editor

10321 Posts
দুর্বল হয়ে এসেছে বুরেভি

দুর্বল হয়ে এসেছে বুরেভি

দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় বুরেভি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড়টি আগামী ৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপের আকার নিয়ে রামানাথপুরম ও তার পার্শ্ববর্তী তুতিকোরিন জেলায় উপর দিয়ে অতিক্রম করবে। তবু কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতমধ্যেই দক্ষিণ তামিলনাড়ু ও দক্ষিণ কেরালায় লাল সতর্কতা জারি হয়েছে। পাঁচটি জেলায় ছুটি ঘোষণা করেছে কেরালা সরকার।
Read More
জনপ্রিয় স্ক্রিপ্ট রাইটারের মৃতদেহ উদ্ধার

জনপ্রিয় স্ক্রিপ্ট রাইটারের মৃতদেহ উদ্ধার

জীবনযুদ্ধের হতাশায় ভেঙে আত্মহত্যা করল টিভি সিরিয়ালের স্ক্রীপ্ট রাইটার অভিষেক । অভিষেক জনপ্রিয় হিন্দি টেলিভিশন ধারাবাহিক ‘’তারক মেহতা কা উল্টা চশমা’’-র অন্যতম লেখক অভিষেক মাকওয়ানা। ঘটনাটি ঘটে গত সপ্তাহের ২৭ নভেম্বর। আত্মহত্যার কারণ হিসেবে জালিয়াতির কথা উল্লেখ করা হয়েছে। অভিষেক দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক জন্য স্ক্রিপ্ট  লিখছিলেন। অভিষেককে তাঁর মুম্বইয়ের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর লেখা একটি সুইসাইড নোটও সামনে উঠে এসেছে। তাতে আর্থিক ঝামেলা এবং ব্যাক্তিগত জীবনের সমস্যার কথা লেখা আছে। সেটির উপর ভিত্তি করেই ঘটনাটির তদন্ত করা হবে। জেনিস আরও বলেন, “থ্রেট কলগুলো পাওয়ার পর তিনি অভিষেকের মেইল চেক করেন। তার মধ্যে একটি নম্বর ছিল বাংলাদেশ থেকে,…
Read More
আপত্তিকর মন্ত্যবের আগেই সাবধানতার নোটিফিকেশন – Youtube

আপত্তিকর মন্ত্যবের আগেই সাবধানতার নোটিফিকেশন – Youtube

বিভিন্ন সামাজিক সম্প্রদায়ের মধ্যে সুস্থ এবং সম্মানজনক দিক বজায় রাখতে ইউটিউব কিছু নতুন বৈশিষ্ট জারি করতে চলেছে,এবার থেকে এই প্লাটফর্ম এ কোনো আপত্তিজনক কমেন্টস করতে গেলেই ব্যবহারকারী কে সতর্কতা করা হবে। ইউটিউব এছাড়াও সম্ভাব্য অনুপযুক্ত এবং ক্ষতিকারক মন্তব্যের জন্য ইউটিউব স্টুডিওতে একটি নতুন ফিল্টার পরীক্ষা করবে যা স্বয়ংক্রিয়ভাবে পর্যালোচনার জন্য রাখা হয়েছে, যাতে চ্যানেল মালিকরা না চাইলে সেই মন্তব্যগুলিকে দেখতে হবে না। সম্ভাব্য ক্ষতিকর মন্তব্য পোস্ট করার জন্য নতুন কমিউনিটি গাইডলাইন অ্যান্ড্রয়েডে চালু হচ্ছে। যদি মন্তব্যকারী পপ-আপ বিজ্ঞপ্তির পরেও সম্ভাব্য ক্ষতিকর মন্তব্য নিয়ে এগিয়ে যেতে চান, তাহলে তারা তা করার কথা বিবেচনা করতে পারেন, অথবা এমনকি এটি সম্পাদনা/মুছে ফেলার সিদ্ধান্ত…
Read More
”রামসেতু ” নিয়ে আলোচনা অক্ষয়-আদিত্যনাথের

”রামসেতু ” নিয়ে আলোচনা অক্ষয়-আদিত্যনাথের

উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন অক্ষয় কুমার। মুম্বই সফরের প্রথমদিনই তাঁর সঙ্গে দেখা করলেন বলিটাউনের 'খিলাড়ি' অক্ষয় কুমার। মূলত নয়ডায় ফিল্ম সিটি তৈরির বিষয়ে অক্ষয়ের সঙ্গে আলোচনা করতে তাঁকে ডেকে পাঠান যোগী ৷ পাশাপাশি অক্ষয় তাঁর আগামী ছবি রাম সেতুর স্ক্রিপ্ট নিয়েও আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। আলোচনার ফলও আশাবাদী বলে সূত্রের খবর৷ অক্ষয় দীপাবলির সময় তাঁর আসন্ন ছবি রাম সেতু-র পোস্টার প্রকাশ করেছিলেন। সেখানে একটি ইংরেজি ক্যাপশনে তিনি লেখেন,এই দীপাবলিতে একটি সেতু তৈরি করে সমস্ত ভারতীয়দের চেতনায় ভগবান রামের আদর্শকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হোক যা আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। এর সঙ্গে সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানান…
Read More
প্রধানমন্ত্রী কিছুই করেনি , কাসর ঘন্টা বাজানো ছাড়া – শ্রমমন্ত্রী মলয়ঘটক

প্রধানমন্ত্রী কিছুই করেনি , কাসর ঘন্টা বাজানো ছাড়া – শ্রমমন্ত্রী মলয়ঘটক

আলিপুরদুয়ারে দলীয় সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক হাত নিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। আলিপুরদুয়ারের সাহেবপোতায় দলের দলীয় সভায় পৌঁছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে জানালেন মন্ত্রী মলয় ঘটক। জনসভায় মূখ্য বক্তা ছিলেন রাজ‍্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক।তাঁর অভিযোগ, লকডাউনে প্রধানমন্ত্রী কিছুই করেননি জনসাধারণের জন্য। শুধু কাসর, ঘন্টা মোমবাতি জ্বালিয়ে মানুষকে বোকা বানিয়েছেন।
Read More
ব্রাউন সুগার সহ গ্রেপ্তার চারজন

ব্রাউন সুগার সহ গ্রেপ্তার চারজন

ব্রাউনসুগার সহ চারজনকে গ্রেপ্তার করল ডালখোলা থানার পুলিশ। জানা গিয়েছে গোপনসূত্রে খবর পেয়ে এদিন অভিযান চালিয়ে চারজনকে ড্রাগ সহ গ্রেপ্তার করে। ডালখোলা থানার পুলিশ জানিয়েছে পাতনোর এক বাড়িতে রাতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় তিনশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে । এরসঙ্গেএকটি ল্যাপটপ,একটি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক,ব্রাউন সুগার বহনকারী পেপার রোল উদ্ধার করে ডালখোলা থানার পুলিশ। এক মহিলা এবং তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
Read More
দুয়ারে সরকার পরিষেবার প্রচারে গম্ভীরা শিল্পীরা

দুয়ারে সরকার পরিষেবার প্রচারে গম্ভীরা শিল্পীরা

দুয়ারে সরকারের বিভিন্ন পরিষেবা গুলিকে জনসাধারনের কাছে তুলে ধরতে অভিনব প্রচার রাজ্য সরকারের। মালদার বিখ্যাত লোকগান গম্ভীরা শিল্পীদের দ্বারা প্রচার শুরু করলেন প্রশাসনিক কর্তারা। এদিন গম্ভীরা গানের মাধ্যমে মানুষকে সচেতন করতে "দুয়ারে সরকার" প্রচার শুরু করলো গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। গয়েশবাড়ি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সংশ্লিষ্ট এলাকার বহু মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা পেতে ভীয় করেন । উপস্থিত ছিলেন গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান নাইমা খাতুন। দুয়ারের সরকার পরিষেবার মাধ্যমে এদিন স্বাস্থ্যসাথী , কন্যাশ্রী,  রূপশ্রী সহ মোট আটটি প্রকল্পের ফ্রম দেওয়ার কাজ শুরু করা হয়। বিভিন্ন পরিষেবা পেতে বহু মানুষকে এতদিন নানা সমস্যায় পড়তে হচ্ছিল । এদিন এই শিবিরে গম্ভীরা গানের প্রচারের মাধ্যমে…
Read More
মিমে যোগ দিচ্ছে ডুয়ার্সের সংখ্যালঘুরা!

মিমে যোগ দিচ্ছে ডুয়ার্সের সংখ্যালঘুরা!

রাজ্যের সংখ্যালঘু ভোট যে এবার তৃণমূলের একক ঝুলিতে পড়বে না তা আরো স্পষ্টভাবে জানিয়ে দিল উত্তরবঙ্গের ডুয়ার্স মিল্লাতে ইসলামিয়া সোসাইটির নেতারা। তাদের দাবি রাজ্যসরকার ইতিমধ্যে তাদের দাবি দাওয়া পূরণ না করলে তাঁরা আসাউদ্দিন ওয়েইসির মিমে যোগ দিতে পারে। এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান তাদের একাধিক দাবিদাওয়া পূরণ করেনি সরকার। উত্তরের সংখ্যালঘুরা এখনো বঞ্চিত।বারংবার রাজ্যের শাসক দলের নেতাদের জানিয়েও বঞ্চনার অবসান হয় নি। সংগঠনের তরফে সভাপতি কাদের আলী, সাধারণ সম্পাদক মহম্মদ মিজানুর রহমানেরা বলেন, উত্তরবঙ্গে নতুন করে অনুমোদিত মাদ্রাসার সংখ্যা অত্যন্ত কম। এছারা ভাতা হিসেবে যে অর্থ দেওয়া হচ্ছে তাও যথেষ্ট নয়। এই পরিস্থিতিতে আমরা দাবি জানাচ্ছি…
Read More
পাঁজিপাড়ায় করোনা টেস্ট শিবির

পাঁজিপাড়ায় করোনা টেস্ট শিবির

কোভিড পরিস্থিতি জানতে সোয়াব টেস্টের শিবির বসল পাঞ্জিপাড়ায়। স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে এই শিবিরের আয়োজন করে বলে জানা গেছে। পঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন যে এলাকার মানুষকে করোনা সম্পর্কে সচেতন করার পাশাপাশি রেপিড এন্টিবডি টেস্টের শিবির বসানো হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য মোস্তফা আনসারী জানিয়েছেন এই ক্যাম্পে সন্ধ্যা পর্যন্ত শতাধিক মানুষের করোনা ভাইরাসের টেস্ট করানো লক্ষ্য রয়েছে। এখন পর্যন্ত 35 জনের টেস্ট হয়েছে বলে তিনি জানান। স্থানীয় আরও একজন প্রতিনিধি বলেন করোনা ভাইরাস টেস্ট করালে মানুষের উপকার হবার পাশাপাশি করোনা ভাইরাস ছড়ানো থেকে কিছু হইতো রোধ করা যাইতে পারে। তার জন্য বেশি থেকে বেশি মানুষের টেস্ট যেন হয় তার চেষ্টা করা হচ্ছে।
Read More
আনন্দ এল রাই- এর ‘আতরঙ্গি রে’ -এর শ্যুটিং শুরু হয়েছে

আনন্দ এল রাই- এর ‘আতরঙ্গি রে’ -এর শ্যুটিং শুরু হয়েছে

শ্যুটিং শুরু হল ‘আতরঙ্গি রে’-র। বিহার ও মধুরাইতে হবে ছবির শ্যুটিং। ‘জিরো’-র পর আনন্দ এল রাই-এর বলিউডে দু’বছর পর কাম ব্যাক এই ছবি দিয়ে। ‘আতরঙ্গি রে’ – ছবি একটি মিশ্র সংস্কৃতির প্রেমের গল্প। সারাকে দেখা যাবে ছবির দুই অভিনেতা অক্ষয় এবং ধনুশের সঙ্গে রোম্যান্স করতে। অক্ষয় কুমারের সঙ্গে সারা আলি খানের রোমান্টিক ছবি।
Read More
এবার করোনা পরীক্ষার খরচ সাধারণের নাগালে

এবার করোনা পরীক্ষার খরচ সাধারণের নাগালে

পুজোর সময় থেকেই রাজ‍্যে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ‍্যের প্রতিটি হাসপাতালের পরীক্ষাগারে করোনা পরীক্ষা করার পাশপাশি এবার বেসরকারি গবেষণাগারে করোনা পরীক্ষা এবার সাধারণের নাগালে। এবার করোনা পরীক্ষার খরচ কমানোর সিদ্ধান্ত নিল রাজ‍্য সরকার। বৃহস্পতিবার রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান করোনা নমুনা পরীক্ষার দাম কমিয়ে ৯৫০ টাকা করা হয়েছে। সবথেকে বেশি সংক্রমণ কলকাতায়।
Read More
চুরি যাওয়া তিন টোটো সহ গ্রেপ্তার এক

চুরি যাওয়া তিন টোটো সহ গ্রেপ্তার এক

শিলিগুড়িতে ক্রমান্বয়ে ঘটে যাওয়া টোটো চুরির ঘটনায় কিনারা করল শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশ। জানা গেছে এদিন চুরি যাওয়া তিনটি টোটো সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রের খবর গতমাসের শেষের দিকে প্রধাননগর থানা এলাকায় তিনটি টোটো চুরি যায়। ঘটনায় তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী বৃহস্পতিবার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ড থেকে তিনটি ইরিকশাসহ একজনকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি এই ঘটনার সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে। তদন্তের স্বার্থে গ্রেপ্তার হওয়া ওই অভিযুক্তের নাম প্ৰকাশ করেনি শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশ।পুলিশ জানিয়েছে এই ঘটনায় আরও বেশ কয়েকজন…
Read More
মহিলার ব্যাগ ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা

মহিলার ব্যাগ ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা

দিনদুপুরে টোটো আরোহী এক মহিলার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা। ব্যাগে লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার এবং নগদ টাকা ছিল বলে দাবি ওই মহিলার। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বর্ধমান রোডে। জানা গেছে এদিন প্রীতি প্রসাদ নামে এক মহিলা পরিবার পরিজন নিয়ে টোটোতে চেপে বিয়ে বাড়ি যাচ্ছিলেন । সেসময় টোটোর পিছু করে একটি স্কুটিতে দুষ্কৃতীরা আসে। প্রীতি প্রসাদের ব্যাগ টান দেয় দুষ্কৃতীরা। তখনই রাস্তায় পড়ে যান তিনি। সেই সুযোগেই ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ব্যাগের মধ্যে লক্ষাধিক টাকার সোনার অলঙ্কার ও নগদ টাকাও ছিল। মহিলাকে পড়ে যেতে দেখেই এলাকার যুবকেরা ছুটে আসেন। যদিও ততক্ষণ ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে আসে…
Read More
ধর্ষিতাদের বাড়ি গেলেন বিজেপির মহিলা মোর্চা,অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

ধর্ষিতাদের বাড়ি গেলেন বিজেপির মহিলা মোর্চা,অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

গত মঙ্গলবার মালদার নবাবগঞ্জ এলাকায় পাঁচ নাবালিকাকে মাদক খাইয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় ধর্ষিতাদের বাড়ি গেলেন জেলার মহিলা মোর্চার নেতৃত্বরা । তাদের দাবি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলেছে মালদার বিজেপি মহিলা মোর্চা। বিজেপির অভিযোগ , ঘটনার চারদিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই অভিযুক্তরা পালিয়ে গেছে বলে অভিযোগ করেন বিজেপি নেত্রী সুতপা চ্যাটার্জি। উল্লেখ্য , গত মঙ্গলবার পুরাতন মালদার পুরসভার ২ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ জোড়াকালিস্থান এলাকায় পাঁচ নাবালিকা ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ইটভাটার একটি পরিত্যক্ত ঘরে ধর্ষণের চেষ্টা এবং শ্লীলতাহানি করে তিন দুষ্কৃতী। সেই সময় ওই নাবালিকাদের শরবত খাওয়ানোর নাম করে মদ খাওয়ানো হয় বলে অভিযোগ। তাতে চার…
Read More