editor

10320 Posts
বিরল রেকর্ড করে ফেললেন বিডেন

বিরল রেকর্ড করে ফেললেন বিডেন

মার্কিন নির্বাচন প্রক্রিয়ায় জয় এখনও নিশ্চিত হয়নি। কিন্তু এরই মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন সর্বোচ্চ ভোট পেয়ে সর্বকালের রেকর্ড করে ফেললেন। চাইছিলেন। বিডেন ইতিমধ্যেই মোট ৭ কোটি ভোটের গণ্ডি পেরিয়ে গিয়েছেন। এর আগে এই রেকর্ড ছিল প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা দখলের। তিনি ২০০৮ সালে ৬ কোটি ৯০ লক্ষের কিছু বেশি ভোট পেয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ভর করে কোন প্রার্থী কতগুলি ‘ইলেক্টোরাল ভোট’ জিতলেন তার উপর।
Read More
বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীবাহী গাড়ি থেকে

বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীবাহী গাড়ি থেকে

লকডাউনের পর থেকে আচমকাই অটো চালকরা ভাড়া বেশি নিচ্ছে এমনটাই অভিযোগ আলিপুরদুয়ারের কালচিনি এবং জয়গাঁও রুটে। যাত্রীদের অভিযোগ আলিপুরদুয়ারের বেশিরভাগ রুটে অটো-ম্যাজিক গুলি ডবল ভাড়া নিচ্ছে । না দিতে চাইলে রাস্তায় নামিয়ে দিয়ে যাত্রীদের দুর্ব্যবহার করে বলে অভিযোগ। কালচিনি থেকে আলিপুরদুয়ারের ভাড়া ৩০ এর জায়গায় ৬০ টাকা হয়ে যায় ওপরদিকে কালচিনি থেকে জয়ঁগা ওবধি ভাড়া ছিল ৩০ টাকা লকডাউনের সময় ঐ ভাড়া ৫০ থেকে ৬০ টাকা হয়ে যায় কিন্ত আনলক পর্বে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হলে আগের মতন অটো ও ম‍্যাজিক গাড়িতে বেশি পরিমাণে যাত্রী নেওয়া শুরু করে কিন্ত ভাড়া পরিমাণ কমেনি বর্তমানে ও ম‍্যাজিক চালকরা যাত্রী দের ৩০ টাকার…
Read More
মাহালি পরিবারকে চাকরি দিল রাজ্যসরকার

মাহালি পরিবারকে চাকরি দিল রাজ্যসরকার

রাজ্যসরকারে গ্রুপ ডি পদে চাকরি পেল গীতা মাহালি। বিগত তিন বছর ধরে নকশালবাড়ি তথা শিলিগুড়িতে এই মাহালি পরিবারকে নিয়ে চর্চায় ছিল বিজেপি এবং তৃণমূল। এদিন রাজ্যসরকারের গ্রুপ ডির হোমগার্ড পদে চাকরি পেল মাহালি পরিবার। জানা গিয়েছে দার্জিলিং জেলার তৃণমুল সভাপতি রঞ্জন সরকার তাদের বাড়ি গিয়ে রাজ্যসরকারের নিয়োগ সংক্রান্ত চিঠি পরিবারের হাতে তুলে দেন। নকশালবাড়ি এলাকায় মাহালি পরিবারে বিগত তিন বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আগমন এবং মধ্যাহ্ন ভোজন করেন । এরপরই মাহালি পরিবারে যান গৌতম দেব। পরবর্তীকালে তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। এনিয়ে রাজনৈতিক মহলে কম জলঘোলা হয়নি।বিজেপি সাধারণ সম্পাদক আনন্দময় বর্মন জানান অমিত শাহ গিয়েছিলেন তাদের বাড়িতে মধ্যাহ্ন…
Read More
শুভেন্দু অধিকারীর  ব্যানারে চাঞ্চল্য শিলিগুড়িতে

শুভেন্দু অধিকারীর ব্যানারে চাঞ্চল্য শিলিগুড়িতে

মেদিনীপুর, কলকাতার পর এবার শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজনৈতিক মহলে। একদা তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা শুভেন্দু অধিকারী বর্তমানে তৃণমূল থেকে ক্রমশ দূরত্বে রয়েছে। সূত্রের খবর দলে ধীরে ধীরে কোণঠাসা শুভেন্দু নিজের প্রভাব বিস্তারের মাধ্যমে নিজের গুরুত্বকে বোঝাতে চাইছে । সেই লক্ষে শুভেন্দু অনুগামীরা শুভেন্দু অধিকারীর নামে পোস্টার দেখা গেল শিলিগুড়িতে। আমরা গর্বিত আমরা দাদার অনুগামী এভাবেই দলীয় প্রতীক ছাড়াই শুভেন্দুর ব্যানার শহরের বিভিন্ন এলাকায় লক্ষ করা যায়।দলও অনেক গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর নামে কার্যত রাজনৈতিক নেতাের কাছে দলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সে ক্ষেত্রে ইতিমধ্যে স্থানীয়দের মনে প্রশ্ন উঠে। এদিন দার্জিলিংজেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকারকে এই নিয়ে জানতে…
Read More
গ্রেফতার হল ফুটবলার রায়ান গিগস

গ্রেফতার হল ফুটবলার রায়ান গিগস

বান্ধবীকে হামলা চালিয়েছেন এই সন্দেহে গ্রেফতার করা হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তথা ওয়েলসের কিংবদন্তী ফুটবলার রায়ান গিগসকে। গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ একজন মহিলার উপর হামলা চালানোর অভিযোগ পেয়েছিল। মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় গিগসকে। চ্যাম্পিয়ন্স লিগ, ইপিএল-সহ একাধিক ট্রফি জিতেছেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচিং স্টাফ হিসেবেও কাজ করেছেন তিনি।
Read More
রামমন্দির চত্বর নকশা বানাতে অংশ নিতে পারে জনগণ

রামমন্দির চত্বর নকশা বানাতে অংশ নিতে পারে জনগণ

রামমন্দির চত্বর বানাতে অংশ নিতে পারবে যে কেউ জানিয়েছে রাম মন্দির ট্রাস্ট। রামমন্দির নির্মাণ শুরু হওয়ার পরে শ্রী রাম জন্মভূমির তীর্থ চত্বরকে আরও ঐশ্বরিক ও আধ্যাত্মিক করে তুলতে সাধারণ মানুষের কাছে নকশা ও আইডিয়া চেয়ে পাঠাল রামমন্দির ট্রাস্ট। রামমন্দির ক্ষেত্রতে পছন্দের সেই নির্বাচনী নকশা প্রয়োগ করা হবে। বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, শ্রী রাম মন্দিরের নকশা চূড়ান্ত হয়ে গেছে। আপনিও যদি কোনও নকশা পাঠাতে চান সেক্ষেত্রে ২৫ নভেম্বরের মধ্যে রাম মন্দির ট্রাস্টকে মেইলে নকশা প্রেরণ করতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ট্রাস্ট-ই।
Read More
ফের বাড়ল করোনায় মৃতের সংখ্যা

ফের বাড়ল করোনায় মৃতের সংখ্যা

ফের বাড়ল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাটাও একধাক্কায় অনেকটা বেড়েছে। করোনা আক্রান্তের সংখ্যা পেরল ৫০ হাজারের গণ্ডি। মৃত্যু হয়েছে সাতশোর বেশি করোনা রোগীর। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫০ হাজার ২০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৭০৪ জনের। চিন্তায় স্বাস্থ্যমন্ত্রক। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৩৩১ জন।
Read More
সুপ্রিম কোর্টের বড়ো ঘোষণা

সুপ্রিম কোর্টের বড়ো ঘোষণা

ডিভোর্সের মামলা সংক্রান্ত বড়োসড়ো ঘোষণা করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই রায়ের জেরে যে সমস্ত মহিলা বিবাহ বিচ্ছেদ, সন্তানের হেফাজত ও ভরণপোষণ সংক্রান্ত দীর্ঘ মামলা লড়তে গিয়ে চূড়ান্ত আর্থিক দৈন্যের সম্মুখীন হচ্ছেন, তাঁরা উপকৃত হবেন। ভারতের সর্বোচ্চ আদালত জানিয়েছে, স্ত্রী ও সন্তানরা খোরপোশের টাকা পেতে শুরু করবেন আবেদন করার দিন থেকেই। উপকৃত হবেন তাঁরা। এই মামলায় রায়ের ফলে খোরপোশ পাওয়ার সময় নির্দিষ্ট হল যা এতদিন পর্যন্ত হিন্দু বিবাহ আইন ও হিন্দু দত্তক ও রক্ষণাবেক্ষণ আইনে উল্লিখিত ছিল না। সেই সঙ্গে দিতে হবে অ্যাফিডেভিটের মাধ্যমে স্থাবর ও অস্থাবর সম্পত্তির খতিয়ানের ঘোষণাপত্র।
Read More
খারিজ হল অর্ণবের আবেদন

খারিজ হল অর্ণবের আবেদন

দিনভর চূড়ান্ত নাটকের সাক্ষী থাকল মহারাষ্ট্র। খারিজ হয়ে গেল পুলিশের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ। ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আলিবাগের আদালত। বুধবার সকালেই আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে গ্রেফতার করা হয়।  তাঁকে গ্রেফতার করা হলে অর্ণব দাবি করেন, তাঁকে শারীরিক নিগ্রহ করেছে পুলিশ। রেহাই পাননি তাঁর স্ত্রী, ছেলেও। এই অভিযোগ খারিজ করে দিয়েছে পুলিশ। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। বুধবারের রাতটা পুলিশি হেফাজতে কাটাতে না হওয়ায় কিছুটা স্বস্তিতে থাকবেন অর্ণব। যা তাঁদের ‘বড় জয়’ বলে দাবি করেছেন অর্ণবের আইনজীবী গৌরব পারকের। তারইমধ্যে সোমবার অর্ণবের বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের হয়েছে। তাতে অভিযোগ করা…
Read More
করবা চৌথ পালন করণ-বিপাশার

করবা চৌথ পালন করণ-বিপাশার

২০১৬ সালের ৩০ এপ্রিলে করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ে সারেন এই বাঙালি তনয়া বিপাশা বসু। একসঙ্গে পথচলার চার বছর পার করে ফেলেছেন করণ-বিপাশা জুটি। বিপাশার এটি প্রথম বিয়ে হলেও, করণের তিন নম্বর বিয়ে। এর আগে টেলিভিশন অভিনেত্রী শ্রদ্ধা নিগম ও জেনিফার উইনগেটকে বিয়ে করেছিলেন করণ। তবে বেশিদিন টেকেনি সেই বিয়ে। তৃতীয় বিয়েতে বেজায় খুশি করণ সিং গ্রোভার। করোনা আবহে এবছর অনথা হয়নি। স্বামী-স্ত্রী দুজনে মিলেই করলেন করবা চৌথের ব্রত পালন। করবা চৌথের কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে দিয়ে ক্যাপশনে লেখেন- ‘আমি সত্যি গর্বিত এবং সৌভাগ্যবতী যে তোমায় আমার জীবনসঙ্গী হিসাবে পেয়েছি। অনেক ভালোবাসা করণ সিং গ্রোভার’। জন আব্রাহামের সঙ্গে একসময় জমিয়ে প্রেম…
Read More
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা ফারাজ খান

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা ফারাজ খান

২০২০ সালে বলিউডে মৃত্যুশোক অব্যাহত রয়েছে। অবশেষে বুধবার সব লড়াইয়ে ইতি। মৃত্যুর সঙ্গে যুদ্ধে হেরে গেলেন নব্বইয়ের দশকের এই জনপ্রিয় অভিনেতা ফারাজ খান। প্রায় এক মাস ধরে ভর্তি থেকে বেঙ্গালুরুর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা। মস্তিষ্কে সংক্রমণের জন্য তিনটি অস্ত্রোপচার হয়েছে তাঁর।   নব্বইয়ের দশকে ফরেব, মেহেন্দির মতো ছবিতে অভিনয় করেছেন ফারাজ। দর্শকদের কাছে তিনি সবচেয়ে বেশি পরিচিত রানি মুখোপাধ্যায়ের বিপরীতে মেহেন্দি ছবিতে অভিনয়ের জন্যই। অসুস্থ ফারাজ খানের পাশে দাঁড়ান পূজা ভাট, সলমন খানরা। স্বজন হারানোর যন্ত্রণা পিছু ছাড়ছে না বলিউডের।
Read More
লোকাল ট্রেন চালুর চূড়ান্ত সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার

লোকাল ট্রেন চালুর চূড়ান্ত সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার

করোনা পরিস্থিতিতে সব বাধা বিপত্তি পেরিয়ে রাজ্যে লোকাল ট্রেন চালু করার বিষয়ে বৃহস্পতিবার হতে চলেছে চূড়ান্ত বৈঠক। এর আগে আজ, বুধবার এ নিয়ে ফের একবার বৈঠকে বসল রাজ্য ও রেল। এই বৈঠকে রেলের তরফ থেকে সকালে ও বিকেলে অফিস টাইমে হাওড়া ও শিয়ালদহ শাখা মিলিয়ে মোট ২০০-এর বেশী ট্রেন চালানোর কথা বলা হয়। ট্রেনে যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক ও মানতে হবে সামাজিক দূরত্ববিধিও। মনে করা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যেই পরিষেবা শুরু করা হতে পারে।
Read More
সমন পাঠানো হবে পুনম পান্ডের বিরুদ্ধে

সমন পাঠানো হবে পুনম পান্ডের বিরুদ্ধে

বিতর্ক পিছু ছাড়ে না বলিউডের অভিনেত্রী পুনম পান্ডে। বিয়ের কয়েকদিনের মধ্যেই স্বামীর বিরুদ্ধে যৌন হেনস্থা করার অভিযোগ আনার বিতর্ক কাটতে না কাটতেই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী। গোয়ার সমুদ্র সৈকতে অশ্লীল ভিডিয়ো শ্যুটের জন্য পুনমের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মামলা করেছেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীর বিরুদ্ধে আইপিসির ২৯৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
Read More
অবশেষে খোঁজ মিলল করিশ্মা প্রকাশের

অবশেষে খোঁজ মিলল করিশ্মা প্রকাশের

অবশেষে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুখোমুখি দীপিকা পাড়ুকোনের প্রাক্তন ম্যানেজার করিশ্মা প্রকাশ। এই নিয়ে তৃতীয়বার কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার মুখোমুখি করিশ্মা প্রকাশ। সুশান্ত সিং রাজপুত মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে করিশ্মাকে জিজ্ঞাসাবাদ করছে এনসিবি। মঙ্গলবার মুম্বইয়ের বিশেষ আদালত গ্রেফতারি এড়াতে করিশ্মাকে এনসিবির সামনে পেশ হওয়ার নির্দেশ দেয়। 
Read More