editor

10321 Posts
কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্রীয় সরকার

কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্রীয় সরকার

নতুন কৃষি আইন পাশ হওয়ার পর থেকেই দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। দিল্লিতে বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হল কেন্দ্রীয় সরকার। কৃষকদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কৃষকদের দাবি না মানা হয় সে ক্ষেত্রে দিল্লিতে বিক্ষোভ জারি থাকবে বলেও জানিয়েছেন ভারতীয় কৃষক ইউনিয়নের সদস্য জগজিৎ সিং। প্রাথমিকভাবে ৩ ডিসেম্বর বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
Read More
কোচবিহার জেলাতেও শুরু হলো দুয়ারে সরকার সরকারি পরিষেবা

কোচবিহার জেলাতেও শুরু হলো দুয়ারে সরকার সরকারি পরিষেবা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কোচবিহার জেলাতেও শুরু হলো দুয়ারে সরকার সরকারি পরিষেবা। মঙ্গলবার থেকে এই কর্মসূচি শুরু হলো গোটা উত্তরবঙ্গ সহ কোচবিহার জেলাতেও তুফানগঞ্জ ১নং ব্লকের নাটাবাড়ি হাইস্কুল ময়দানে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ সংশ্লিষ্ট ব্লকের বিডিও এবং অন্যান্য সরকারি আধিকারিকরা। দুয়ারে সরকারের পরিষেবার মধ্যে ১০০ দিনের কাজ, স্বাস্থ্যসাথী, জয় জোহার (তপশিলি বন্ধু), খাদ্যসাথী , শিক্ষাশ্রী, ঐক্যশ্রী , কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু পরিষেবার বিষয়ে বাসিন্দাদের ওয়াকিবহাল করানোর পাশাপাশি কিভাবে এই পরিষেবা পাওয়া যাবে তা নিয়েও এদিন সাধারণ মানুষকে সচেতন করা শুরু হয়েছে। এর পাশাপাশি মাথাভাঙা ২নং নম্বর ব্লকের পারডুবিতে ব্লক প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুয়ারে সরকার…
Read More
তৃনমূলে যোগ দিলেন বিজেপি নেতা

তৃনমূলে যোগ দিলেন বিজেপি নেতা

বিজেপি নেতৃত্ব যেখানে তৃণমূলের ঘর ভাঙতে ব্যস্ত তখন বিজেপি নেতা তৃণমূলে যোগদান করায় সরগরম আলিপুরদুয়ার এলাকা। বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্য বিজেপির একাধিক নেতা। এই মুহূর্তে দলীয় কাজে জলপাইগুড়িতে রয়েছেন রাজ্য বিজেপি যুব সভাপতি সৌমিত্র খাঁ। জানা গেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার প্রাক্তন বিজেপি প্রার্থী তথা আদিবাসী নেতা লিওস কুজুর আজ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
Read More
প্রাক্তন বিজেপি প্রার্থীর তৃনমূল যোগদান আলিপুরদুয়ারে

প্রাক্তন বিজেপি প্রার্থীর তৃনমূল যোগদান আলিপুরদুয়ারে

বিজেপি নেতৃত্ব যেখানে তৃণমূলের ঘর ভাঙতে ব্যস্ত তখন বিজেপি নেতা তৃণমূলে যোগদান করায় সরগরম আলিপুরদুয়ার এলাকা। বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্য বিজেপির একাধিক নেতা। এই মুহূর্তে দলীয় কাজে জলপাইগুড়িতে রয়েছেন রাজ্য বিজেপি যুব সভাপতি সৌমিত্র খাঁ। জানা গেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার প্রাক্তন বিজেপি প্রার্থী তথা আদিবাসী নেতা লিওস কুজুর আজ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
Read More
পাহাড়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল

পাহাড়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল

পাহাড়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকার। পাহাড়ে কোনরকম যাতে বিশৃংখলার সৃষ্টি না হয়, তারজন্য সব পক্ষই যেন নিজেদের দায়িত্ব পালন করেন, শিলিগুড়ি থেকে কলকাতা ফেরার পথে মালদা টাউন স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। পাশাপাশি তিনি জিটিএ-এর অডিট নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছেন।  রাজ্যপাল জাগদীপ ধনকার বলেছেন জিটিএ'র কোন অডিট নেই । তাহলে এত বিপুল পরিমাণ টাকা কোন খাতে খরচ হচ্ছে । তার হিসাব নেই। মনে হচ্ছে কোথাও যেন একটা ভয়ঙ্কর দুর্নীতি চলছে । এদিকে রোশন গিরির পাহাড়ে ওঠা এবং আগামী কয়েকদিনের মধ্যে বিমল গুরুংয়ের পাহাড়ে আসার সম্ভাবনায় বর্তমানে পাহাড়ে পরিস্থিতি জটিল…
Read More
নৈশভোজে না যাওয়ায় বিদ্যা বালানের শ্যুটিং বন্ধ করেদিলেন মন্ত্রী

নৈশভোজে না যাওয়ায় বিদ্যা বালানের শ্যুটিং বন্ধ করেদিলেন মন্ত্রী

মন্ত্রীর আমন্ত্রণে সারা দেননি বিদ্যা বালান, এরই ফল গুনতে হল তাঁকে।বন্ধ করে দেওয়া হল শ্যুটিং। এমনই চাঞ্চল্যকর অভিযোগ শোনা যাচ্ছে বলিউডজুড়ে। যদিও বিদ্যা বালানের তরফ থেকে এমন কিছু অভিযোগ শোনা যায়নি। করোনার মাঝেই মধ্যপ্রদেশের জঙ্গলে শেরনি সিনেমার শ্যুটিং শুরু করেছিলেন বিদ্যা বালন। কিন্তু , মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহর নৈশভোজের আমন্ত্রণে যেতে রাজি না হওয়ায় বিদ্যার ছবির শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছেন মন্ত্রী। শ্যুটিং সূত্রেই গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রদেশে রয়েছেন বিদ্যা। বেশিরভাগ ক্ষেত্রে জঙ্গলেই চলছে শ্যুটিং। এর মাঝেই একদিন না কী মন্ত্রী বিজয় শাহর তরফে বিদ্যাকে নৈশভোজের আমন্ত্রণ দেওয়া হয়। কিন্তু ডিনারে যোগ…
Read More
দেড় কেজি সোনা সহ গ্রেপ্তার দুই

দেড় কেজি সোনা সহ গ্রেপ্তার দুই

প্রায় সত্তর লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট উদ্ধার করল শিলিগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ এদিন শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে এককেজি পাঁচশো গ্রাম অবৈধ সোনা উদ্ধার করে মহারাষ্ট্রের দুই পাচারকারীর কাছ থেকে। পুলিশ জানিয়েছে ওই দুই অভিযুক্তের নাম রিহান আব্দুল্লাহ(২৭) এবং শাহানাজ আব্দুল্লাহ শেখ(১৮)। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা ইন্দো- মায়ানামার সীমান্ত থেকে এই অবৈধ সোনা মহারাষ্ট্রে নিয়ে যাচ্ছিল। শিলিগুড়ি জংশন এলাকায় সন্দেহজনক ভাবে পুলিশ তাদের তল্লাশি শুরু করলে প্রায় দেড় কেজি সোনা উদ্ধার হয়। অভিযুক্তদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয় ।
Read More
‘মেঘে মেঘে আনপ্লাগড’ ১০০কে ভিউ

‘মেঘে মেঘে আনপ্লাগড’ ১০০কে ভিউ

একজন প্রতিষ্ঠিত ড্যান্সার, মিউজিক কম্পোজার ও কনসেপচুয়াল আর্টিস্ট জুবিন মিত্র তাঁর জুবিনআর্টের মাধ্যমে অনেকবার তাঁর দক্ষতা ও সৃজনশীলতার প্রমাণ রেখেছেন। রূহ্‌ মিউজিক থেকে মুক্তিপ্রাপ্ত ‘বোলো দুগ্‌গা মাইকি’র সাফল্যের পর আসা ‘মেঘে মেঘে আনপ্লাগড’ ইতিমধ্যে ইউটিউবে ১০০কে ভিউ অতিক্রম করে ফেলেছে। এপি মিউজিক থেকে প্রকাশিত এই গানটি শীঘ্রই সকল ডিজিটাল প্লাটফর্মে পাওয়া যাবে। বিভিন্ন আন্তর্জাতিক প্রোজেক্টে জুবিন নিজেকে ড্যান্সার, ডিজাইনার, এডিটর, লাইট ডিজাইনার, সঙ রাইটার ও মিউজিক কম্পোজার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।  ‘আনপ্লাগড’-এর আগে জুবিন মিত্র এই একই গানকে রক ও সেমি-ক্লাসিক্যালে সংমিশ্রিত করে একটি নতুন ধরণের উদ্যোগ নিয়েছিলেন। গানটি গেয়েছিলেন প্রাজ্ঞ দত্ত। এবারের রিপ্রাইজ ভার্সনে তিনি গানটিকে ব্লেন্ড করেছেন সরল ‘সোলফুল…
Read More
বারবিশায় আজ থেকে শুরু হল টিটুয়েন্টি টুর্নামেন্ট

বারবিশায় আজ থেকে শুরু হল টিটুয়েন্টি টুর্নামেন্ট

দীর্ঘদিন পর কোভিড নির্দেশিকা মেনে আলিপুরদুয়ারের বারবিশায় শুরু হল ক্রিকেট টুর্নামেন্ট। জানা গেছে উদয়ন কালচারাল সোস্যাইটির উদ্যোগে এই টি টুয়েন্টি টুর্নামেন্ট শুরু হয়। খেলাতে অংশগ্রহণ করেছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার আটটি দল। টূর্ণামেণ্টে অসম,কোচবিহার,শিলিগুড়ি এলাকা থেকে মোট আটটি দল অংশগ্রহণ করেছে। এদিন থেকে খেলার উদ্ভোধন হয় । প্রথম খেলায় মুখোমুখি হয় আলিপুরদুয়ার একাদশ সঙ্গে কামাখ্যাগুড়ি পিজি একাদশ । টসে জিতে প্রথমে ব‍্যাট করতে নেমে আলিপুরদুয়ার একদশ চৌদ্দ ওভারে দশ উইকেট খুইয়ে ৪১ রান তোলে । এবং জবাবে কামাখ্যাগুড়ি পিজি একাদশ এক ওভার এক বলে ৪২ রান তুলে নেয় কোনো উইকেট না খুইয়ে ।
Read More
দীর্ঘ দুইমাসের আইনি লড়াইয়ে জামিন পেলেন ডাক্তার তুষার সরকার

দীর্ঘ দুইমাসের আইনি লড়াইয়ে জামিন পেলেন ডাক্তার তুষার সরকার

দীর্ঘ দুইমাস পর অবশেষে জামিন পেলেন ডাক্তার তুষার সরকার। সূত্রের খবর নয়মাস আগের পুরোনো মামলায় পুলিশ গ্রেপ্তার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডাক্তার রায়গঞ্জ নিবাসী তুষার সরকারকে। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তাঁর প্রতিবাদ এবং কার্যকলাপের জন্য এলাকায় খুব নাম ডাক ছিল তুষার বাবুর। অভিযোগ, তুষার সরকারকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে এরপর জামিন অযোগ্যধারায় বিভিন্ন সাজানো কেসে তাকে জেলে বন্দি করে রাখে। এনিয়ে রায়গঞ্জ জুড়ে উত্তেজনা ক্রমশ বাড়ছিল। দীর্ঘ দুইমাসের বেশী সময় ধরে, রায়গঞ্জ ও হাইকোর্টে চলে শুনানি। গত ১৯শে নভেম্বর একটা মামলায় জামিন লাভ করার পর, আজ দ্বিতীয় মামলাতেও, মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে তুষারের জামিন আনল লিগাল সেল। তুষারের পরিবারের অভিযোগ, অগ্রপশ্চাৎ…
Read More
শুরু হল দুয়ারে সরকার কর্মসূচি

শুরু হল দুয়ারে সরকার কর্মসূচি

আজ থেকে জলপাইগুড়িতে শুরু হল দুয়ারে সরকার কর্মসূচি । রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি জনসাধারণের কাছে তুলে ধরা এবং সেই প্ৰকল্পের সুযোগ সমস্ত প্রান্তিক রাজ্যবাসীদের কাছে পৌছে দিতে এই উদ্যোগ রাজ্য প্রশাসনের। স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, কৃষকবন্ধু, জয় জোহার, তফসিলি জাতি/উপজাতির শংসাপত্র সহ একাধিক প্রকল্প নিয়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচী নেওয়া হচ্ছে বলে জানা গেছে। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হল। মঙ্গলবার জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে এই শিবিরের উদ্বোধন করেন পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল । উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো, দুর্গা রায় প্রমুখ। স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সকলের কাছে পৌঁছে…
Read More
নিয়ন্ত্রণ হারিয়ে  তিস্তার খাদে পড়ল গাড়ি, মৃত দুই

নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার খাদে পড়ল গাড়ি, মৃত দুই

সিকিম থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন শিলিগুড়ি নিবাসী এক পরিবারের দুই সদস্য। । পুলিশ সূত্রে জানা গেছে সিকিমের নামচি থেকে শিলিগুড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি গভীর খাদে পড়ে যায়। জানা গেছে সাদা রঙের একটি বোলেরো গাড়ি এদিন তিস্তার ২৭ মাইল এলাকার কাছে গভীর খাদে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশকে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। গাড়িতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস নিবাসী কমল আগারওয়াল ও তার পরিবার ছিল। ঘটনাস্থলেই কমল বাবুর স্ত্রী রেখা আগারওয়াল(৩৭) ও মা জিনি দেবীর(৬০) মৃত্যু হয়। ঘটনাস্থলেই দুজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ । গুরুতর জখম হয়েছেন কমল আগরওয়াল ও তার দুই সন্তান। আশঙ্কাজনক…
Read More
বাজার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র

বাজার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র

শীতের মরশুমে বাড়তে পারে করোনা সংক্রমণ। রাশ ধরতে মরিয়া কেন্দ্র। তাই সব দিক বিবেচনা করে সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কন্টেনমেন্ট জোনে বাজারহাট বন্ধ রাখার নির্দেশ দিল। নির্দেশ অমাণ্য করলে কড়া পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্র। এদিকে কলকাতায় নতুন করে বালিগঞ্জ, টালিগঞ্জ এবং গড়িয়ার ভ্যালিপার্কের একটি করে জায়গা কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষিত হয়েছে নতুন করে। ফলে এই নির্দেশিকা এই অঞ্চলেও প্রযোজ্য হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
Read More
রোমান-সুস্মিতার প্রেম কাহিনির সূত্রপাত ইনস্টাগ্রামে

রোমান-সুস্মিতার প্রেম কাহিনির সূত্রপাত ইনস্টাগ্রামে

চলতি বছরের শুরুতেই পাঁচ বছর পর অভিনয়ের দুনিয়ায় কামব্যাক করেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ও নায়িকা সুস্মিতা সেন। ডিজনি প্লাস হটস্টারের ওয়েব সিরিজ ‘আর্য’তে দেখা মিলেছে এই বঙ্গ তনয়ার। সব সময়ই নিজের সিদ্ধান্ত নিয়ে অকপট থেকেছেন সুস্মিতা। ১৫ বছরের ছোট বয়ফ্রেন্ড রোমান শালের সঙ্গে লিভ ইন সম্পর্ক কোনদিন গোপন রাখেননি সুস্মিতা সেন। ২০১৮ সাল থেকে প্রেম সম্পর্কে আবদ্ধ এই জুটি। দুই মেয়ে রেনে ও আলিশা এবং বয়ফ্রেন্ড রোমানকে নিয়ে সুখী গৃহকোণ সুস্মিতার।
Read More