editor

10320 Posts
অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় সৌমিত্র চট্টোপাধ্যায়

অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় সৌমিত্র চট্টোপাধ্যায়

সোমবার রাত থেকেই অতি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে সোমবার সন্ধ্যায় ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর কিডনি কাজ করছে না। গতকাল দুপুরে রক্তে প্লেটলেট কাউন্ট বেশ কিছুটা হ্রাস পেলে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। ক্রমশ খারাপ হচ্ছে কিডনিও। হাসপাতালসূত্রে জানা গিয়েছে, তাঁর রক্তের প্লেটলেট ও হেমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে। ৮৫ বছরের অভিনেতার শরীরে অক্সিজেনের মাত্রা ৪০ শতাংশেরও কম। অভিনেতার চিকিৎসকদলের প্রধান অরিন্দম কর জানিয়েছেন, তাঁর শারীরিক পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে। গত ৬ অক্টোবর বাংলার অভিনয় জগতের প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
Read More
ফের কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের

ফের কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের

মুম্বইয়ের আদালতে ফের একবার অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। এর পরই তিনি মন্তব্য করেন সরকার তাঁকে জোর করে জেলে ঢোকাতে চায়। উল্লেখ্য, মুম্বইয়ের এক আইনজীবী আলি কাশিফ খান দেশমুখ আন্ধেরির ম্যাজিস্ট্রেট কোর্টে কঙ্গনার বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ দায়ের করেছেন। মুম্বই পুলিশ ইতোমধ্যেই কঙ্গনার ও দিদি রঙ্গোলি চান্ডেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সমনও পাঠানো হয়েছে। আগামী ১০ নভেম্বরের মধ্যে আদালতে হাজিরা দিতে হবে কঙ্গনাকে। ম্যাজিস্ট্রেট জানিয়েছেন দরকার মতো তল্লাশি চালানো ও প্রয়োজনীয় জিনিস বাজেয়াপ্ত করাও দরকার।
Read More
দশমীর দুপুরেই প্রতিমা বিসর্জনের ভিড়

দশমীর দুপুরেই প্রতিমা বিসর্জনের ভিড়

আজ বিজয়া দশমী মায়ের বিদায়বেলা, আবার একটা বছরের অপেক্ষা সেই উপলক্ষে সকাল থেকেই শহর শিলিগুড়ির বিভিন্ন পুজোর প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। করোনা আবহে গোটা বিশ্ব আজ সঙ্কটে, রাজ্যে বেড়েছে আরো পজেটিভ এর সংখ্যা। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয়ার শুভেচ্ছা টুইট করে বলেন, করোনায় দেশে সুস্থতার হার ৯০% যা আবারো ভালো দিনের আসা যোগাচ্ছে দেশবাসীর মনে।
Read More
মহাঅষ্টমীর দিনে আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

মহাঅষ্টমীর দিনে আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

ষষ্ঠী ও সপ্তমীতে আবওহাওয়া বেশ মনোরম দেখা দিলেও আজ মহাঅষ্টমীতে সকাল থেকেই উত্তরের আকাশ মেঘলা, করোনা পরিস্থিতিতে মানুষের মনে ভয় বাসা বেঁধেছে বিগত ৮ মাস ধরে, এই মুহূর্তে সবাই তাকিয়ে আছে ভ্যাকসিন এর দিকে, জানা গিয়েছে ভারতের প্রস্তুত করা কোভ্যাক্সিন ট্রায়াল এর তৃতীয় পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছে। গত ২ দিন ধরে শিলিগুড়ির দোকান বাজার এ ভিড় হতে দেখা দিলেও সাধারণ মানুষ এর বেশির ভাগই মাস্ক পরে এবং স্বাস্থবিধি মেনে চলেছে। পুজোর দিন গুলিতে প্রতি বছরের ন্যায় ভিড় খুব কম বললেই চলে, এদিকে হাই-কোর্ট এর নির্দেশ এর ফলে পুজোর আমেজ সেই ভাবে দেখা যায়নি। দেবীবরণ, সিঁদুরখেলা সব কিছুতেই দাগ কেটে গেছে…
Read More
আচমকাই অসুস্থ বিশ্বকাপ জয়ী কপিল দেব

আচমকাই অসুস্থ বিশ্বকাপ জয়ী কপিল দেব

নয়াদিল্লি: সপ্তমীর দিন আচমকাই হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তী ক্রিকেটার কপিল দেব৷ দিল্লির ফর্টিস হাসপাতালে ভরতি করা হয় তাঁকে৷ চিকিৎসকদের পরামর্শে চলছে অ্যাঞ্জিওপ্লাস্টি সমস্যা৷ দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলেন  তিনি৷ কপিল দেবের বয়স এখন ৬১ বছর৷ ১৯৮৩ সালের ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন কপিল দেব৷ ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবেও দেখা যায় তাঁকে৷
Read More
করোনা কালে বন্ধ তৃণমূল বিজয়া সম্মিলনী

করোনা কালে বন্ধ তৃণমূল বিজয়া সম্মিলনী

শুক্রবার মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন করোনা পরিস্থিতে এবার কালীঘাটে বিজয়া দশমী পালন বাতিল। তিনি দলের নেতাকর্মীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিজয়া দশমী পালনের নির্দেশ দিয়েছেন। পার্থবাবু জানিয়েছেন, এবার বিজয়া দশমীতে কালীঘাটে দলনেত্রীর বাড়ির দরজা বন্ধ থাকবে দলের নেতাকর্মীদের জন্য। তৃণমূলের বিজয়া সম্মিলনী হবে না এবার। তিনি জানিয়েছেন করোনা ছড়িয়ে পড়া রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে।
Read More
সুনিধির কন্ঠে প্রথম পুজোর গান

সুনিধির কন্ঠে প্রথম পুজোর গান

কলকাতা:  শুরু হয়ে গিয়েছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। আর এই পুজোতেই নতুন গান রিলিজ করলেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। কলকাতার পটভূমিতে করা শ্যুট 'বলো দুগ্গা এলো' গানটি গাইলেন তিনি। এই প্রথমবার মা দুর্গার গান গাইলেন তিনি। বলিউডের বেশির ভাগ জনপ্রিয় ছবিতেই সুনিধি গান গেয়েছেন। তাঁর গানের গলার সঙ্গে কারও তুলনা চলে না।
Read More
পিঙ্কি রোশনের জন্মদিনে এল দুঃসংবাদ

পিঙ্কি রোশনের জন্মদিনে এল দুঃসংবাদ

করোনা আক্রান্ত অভিনেতা হৃত্বিক রোশনের মা পিঙ্কি রোশন। তিনি নিজেই নিশ্চিত করেছেন এখবর। পিঙ্কি জানিয়েছেন, '' ২২ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পিঙ্কির জন্মদিন ছিল। আর সেদিনই এই দুঃসংবাদটি আসে। ১৫ দিন হয়ে গেল আমি করোনা আক্রান্ত। আমার করোনা ধরা পড়লেও কোনও উপসর্গ নেই।'' পিঙ্কি আরও জানান, তিনি তাঁর মা, মেয়ে সুনয়না ও নাতনির সঙ্গে ছিলেন।
Read More
আসছে ‘আশ্রম চ্যাপ্টার ২’

আসছে ‘আশ্রম চ্যাপ্টার ২’

প্রকাশ ঝা পরিচালিত ‘আশ্রম চ্যাপ্টার ২’র প্রথম ঝলকের টিজার বাবা নিরালার মুখোশের আড়ালে থাকা আসল চেহারা প্রশ্নর উসকে দিল। ববি দেওল তার ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করলেন। সলমন খানের মতো তারকা থাকা সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘রেস ৩’ ছবিটি। এরপরই নিজেকে পালটাতে শুরু করেন ববি দেওল। ওয়েব দুনিয়ায় মন দেন ধর্মেন্দ্র-পুত্র। এম এক্স প্লেয়ারের এই ক্রাইম ড্রামা সিরিজের প্রথমভাগ ‘আশ্রম’-এ দলিত-নিচু জাতের মানুষের ত্রাতা হিসেবে দেখানো হয়েছিল বাবা নিরালার চরিত্রকে। পাশাপাশি দেখানো হয়েছিল অন্য এক অন্ধকার জগত। ১১ নভেম্বর থেকে দেখা যাবে ‘আশ্রম চ্যাপ্টার ২’। নতুন চ্যাপ্টারে খুলবে নতুন রহস্যের দরজা।
Read More
মরশুমে সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজ

মরশুমে সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজ

এবার পেঁয়াজের দাম বেড়ে দাঁড়াল ১০০। আর তাতেই পুজোর মধ্যেই কাঁদতে হচ্ছে মধ্যবিত্তকে। আগে ছিল ৭০ থেকে ৮০ টাকা পেঁয়াজ। পশ্চিমবঙ্গে অধিকাংশ পেঁয়াজ মহারাষ্ট্র, কর্নাটকের মতো রাজ্য থেকে আমদানি করা হয়। লেক মার্কেট, চারু মার্কেট, বালিগঞ্জ মার্কেট, মানিকতলা বাজার—সর্বত্রই এই দাম যাচ্ছে। সুতরাং কলকাতা থেকে গ্রামবাংলা এখন অস্থির অবস্থার মুখোমুখি হচ্ছে। বিক্রেতারা বলছেন জেলায় জেলায় পেঁয়াজের আগুন দামে কপালে ভাঁজ সকলেরই।
Read More
ভয়ংকর আগুন মুম্বইয়ের মলে

ভয়ংকর আগুন মুম্বইয়ের মলে

মুম্বই: বিধ্বংসী আগুন লাগল মুম্বইয়ের একটি অভিজাত শপিং মলে। বৃহস্পতিবার রাত নটা নাগাদ আগুন লাগে নাগপাড়া এলাকার সিটি সেন্টারে। শুক্রবার সকালেও আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলবাহিনীকে। দমকলের ২৪টি ইঞ্জিন ১৬টি জাম্বো ট্যাঙ্ক নিয়ে ২৫০ জন দমকল কর্মী আগুনের মোকাবিলায় নামে। আগুনের ব্যাপকতার জেরে কাছের বিল্ডিং থেকে প্রায় ৩৫০০ জনকে বাইরে বের করে আনা হয়। মলের তিনতলার একটি মোবাইলের দোকানে শর্ট সার্কিটের ফলে এই ঘটনা, তবে সে বিষয়ে এখনও নিশ্চিত নন তাঁরা। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
Read More
আগুনে পুড়ে ছাই পাঁচটি বাড়ি

আগুনে পুড়ে ছাই পাঁচটি বাড়ি

ষষ্ঠীর গভীর রাতে আগুনে ভস্মীভূত হয়ে গেল পাঁচটি বাড়ি। ঘটনাটি ঘটেছে ইসলামুর থানার গচীগছ গ্রামে।বুধবার গভীর রাতে ইসলামপুর থানার খুন্তি অঞ্চলের গোচিগছ গ্রামে পাঁচটা পরিবারের পাঁচটি ঘর জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আহত হয়েছেন পরিবারের বেশ কয়েকজন ।পাশাপাশি বেশ কয়েকটি গবাদি পশু সোনাদানা খাদ্য শস্য এবং নগদ টাকা ও পুড়ে ছারখার হয়ে যায়। বৃহস্পতিবার এই আগুনের ভয়াবহতার খবর পাওয়া মাত্র রিলিফ দেওয়ার জন্য তৎপর হয়ে ওঠেন ইসলামপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন , অঞ্চল প্রধান নার্গিস বেগম এবং পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুস সোবহান।এদিন তারা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে চাল-ডাল বাসনপত্র লুঙ্গি ধুতি শাড়ি এবং একজন ছাত্রীর জন্য বই…
Read More
পাইথন উদ্ধার আলিপুরদুয়ারের বারবিশায়

পাইথন উদ্ধার আলিপুরদুয়ারের বারবিশায়

সপ্তমীর সকালে ৮ ফুট লম্বা বার্মিজ পাইথন কে ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ারের বারোবিশাতে। বারোবিশা উচ্চ বিদ্যালয়ের মূল গেটের পাশে পাহারাদারের কক্ষের ভেতরে পাইথন দেখতে পায় স্থানীয় লোকজন। সেই ঘরের টিন এর নিচে পেচিয়ে থাকা পাইথনটিকে উদ্ধার করতে বেগ পেতে হয় উদ্ধারকারীদের। কি করে এই পাইথন টি এখানে এলো সে প্রশ্নই সবার মনে। ৮ ফুট লম্বা পাইথন টি উদ্ধার করে বনদপ্তর এর ভলকা রেঞ্জের হাতে তুলে দেওয়া হয়।
Read More
এবারের পুজোয় শহরের আকাশে জমেছে কালো মেঘ

এবারের পুজোয় শহরের আকাশে জমেছে কালো মেঘ

কলকাতা: গভীর নিম্নচাপ, মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির মাঝেই শুরু মহাসপ্তমীর মহাপুজো৷ একে করোনা তার ওপর শহর ও রাজ্য জুড়ে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি৷ করোনার কারণে প্যান্ডেল হপিংয়ে আতঙ্কের ছায়া৷ আবহাওয়া দফতর, জানাচ্ছে নয়৷ গোটা পুজো জুড়েই নাকি বৃষ্টির দুর্যোগ চলবে ৷ গভীর নিম্নচাপ আছড়ে পড়তে পারে বঙ্গে। পূর্বাভাস বলছে আজ বিকালে এই নিমচাপটি যাবে এ রাজ্যের সাগরদ্বীপ ও সুন্দরবনের উপর দিয়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ ৭ জেলা বৃষ্টি হতে পারে ব্যাপক পরিমানে। তাই প্রশাসনিক কর্তাদের এ বিষয়ে সতর্ক করেছে নবান্ন। অষ্টমীর দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের কাছে অবস্থান করবে নিম্নচাপটি।
Read More