editor

10321 Posts
বিয়ের অনুষ্ঠানের জন্য নতুন ঘোষণা যোগী প্রশাসনের

বিয়ের অনুষ্ঠানের জন্য নতুন ঘোষণা যোগী প্রশাসনের

বৃহস্পতিবার করোনাকালে বিয়ের অনুষ্ঠানের জন্য যোগীরাজ্যে নতুন ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশে বিয়ের অনুষ্ঠানের জন্য আর পুলিশ বা প্রশাসনের লিখিত অনুমতির প্রয়োজন নেই বলে জানালেন যোগী প্রশাসন। তবে অনুষ্ঠানে আগের মতোই কোভিড প্রোটোকল অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনা সংক্রমণের কথা মাথার রেখে অনুষ্ঠানে অতিথি সংখ্যা ১০০-র মধ্যে বেঁধে দেওয়া হয়। নিয়ম ভাঙলে উদ্যোক্তাদের বিরুদ্ধে দায়ের করা হবে এফআইআর।
Read More
তুরস্কের থেকে ড্রোন কিনছে পাকিস্তান

তুরস্কের থেকে ড্রোন কিনছে পাকিস্তান

চিনের পর এবার তুরস্কের হাত ধরতে চলেছে পাকিস্তান। চিনের পর এবার তুরস্কের কাছ থেকে ড্রোন কিনছে পাকিস্তান। এস-২৫০ মিনি ইউএভি ট্রায়াল দিতে চাইছে পাকিস্তান সেনাবাহিনী। নিয়ন্ত্রণরেখা বরাবর এই ড্রোনগুলি রাখা হবে। ট্রায়াল দেওয়া হয়েছে গদর, মুজাফফরবাদ, বালোচিস্তানের তুরবাটে। ভারতের ওপর নজরদারি রাখার জন্যই মানবহীন ড্রোন সীমান্তে মোতায়েন করা হবে।
Read More
দেশ জুড়ে ডাকা ধর্মঘটে শান্তিপূর্ণ ছিল মহানগর

দেশ জুড়ে ডাকা ধর্মঘটে শান্তিপূর্ণ ছিল মহানগর

কলকাতা: নয়া কৃষি আইন, আলু-পেঁয়াজ থেকে পেট্রোপণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বিরোধিতায় বৃহস্পতিবার দেশ জুড়ে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো ধর্মঘট পালন করেছে। এই ধর্মঘটের জেরে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত অশান্তির সৃষ্টি হয় তবে বিশেষ প্রভাব পড়ল না কলকাতায়। বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন জেলায় সক্রিয় ছিলেন বাম-কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। ধর্মঘট ঘিরে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে লক্ষ্য ছিল রাজ্য সরকারের।
Read More
নজির সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী

নজির সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী

কলকাতা: একুশের নির্বাচনের আগে বৃহস্পতিবার নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযয়ের৷ স্বাস্থ্য বিমা প্রকল্পের অধীনে না থাকলে রাজ্যের স্বাস্থ্য-সাথী প্রকল্পের সুবিধা পাবেন প্রত্যেক রাজ্যবাসী। রাজ্যের প্রতিটি পরিবারকেই স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ড দেওয়া হবে৷ রাজ্যের সব পরিবারকে স্বাস্থ্য সাথী প্রকল্পের অন্তর্ভুক্ত করা হচ্ছে৷ আগামী ১ ডিসেম্বর থেকে এই ঘোষণা কার্যকর করা হবে৷ পরিবারের প্রধান মহিলা সদস্যের নামে এই স্মার্টকার্ড দেওয়া হবে৷ রাজ্যের প্রায় সব স্তর পর্যন্ত মানুষের হাতে স্বাস্থ্য-পরিষেবার মসৃণ পথ তুলে দিতে চায় সরকার। স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ড দেখালে বেসরকারি হাসপাতালেও ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে৷ প্রতি বছর পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাওয়া যাবে এই…
Read More
বাবার ফিটনেস কোচের সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছে আমির খানের মেয়ে ইরা

বাবার ফিটনেস কোচের সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছে আমির খানের মেয়ে ইরা

ফের প্রেম করছেন আমির কন্যা ইরা। মিশাল কৃপালিনির সঙ্গে বছর দুয়েক হতে না হতেই ফের সম্পর্কে জড়ালেন ইরা খান। কে সেই পাত্র তাও জানা গেছে । তার সম্পর্কের কথা গোপন রাখেননি ইরাও। জানা যাচ্ছে বাবার ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে প্রেম করছেন আমির-রিনার কন্যা। সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁরা মহাবালেশ্বরে আমির খানের ফার্মহাউজে ছুটি কাটিয়ে এসেছেন। ঘনিষ্ঠরা বলছেন, দু'জনেই সম্পর্কটা নিয়ে খুব সিরিয়াস। মা রীনা দত্তর সঙ্গেও নূপুরের আলাপ করিয়েছেন ইরা।নূপুর শিখরে পেশায় একজন ফিটনেস এক্সপার্ট। একটি জিমের মালিক নূপুর। প্রায় একদশক ধরে সুস্মিতা সেন থেকে শুরু করে আমির খান... বলিটাউনের তাবড় তাবড় তারকাদের পার্সোনাল ফিটনেস ট্রেনার থেকেছেন।
Read More
ধর্মঘটের প্রভাব মালবাজারে

ধর্মঘটের প্রভাব মালবাজারে

নির্ধারিত সূচী মতো একাধিক বাম শ্রমিকসংগঠনগুলির ডাকা ধর্মঘটে সারা পড়ল মালবাজারে। জানা গেছে সকাল থেকেই ইউনিয়নের কর্মী সমর্থকরা এদিন শহরে ঝান্ডা হাতে পিকেটিং করে। বাজার-ঘাট, যানবাহন প্রায় বন্ধই ছিল । এদিন সকাল থেকে মালবাজারে কোন দোকানপাট খোলেনি। বেসরকারি বাস পথে নামেনি। তবে পুলিশি প্রহরায় কিছু কিছু এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস চলেছে।সমর্থকরা এদিন সরকারি বাস আটকে হরতাল সমর্থনের পক্ষে বিক্ষোভ দেখায়। এদিন ধর্মঘটের সমর্থনে শহরে মিছিল করে সিপিএমের শ্রমিক সংগঠনসহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন।কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এমনটাই জানা গেছে।
Read More
বিধাননগরে গাঁজাসহ গ্রেপ্তার দুই

বিধাননগরে গাঁজাসহ গ্রেপ্তার দুই

বাইশ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করল বিধাননগর থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর থানার পুলিশ মুরালিগঞ্জ এলাকায় সরকারি বাসে গাঁজা উদ্ধার করে। ঘটনায় এক মহিলা ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। আগাম খবর অনুযায়ী এদিন কলকাতা গামী প্রতিটি বাসে নাকা তল্লাশি শুরু হয়। পুলিশ জানিয়েছে, যাত্রী সেজে সরকারি বাসে এই গাঁজা কলকাতায় পাচার করা হচ্ছিল ধৃতদের কাছ থেকে প্রায় ২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।যার অনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। এডিসোনাল এসপি মনোরঞ্জন ঘোষ বলেন যে আমরা গোপন সূত্রে খবর পাই যে গাঁজা কলকাতা উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।এরপর সেই সময় নাগা তল্লাশি চালিয়ে গাঁজা সহ দুজনকে গ্রেফতার…
Read More
মহানন্দার ছটঘাট পরিষ্কার করল হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা

মহানন্দার ছটঘাট পরিষ্কার করল হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা

ছটঘাট পরিষ্কার করল হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। মঙ্গলবার সকালবেলা মহানন্দার নিরঞ্জন মৌলিক ঘাটে এদিন স্বচ্ছতা করা হয় বলে জানা গেছে। ছটপুজোর পর পরে থাকা কলাগাছ, ফুল, প্লাস্টিক ,অপ্রয়োজনীয় জিনিস এদিন পরিষ্কার করে মঞ্চের যুবকরা। হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তা শুভ শীল জানিয়েছে মহানন্দাকে পরিষ্কার রাখা আমাদের সবার কর্তব্য। আমরা মঞ্চের সদস্যরা আজ ঘাট পরিষ্কার কর্মসূচি করলাম।
Read More
মালদায় রেল অবরোধ বাম-কংগ্রেসের

মালদায় রেল অবরোধ বাম-কংগ্রেসের

ধর্মঘট সফল করতে বাদ রাখল না রেলকেও।কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি‌র প্রতিবাদে ডাকা ধর্মঘটের সমর্থনে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখাল বাম-কংগ্রেস কৃষক ও শ্রমিক সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি রোড স্টেশনের সামনে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভে নেতৃত্ব দেন কৃষক নেতা আজম আলি আব্বাস। রেল লাইন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশের বিশাল বাহিনী। আন্দোলন‌কারীদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করে‌ন তারা। কৃষক নেতা আজম আলি আব্বাস বলেন, কেন্দ্রীয় সরকার জাতীয় সম্পত্তি‌গুলো কর্পোরেট সংস্থা‌গুলো‌র হাতে তুলে দিচ্ছে। অথচ দেশের মানুষ‌কে পঞ্চাশ টাকা টিকিট কেটে প্ল‍্যাটফর্মে উঠতে হবে এমনটা মেনে নেওয়া যায় না। কেন্দ্রীয় সরকারের এমন নীতি‌র…
Read More
ধর্মঘটের বিরোধিতায় পথে নামল তৃনমূল

ধর্মঘটের বিরোধিতায় পথে নামল তৃনমূল

একাধিক বাম শ্রমিক সংগঠনের ডাকা বন্ধের সমর্থনে আজ যেখানে বাম কর্মীরা রাস্তায় বন্ধ করতে পথে নামল ঠিক বন্ধের বিরোধিতা করে এদিকে এদিন রাস্তায় নামল তৃণমূলের কর্মী-সমর্থকরা। জানা গেছে জলপাইগুড়িতে বন্ধের বিরোধিতা করে পথে নামতে দেখা গেলো তৃনমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যানীকে। এদিন তাকে দলীয় কর্মীদের নিয়ে জলপাইগুড়ি সমাজ পাড়াস্থিত তৃনমুল জেলা কার্যালয়ের সামনের রাস্তা থেকে বন্ধের ইসুকে সমর্থন করার পাশাপাশি বন্ধকে বিরোধিতা করে শহরের রাস্তায় হাটতে দেখা গেলো তাদের। ঘটনায় তৃনমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যানী বলেন কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন চালাচ্ছি। তাই আমরা বাম ও কংগ্রেসের যৌথ আন্দোলনের দাবী গুলিকে সমর্থন করি। তাই…
Read More
তালা ভেঙে ব্যবসায়ীর বাড়িতে চুরি

তালা ভেঙে ব্যবসায়ীর বাড়িতে চুরি

বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে তালা ভেঙে ঘরে ঢুকে চুরি করল টাকা, গয়নাসহ মূল্যবান সামগ্রী। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মালদার গভর্মেন্ট কলোনিতে। বৃহস্পতিবার সকালে ওই ব্যবসায়ী পরিবার বাইরে থেকে নিজের বাড়িতে ফিরে আসেন। আর বাড়ির দরজার তালা ভাঙা দেখেই চুরির ঘটনাটি সন্দেহ করেন। এরপর এই এলাকায় শোরগোল পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক নম্বর গভর্মেন্ট কলোনির এলাকার বাসিন্দা কুনাল কান্তি চৌধুরী ছট পূজা উপলক্ষে কয়েকদিন আগে সপরিবারে মালদার হরিশ্চন্দ্রপুরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন । সেখান থেকেই তিনি এদিন সকালে নিজের বাড়িতে ফিরে আসেন। এরপর বাড়ির দরজা ভাঙা এবং ঘরের প্রতিটি জিনিসপত্র লন্ডভন্ড হয়ে থাকতে দেখেই চুরির বিষয়টি সন্দেহ…
Read More
রাসমেলা হবে সিদ্ধান্ত জেলা প্রশাসনের

রাসমেলা হবে সিদ্ধান্ত জেলা প্রশাসনের

করোনায় ছেদ পড়তে চলেছিল কোচবিহারের ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন রাসমেলা। এমনটাই সিদ্ধান্ত জানাল কোচবিহার জেলা প্রশাসন। এই করোনা আবহে এবার রাস মেলা হবে কিনা এনিয়ে সংশয় ছিল । প্রথমদিকে সিদ্ধান্ত নেওয়া হয় মেলা না হলেও নিয়ম মেনে রাসচক্র ঘুরবে। কোভিড সংক্রান্ত নির্দেশিকা, স্যানিটাইজার, মাস্ক, শারীরিক দূরত্ব বজায় রেখে নিয়ম মাফিক পুজা করার সিদ্ধান্ত নেওয়া হলেও মেলা নাহওয়ায় মুখভার ছিল কোচবিহার তথা উত্তরের মানুষদের। এবছর মেলা প্রদর্শনী বাতিল হওয়ায় ক্ষতির মুখে পড়ছিল একাধিক মেলায় পসরা বসানো দোকানদাররা। তাদের সমস্যার কথা জানানোও হয় জেলা প্রশাসন সহ রাজ্য প্রশাসনকে এনিয়ে কোভিডের যাবতীয় শর্ত চাপিয়ে মেলা ও প্রদর্শনী করার অনুমতি পেতেই অবশেষে রাসমেলা বসানোর সিদ্ধান্ত…
Read More
ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া শহর শিলিগুড়িতে

ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া শহর শিলিগুড়িতে

দেশব্যাপী ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া শহর শিলিগুড়িতে। ট্রেড ইউনিয়নের ডাকা আজকের ধর্মঘটে সফল করতে সকাল থেকেই বাম কর্মী নেতাদেরকে শহরের প্রধান সড়কগুলিতে ঝান্ডা হাতে দেখা গেল।কিছু বাম কর্মী সমর্থকদের ঝান্ডা হাতে মল, দোকানে গিয়ে দোকান বন্ধ রাখার অনুরোধ করে পাশাপাশি রাস্তায় টোটো , বাস আটকে দেওয়ার খবর এসেছে বিভিন্ন জায়গা থেকে। অন্যদিকে রাস্তায় সরকারি গাড়ি এবং কিছু ব্যক্তিগত যানবাহন ছাড়া আর কোনো বাহন দেখা যায়নি। হিলকার্ট রোডে দুএকটি দোকান খোলা থাকলেও বিধানমার্কেট , হংকং মার্কেট, নিবেদিতা মার্কেট সহ সর্বত্র বন্ধের চিত্র দেখা গেল। অপরদিকে সরকারি অফিস আদালত নিয়মমাফিক খোলাই ছিল। এদিন শিলিগুড়ি কলেজে মার্কশিট দেওয়া শুরু হয়। অনেকে কিছু ছাত্র নিজের…
Read More
পোকারবাজি ডট কমের মানিমেকার টুর্নামেন্ট

পোকারবাজি ডট কমের মানিমেকার টুর্নামেন্ট

ইন্ডিয়ান পোকার গেম খেলার অন্যতম জনপ্রিয় অনলাইন গেমিং প্লাটফর্ম পোকারবাজি ডট কম সম্প্রতি শেষ করেছে তাদের আকর্ষণীয় মানিমেকার টুর্নামেন্ট। এতে ১০০০ জনেরও বেশি প্লেয়ার যোগ দিয়েছিলেন। মেঘালয়ের শিলঙের ২৮ বছর বয়সী বানমানলাঙ ওয়ারলিন্ডেম মাত্র ১১,০০০ টাকা বিনিয়োগ করে জিতে নিয়েছেন   ১৭,০০,০০০ টাকা গ্র্যান্ড প্রাইজ। তিনি পোকার ডট কমের একজন নিয়মিত প্লেয়ার। ২০১৪ সালে শুরুর পর থেকে গত ৬ বছর ধরে পোকারবাজি ডট কম ভারতে অনলাইন গেমিং ক্যাটাগরিতে সাড়া জাগিয়েছে। এটি এখন অনলাইন গেমিং ইন্ডাস্ট্রিতে স্কিল-বেসড গেমিং প্লাটফর্মে এক সুপরিচিত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত। পোকারবাজি ডট কম হল এআইজিএফ-এর মেম্বার এবং আইএএমএআই নির্দেশিত অ্যাডভার্টাইজিং রুলস ও রেগুলেশনস অনুসারী। ব্যবহারকারীরা পোকারবাজি ডট…
Read More