editor

10320 Posts
ভুয়ো টুইট ভাইরাল

ভুয়ো টুইট ভাইরাল

১ ডিসেম্বর থেকে ফের দেশব্যাপী লকডাউন জারি করার কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। এখন পর্যন্ত সরকারের তেমন কোনো পরিকল্পনা বিবেচনাধীন নেই। নতুন করে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বিভিন্ন লকডাউন নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে। কয়েক দিন আগেই এ ধরনের একটি টুইট ভাইরাল হয়ে যায়।
Read More
বাসিন্দাদের দাবি মেনে শুরু হল ড্রেন তৈরির কাজ

বাসিন্দাদের দাবি মেনে শুরু হল ড্রেন তৈরির কাজ

এলাকাবাসীর দাবি মেনে শুরু হল ড্রেন তৈরির কাজ। শুক্রবার মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোসবাবাদ এলাকায় ৩০০ মিটারের ড্রেন তৈরির কাজের উদ্বোধন করলেন প্রধান উকিল মন্ডল। এদিন নারকেল ফাটিয়ে ড্রেন তৈরির কাজ শুরু হয় বলে জানা গেছে।স্থানীয় প্রধান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিজেপি নেতারা। শুক্রবার সকালে রীতিমতো পুরোহিত দিয়ে মন্ত্রোচ্চারণ করেই এলাকার নতুন এই ড্রেনের শিলান্যাস কর্মসূচি করা হয়। বিজেপি পরিচালিত সাহাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান উকিল মন্ডল বলেন , এলাকার মানুষের বৃষ্টির জল জমা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় পড়তে হচ্ছিল। সেদিকে লক্ষ্য রেখেই ১৫ লক্ষ টাকা খরচ করে এই ড্রেনটি তৈরি করা হচ্ছে। ৩০০ মিটার দীর্ঘ ড্রেনটি তৈরি হলে এলাকার জঞ্জাল সমস্যার সমাধান…
Read More
রেকর্ড ভেঙেছে ‘লক্ষ্মী’

রেকর্ড ভেঙেছে ‘লক্ষ্মী’

যাবতীয় সমালোচনা ট্রোল হওয়া সত্ত্বেও অক্ষয়ের কেরিয়ারের প্রথম ছবি ‘লক্ষ্মী’ যা সবথেকে বেশি টাকার ব‍্যবসা করেছে। লক্ষ্মীর সম্প্রচারকারী OTT প্ল‍্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার ভিআইপির তরফে টুইট করে লেখা হয়েছে, ওই OTT প্ল‍্যাটফর্মে এতদিনকার সমস্ত ছবির ওপেনিং রেকর্ড ভেঙে ফেলেছে লক্ষ্মী। অভিনেতা বলেন আমাকে জানানো হয়েছে আমার কেরিয়ারের এটাই সবথেকে বড় ওপেনিং। গত ৯ নভেম্বর মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও কিয়ারা আডবানী অভিনীত লক্ষ্মী। ছবিটি পরিচালনা করেছেন রাঘব লরেন্স।
Read More
এনসিবির দপ্তরে অভিনেতা অর্জুন রামপাল

এনসিবির দপ্তরে অভিনেতা অর্জুন রামপাল

বলিউডের মাদক কাণ্ডে আজ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য এসেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। একদিন আগেই গ্রেপ্তার হয়েছেন অর্জুনের বন্ধু পল বার্টেল। একদিন আগেই গ্রেপ্তার হয়েছেন অর্জুনের বন্ধু পল বার্টেল। অবশেষে স্বয়ং অভিনেতা। এখনও পর্যন্ত বলিউডের মাদক যোগের তদন্তে ২০ জন গ্রেপ্তার হয়েছেন। অর্জুনের বাড়িতে এমন কিছু ওষুধ পাওয়া গিয়েছে, যা NDPS আইনে ভারতবর্ষে নিষিদ্ধ। 
Read More
লোকাল ট্রেন চালুর দাবিতে অবস্থান বিক্ষোভ বিজেপির

লোকাল ট্রেন চালুর দাবিতে অবস্থান বিক্ষোভ বিজেপির

দক্ষিণ বঙ্গে লোকাল ট্রেন খুলে গেলেও উত্তরের লোকাল ট্রেনগুলি এখনও চালু হয়নি। এই বৈষ্যমের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরের অর্থনীতি এই অভিযোগে আজ জলপাইগুড়িতে অবস্থান বিক্ষোভ শুরু করে জেলা বিজেপি। করোনা এবং কোভিড পরিস্থিতি থেকেই উত্তরের লোকাল ট্রেন বন্ধ রয়েছে। উত্তরের কৃষিনির্ভর জেলা জলপাইগুড়ি, কোচবিহার জেলার বেশিরভাগ কৃষক সারাবছরই এই লোকাল ট্রেনে করেই তাদের ফসল রপ্তানি করে। ট্রেন বন্ধে বাইরের জেলা এমনকি রাজ্যগুলিতে তাদের ফসল পাঠাতে পারছে না । তাই দ্রুত উত্তরেও লোকাল ট্রেন চালুর দাবিতে জলপাইগুড়ি জেলা বিজেপির কর্মীরা শুক্রবার অবস্থান বিক্ষোভ শুরু করে। জানা গেছে, হলদিবাড়ী এনজেপি লোকাল ট্রেন চালুর অনুমতি রাজ‍্য সরকারকে দেবার দাবিতে আজ ডিবিসি রোড জেলা…
Read More
রাজ্যকে আমফানের ক্ষয়ক্ষতিতে সাহায্যে করবে কেন্দ্র

রাজ্যকে আমফানের ক্ষয়ক্ষতিতে সাহায্যে করবে কেন্দ্র

মে মাসে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানে ছিন্নভিন্ন হয়েছিল বাংলা। ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল কলকাতা, দুই ২৪ পরগনা-সহ কয়েকটি জেলা। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের কাছে সাহায্যের আরজি জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। অবশেষে এই আরজি গ্রহণ করল কেন্দ্র। আমফানের ক্ষতিপুরণ বাবদ রাজ্যকে সাহায্য কেন্দ্রের। মোট ৬ রাজ্যকে সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদি সরকার। সবচেয়ে বেশি সাহায্য পাচ্ছে বাংলাই। বাংলাকে মোটা অঙ্কের সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি বাবদ বাংলা পাচ্ছে ২ হাজার ৭০৭ কোটি ৭৭ লক্ষ টাকা।
Read More
স্পায় ডিটেকটিভ পুলিশের হানা, গ্রেপ্তার এক যুবতী সহ তিন

স্পায় ডিটেকটিভ পুলিশের হানা, গ্রেপ্তার এক যুবতী সহ তিন

স্পা বা পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ কুকর্মের রমরমা । এবার এই অভিযোগে শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। গোয়েন্দা থানার পুলিশ বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি সেবক রোডের শপিং মলের একটি স্পা তে অভিযান চালিয়ে এক যুবতী সহ দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের কাজে অভিযোগ ছিল ওই স্পাতে দীর্ঘদিন ধরে অবৈধ কাজ হত বলে গোপনসূত্রে খবর পেয়েছে পুলিশ। ঘটনায় ধৃতদের জলপাইগুড়ি থানায় আজ তোলা হয়। মহিলাকে উদ্ধার করে আদালতের নির্দেশ মেনে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে। ওই স্পা মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট। সেই ভিত্তিতেই গোপন সূত্র কে কাজে লাগিয়ে এই অভিযান চালিয়ে সাফল্য পেল ডিটেকটিভ…
Read More
বেলুড়ে বাজি পোড়ানোর অভিযোগে আক্রান্ত পুলিশ

বেলুড়ে বাজি পোড়ানোর অভিযোগে আক্রান্ত পুলিশ

হাওড়া বেলুড়ে বাজি পোড়ানোর অভিযোগে তা বন্ধ করতে গিয়ে আক্রান্ত হল পুলিশ৷ অভিযোগ পেয়ে পুলিশ আবাসনে গেলে পুলিশকর্মীরা সেখানে গিয়ে দেখেন প্রচুর বাজি মজুত রয়েছে ছাদে৷ বাসিন্দারা পুলিশের উপর চড়াও হয়৷ মারধরও করা হয় তাদের৷ এই ঘটনায় পাঁচ পুলিশকর্মী আহত হন৷ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ আবাসনের ৬ বাসিন্দাকে গ্রেফতার করে বালি থানার পুলিশ৷ আজ সকলকে হাওড়া আদালতে তোলা হবে৷
Read More
আধার কার্ড তৈরি করার নামে প্রতারণা মালদায়, গ্রেপ্তার যুবক

আধার কার্ড তৈরি করার নামে প্রতারণা মালদায়, গ্রেপ্তার যুবক

পাঁচশো কিংবা হাজারটাকার বিনিময়ে আধার কার্ড তৈরি করে দেওয়ার নাম করে গ্রাহকদের প্রতারণার একটি চক্র বেশ সক্রিয় মালদা জেলার বেশকিছু জায়গায়। এনিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়ছিল বারংবার । সেই অভিযোগের ভিত্তিতে আজ রতন সিং নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল মহকুমাশাসক ।বাড়ি মালদা থানার মঙ্গলবাড়ী এলাকায়। বেশ কিছুদিন ধরেই মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে গ্রাম উন্নয়ন ভবনের নিচে আধার সেবাকেন্দ্রে দালালচক্রের অভিযোগ উঠে আসছিল। অভিযোগের ভিত্তিতে আজ আচমকাই সদর মহকুমা শাসক হানা দিয়ে ওই ব্যক্তিকে আটক করে।এই প্রতারণা কান্ডে কে কে আরো যুক্ত রয়েছে তার খোঁজ চালাচ্ছে ইংরেজবাজার থানার পুলিশ।
Read More
শিলিগুড়িতে কোভিড রোগীরা বেড পাচ্ছেনা- অভিযোগ সায়ন্তন বসুর

শিলিগুড়িতে কোভিড রোগীরা বেড পাচ্ছেনা- অভিযোগ সায়ন্তন বসুর

শিলিগুড়ির করোনা পরিস্থিতি যে ভয়াবহ তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন বিরোধী সব রাজনৈতিক দল। এমনকি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কোভিডের স্পেশাল অন ডিউটির প্রধানও উত্তরের সবজেলা ঘুরে করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কার বাণী শুনিয়েছেন। এমত অবস্থাতেও স্বাস্থ্য দপ্তরের উদাসীনতায় প্রশ্ন তুলেছে একাধিক বিরোধী নেতারা। এমনকি শিলিগুড়ির করোনা পরিস্থিতির ভয়াবহ আশঙ্কার কথা জানিয়ে শিলিগুড়ির বিধায়ক তথা পুরনিগমের প্রশাসক অশোক ভট্টাচার্য্যও মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন।এবার শিলিগুড়ির করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের ব্যবস্থায় প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিন শিলিগুড়িতে কর্মীদের সঙ্গে চা-চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন শিলিগুড়িতে কোভিড রোগীরা বেড পাচ্ছেন না। বেসরকারি হাসপাতাল গুলি ৬৫ বছরের বেশি বয়সের কোভিড…
Read More
দুটি নতুন প্লান্ট চালু করছে ভার্মোরা গ্রানিটো

দুটি নতুন প্লান্ট চালু করছে ভার্মোরা গ্রানিটো

গুজরাটের মোর্বিতে দুটি অত্যাধুনিক কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে ভার্মোরা গ্রানিটো প্রাইভেট লিমিটেড। এখানে ২০২১ সালের এপ্রিল মাস নাগাদ বাণিজ্যিক ভিত্তিতে কাজ শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এর দ্বারা ১২০০ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ২৭ অক্টোবর গুজরাটের গান্ধীনগরে ভার্মোরা গ্রানিটোর নতুন প্লান্টের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয়ভাই রুপানি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও খনি বিষয়ক দফতরের অতিরিক্ত মুখ্যসচিব এম কে দাস। প্রতিদিন ৩৫,০০০ বর্গমিটার লার্জ ফরম্যাট জিভিটি টাইলস তৈরির জন্য কোম্পানির প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে। ইনোভেশন, ডিজাইন ও টেকনোলজি-সম্পন্ন ২৫ বছরের এই কোম্পানি আগামী ২-৩ বছরে ১৬০০ কোটি টাকা আয়ের…
Read More
উত্তরপূ্র্বাঞ্চলের জন্য টিকেএম-এর স্টকইয়ার্ড

উত্তরপূ্র্বাঞ্চলের জন্য টিকেএম-এর স্টকইয়ার্ড

টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম) গ্রাহকদের বিশ্বমানের প্রোডাক্ট ও সার্ভিস প্রদানের লক্ষ্যে গুয়াহাটিতে তার প্রথম রিজিয়োনাল স্টকইয়ার্ড স্থাপন করল। এই স্টকইয়ার্ড থেকে উত্তরপূর্বাঞ্চলের ডিলারদের ডেলিভারি প্রদানের সময়কাল বর্তমানের ১৩ দিন থেকে কমিয়ে ২ দিনে আনা যাবে এবং এর ফলে গ্রাহকদের সুবিধা হবে।   গত দুই বছরে টয়োটা দুইটি থ্রি-এস (সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস) আউটলেট চালু করেছে – একটি অরুণাচল প্রদেশে ও অন্যটি মণিপুরে। এছাড়া আসামে রয়েছে একটি ফার্স্ট-অফ-ইটস-কাইন্ড প্রো-সার্ভিস সেন্টার। সবমিলিয়ে উত্তরপূর্বাঞ্চলে ১৩টি কাস্টমার টাচপয়েন্ট রয়েছে টিকেএম-এর। টিকেএম-এর বর্তমান প্রোডাক্ট লাইনে রয়েছে আর্বান ক্রুজার, গ্লাঞ্জা, ইনোভা ক্রিস্টা, ফরচুনার, টয়োটা ইয়ারিস, ক্যামরি ও ভেলফায়ার।গুয়াহাটির নতুন রিজিয়োনাল স্টকইয়ার্ডের মাধ্যমে সবথেকে দূরের ডিলারদের কাছেও…
Read More
এফডিসি লিমিটেডের পাইফ্লু ও ফ্যাভেঞ্জা

এফডিসি লিমিটেডের পাইফ্লু ও ফ্যাভেঞ্জা

এফডিসি লিমিটেড তার ফেভিপিরাভিরের নতুন শক্তিশালী ভেরিয়েন্ট নিয়ে এসেছে – পাইফ্লু ও ফ্যাভেঞ্জা। এই ড্রাগ মাইল্ড থেকে মডারেট কোভিড-১৯ কেসের চিকিৎসায় ব্যবহৃত হয়। শুধুমাত্র প্রেস্ক্রিপশন-ভিত্তিক এই ড্রাগ সকল রিটেল মেডিকেল আউটলেট ও হসপিটাল ফার্মেসিতে পাওয়া যাবে ১ নভেম্বর থেকে। ৮০০মিগ্রা ভার্সনের এই ড্রাগগুলি রোগীদের ট্যাবলেটের সংখ্যা প্রায় ৭৫ শতাংশ কমিয়ে দেবে। বর্তমানে রোগীদের প্রথম দিনে ১৮টি পিল খেতে হয়। তারপর ১৩ দিন ধরে প্রতিদিন ৮টি ট্যাবলেট নিতে হয়।  ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া-অনুমোদিত ফেভিপিরাভির একটি ব্রড-স্পেক্ট্রাম অ্যান্টি-ভাইরাল এজেন্ট এবং তা ভাইরাল রেপ্লিকেশন প্রতিরোধ করে। ১০ দিনের মধ্যে ৯২.৫ শতাংশ ক্ষেত্রে পাইফ্লু ও ফ্যাভেঞ্জা কোভিড-১৯’এর জটিল অবস্থায় পৌঁছাতে বাধা দেয়, যা…
Read More
আত্মঘাতী হলেন অভিনেতা আসিফ বসরা

আত্মঘাতী হলেন অভিনেতা আসিফ বসরা

বিনোদন জগত বলিউডে ফের দুঃসংবাদ। গোটা দেশকে চমকে দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন বলিউড অভিনেতা আসিফ বসরা। হিমাচল প্রদেশের ম্যাকলয়েডগঞ্জে ধর্মশালাতে একটি গেস্ট হাউসে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বৃহস্পতিবার। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মানসিক অবসাদে ভুগছিলেন আসিফ৷ এই অভিনেতা আমেরিকান কমেডি ছবি আউটসাইডার থেকেই নজরে আসেন ৷ ব্ল্যাক ফ্রাইডে, পারজানিয়া, জব উই মেট, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই, কাই পো চে, কৃষ ৩, এক ভিলেন, হিচকির মতো ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। ৫৩ বছর বয়সী অভিনেতাকে শেষবার দেখা গিয়েছিল হস্টেজ ওয়েব সিরিজ -এ।
Read More