editor

10320 Posts
করোনা আবহেই ক্লান্তি কাটাতে মালদ্বীপে মৌনী

করোনা আবহেই ক্লান্তি কাটাতে মালদ্বীপে মৌনী

লকডাউনে কেমন আছে বঙ্গ তনয়া মৌনী রায় ? তা জানার জন্য উৎসুক তার ফ্যান ফলোয়ার।সোশ্যাল মিডিয়ায় বঙ্গতনয়া মৌনি রায়ের ফ্যান-ফলোয়ার দেখলে চোখ কপালে উঠবে! তিনি কী পরছেন? কী করছেন? কী খাচ্ছেন? অভিনেত্রীর প্রতিটা মুহূর্তের আপডেট পেতে মরিয়া নেটিজেন! মৌনিও ফ্যানদের হতাশ করেন না! নিত্যনতুন পোস্ট শেয়ার হতে থাকে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। লকডাউনে দীর্ঘদিন ঘরবন্দি থেকে ক্লান্ত মৌনি ! তাই করোনা আবহেই পাড়ি দিলেন মালদ্বীপ! সূর্যস্নাতা সমুদ্র সৈকতে বিকিনিতে উচ্ছ্বল সুন্দরী! এতদিন বাদে খোলা আকাশের নীচে, উন্মুক্ত বাতাসে শান্তির নিশ্বাস নিতে পেরে মৌনির খুশি আর ধরে না! সি-বিচেই একহাতে ডাব নিয়ে নাচ শুরু করলেন সুন্দরী! নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন…
Read More
মেয়ের জন্মদিনে দেড়শো শিশুকে খাতা কলম দান করলেন মা

মেয়ের জন্মদিনে দেড়শো শিশুকে খাতা কলম দান করলেন মা

মেয়ের জন্মদিনে নিষিদ্ধপল্লীর প্রায় দেড়শো শিশুকে শিক্ষাসমগ্রী তুলে দিলেন নবনীতা সরকার। জানা গেছে জলপাইগুড়ির বাসিন্দা নবনীতা সরকার তার মেয়ে বেহার পাঁচবছরের জন্মদিন উপলক্ষে এদিন এক স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় নিষিদ্ধপল্লীর শিশুদের খাতা,কলম,মাস্ক , চকলেট বিস্কুট প্রদান করলেন। বর্তমান করোনা প্রেক্ষাপটে এইভাবে মেয়ের জন্মদিন পালন করতে পেরে খুশি বেহার মা ও বাবা। মেয়ের জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ি শহরের যৌন পল্লীর বাসিন্দাদের শিশুদের হাতে পঠনপাঠনের প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দিলেন শহরের এক গৃহবধূ । শহরের স্বেচ্ছাসেবী সংগঠন প্রকাশ ফাউন্ডেশনের সহযোগিতায় শুক্রবার এই কর্মসূচি হয়েছে । ১৫০ জন শিশুর হাতে এই সরঞ্জাম দেওয়া হয়েছে ।
Read More
মাস্ক নিয়ে মানুষকে সচেতন করতে আবারও পথে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

মাস্ক নিয়ে মানুষকে সচেতন করতে আবারও পথে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

মাস্ক এখন নিত্যপ্রয়োজনীয় । বাড়ির বাইরে বেরোতে গেলেই লাগবে মাস্ক । ডাক্তাররা মাস্ককে জীবনের একটি অঙ্গ করে নিতে বলেছেন এই করোনার প্রেক্ষাপটে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘোষণা করেছেন এবার পুজোতে মাস্ক পরেই বেরোতে হবে । আর এইবিষয়টি দেখার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সেই মতো পুজোর আগে থেকেই মানুষ যাতে মাস্ক ব্যবহার করে , তার তদারকি শুরু করে দিলেন এখন থেকেই । কারন এখনো বেশকিছু মানুষের মাস্ক পরতে অনীহা দেখা যাচ্ছে। হাটে বাজারে এই দৃশ্য প্রায়ই চোখে পরছে। কেউ মাস্ক নিয়ে বাইরে বেরোলেও ঠিকভাবে মাস্ক নাকে।দিচ্ছেনা এমন চিত্র হামেশাই লক্ষ করা যাচ্ছে বলে সূত্রের খবর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও…
Read More
‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র শ্যুটিং শুরু

‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র শ্যুটিং শুরু

করোনা পরিস্থিতিতে বন্ধ করে দিতে হয়েছিল আলিয়া ভাট অভিনীত সঞ্জয়লীলা বনসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র শ্যুটিং। মুম্বইয়ের ফিল্ম সিটিতে সমস্তরকমের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে আবার এই ছবির শ্যুটিং শুরু হল। মাত্র ৫০ জনের ইউনিট নিয়ে ছবির শ্যুটিং চলছে। আলিয়া এবং তাঁর সহঅভিনেতা শান্তনু মহেশ্বরীও ফ্রেমের বাইরে কড়াভাবে কোভিড সতকর্তা মানছেন।
Read More
আর্থিক কারনে বন্ধের মুখে নন্দনবাড়ির পুজো

আর্থিক কারনে বন্ধের মুখে নন্দনবাড়ির পুজো

হাতে গুণে আর মাত্র কয়েকটা দিন তারপরেই আসছে পুজো। ইতিমধ্যেই শহরজুড়ে পুজো পুজো রব। সাবেকি পুজো আর বনেদিয়ানা এই দুইয়ে মিলিয়েই যেন উত্তর কলকাতা। কিন্তু এরই মাঝে উত্তর কলকাতার শ্যামপুকুর স্ট্রিটের নন্দনবাড়ির ১২০ বছরের দুর্গাপুজো বন্ধের মুখে। চলতি বছর এমনিতেই করোনা আবহে পকেটে টান ধরেছে অনেকের। এরই মাঝে এবার পুজো ঘিরে দুশ্চিন্তা নন্দনবাড়ির সদস্যদের। দুর্গাদালানে মূর্তি তৈরি হলেও এবারের পুজোতে ভাঁটা পড়তে পারে বলে মনে করা হচ্ছে। শ্যামপুকুরের নন্দনবাড়িতে দুর্গাপুজোর সূচনা ১৯০০ সালে দুর্গামনি দাসীর হাত ধরে। যদিও নন্দনবাড়ির সদস্যরা পুজো চালিয়ে যেতে চান। এই বিষয়ে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়়ের সাহায্য চান।
Read More
অ্যামাজন উৎসবের আগে নেটওয়ার্ক বাড়াচ্ছে

অ্যামাজন উৎসবের আগে নেটওয়ার্ক বাড়াচ্ছে

আসন্ন উৎসবের মরশুমের আগে অ্যামাজন ইন্ডিয়া তার ডেলিভারি নেটওয়ার্ক বাড়াচ্ছে। অ্যামাজনের ডেলিভারি পরিকাঠামো ঢেলে সাজিয়ে নেটওয়ার্কে বহুসংখ্যক নতুন ডেলিভারি পার্টনারকে যুক্ত করা হয়েছে, যাতে গ্রাহকদের বাড়তি চাহিদা মেটানো সম্ভব হয়। অ্যামাজনের ডেলিভারি নেটওয়ার্কে প্রায় ২০০ নতুন ডেলিভারি স্টেশন যুক্ত করা হয়েছে। এগুলির মধ্যে রয়েছে ডেলিভারি সার্ভিস পার্টনারদের পরিচালিত ডেলিভারি স্টেশনও। উত্তরপূর্ব ভারতের অনেক প্রান্তিক শহরেও এইসব ডেলিভারি স্টেশন রয়েছে, যেমন চম্ফাই, কোলাসিব, লামডিং ও মোককচুং। ‘আই হ্যাভ স্পেস’ নামের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম-সহ ডেলিভারি প্রোগ্রামগুলিকে আরও মজবুত করে গড়েছে অ্যামাজন। এখন প্রায় ৩৫০টি শহরে ২৮ হাজারেরও বেশি পাড়ার দোকান বা কিরানা এর অন্তর্ভুক্ত। ‘আই হ্যাভ স্পেস’ প্রোগ্রামের মাধ্যমে অ্যামাজন স্থানীয় স্টোর মালিকদের…
Read More
উত্তরপ্রদেশের হাথরস ঘটনার প্রতিবাদে পথে নামল কংগ্রেস

উত্তরপ্রদেশের হাথরস ঘটনার প্রতিবাদে পথে নামল কংগ্রেস

উত্তরপ্রদেশের হাথরসের তরুণীর গণধর্ষন এবং রাহুল গান্ধীকে হেনস্তার প্রতিবাদে আজ আলিপুরদুয়ারে বিক্ষোভ মিছিলের আয়োজন করল ছাত্র পরিষদ ও যুব কংগ্রেস।এদিন সংগঠনের পক্ষ থেকে একঘন্টা বক্সা ফিডার রোড অবরোধ করা হয়।এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশ পুতুল পুড়িয়ে তার পদত্যাগ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে যুব কংগ্রেস।আলিপুরদুয়ার যুব কংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথ বলেন, একজন তরুনীকে ধর্ষন করে মেরে ফেলা হয়েছে।আমাদের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, ও সাধারন সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী,রাজ্য সভাপতি অধীর চৌধুরী নির্যাতিতার বাড়ি যেতে নিলে পুলিশ বাঁধা দেয়।রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে ।যুব কংগ্রেস এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধে নামে ।তিনি বলেন,অবিলম্বে যোগী…
Read More
হাথরসের নৃশংস ধর্ষণের ঘটনায় সরব হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া

হাথরসের নৃশংস ধর্ষণের ঘটনায় সরব হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া

উত্তরপ্রদেশের হাথরসে দলিত তরুণীকে নৃশংসভাবে ধর্ষণের ঘটনায় বর্বরতার সীমা ছাড়িয়ে গিয়েছে। এই ঘটনার নিন্দায় সরব হয়েছে সারা দেশ। গণধর্ষণের পরে তরুণীর উপরে পাশবিক অত্যাচার চালায় ধর্ষকরা। অসুস্থ অবস্থাতেও ধর্ষকদের নাম জানিয়ে গিয়েছেন তরুণী। মঙ্গলবার ১৫ দিনের লড়াই-এর পরে দিল্লির সফদর জং হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পরিবারের অনুমতি ছাড়াই পুলিশ তাঁর দেহ পর্যন্ত দাহ করে দেয়। এবার এই ঘটনায় সরব হলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। প্রিয়ঙ্কার দাবি চিৎকার শুনেও আইন মুখে কুলুপ এঁটে রয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়ঙ্কা লেখেন, “অসম্মান, অবমাননা, হেনস্থা, নৈরাশা, দুঃখ, অসহায়ত্ব এই আবেগগুলিই মাথায় ঘুরছে। ওদের সঙ্গে যা হল অমানবিক এবং বর্বরতার সীমা ছাড়ালো। কেন? বার বার। সবসময়ে মহিলা,…
Read More
‘পুজো শপিং স্টোর’ চালু করল অ্যামাজন

‘পুজো শপিং স্টোর’ চালু করল অ্যামাজন

উৎসবের মরশুম শুরুর আগেই অ্যামাজন-ডট-ইন তাদের ‘পুজো শপিং স্টোর’ চালু করার কথা জানিয়ে দিল।  অ্যামাজনের ‘পুজো শপিং স্টোরে’ থাকছে পুজোর প্রয়োজনীয় সামগ্রী, পোশাক, মেক-আপের দ্রব্য, ইলেকট্রনিক্স, গৃহসজ্জার সামগ্রী, লার্জ অ্যাপ্লায়েন্সেস, স্মার্টফোন, অ্যাক্সেসরিজ, বিভিন্ন অ্যামাজন ডিভাইস ও আরও অনেক কিছু।  অ্যামাজন-ডট-ইন’য়ের ‘পুজো শপিং স্টোরে’ গ্রাহকদের পছন্দ অনুযায়ী সবকিছুই পাওয়া যাবে। এখানে থাকা হাজার হাজার পণ্যের সম্ভার থেকে লিডিং ব্র্যান্ডের পছন্দের সামগ্রী বেছে নিতে পারবেন গ্রাহকরা।  শুধু সেরা ব্র্যান্ড নয়, ‘পুজো শপিং স্টোর’ থেকে মিলবে ভারতের হাজার হাজার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অসংখ্য প্রোডাক্টস। উৎসবের মরশুমে দেশের বিভিন্ন প্রান্তের বিক্রেতাদের অজস্র সম্ভার থেকে কেনার সুযোগ পাবেন গ্রাহকরা, সেসঙ্গে পাবেন অংশগ্রহণকারী ব্র্যান্ড ও…
Read More
অভিনব স্বচ্ছতা অভিযান পালন করল চাঁচলের ছাত্ররা

অভিনব স্বচ্ছতা অভিযান পালন করল চাঁচলের ছাত্ররা

গান্ধীজির জন্মদিন উপলক্ষে অভিনব স্বচ্ছতা অভিযান পালন করল চাঁচলের ছাত্ররা। বর্তমান কোভিড প্রেক্ষাপটে স্বচ্ছতার পাশাপাশি এলাকা স্যানিটাইজেশন এবং মাস্ক প্রদান করল মালদার চাঁচলের কলিগ্রামের ছাত্রযুবরা ।গান্ধীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এর মধ্যে দিয়ে শুরু হয় কর্মসূচি ।তারপর গ্রামের অন্যতম ব্যস্ত এলাকা কলিগ্রাম বাজার জীবাণুমুক্ত করার উদ্দেশ্যে স্যানিটাইজেশন এবং সাফাই অভিযান করা হয়।সাথেই বাজারের বিক্রেতাদের মধ্যে মাক্স বিতরণ করে সংগঠনের সদস্যরা।বাজার ছাড়াও ব্যাংক এবং কলিগ্রাম পঞ্চায়েত এলাকাও স্যানিটাইজেশন ও সাফাই করা হয়। সংগঠনের সম্পাদক অমর মণ্ডল জানিয়েছেন, আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন এবং স্বচ্ছ ভারত অভিযান দিবস ।তাই গ্রামের যে জায়গা গুলোতে দৈনন্দিন বিভিন্ন এলাকার মানুষের ভিড় হয় তার মধ্যে অন্যতম…
Read More
করোনার শৃঙ্খলকে ভঙ্গ করতে কেরল সরকারের নয়া সিদ্ধান্ত

করোনার শৃঙ্খলকে ভঙ্গ করতে কেরল সরকারের নয়া সিদ্ধান্ত

করোনা আক্রান্তের সংখ্যা মোট সংখ্যা দুই লাখ পেরিয়েছে কেরালায়। অ্যাক্টিভ কেস ৭২,৩৩৯। শেষ সাত দিনে কেসের সংখ্যা বেড়েছে ৫০ হাজার। চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। ফলে বাধ্য হয়ে এবার ১৪৪ ধারা জারি করার পথে হাঁটল কেরালা প্রশাসন। করোনার শৃঙ্খলকে ভঙ্গ করার জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।  কেরালার মুখ্যসচিব বিশ্বাস মেহতা বিজ্ঞপ্তি মারফত জানিয়েছেন ৩ অক্টোবর সকাল ৯টা থেকে অক্টোবর ৩১ অবধি বলবৎ থাকবে ১৪৪ ধারা। কোনও স্থানে পাঁচজনের বেশি একত্রিত হতে পারবেন না এই সময়। প্রত্যেক জেলাশাসকে এই সিদ্ধান্ত কড়া ভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
Read More
রক্তদান শিবিরের আয়োজন সিপিএমের

রক্তদান শিবিরের আয়োজন সিপিএমের

কোভিড যোদ্ধাদের সম্বর্ধনা এবং রক্তদান শিবিরের আয়োজন করল মালদার জেলা সিপিএম কমিটি। জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মালদার ফোয়ারা মোড়ে এই শিবিরের আয়োজন করা হয়। সিপিএম কর্মীরা জানিয়েছেন এলাকার কোভিড যোদ্ধা, কোভিডে কাজ করা দলের সদস্যদের এদিন ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে এদিন রক্তদেন দলের অন্যতম নেতা কৌশিক মিশ্রও। হাজির ছিলেন জেলা সম্পাদক অম্বর মিত্র-‌সহ অন্যান্য নেতারা।
Read More
পাঁচ বছর পর ফিরছে মিরাক্কেল শো

পাঁচ বছর পর ফিরছে মিরাক্কেল শো

আগামী ১১ তারিখ থেকে ছোট পর্দার জনপ্রিয় শো মিরাক্কেল আক্কেল ফিরছে । দীর্ঘ পাঁচ বছর পর আবার মীরের হাসির ফোয়ারা ছুটবে। তবে বিচারক আসনে এবার দেখা যাবে না পরান-রজতাভ-শ্রীলেখা জুটিকে। তার জায়গায় আসছে নতুন বিচারকমন্ডলী।টলিউডের দুই প্রথম সারির সুন্দরী নায়িকা পাওলি দাম, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে মীরাক্কেলের মঞ্চে। এ ছাড়াও বিশ্বনাথ বসু ও কাঞ্চন মল্লিক এবার থাকছেন মীরের টিমে।১০ বছরে পা দিল মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার। বৃহস্পতিবার থেকে শুরু হল দশম সিজনের শ্যুটিং। এবারে শো-তে মুখ্য সঞ্চালকের ভূমিকায় মীর থাকলেও তাঁর টিমে জায়গা করে নিয়েছেন নতুন সদস্যরা ।
Read More
দু:স্থ মানুষদের বস্ত্রবিতরণ করল  স্বেচ্ছাসেবী সংস্থা

দু:স্থ মানুষদের বস্ত্রবিতরণ করল স্বেচ্ছাসেবী সংস্থা

পুজোর আগে জলপাইগুড়িতে দুস্থ মানুষদের বস্ত্রবিতরণ করল এক স্বেচ্ছাসেবী সংগঠন। জলপাইগুড়ির রাজবাড়ীপাড়া, নীচমাঠ, পদ্মদিঘী কলোনি, ইন্দিরা গান্ধী কলোনি, ভগৎ সিং কলোনি সহ বিভিন্ন এলাকায় 400 পরিবারের হাতে নতুন এবং পুরাতন বস্ত্র তুলে দেন স্বেচ্ছাসেবী কর্তারা। জানা গিয়ে ছোট থেকে বড়ো মিলিয়ে প্রায় চারশতাধিক পরিবারে প্ত্রিশহাজারেরও বেশি বস্ত্র বিতরণ হয় ।গ্রীন জলপাইগুড়ি সাধারণ সম্পাদক অংকুর দাস জানান, আগামী দিনে দূর্গা পূজা উপলক্ষে 400 টি পরিবারের হাতে পুজোর নতুন বস্ত্র বিতরণ করা হবে।।
Read More