editor

10321 Posts
তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু

তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু

বেলেঘাটা নাইসেডে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিন Covaxin-এর তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ। ট্রায়ালের উদ্বোধন করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার দুপুরে সস্ত্রীক সেখানে যান রাজ্যপাল। মঙ্গলবার বিকেলেই পরীক্ষামূলক ভাবে টিকা দেওয়া শুরু করেছে বেলেঘাটা নাইসেড। বুধবার বিকেলে টিকা নেওয়ার কথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। চিকিৎসক, স্বেচ্ছাসেবক থেকে সাধারণ মানুষ-- সবাই অধীর অপেক্ষায়।
Read More
দ্রুত সড়ক সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের

দ্রুত সড়ক সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের

ফুলবাড়ি থেকে রাজগঞ্জের জটিয়াকালী পর্যন্ত ৩১ নং জাতীয় সড়ক অবিলম্বে সংস্কার করার জন্য আজ তৃণমূলের পক্ষ থেকে জাতীয় সড়ক অবরোধ করে। এই বিক্ষোভে উপস্থিত ডাবগ্রাম ফুলবাড়ীর তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবাশীষ প্রামানিক। ব্লক সভাপতির অভিযোগ, ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায় জটিয়াকালী মোড় থেকে ফুলবাড়ি  পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার নির্মীয়মান চার লেনের কাজ প্রায় এক বছর থেকে বন্ধ হয়ে আছে। রাস্তাটি এতটাই বেহাল হয়ে পড়েছে যে সাধারণ মানুষ এবং যানবাহন চলাচল কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মাঝেমধ্যেই দুর্ঘটনা হচ্ছে। দ্রুত কাজ সম্পন্ন করার দাবীতে এর আগেও পথ অবরোধ করা হয়েছে। একাধিকবার হাইওয়ে কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। তাতে কোনো কাজ না হওয়ায় ফের পথ অবরোধ করতে বাধ্য…
Read More
এল ফৌজি গেমিং অ্যাপ

এল ফৌজি গেমিং অ্যাপ

এক দারুণ সুখবর। জনপ্রিয় গেমিং অ্যাপ পাবজির বদলে তৈরি হওয়া দেশীয় গেমিং অ্যাপ ফৌজি এবার চলে এসেছে গুগল প্লে স্টোরে। অ্যাপের শুরুতেই লেখা হয়েছে ভারতের আসল নায়ক, সেনাদের সম্মান প্রদর্শন করতেই এই গেম লঞ্চ করা হচ্ছে। যদিও এখনই গেমটি ডাউনলোড করে খেলা যাচ্ছে না। তবে এর পাশাপাশি পাবজি আবারও ইন্ডিয়ায় আসতে চলেছে।
Read More
উত্তরকন্যা অভিযানে দেওয়াল লিখন শুরু মালদায়

উত্তরকন্যা অভিযানে দেওয়াল লিখন শুরু মালদায়

রাজ্য সরকারের দুর্নীতি, অন্যায়, কাটমানি, বঞ্চনা সহ একাধিক ইস্যুগুলিকে সামনে রেখে এবার উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপির যুব মোর্চা। জানা গেছে আগামী ৭ই ডিসেম্বর এই অভিযানের প্রস্তুতিতে দেওয়াল লিখন শুরু হয়েছে মালদায়। জেলায় জেলায় চলছে চায়ে পে চর্চা। যুব মোর্চার নবান্ন অভিযানের উত্তরেও রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনকে ছড়িয়ে দিতে বিজেপির এই উদ্যোগ বলে জানা গেছে। আর এই অভিযানকে সফল করতে ইতিমধ্যে উত্তরবঙ্গ সফরে প্ৰতিটি জেলায় দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। এদিন মালদা জেলা ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে, ইংরেজবাজার পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লি, ব্যাংক কলোনী…
Read More
করোনা পজিটিভ সানি দেওল

করোনা পজিটিভ সানি দেওল

করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউডের অন্যতম সেরা অভিনেতা এবং বিজেপির সাংসদ সানি দেওল। অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানান। বর্তমানে বাড়িতেই আছেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী। বর্তমানে সানি রয়েছেন হিমালয়ের দেশে। সম্প্রতি মুম্বাই আসার কথা ছিল অভিনেতার। পাশাপাশি সাম্প্রতিককালে তাঁর কাছাকাছি যাঁরা এসেছিলেন তাঁদেরও আইসোলেশনে থাকার জন্য অনুরোধ করেছেন এই পঞ্জাবের গুরুদাসপুরের এই বিজেপি সাংসদ।
Read More
মৃত বিজেপি কর্মীর পরিবারকে সাহায্য সাংসদ জয়ন্ত রায়ের

মৃত বিজেপি কর্মীর পরিবারকে সাহায্য সাংসদ জয়ন্ত রায়ের

মৃত দলীয় কর্মীর স্ত্রীকে সেলাই মেশিন তুলে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত রায়। জানা গেছে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার বিজেপি কর্মী নীলরতন রায় গত সোমবার পথ দুর্ঘটনায় মারা যান। পরিবারের একমাত্র উপার্জনশীল মানুষটির চলে যাওয়ায় সমস্যায় পড়ে ওই মৃত কর্মীর পরিবার । তাই ঘটনার দুদিন পরে ওই মৃত কর্মীর বাড়িতে এসে সমবেদনা জানানোর পাশাপাশি মৃত নীলরতন রায়ের স্ত্রীকে একটি সেলাই মেশিন তুলে দেন । যাতে পরিবারটি উপার্জন করতে পারে।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিজেপি কর্মী শিখা চ্যাটার্জি সহ অন্যান্যরা.
Read More
‛দ্য অক্সফোর্ড ইউনিয়ন ডিবেট’ বাতিল

‛দ্য অক্সফোর্ড ইউনিয়ন ডিবেট’ বাতিল

অক্সফোর্ড ইউনিয়নের ডিবেটিং সোসাইটির ভাষণ বাতিল করল কর্তৃপক্ষ। টুইট করে জানাল রাজ্য স্বরাষ্ট্র দফতর। বুধবার বিকেল নাগাদ অক্সফোর্ড ইউনিয়নে বিতর্কসভায় অংশ নেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্ন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। রাজ্য সরকারের কয়েকটি প্রকল্প তুলে ধরার কথা ছিল মুখ্যমন্ত্রীর। অনুষ্ঠান স্থগিত করার বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
Read More
বাড়িতে ঢুকে গেল নিয়ন্ত্রণহীন গাড়ি, মৃত এক, গাড়ি ভাঙচুর জনতার

বাড়িতে ঢুকে গেল নিয়ন্ত্রণহীন গাড়ি, মৃত এক, গাড়ি ভাঙচুর জনতার

নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রেল কোয়ার্টারে ঢুকে মৃত্যু হল একজনের। জখম একাধিক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুর করে বলে জানা গেছে। সূত্রের খবর শিলিগুড়ির গেটবাজার এলাকায় রাতে একটি বাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ঢুকে পড়ে। ঘটনায় একজন মারা যায়। জখম হয়েছে কমপক্ষে ছয়-সাত জন।আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।ঘটনার খবর পেয়েই ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।তারা জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যাক্তিকে আটক করেছে।ঘটনাস্থলে এসেছিলেন ৩২নম্বর ওয়ার্ড কো অর্ডিনেটর তাপস চ্যাটার্জিও।পরবর্তীতে পুলিশ গাড়িটি উদ্ধার করে নিয়ে যায়। বাসিন্দাদের অভিযোগ ওই ঘটনা ইচ্ছাকৃতভাবে করেছে। অভিযোগ, পুরোনো গন্ডগোলের জেরেই গাড়ির ওই চালক ইচ্ছাকৃতভাবে বাড়ির…
Read More
এসে গেল নোকিয়া ২.৪

এসে গেল নোকিয়া ২.৪

এইচএমডি গ্লোবালের নোকিয়া ২-সিরিজে নতুন সংযোজন হিসেবে এল নোকিয়া ২.৪ স্মার্টফোন। এতে রয়েছে নাইট মোড ও পোর্ট্রেট মোড-সহ এআই ইমেজিং ফিচার্স, ৬.৫” (১৬.৫সেমি) এইচডি+ স্ক্রিন, ২-দিনের ব্যাটারি লাইফ (৪৫০০এমএএইচ), ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক। এছাড়াও রয়েছে ৩-বছর মেয়াদি মাসিক সিকিউরিটি আপডেট, ২-বছর মেয়াদি ওএস আপডেট। ফোনটি পাওয়া যাবে তিনটি কলারে – ডাস্ক, ফ্‌জোর্ড ও চারকোল।২৬ নভেম্বর থেকে নোকিয়া ২.৪ (৩জিবি/৬৪জিবি) ফোনটি শুধুমাত্র অনলাইনে পাওয়া যাচ্ছে (Nokia.com/phones)। ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে অর্ডারের ক্ষেত্রে প্রথম ১০০ জন গ্রাহক বিশেষ উপহারের সুযোগ পাবেন। ৪ ডিসেম্বর থেকে নোকিয়া ২.৪ পাওয়া যাবে অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে। জিও ব্যবহারকারীরা ২০০০ টাকার ক্যাশব্যাক-সহ ৩৫৫০ টাকার…
Read More
জুটি বাঁধালেন ‘সাইকো সাইয়া’-র মিউজিক কম্পোজার

জুটি বাঁধালেন ‘সাইকো সাইয়া’-র মিউজিক কম্পোজার

অবশেষে পাঁচ বছরের সম্পর্ক পরিনতি পেল। সমস্ত কোভিড বিধি মেনে বিয়ে করলেন মিউজিক কম্পোজা সচেত টন্ডন ও পরম্পরা ঠাকুর। পাঁচ বছর আগে ২০১৫ সালে ভয়েস অফ ইন্ডিয়ার রিয়্যালিটি শো-এর অডিশনে গিয়ে পরিচয় হয় তাঁদের। সংগীত জগতেও একসঙ্গে পথ চলা শুরু হয় তাঁদের। শাহো- ছবিতে ‘সাইকো সাইয়া’, কবির সিং-এ 'বেখায়ালি', পতি পত্নী আর বো-তে ‘দিলবারা’ এরম বলিউডে একাধিক গান যৌথ কম্পোজ করেছেন তাঁরা।
Read More
পিয়াগিও-র এপ্রিলিয়া এসএক্সআর১৬০ স্কুটার

পিয়াগিও-র এপ্রিলিয়া এসএক্সআর১৬০ স্কুটার

শীঘ্রই এপ্রিলিয়া এসএক্সআর১৬০ স্কুটারের প্রোডাকশন শুরু করবে পিয়াগিও ইন্ডিয়া। বারামতি প্লান্টে তৈরি এই নতুন প্রিমিয়াম স্কুটার লঞ্চের মধ্য দিয়ে ভারতের গ্রাহকদের আরও কাছাকাছি হতে চাইছে পিয়াগিও ইন্ডিয়া। গ্রেটার নয়ডায় অটো এক্সপো ২০২০-তে প্রথম এই স্কুটারটি প্রদর্শন করা হয়েছিল। স্টাইল, পারফর্ম্যান্স ও কমফর্টের দিক থেকে এই স্কুটারটি অনন্য। এটি ইটালিতে ডিজাইন করা হয়েছে ভারতের জন্য। প্রিমিয়াম স্কুটার মার্কেটে এপ্রিলিয়া এসএক্সআর১৬০ এক নতুন ক্যাটাগরি তৈরি করতে চলেছে। এতে রয়েছে হাই পারফর্ম্যান্স ১৬০সিসি বিএস৬ থ্রী-ভাল্‌ভ ফুয়েল ইঞ্জেকশন ক্লিন এমিশন ইঞ্জিন টেকনোলজি। গ্রাহকদের সুবিধার্থে পিয়াগিও ইন্ডিয়া ২৫০টি ডিলারশিপ স্থাপন করেছে এবং তা ৪০০টিরও বেশি করার পরিকল্পনা রয়েছে।  পিয়াগিও ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডিয়েগো…
Read More
নিয়োগে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ তৃণমূলের

নিয়োগে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ তৃণমূলের

বনদপ্তরে কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ জানাল তৃণমূল সমর্থিত বনবস্তিদের একাংশ। অভিযোগ বন সহায়ক পদে এলাকার বনবস্তিদের প্রাধান্য না দিয়ে বাইরে থেকে এনে সেই শূন্যপদ পূরণ করা হয়েছে।আর এতে পদাধিকারীদের বিরুদ্ধে স্বজনপোষণ এর অভিযোগ তুলেছে তারা। জানা গেছে, বন সহায়ক নিয়োগে বনকর্তাদের বিরুদ্ধে স্বজন-পোষণ ও দুর্নীতির অভিযোগ তুলে এবার শাসক দলের একদল সমর্থক ও বনবস্তিবাসী আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বিভিন্ন দপ্তরে ব্যপক আন্দোলনে নেমেছেন।বুধবার সকাল থেকে রীতিমত তৃণমূলের দলীয় পতাকা নিয়ে শুরু হয় ওই বিক্ষোভ কর্মসূচি।প্রথমেই তালা ঝুলিয়ে ও তৃণমূলের পতাকা লাগিয়ে অবরুদ্ধ করে দেওয়া হয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের দমনপুর রেঞ্জ অফিস। অভিযোগ হালে বনদপ্তরের পক্ষ থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পে যে…
Read More
সর্বভারতীয় আইসিএআর পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল কোচবিহারের স্নিগ্ধা

সর্বভারতীয় আইসিএআর পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল কোচবিহারের স্নিগ্ধা

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ সংস্থার ফেলোশিপ পরীক্ষায় দেশের মধ্যে প্রথমস্থান অধিকার করে তাক লাগাল উত্তেবঙ্গের কোচবিহারের ঘোকসাডাঙা এলাকার স্নিগ্ধা পাটোয়ারী। জানা গেছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী কৃষিবিজ্ঞান নিয়ে আরো গবেষণা করার জন্য সর্বভারতীয় আইসিএআর এর পরীক্ষায় বসে। এবং সেই পরীক্ষায় সোশ্যাল সায়েন্সে এসসি ক্যাটাগরিতে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে।পাশাপাশি সাধারণ ক্যাটাগরিতে বাইশতম স্থান লাভ করে। কৃষক পরিবার থেকে বড়ো হয়ে ওঠা এই ছাত্রীর সাফল্যে খুশি ঘোকসাডাঙ্গা এলাকার মানুষ। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীর সাফল্যে খুশি ইউনিভার্সিটির ভিসি চিরন্তন চট্টপাধ্যায় জানিযেছেন স্নিগ্ধা পাটোয়ারী এই বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করল। তিনি আরো জানিয়েছেন এই বিশ্ববিদ্যালয় থেকে আরো বেশ কয়েকজন ওই…
Read More
সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে থানায় এফআইআর করলেন অভিজিৎ দে

সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে থানায় এফআইআর করলেন অভিজিৎ দে

দলীয় কর্মসূচিতে কোচবিহারে পৌঁছে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পিসি-ভাইপোর কটাক্ষ করলেন বিজেপির রাজ্য যুব সভাপতি সৌমিত্র খাঁ। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গের মিনি সচিবালয় উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে উত্তরবঙ্গের বিজেপি যুব মোর্চা। এরই প্রস্তুতিতে এদিন দলীয় কর্মসূচীতে উপস্থিত হয়ে তৃণমূলের কর্পোরেট এবং অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে কামান দাগেন সৌমিত্র। তাঁর অভিযোগ , অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন কয়লা মাফিয়ার সঙ্গে যোগাযোগ আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেলেদের কাছ থেকে চাকরি দেবো বলে টাকা তুলেছেন এলাকায় এলাকায় এবং তার সঙ্গী ছিলেন বিনয় মিশ্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন আমার বিরুদ্ধে কেস করতে। আমি রাস্তায় বুঝে নেব। মঙ্গলবার কোচবিহার শহরে প্রাতঃভ্রমণ করে চা চক্রে যোগ দিয়ে এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ…
Read More