দিল্লি-জয়পুর সীমান্তে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই বর্ডার সিল করে দেওয়া হয়েছে।
Read More
রেলগেটে দীর্ঘক্ষণ আটকে এম্বুলেন্স , আন্ডারপাসের দাবি রানিডাঙ্গায়

রেলগেটে দীর্ঘক্ষণ আটকে এম্বুলেন্স , আন্ডারপাসের দাবি রানিডাঙ্গায়

স্থানীয়রা দীর্ঘদিন ধরে অসুবিধার সম্মুখীন হলেও পূরণ হয়নি আন্ডারপাস নির্মাণের দাবি। রানিডাঙ্গা রেলগেটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে স্কুল পড়ুয়া, এম্বুলেন্স সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত একাধিক মানুষ। একঘন্টা পেরোতে না পেরোতেই ব্যারিকেডে মিনিটের পর মিনিট আটকে থাকতে হচ্ছে সবাইকে। রানিডাঙ্গা এবং রাঙ্গাপানির সড়কের মাঝখানে রানিডাঙ্গা রেলগেটে এই সমস্যা একপ্রকার সহ্য করতে করতে অভ্যেস হয়ে গেছে এলাকায় প্রায় পঞ্চাশ হাজার মানুষের। ওই রেল লাইন দিয়ে এনজেপি থেকে কলকাতা গামী সমস্ত ট্রেনের রুট থাকায় কিছুক্ষন পর পর রেলগেট পড়ে যায়। ফলে জরুরি পরিষেবার গাড়িও সেই রেলগেটে আটকে দাঁড়িয়ে পড়তে হয় বাধ্যমত। এলাকাবাসী একাধিকবার আন্ডারপাসের দাবি নিয়ে সোচ্চার হলেও এখনো কোনো কাজ হয়নি।
Read More
তৃণমূলের উদ্যোগে শুরু হল সাদলিচক সুপার কাপ

তৃণমূলের উদ্যোগে শুরু হল সাদলিচক সুপার কাপ

তৃনমূল কংগ্রেসের নেতৃত্বে হরিশচন্দ্রপুর এলাকায় শুরু হল ফুটবল টুর্নামেন্ট সাদলিচক সুপার কাপ। এদিন হরিশচন্দ্রপুর ২নং ব্লকের পঞ্চায়েতের সাদলিচক হাট সংলগ্ন এলাকার মাঠে এই টুর্নামেন্ট শুরু হয়। এদিনের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জুভেদা বিবি,মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান এবং বিশিষ্ট সমাজসেবী আশরাফুল হক। জানা গেছে , ৭ বছরে পা দিল এই টুর্নামেন্ট ।বিভিন্ন জেলা থেকে প্রায় ৮টি দল অংশগ্রহণ করেছে।আজ হয়ে গেল প্রথম ম্যাচ। ৮ দিন ব্যাপী চলবে টুর্নামেন্ট। এই মাসের ২২ তারিখ ফাইনাল। টুর্নামেন্টের উদ্বোধনি ম্যাচ দেখতে পার্শবর্তী বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার মানুষ এসেছিলেন। টুর্নামেন্ট উপলক্ষ্যে প্রায় হাজার দুস্থ…
Read More
এপ্রিলিয়া এসএক্সআর ১৬০: প্রিবুকিং শুরু

এপ্রিলিয়া এসএক্সআর ১৬০: প্রিবুকিং শুরু

এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটার বাজারে আসতে চলেছে খুব শীঘ্রই। তার আগে পিয়াগিও ইন্ডিয়া এই প্রিমিয়াম স্কুটারের প্রিবুকিং শুরু করল। বহুপ্রতীক্ষিত এই প্রিমিয়াম স্কুটার বর্তমানে তৈরি চলছে বারামতি কারখানায়। ৫০০০ টাকা দিয়ে প্রিবুকিং করা যাবে ই-কমার্স সাইট (www.shop.apriliaindia.com) থেকে বা যেকোনও এপ্রিলিয়া ডিলারশিপে। এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ পাওয়া যাবে গ্লসি রেড, ম্যাট ব্লু, গ্লসি হোয়াইট ও ম্যাট ব্ল্যাক কলারে। এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ প্রিমিয়াম স্কুটারে থাকছে হাই-পারফর্ম্যান্স ১৬০ সিসি বিএস৬, থ্রী-ভালভ ফুয়েল ইঞ্জেকশন ক্লিন এমিশন ইঞ্জিন টেকনোলজি। এর অন্যান্য ফিচারগুলির মধ্যে রয়েছে র‍্যাপ অ্যারাউন্ড এলইডি হেডলাইটস, এলইডি টেললাইটস, ফুল ডিজিটাল ক্লাস্টার, মোবাইল কানেক্টিভিটি অপশন, লংগার, বিগার ও কমফর্টেবল সিটিং, অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন, এবিএস-সহ…
Read More
জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসছে সৌরভ-ত্বরিতা

জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসছে সৌরভ-ত্বরিতা

জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউডের জনপ্রিয় জুটি সৌরভ বন্দ্যোপাধ্যায় এবং ত্বরিতা চট্টোপাধ্যায়।১৫ জানুয়ারি আলিপুরের ওপেন থিয়েটার উত্তীর্ণতে বসছে বিয়ের আসর। ১৭ জানুয়ারি গ্র্যান্ড রিসেপশন। সেটাও হবে উত্তীর্ণতেই। উপস্থিত থাকবেন টলিউডের একঝাঁক তারকা। ১৩ জানুয়ারি সঙ্গীতের অনুষ্ঠান।উত্তমকুমারের বড় নাতি গৌরব চট্টোপাধ্যায়। মেয়র পারিষদ দেবাশিস কুমারের মেয়ে দেবলীনার সঙ্গে শুভ পরিণয় সম্পন্ন হয়েছে। তার ঠিক একমাস পরেই ফের সানাই বাজবে মহানায়কের বাড়িতে। তরুণ কুমারের একমাত্র মেয়ে মোনামী বন্দ্যোপাধ্যায়ের (ঝিমলি) ছেলে সৌরভ এবারে পাত্র। পাত্রী ত্বরিতা উত্তর কলকাতার বনেদি ব্যবসায়ী পরিবারের মেয়ে। 
Read More
নায়ারা এনার্জি ও শেল লুব্রিক্যান্টসের পার্টনারশিপ

নায়ারা এনার্জি ও শেল লুব্রিক্যান্টসের পার্টনারশিপ

নায়ারা এনার্জি ও শেল লুব্রিক্যান্টস এক স্ট্রাটেজিক পার্টনারশিপে আবদ্ধ হল। এর দ্বারা গ্রাহকরা নায়ারা ও এসার স্টেশনগুলি থেকে শেল লুব্রিক্যান্টসের সেরা পণ্য পেতে সক্ষম হবেন, যার মধ্যে থাকবে আল্ট্রা ইঞ্জিন রেঞ্জের প্রিমিয়াম প্রোডাক্টসমূহ। ভারতব্যাপী সর্বাধিক দ্রুত বৃদ্ধিশীল প্রাইভেট ফুয়েল রিটেল নেটওয়ার্ক নায়ারা এনার্জি দেশের বিভিন্ন অঞ্চলে ৫,৯৯৯টির বেশি ফুয়েল স্টেশনের একটি প্রসারণশীল নেটওয়ার্ক পরিচালনা করে। ১ অক্টোবর ২০২০ থেকে নায়ারা এনার্জি নায়ারা ব্র্যান্ডের নতুন রিটেল আউটলেট খুলে চলেছে এবং ইতিমধ্যে দেশে ২০০টিরও অধিক নতুন নায়ারা ফুয়েল স্টেশন উদ্বোধন করেছে।
Read More
মা হতে চলেছেন প্রিয়াংকা

মা হতে চলেছেন প্রিয়াংকা

সবে মাত্র দ্বিতীয় বিবাহবার্ষিকী পার করলেন নিক-প্রিয়াংকা জুটি। আর এর মধ্যেই শোনা যাচ্ছে, খুব জলদিই নাকি বাবা-মা হতে চলেছেন এই সেলিব্রিটি জুটি। গত দু’বছর ধরে সুখী দাম্পত্যে রয়েছেন প্রিয়াংকা চোপরা এবং নিক জোনাস। এই মুহূর্তে সেলেব্রিটি দম্পতি রয়েছেন লন্ডনে। প্রিয়াংকার আগামী বছরের প্রজেক্টের শ্যুটিং চলছে সেখানে। সূত্রের খবর মিলেছে, এই দম্পতি নাকি বেবি প্ল্যান করতে চলেছেন খুব জলদি।
Read More
শালকুমার হাটে উন্মোচন হল পঞ্চানন বর্মার পূর্ণাবয়ব মূর্তি

শালকুমার হাটে উন্মোচন হল পঞ্চানন বর্মার পূর্ণাবয়ব মূর্তি

পঞ্চানন বর্মা স্মৃতি রক্ষা কমিটির সহযোগিতায় আলিপুরদুয়ারের শালকুমার হাটে এদিন রায়সাহেব পঞ্চানন বর্মার মূর্তি উন্মোচিত হল। এদিন উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের সমাজসংস্কারক পঞ্চানন বর্মার মূর্তি উন্মোচন করেন বিশিষ্ট সমাজসেবী তথা আলিপুরদুয়ার জেলা পরিষদের সহ সভাপতি মনোরঞ্জন দে। এছাড়াও বিভিন্ন রাজবংশী সংগঠনের সদস্যরা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ঠাকুর পঞ্চানন স্মৃতি স্মারক সমিতির সভাপতি সুরেশ রায় প্রমুখ।এই পূর্নাবয়ব মূর্তিটি সম্পূর্ণ আলিপুরদুয়ার জেলা পরিষদের সহ সভাধিপতি মনোরঞ্জন দের অর্থানুকূল্যে তৈরি হয়েছে।সহ সভাধিপতি মনোরঞ্জন দে বলেন, ঠাকুর পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা করি। তাই এটি করতে পেরে ভালো লাগছে।এটাতে রাজনীতি ভাববেন না।
Read More