25
Nov
স্মাইল ট্রেন ইন্ডিয়ার সঙ্গে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের একটি মউ স্বাক্ষরের ফলে উভয়ের সহযোগিতার মেয়াদ ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি হল। এই সহযোগিতার দ্বারা ২০১৩ সাল থেকে ৩০০০-এরও বেশি কাটাঠোঁট নিয়ে জন্মানো ছেলেমেয়ে বিনামূল্যে সার্জারির সুযোগ পেয়ে উপকৃত হয়েছে। তিনবছর মেয়াদী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কাটাঠোঁট যুক্ত ছেলেমেয়েদের সনাক্ত করবে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম মোবাইল হেলথ টিম। বিভিন্ন সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে তাদের চিহ্নিতকরণের পর তাদের নাম পাঠানো হবে ডিস্ট্রিক্ট নোডাল অফিসারের (ডেপুটি সিএমওএইচ III) কাছে। ডিস্ট্রিক্ট নোডাল অফিসার তাদের পাঠাবেন নিকটবর্তী স্মাইল ট্রেন ইন্ডিয়া পার্টনার হসপিটালে। সেখানে বিনামূল্যে তাদের কাটাঠোঁটের সার্জারি হবে ও…
